All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

14,309 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

সমবায় সমিতি নিবন্ধন

আমরা ২০ জন ব্যবসায়ী মিলে সমবায় সমিতির জন্য জুরি উপজেলা সমবায় অফিসে আবেদন করি সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ চাওয়া হয় না দিলে আমাদের নিবন্ধন দেয়া হবে না এটা নাকি অফিস করচ

JuRi, Sylhet 3 October 2026 21 views SYMGMGRF
0 Comments
Paid Other public office ৳50.0K

সমবায় সমিতির নিবন্ধন পাওয়ার জন্য

আমরা ২০ জন ব্যবসায়ী মিলে সমবায় সমিতির জন্য আবেদন করি উপজেলা সমবায় অফিসে সেখান থেকে জানানো হয় ৫০ হাজার টাকা নাকি অফিস খরচ দিতে হবে অফিস খরচ ৫০ হাজার টাকা দেওয়ার পরও আজ ছয় মাস থেকে আমাদের নিবন্ধন দেয়া হচ্ছে না অযথা আমাদেরকে হয়রানি করা হচ্ছে

Juri, Sylhet 3 October 2026 20 views SY8TFADT
0 Comments
Paid BRTA ৳7.0K

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স করার জন্য চট্টগ্রাম বিআরটিএ গিয়েছিলাম... আনুমানিক ২০১৯/২০২০ এ। সব কাগজ পাতি রেডি করে বিআরটিএ চট্টগ্রাম গেলাম।যাওয়ার পর একদিন একটা কাগজের জন্য বলতে থাকে,আমিও রাগ করে ঘুষ মা দিয়ে সব কাগজ ( তার চাওয়া মত হয়রানির উদ্দেশ্যে)রেডি করে পরপর ৩ দিন বিআরটিএ গিয়ে অবশেষে ফাইল জমা নিতে বাধ্য হয়।তারপর সে আমাকে লার্নার এর পরীক্ষার ডেইট দেয় ৯ মাসের মত পিছনের একটা ডেইট।আমি ত অবাক।তাকে বললাম এটা কি হলো,পরীক্ষা নিতে যদি ৯ মাস পিছনের ডেইট দেন তাহলে আমি লাইসেন্স কখন পাব।সে বলল,সিডিউল যখন পেলাম তখন দিলাম।অবশেষ আমি বুঝতে পারলাম এগুলো ঘুষ ছাড়া হবে না।অবশেষে ধালাল দরে উত্তরা বিআরটিএ, ঢাকা গিয়ে দালান নিয়ে যখন কাজ শুরু করি তখন ৪০ দিনের মধ্যে লাইসেন্স পেয়ে যায়।এ হলো, আমার অভিজ্ঞতা।

ঢাকা, Dhaka 3 October 2026 25 views DK4UWE89
0 Comments
Paid Other public office ৳3.0K

সার্ভিস বহি লেখার জন্য এবং আই ব্যাস অ্যাকাউন্ট খোলার জন্য

আমি যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম অফিসে প্রথম যখন যোগদান করি সেখানকার কম্পিউটার অপারেটর আমার কাছে সার্ভিস বই লেখা বাবদ ১০০০ টাকা দাবি করে আমার সেটা বাধ্য হয়ে দিতে হয়। তা না হলে আমি একাউন্ট খুলতে পারতেছি না। আর অপরদিকে কুড়িগ্রাম এজি অফিসে আমার একাউন্টটি এক্টিভ করানোর জন্য কুড়িগ্রাম এজি অফিসের এক কর্মকর্তাকে আমাকে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়। তা না হলে আমার একাউন্টটা খুলে দিতেছে না এবং এই কারণে বেতন পাইতেছিলাম না।

কুড়িগ্রাম, Rangpur 3 October 2026 21 views RNN9MP4T
0 Comments
Paid Other public office ৳30.0K

থানায় মামলা করা

মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে নোয়াখালী সদর থানায় গেলে থানার ওসি তদন্ত এই ঘুষ দাবি করেন, ১০০০০টাকা দেওয়ার পরেও মামলা নেননি। পরে আমি আর মামলা করতে পারিনি। তবে অভিযোগ হিসাবে গ্রহন করেছে।

নোয়াখালী, Chattogram 3 October 2026 23 views CTVEFWJR
0 Comments
Paid Land Office ৳70.0K

৫টি খতিয়ান সৃষ্টির মাধ্যমে জমির নামজারি করার জন্য।

৫টি খতিয়ান সৃষ্টির মাধ্যমে জমির নামজারি করার জন্য। প্রথমে দালালের মাধ্যমে ৩টি খতিয়ানের জন্য ৪৬০০০/০০ টাকা তহশিল অফিস/ভূমি অফিসের জন্য নিয়েছে। বাকি ২টির জন্য সরাসরি তহশিলদার ও অন্যরা দরকষাকষি করে আমার কাছ থেকে ২৪০০০/০০ টাকা নিয়েছে। এখান থেকে ডিসিআর জন্য ৫৫০০/০০ টাকা বাদ যাবে। বাকিটা ঘুষ।

গ্রাম-গোপিনাথপুর, জোরারগঞ্জ মিরসরাই, চট্টগ্রাম।, Chattogram 3 October 2026 24 views CT3Z22Z5
0 Comments
Paid Other public office ৳1.0K

ড্রাগ লাইসেন্স নবায়ন

ঢাকা মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী লাইসেন্স নবায়ন করতে গেলে বলে খরচ দিয়ে যান ১০০০/- টাকা অপারগ হয়ে ৫০০ /- চাই কিন্তু তিনি রাজি হয়নি পরে আমার থেকে ৫০০/- টাকা রেখে দিয়ে পরে আস্তে বলে আমাকে ঘুরাচ্ছে বলে পরে যোগাযোগ করতে, পারে যোগাযোগ করলে বলে অস্থির হয়ে গেছেন কেন, কাগজে শৈই হয় নি আরো কয়েকদিন পর যোগাযোগ করবেন অথচ সরকরি সকল ফি এর টাকা পরিশোধে ও সকল কাগজপত্র প্রদানের পর ও এই ভাবে সকাল সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির করতেছে তেকে কেনো ১০০০/- টাকা দিলাম না ৫০০/- টাকা দিলাম এটা আমার অপরাধ অথচ ১০০০/- টাকা দিলে সাথে সাথে নবায়ন করে ও সকল কাজ সম্পন্ন করে দিতো আমরা দেশের সাধারণ মানুষ হিসেবে এই সকল দূর্নীতি বাজ ও ঘুষ খোর লোকদের বিচার চাই সরকার যেনো তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে।

ঢাকা, Dhaka 3 October 2026 24 views DKAH68U8
0 Comments
Paid Education Office ৳200

SSC certificate

খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয় , দৌলতখান,ভোলা, থেকে যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা এসএসসি সার্টিফিকেট তুলতে আসে তাদের প্রত্যেকের থেকে অতিরিক্ত ৫০০ টাকা করে দাবি করা হয়। ৫০০ টাকা দেওয়ার পরই কাঙ্খিত সার্টিফিকেটটি মিলে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Bhola, Barishal 3 October 2026 26 views BRA2E2KL
0 Comments
Paid Passport Office ৳1.0K

New passport banano

Passport er biometric Dewar somoy jei Luke biometric ney uni Amar documents check Kore bole apnar permanent address sunamgonj tai present address theke Korte parben na. Sunamgonj giye Koren. Tar por Ami boli passport desher jekuno jayga theke kora jay. Pore uni Amar file cancel Kore ansar sodosser Sathe Kotha bolte bole. Pore Ansar er lukti Amar kache 1k taka dabi Kore bole sir der ektu Khushi Korte hoy na hole egulo hoy na. Tar por Ami 1k taka Dile Amar biometric ney and oi lukti bole amake naki tar Valo manush mone hoyeche tai uni Amar kajta Kore dise. Sylhet passport office 2nd floor a shirir bam pasher room a Ek kan ola choshma pora Ekta luk ache. Ei ghushkur ke dhore keu.

Sylhet, Sylhet 3 October 2026 18 views SY7YEYW9
0 Comments
Paid Other public office ৳4.5K

থানায় সাধারন ডাইরি ও তদন্তের জন্য si কে ঘুষ দেওয়া

আমার ভোনের সাথে একটি অপ্রিতিকর ঘটনা ঘটে,আমি থানায় সাধারন ডাইরি করতে গেলে, সেখানে আমার থেকে ৫০০টাকা নেওয়া হয়,তার পর তদন্ত করার জন্য যে এস আই আসছে তাকে দেওয়া লাগছে ২০০০আসার জন্য, তার পরের দিন সে আসলো তদন্ত করার জন্য, তদন্ত করে যাওয়ার সময় তাকে দেওয়া লাগছে আরো ২ হাজার।

নোয়াখালী, Chattogram 3 October 2026 29 views CT9JFELQ
0 Comments
Paid BRTA ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং পরীক্ষা দিতে গিয়ে উনার সাথে দেখা। বলিল টাকা না দিলে কেউ পাস করতে পারে না। শুধু যারা লোক ধরে তারাই লাইসেন্স পায় । আমি আগের বার নিজে চেষ্টা করে লাইসেন্স পায় নি।

ইকুরিয়া বিআরটিএ অফিস, Dhaka 3 October 2026 30 views DKQGRWMC
0 Comments
Paid Education Office ৳25.2K

প্রাথমিক স্কুলের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ

প্রাথমিক স্কুলের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত ফর্ম জমা করতে ৩০০ টাকা করে ৮৪ জনের থেকে ঘুষ গ্রহন করা হয়।

গাইবান্ধা, Rangpur 2 October 2026 30 views RN9EL7YV
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ভেরিফিকেশন

আমি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন আবেদন করার পর সংশ্লিষ্ট থানায় সত্যায়িত করা কাগজ জমা দিতে গেলে আমার কাছে কিছু সম্মানি চাওয়া হয়। পরবর্তীতে আমাকে ৫০০ টাকা দেয়া লাগে এবং বলা হয় জেলা অফিস থেকে আমার ভেরিফিকেশন কাগজ সংগ্রহ করার জন্য।

কুমিল্লা, Chattogram 2 October 2026 31 views CT4VBKJH
0 Comments
Paid Other public office ৳20.0K

তদন্ত রিপোর্ট প্রস্তুত

একটি মিথ্যা মামলায় আমার গাড়ি আটক করা হয়, সেটি আমি নিজের কাছে কোর্ট থেকে ফেরত চাইলে পুলিশের কাছে তদন্তে পাঠায়, অত:পর আমি নিজে পুলিশের সাথে থেকে সব করে দিয়েছি যেনো তাড়াতাড়ি হয়ে যায়, তদন্তে সব প্রমান আমার পক্ষে হয়েছে। এরপরেও পুলিশ সেই রিপোর্ট লিখতে ও কোর্টে পাঠাতে আমার কাছে ২০,০০০ টাকা চায়, আমি না দেওয়ার কারনে সেই রিপোর্ট ২ মাসেও পাঠায়নি পরে বাধ্য হয়ে টাকাটা দিতে হইছে

পল্লবি থানা, মিরপুর, ঢাকা, Dhaka 2 October 2026 8 views DKESU3XH
0 Comments