All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

ঘটনাটি ২০২৬ সালের ১০ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে সংঘটিত হয়। আমার ভাই কম্বোডিয়ায় প্রবাসী এবং বর্তমানে সেখানে কর্মহীন অবস্থায় রয়েছেন। তিনি কম্বোডিয়া থেকে অন্য একটি দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে তার একটি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করলে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়। আমরা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জিজ্ঞেস করেন, অনলাইনে আবেদন করা হয়েছে কি না। আমরা জানাই যে, এখনো অনলাইনে আবেদন করা হয়নি এবং প্রক্রিয়াটি জানার পর আবেদন করার উদ্দেশ্যেই থানায় এসেছি। তখন ওই কর্মকর্তা বলেন যে, অনলাইনে আবেদনসহ পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত যাবতীয় কাজ তিনি করে দিতে পারবেন। এর জন্য তিনি ৭,০০০ টাকা দাবি

Paid
যাত্রাবাড়ী ৳22.0K
31 August 2026 5 DK4RFX6R
0 Comments
Education Office

এসএসসি পরিক্ষার কেন্দর ২০২৬

কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, কর্ণেল হাট, পাহাড়তলী, চট্টগ্রাম এই শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ এসএসসি পরিক্ষার সকল পরিক্ষার্থীর কাছ থেকে এক্সটার্নাল টিচারের খরচ বা ব্যবহারিক পরিক্ষার খরচ বলে প্রতি জন পরিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করা হয়েছে।

Paid
চট্টগ্রাম ৳300
31 August 2026 9 CTYPXKXY
0 Comments
Other public office

ফাইনাল এক্সামের ভাইবা পরীক্ষায়

৩ টি সাবজেক্টের ভাইবা এক্সামের জন্য ৫০০ করে মোট ১৫০০ টাকা নেওয়া হয়েছিলো। বলা হয়েছিলো এক্সটার্নাল স্যারদের নাস্তার টাকা। কিন্তু কয়েকজন স্যারের নাস্তার জন্য প্রতি স্টুডেন্টের কাছ থেকে প্রতি পরীক্ষায় ৫০০ টাকা নেওয়া অনেক বেশি, যেটা আমি ঘুষ হিসাবে বিবেচনা করছি।

Paid
গোপালগঞ্জ ৳1.5K
31 August 2026 10 DKQXKUCD
0 Comments
Accounts Office

শুধু জিপিএফ এর ফোন নাম্বার চেঞ্জ করার জন্য ৫০০ প্রতি বছর হিসাব নেয়া লাগ্লে ৩০০ এলপিসি আনতে হলে ১০০০

জিপিএফ এর নাম্বার চেঞ্জ, হিসাব নেয়া মোট কথা টাকা ছাড়া আপিনি ওদের মুখ থেকে একটা কথাও শুনতে পারবেন নাহ এটা আমি নিজে ডিফেন্সের চাকুরিতে থাকা অবস্থায় আমার সাথে হয়েছে বাকিদের কথা বাদ এই দিলাম স্থান সেগুনবাগিচা

Paid
ঢাকা ৳1.0K
31 August 2026 9 DK4L9DPY
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ন

ঘুষ ছাড়া পাসপোর্ট নবায়ন করতে প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু আফতাব নগর পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কোন ভাবেই নবায়ন করতে পারিনি। ২/৩ বার তাদের চাহিদামতো ডকুমেন্ট নিয়ে গেছি কিন্তু প্রতিবারই একটা করে ঠুনকো সমস্যা বের করে আর দালাল এসে বলে এসব কোন সমস্যা না, টাকা দেন করে দিচ্ছি! অবশেষে দালালের ৪০০০/- দাবি করা টাকার ৩০০০/- দিয়ে কোন লাইন/অপেক্ষা ছাড়া মূহুর্তে সব কিছু শেষ করে ফেললাম!🤭

Paid
আফতাব নগর পাসপোর্ট অফিস ৳4.0K
31 August 2026 6 DKNG7KYS
0 Comments
Land Office

নাম জারি

আমরা চারজন একসাথে জমি কিনেছিলাম বটিয়াঘাটা অফিসের অধীন আমার সাথে অন্যরা জমি কেনার সাথে সাথেই ১০ হাজার টাকা দিয়ে নামজারি করে নেয় কিন্তু আমি ২০২৫ সালের নামজারি করে করতে গিয়ে আমাকে বলা হয় এটা ভিপি দাগে জমিতে পড়েছে টাকা লাগবে ৬৮ হাজার টাকা খরচ করতে হয়েছে কাজটি সমাধানের জন্য।

Paid
বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস ৳68.0K
31 August 2026 10 KHWTEGAQ
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে নিজে নিজে অনলাইনে আবেদন করে দেছিলাম। তারা আমার এআইডি কার্ডের ভেরিফিকেশন কপি চাইছে। বলতাছে আমার এআইডি কার্ড নাকি অরজিনাল না। নির্বাচন কমিশন অফিসে গেলাম তারা বলতাছে ভেরিফিকেশন কপি হয় না। পাসপোর্ট অফিসে গেলাম তারা সঠিক করেও বলেনা যে কোথা থেকে ভেরিফিকেশন কপি পাবে। শেষে বাইরে দালালরে 2500টাকা দিছি। সেই দালাল আবেদনপত্রে একটিু আকাআকি করে দিলো। সেই পাসপোর্ট কর্মকর্তা আর কিছু দেখলোও না আবেদন জমা নিয়ে নিলেন। মানে একই কর্মকর্তার দুই রকম আচরণ।

Paid
কুমিল্লা ৳2.5K
31 August 2026 7 CT7QB74Z
0 Comments
Sub-Registry Office

জায়গা হেবা করা

আমার বাবা আমার নামে জায়গা হেবা করতে গিয়েছিল emergency. হেবা খরচ আসছে ১৭/১৮ হাজার। কিন্তু অই টাকা পরিশোধের পরও ফাইল আটকে রাখছে। তালবাহানা করছে। ইনিয়ে বিনিয়ে টাকা চাচ্ছিল সরাসরি না চেয়ে। আর ফাইল শুধু ঘুরাচ্ছিল। আরো সময় লাগবে এই সেই নানা কথা বলছিল। যেই না ২০ হাজার টাকা দিয়েছে ২ মিনিটের মধ্যে ফাইল রেডি করে দিয়ে দিয়েছে।

Paid
ফেনি ৳20.0K
31 August 2026 9 CTBA8V3V
0 Comments
Passport Office

New Passport

আমি পাসপোর্ট করার জন্য অনলাইনে এপ্লাই করেছিলাম এমার্জেন্সি পাসপোর্ট। পরে যেদিন আমার ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ডেট আসে সেদিন আমি পাসপোর্ট অফিসে গিয়ে লাইনে দাড়াই। উনি আমাকে এই অজুহাত দেন যে আমার স্থায়ী ঠিকানা ঢাকা নয় অন্য এলাকা। আমার পাসপোর্ট নাকি করা যাবে না সেখানে। অথচ বের হয়ে আসলে তাদের একজন কর্মচারী বাইরে আমাকে এসে বলে "১৫০০ আমাকে দিন আমি করে দিচ্ছি"। আমি ১৫০০ টাকা দিলে উনি আমাকে আবারো আমাকে সেই কর্মকর্তার কাছে নিয়ে যায় যিনি পুর্বে আমার এপ্লিকেশন রিজেক্ট করেছিলেন। আবার সেই কর্মকর্তাই কোনো কথা ছাড়াই আমার এপ্লিকেশনে সিল এবং অন্যান্য এপ্রুভাল দিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাঠিয়ে দেন।

Paid
Bochila, Dhaka ৳1.5K
31 August 2026 8 DK2LWPJ6
0 Comments
Other public office

বাড়ির নকশা

বাড়ির নকশা করার জন্য বিভিন্ন ধরনের টাকা পরিশোধ করতে হয়। যার কাছ থেকে যা নিতে পারে। আমি ফরিদপুর পৌরসভায় সব মিলিয়ে প্রায় 50000 টাকা বাড়তি দিয়ে প্ল্যান পাস করিয়েছি।

Paid
ফরিদপুর ৳50.0K
31 August 2026 6 DKAM4JUV
0 Comments
Other public office

বিদ্যুতের লাইন নেয়া

আমাদের কাছে নতুন বিদ্যুতের সংযোগ ও বিদ্যুতের পোল বাবদ ৮০০০০ টাকা দাবী করেন পল্লীবিদ্যুৎ এর একজন ইঞ্জিনিয়ার। পরবর্তীতে একজন ঠিকাদারের মাধ্যমে ৫০০০০ টাকায় রফা করে বিদ্যুৎ সংযোগ পাই আমরা

Paid
নওগাঁ ৳50.0K
31 August 2026 6 RJH7QV4Z
0 Comments