All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid Education Office ৳25.0K

ইন্টার সার্টিফিকেট সংশোধন

আমার এক বন্ধু চট্টগ্রাম বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (ইন্টার) এর সার্টিফিকেট সংশোধন করতে গিয়েছিল। চট্টগ্রাম বোর্ডের লোকজনই এই ঘুষ দাবি করে। প্রায় ১৫ দিনের ভেতর হয়ে গিয়েছিল কাজ। এফিডেভিড ইত্যাদি কোন কিছুর জন্য তার থেকে দৌড়াদৌড়ি করতে হয় নাই। যে জায়গায় হাজার হাজার স্টুডেন্ট আছে যারা সার্টিফিকেট সংশোধন এর জন্য বোর্ডের রেগুলার সিস্টেম অনুযায়ী আবেদন করে এবং সংশোধনের আশায় বসে আছে বছরের পর বছর। আর এদিকে ১৫ দিনের ভিতর সংশোধিত সার্টিফিকেট হাজির। এগুলো কি আদৌ বাংলাদেশে কোনদিন ঠিক হবে?? এগুলোর সাথে সরকারের দলের লোক আমলারা জড়িত। প্রতিটা সেক্টরে পদে পদে রয়েছে হাজার হাজার দালাল।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 6 views CTZPBC2T
0 Comments
Paid Other public office ৳3.0K

এলাকায় বিদ্যুৎ আনানো

পল্লী বিদ্যুতের লাইন নেয়ার জন্য পুরো গ্রামের প্রতিটি পরিবারের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছিল ওই সময়টাতে। কিন্তু এমপি সাহেব যখন উদ্বোধন করতে আসেন তখন তিনি বলেছেন বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। ঘটনার সন-২০১৬

টাংগাইল, Dhaka 31 August 2026 6 views DKCQZ9U9
0 Comments
Paid Other public office ৳115.0K

পুলিশ

পুলিশ ইয়াবা সহ দুজনকে এরেস্ট করেছে একজনের কাছে ইয়াবা ২২ পিস পেয়েছে আরেকজনের কাছে কিছু পায় নাই, যার কাছে পেয়েছে তার কাছ থেকে এক লক্ষ টাকা, যার কাছে কোন কিছু পাই নাই তার কাছ থেকে বিশ হাজার টাকা চেয়েছে ১৫০০০ টাকা দিতে হয়েছে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় নাই, বলছে যে আইনের নরমাল দ্বারা দেওয়া হবে যাতে দুই-একদিনের জামিন করানো যায়, এই জন্য টাকাটা নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর, Chattogram 31 August 2026 8 views CTN3EH9S
0 Comments
Paid Land Office ৳70.0K

ই-মিউটেশন / নামজারি

খুলনা সদর ভুমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজই হয়না আর যদি আপনার নথিতে সামান্য সমস্যা থাকে তাহলে তো ঘুষ ছাড়া আপনার ফাইল আটকে থাকবে দিনের পর দিন,আমার একটা জমির মালিকানা পরিবর্তন বা ই-নামজারি বা বিআরএস খতিয়ান ভুক্ত করাতে, অনেক দিন দৌড়ানোর পরেও আবেদনটি নামঞ্জুর করে দেয় দায়িত্বরত নায়েব ও এসি ল্যান্ড পরে উক্ত নায়েবের সাথে ভুমি অফিসের বাইরে মিটিং করে ৭০,০০০ টাকা চুক্তি হয় এবং তা পরিশোধ করার পরবর্তী ১ সপ্তাহে কাজটি হয়ে যায়!

খুলনা, Khulna 31 August 2026 7 views KHGLMVBB
0 Comments
Paid Education Office ৳10.0K

এমপিও

কাশিপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে এমপিওর কাগজপত্র জমা দিতে প্রতি জনের জন্য ১০,০০০/- করে শিক্ষা অফিসারের সহকারী দাবী করে।

সোনাইমুড়ী উপজেলা, নোয়াখালী, Chattogram 31 August 2026 9 views CTKBUM7J
0 Comments
Paid Other public office ৳10.0K

ঝালকাঠী, আদালতে (ফ্যামিলি কোর্ট) গার্ডিয়ানশিপের কাজ।

ঝালকাঠী কোর্টে একটা গার্ডিয়ানশিপের মামলার কাজে গিয়েছিলাম। ওখানে গিয়ে যা বুঝলাম, টাকা ছাড়া পেশকাররা কাজ করেনা। টাকার বিনিময়ে মামলার তারিখ আগে/পরে দেওয়া এবং আমার কাছে মনে হয়েছে এরা সবাই এই ঘুষের সাথে জরিত এবং এই ঘুষ বানিজ্য ওপেনে হচ্ছে। কেউ আটকাবার নেই! যতবার গিয়েছি টাকা দিতে হয়েছে, না হলে কাজ দেরি করে হবে। এরা সহজ মামলাও জটিল করে এরকম ঘুষ বানিজ্য করে। আমাকে কয়েকবার এভাবে করে টাকা দিতে হয়েছে এবং টাকার পরিমান ছিলো সব মিলিয়ে প্রায় ১০০০০ টাকা।

ঝালকাঠী, আদালত।, Barishal 31 August 2026 6 views BRR69MUE
0 Comments
Paid Land Office ৳1.0K

খাজনা পরিশোধ

জমির খাজনা দিতে যেয়ে খাজনা পরিশোধের জন্য ঘুষ দাবি করা হয়। ঘুষ হিসেবে প্রথমে ১০০০ নেওয়া হয় শুধুমাত্র ফাইল অফিসারের কাছে পাঠানোর জন্য।

কেরানীগঞ্জ, ঢাকা, Dhaka 31 August 2026 9 views DKVXY7WP
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য আবেদন করার পর, পুলিশ ভেরিফিকেশন এর জন্য লোকাল থানা পুলিশ আমার কাছে এসেছিল, আমার প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পর কোনো ত্রুটি না থাকা সত্তেও নাস্তা বাবদ ১০০০ টাকা দাবি করে, এবং টাকা না দিলে নেগেটিভ রিপোর্ট দিবে বলে হুমকি দেয়। উপায় না দেখে আমি দিয়েছি

জয়পুরহাট, Rajshahi 31 August 2026 9 views RJ565WNV
0 Comments
Paid BRTA ৳3.0K

গাড়ির মালিকানা পরিবর্তন

আমি আমার সদ্য ক্রয়কৃত গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য ২০২৫ সালের আগস্ট মাসে সিলেট বিআরটিএ অফিসে যাই। এ সময় সেখানে কর্মরত একজন সহকারী রাজস্ব কর্মকর্তা আমার মালিকানা পরিবর্তনের কাগজপত্রে স্বাক্ষর করার জন্য ৩,০০০ টাকা দাবি করেন। আমি কিছুটা কম টাকা দেওয়ার অনুরোধ করলেও তিনি তাতে রাজি হননি। ফলে, বাধ্য হয়ে শেষ পর্যন্ত ৩,০০০ টাকা প্রদান করেই আমাকে আমার কাজটি সম্পন্ন করতে হয়।

বিআরটিএ অফিস, কোর্ট পয়েন্ট, সিলেট, Sylhet 31 August 2026 7 views SY4DLSGT
0 Comments
Paid Other public office ৳500

পাসপোর্ট ভেরিফিকেশন

আমি যখন প্রথম পাসপোর্ট এর আবেদন করি, তখন পাসপোর্ট এর ভেরিফিকেশনের জন্যে একজন পুলিশ স্থানীয় থানা থেকে আমাকে ফোন করে দেখা করার জন্য, তো আমি দেখা করতে যাওয়ার পর আমার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করার পর ওনি বলে বসেন চা-নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে, আমি প্রথমে বুঝতে পারিনি ওনি কিসের টাকার কথা বলছেন, তারপর আমার ভায়ের কাছে ওনাকে নিয়ে যাই সেখানে যাওয়ার পর, ভাই একটু পরিচিত মুখ হওয়ার কারনে ৫০০টাকা নিয়ে ৭ দিন পর আমার ভেরিফিকেশন ক্লিয়ার করে দেয়।

কিশোরগঞ্জ,বাজিতপুর, Dhaka 31 August 2026 4 views DKBU2SFH
0 Comments
Paid Tax Office ৳10.0K

সার্টিফাইড কপি (Certified Copy) উত্তোলন,

আইনগত বিধান অনুযায়ী, সার্টিফাইড কপি বা যেকোনো দাপ্তরিক সার্টিফাইড ডকুমেন্ট উত্তোলনের জন্য নির্ধারিত সরকারি কোডে নির্দিষ্ট অঙ্কের ফি (যেমন: ২০০ টাকা বা প্রবিধান অনুযায়ী প্রযোজ্য ফি) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শুধু একটি সার্টিফাইড কপি বা অডিট পরবর্তী অ্যাসেসমেন্ট অর্ডার উত্তোলনের জন্য চালানের বাইরেও সার্কেল অফিস বা মাঠপর্যায়ের কর্মচারীদের টেবিল খরচ বা 'গ্যুস বাবদ' সর্বনিম্ন10,০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়।

Dhaka, Dhaka 31 August 2026 6 views DKG3469C
0 Comments
Paid Passport Office ৳1.6K

-নতুন পাসপোর্ট

মানে অযথা কারনে পাসপোর্ট এর কাগজপত্র বাতিল করে দিসিল পরে অফিস থেকে বের হয়ে দালাল এর সাথে কথা বলে ১৬০০ টাকা দাবি করে যে শব ঠিক করে দিবে আজকের ভিতরেই সব কাজ শেষ করে দিবে তারপর টাকা নিয়ে অফিস এর কাগজ আপ্রভাল কারির কাছে কল করতেই শব ঠিক হয়ে যায়

Netrokona, Mymensingh 31 August 2026 6 views MYSM8UDG
0 Comments
Paid Other public office ৳500

ডিসি অফিস (মহাফেজ খানা)

১৩টি খতিয়ানের জন্য আবেদন করছিলাম প্রতিটি ১৫০ টাকা করে মোট ১৯৫০ টাকায়। কিন্তু ২ সপ্তাহ পর খতিয়ান আনতে গেলাম, দেখি এখনো হয় নাই। রেকর্ডরুমের একজনের সাথে কথা বলার পরে মহাফেজখানার একজন কর্মচারির নাম্বার দিলো যে কিনা আমার আবেদনের দায়িত্বে। ওনাকে ফোন দিলাম পর পর সরাসরি বললো কিছু খরচ লাগবে। আমি জিজ্ঞেস করলাম কিসের খরচ আমি ত টাকা দিয়েই আবেদন করছি। পরে বললো নেওয়ার সময় এটা দিতে হয়। টাকা না দিলে আবেদন ঝুলে থাকে। তারপর আমি বললাম আচ্ছা কত টাকা দিতে হবে বললো খতিয়ান প্রতি ১০০ টাকা। আর বড় খতিয়ান হলে ১০০ তে হবে না তখন আরো বেশি লাগবে। কি আর করার, ওখানে অনেকজনের সাথে কথা হয়েছে সবাইই বললো টাকা না দিলে কাজ হয় না। তাই যে ৫টা খতিয়ান রেডি ছিলো, ৫০০ টাকা দিয়ে নিয়ে আসছি। বাকি ৮টা আনতে আগামী বুধ-বৃহঃস্পতিবার যেতে বলছে।

বরিশাল সদর, Barishal 31 August 2026 7 views BRN5UKFG
0 Comments