All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,502 reports found
Report a bribe
Paid Other public office ৳1.5K

প্রসেস সার্ভারের রিপোর্ট খোঁজা

কোর্টে জমির মামলায় প্রসেস সার্ভারের রিপোর্ট এসেছে কিনা এটা জানতে গেলে নানাভাবে হয়রানী করে ঘুরায়। এরপর মুহুরী ও কোর্টের যার কাছে এই রিপোর্ট জমা থাকে সেই কেরানি গোছের লোক ১৫০০ টাকা নিয়ে ৫মিনিটে বের করে দেয়।

ময়মনসিংহ জজ কোর্ট, Mymensingh 31 August 2026 9 views MYBAY79S
0 Comments
Paid Other public office ৳1.0K

ড্রাগ লাইসেন্স নবায়ন

প্রথমে কর্মকর্তা খুব ভালো ব্যবহার করেন এবং সুন্দর পরামর্শ দেন। কাজটি ভালোভাবে সম্পন্ন করার পর তিনি 1000 টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলেও পরবর্তীতে উনার চাপাচাপিতে আচ্ছা বাধ্য হই।

সিলেট, Sylhet 31 August 2026 5 views SYL4BKUB
0 Comments
Paid Public Hospital ৳300

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাবের নল লাগাতে

মাত্র ২০০ টাকা ঘুষ নিলো নল লাগানো জন্য প্রশাবের ঠিকানা : ৩ তলায় আছি ১৫ নং ওয়াট ১৩৮ রুম কি করবেন ভাই ময়মনসিংহের এমপি হায়রে জনগণ ময়মনসিংহ মেডিকেল পরিচালক জনগণে অধিকার শুধু Tax দেওয়া

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 8 views MYXJECUV
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির নামজারি

প্রথমে লিগ্যালভাবে নামজারি করার জন্য আবেদন করি এবং শুনানিতে উপস্থিত থাকি কিন্তু কোনো কারন ছাড়াই আবেদন নামঞ্জুর করা হয়। পরবর্তীতে দালাল কে ১০০০০ টাকা দিয়ে নামজারি করা হয়।

বটিয়াঘাটা, Khulna 31 August 2026 9 views KHZ7N2F2
0 Comments
Paid Land Office ৳3.0K

খারিজ

আমি ভুমি অফিসের নায়েবের খাস লোককে ইতিমধ্যে ১০০০ টাকা পরিশোধ করেছি, জামালপুর এসিল্যান্ড অফিসে হাজিরার দিন ওখানের এক দালালকে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। আমি নিরুপায়, কারণ এর আগে আরও একবার অনলাইন আবেদন করেছিলাম, সম্পূর্ণ নির্ভুল কাগজপত্র জমা দেওয়ার পরেও আবেদন নামান্জুর করে দিয়েছিল, পরে জেনেছি আবেদন করার পরই নায়েবের সাথে দেখে করে চা-নাস্তার জন্য কিছু বকশিস দিতে হয়। এখন এসএমএস অপেক্ষায় আছি।

নান্দিনা, জামালপুর, Mymensingh 31 August 2026 9 views MYB5UK4L
0 Comments
Paid Other public office ৳600

জন্ম নিবন্ধন ইংরেজী করা

দুটি জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজী করব সরকারি ফি বোর্ডে লেখা 50 টাকা করে প্রতিটি তবে নিয়েছেন প্রতিটি 300 করে মোট 600 টাকা যার 500 টাকা ঘুষ ।

সিলেট, Sylhet 31 August 2026 8 views SYEJT3SC
0 Comments
Paid BRTA ৳11.0K

নতুন লাইসেন্স করতে

নেত্রকোনা জেলাতে ড্রাইভিং লাইসেন্স করতে ১১০০০ দিয়েছি, পাসপোর্ট অফিসে নিয়েছে ২০০০ টাকা বেশি, কি বলবো সকল জাগায় ঘুষ লাগে৷ নেত্রকোনা পাসপোর্ট অফিসের অবস্থা খুবি খারাপ, রাতে ১০ টার সময় গেলেও পাসপোর্ট করা যায় টাকার অংক বাড়ালে৷

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 6 views MYRY5G8E
0 Comments
Paid Other public office ৳100.0K

পেনশন এর টাকা

আমার আম্মু ফ্যামিলি প্ল্যানিং এ জব করতেন। তিনি রিটায়ারমেন্ট এর পর টাকা তুলতে গেলে ৪০০০০০ টাকা দাবী করে। পরে সেটা ১০০০০০ টাকা দিয়ে। ফয়সালা করা হয়।

মানিকগঞ্জ, Dhaka 31 August 2026 8 views DK4E6ESS
0 Comments
Paid Accounts Office ৳100.0K

বিল সংক্রান্ত যেইকোন কাজে

ঢাকা এসএফসি যেইকোন বিল পাস বা বিল সংক্রান্ত কাজে ১০% ঘুষ দাবি করে। না দিলে বিল নিয়ে হয়রানি করে, বিল আটকিয়ে রাখে। এই অফিসের পিয়ন থেকে শুরু করে এরিয়া ফাইনেন্স অফিসার পযন্ত ঘুষ নেয়।

ঢাকা এসেফসি, Dhaka 31 August 2026 8 views DKEXPEAY
0 Comments
Paid Passport Office ৳1.0K

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

হোমনা, কুমিল্লা, Chattogram 31 August 2026 9 views CTERTPDH
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোর্ট তৈরি

পাসপোর্টের ফর্ম দেখে প্রথমে বলে যে, এই পাসপোর্ট এর আবেদন বাতিল। কিছুক্ষণ পরে আবার পিওন এসে বলে যে৪০০০ টাকা দিলে পাসপোর্ট হয়ে যাবে। পরবর্তীতে তিন হাজার টাকায় রাজি হই।

মাগুরা, Khulna 31 August 2026 9 views KHNHWPRU
0 Comments
Paid Tax Office ৳3.2K

রিটার্ন সাবমিট জমা, ই চালান সত্যাইত

মোটরসাইকেল এর শোরুম থেকে মোটরসাইকেল বিক্রি করলে প্রতি মোটরসাইকেল এর লাভ্যাংশের ১৫% ভ্যাট দিতে হয় ৷ কিছু মোটরসাইকেল এর ভ্যাট ১০০০ টাকা হলে সেই ভ্যাট এর চালান সত্যাইত করতে কর কর্মকর্তা নেন ১০০ টাকা ৷ মানে মাসে ১০০ টি গাড়ি বিক্রি হলে কর কর্মকর্তা নেন ১০,০০০ টাকা ৷ পরে আসি রিটার্ন সাবমিট এ ৷ সঠিক ভ্যাট দিয়ে রিটার্ন জমা দিতে লাগে ৩০০০ টাকা ৷ এটা প্রতি মাসে দিতে হয় ৷

রাজশাহী, Rajshahi 31 August 2026 9 views RJW2CX65
0 Comments
Paid Other public office ৳5.0K

গর্ভবতী মহিলাদের মাতৃত্বকালীন বাতা জন্য

মাতৃত্বকালীন ভাতার জন্য যোগাযোগ করা হলে, ইউপি সদস্যের পক্ষ থেকে জানানো হয়—সুবিধা পেতে ৫,০০০ টাকা দিতে হবে। সেই টাকা দেওয়ার পরও আমার স্ত্রীর মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম দেওয়া হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের অর্থ দাবি ও লেনদেনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মধ্যে চর মাটিন, কমলনগর লক্ষীপুর, Chattogram 31 August 2026 5 views CTC2XCME
0 Comments
Paid Land Office ৳100.0K

জমির নামজারি & খাজনা

তফশিল অফিসের অফিস সহকারী & পিয়ন মিলে সিন্ডিকেট করে। নায়েব অনেকটাই নিরুপায়। কোনো নামজারি & খাজনা দিতে গেলে ওদের মাধ্যমে দিতে হয়। তা না হলে এই ভুল সেই ভুল বলে বাতিল করে দিবে। কিন্তু যদি বলা হয় যে আমার ডকুমেন্টস এ কি কোনো প্রব্লেম আছে তখন সেটা দেখবে না। কিছু বলবেও না। আর অফিস সহকারী তো বলেই বসলো যে এসিল্যাড টাকা ছাড়া কাজ করে না। তবে তোমাদের (পাব্লিকের) কাছে থেকে নিবে না। আমদের (অফিস সহকারী / পিয়ন) মাধ্যমে গেলে নিবে। কি আর করা। অফিস সহকারী আর পিয়ন যে কত টাকার মালিক হয়েছে দুদুক ওদের ইনকাম সোর্স চেকিং করলেই বের হবে। আমি মনে করি সারা দেশের মানুষ ওদের এই জালায় আছে। আর অফিস এর কথা কি বলবো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা ওরা জাতে খেতে পারে তেমন ফাক ফোকর রেখে দিয়েছে। আংশিক খাজনা নিবে না। কিন্তু ওরা পারে

ধোপাদহ, সাথিয়া, পাবনা, Rajshahi 31 August 2026 9 views RJ36XE4R
0 Comments
Paid Other public office ৳200

থানায় সাধারণ ডায়েরি

২০২৪ সালে আমার স্মার্টফোনটি চুরি হয়ে যায়। তখন দৌলতপুর মডেল থানায় একটা সাধারণ ডায়েরি করতে যাই‌। দায়িত্বরত কর্মকর্তা আমার কাছ থেকে ২০০ টাকা খরচ চায়। আমি তখন জানতাম না যে জিডি করতে কোন টাকা লাগে না। আমি টাকা পরিশোধ করে দেই। উনারা কোন আপডেট আমাকে জানায়নি। আমি কয়েকবার ফোন দিয়ে খোঁজ নিয়েছি ফোনটি পাওয়া গিয়েছে কিনা।

দৌলতপুর, খুলনা।, Khulna 31 August 2026 9 views KHUUXT73
0 Comments