All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid BRTA ৳17.0K

নোন প্রফেশনাল লাইসেন্স

আবেদন করতে 3000 এবং12000দালাল নেয় আর2000 পরীক্ষ ক্ষেত্রে দিতে হয় আমাকে ফেল করাই দিছে পরে টাকা শোধ করার পর দেখি আমি পাস তাহলে গন হারে ফেল করানোর হয় কেন

ঢাকা এয়ারপোর্ট এর পাশে, Dhaka 29 August 2026 11 views DKCHG8CS
0 Comments
Paid Passport Office ৳1.5K

নবায়ন

সকল কাগজপত্র নিয়ে প্রথম গেছি, তখন বলে আপনার পুরাতন ডাটা সার্ভারে নেই।এক সপ্তাহ পর আসেন,এক সপ্তাহ পর আসলাম কাজ হয়নি। পরে গেলাম যেখান থেকে আবেদন করেছি ওখানে, তখন দোকানদার বলল যাবেন আসবেন কিছুই হবে না ১৫০০ টাকা দেন সব হবে। ঠিকই ১৫০০ টাকা দিয়ে অফিসে গেলাম কাগজপত্র দিলাম,অফিসার কাগজপত্র না দেখেই ওকে লিখে দিলো।

বরিশাল, Barishal 29 August 2026 4 views BRUDL2Y6
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট অফিসে হয়রানি ও দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে আমার অভিজ্ঞতা

পাসপোর্ট অফিসে সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরও বিভিন্ন ভুলত্রুটি দেখিয়ে আমাকে বারবার হয়রানি করা হয় এবং পুনরায় আবেদন করতে বলা হয়। পরে অফিসের বাইরে একজন দালাল ২,০০০ টাকার বিনিময়ে একই দিনের মধ্যে আমার কাগজপত্র ঠিক করে ছবি তোলার ব্যবস্থা করে দেয়। এতে আমার সন্দেহ হয়, আবেদনকারীদের ইচ্ছাকৃতভাবে হয়রানি করে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার একটি পরিকল্পিত ব্যবস্থা সেখানে থাকতে পারে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব আফতাব নগর, Dhaka 29 August 2026 5 views DK5J9M6N
0 Comments
Paid Other public office ৳1.0K

চাকরির পুলিশ ভেরিফিকেশন

এত ভালো চাকরি পেয়েছেন।মিষ্টি খাওয়ার টাকা দেন। জানেন তো সবাই দেয় কম- বেশি। এখনো বেকার যেহেতু ১০০০ দেন।উপরের অফিসারকেও দিতে হয়। আর রাজনৈতিক ঝামেলা এগুলো তো সবারই আছে। তাহলে কিন্তু চাকরি হবে না।

ময়মনসিংহ, ভালুকা, Mymensingh 29 August 2026 7 views MY4PEUB5
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ জিডি

চাঁদা দাবির উড়ো চিঠি পাওয়ার পর আমার আত্মীয় থানায় গিয়েছিল জিডি করতে। পরে পুলিশ দোকান টা পরিদর্শন করতে আসে। তারা কিছুই করতে পারবে না এই ব্যাপারে, কিন্ত যাচ্ছিল না, শেষে বলল চা খাওয়ার টাকা দিতে। তা দিলে ওরা গেল।

ঢাকা, Dhaka 29 August 2026 8 views DKNVE9K8
0 Comments
Paid Accounts Office ৳1.5K

সরকারি চাকরির শুরুতে বেতন চালু করনের জন্য ঘুষ দেওয়া

আইবাসে বেতন চালু করানোর ফাইল জমা নেয় পাশাপাশি টাকা রাখে এবং রেজিস্টার বইয়ে লিখে রাখে। আমি শুরুতে বুঝিনি। তারা একেক সময় একেক রকম কথা বলে। একবার বলে এই টেবিলে যান, ঐ টেবিলে যান, আজ আর হবে না। আগামীকাল আসুন। এভাবে কয়েক দিন ঘুরে ১০০০ টাকা জমা দিই। এই টাকায় সন্তুষ্ট না তাই আবার ঘুরায়। পরে আমি পাশের রুমে বড় অফিসার কে বলি ১০০০ টাকা জমা দিয়েছি কিন্তু কাজ করে দেয়না। পরে একজনকে ডেকে এনে করে দেয়।

ঢাকা এজি অফিস, Dhaka 29 August 2026 5 views DKRNT79U
0 Comments
Paid Land Office ৳65.0K

জমির নামজারি ও হেবা দলিল করন

আমি আমার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে একটি জমি পাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেই জমির নামজারি করার প্রয়োজনে ভূমি অফিসের দ্বারস্ত হতে হয়। আমার ভাইবোনেরা তাদের অংশটুকু আমার নামে হেবা করে দেন, তার দলিলও করা দরকার ছিল। ভূমি অফিসে অনেকদিন ধরনা দেয়ার পরেও কোনভাবেই কাজ উদ্ধার করতে না পারায় শেষ পর্যন্ত দালালের সাহায্য নিতে হয়, যে সরকারি ফি এর বাইরে মোট ৬৫০০০ টাকার বিনিময়ে হেবা দলিল ও নামজারি সম্পন্ন করে দেয়।

নারায়ণগঞ্জ, Dhaka 29 August 2026 9 views DK6A8QHS
0 Comments
Paid Other public office ৳10.0K

বিদ্যুৎ সংযোগ

কয়েক মাস আগএ বিদ্যুত সংযোগের জন্য ডেমরা, সারুলিয়ার ডিপিডিসি অফিসে গিয়েছিলাম। সরকারি ২১০০ টাকা ফি এর জায়গায়, আরো ১০,০০০ টাকা ফি দিতে হয়েছে৷ এছাড়া নাকি হবে না। বাধ্য হয়ে দিতে হয়েছিল।

ঢাকা, Dhaka 29 August 2026 11 views DKHVM79D
0 Comments
Paid BRTA ৳100

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড রিসিভ করার সময় আমার কাছ থেকে ১০০ টাকা দাবী করে ঘুষ। সেটা পরিষোধ করে তারপর লাইসেন্স রিসিভ করতে হয়েছে।

নোয়াখালী, Chattogram 29 August 2026 5 views CTFXUEG5
0 Comments
Paid Land Office ৳170.0K

রেজিস্ট্রেশন ও রেকর্ড খতিয়ানের আবেদন

আমার বাবার একটি জমি রেজিস্ট্রেশনের সময় অতিরিক্ত 150000 টাকা লেগেছে, এবং রেজিস্ট্রেশন পরে আবার যখন খতিয়ান করতে গিয়েছে তখন তার কাছ থেকে আরবিস হাজার টাকা নিয়েছে অথচ খতিয়ানের ফিল্ম মাত্র 1100 থেকে 1200 টাকার মতন,

বাঞ্ছারামপুর, Chattogram 29 August 2026 6 views CTPGXT8M
0 Comments
Paid Other public office ৳30.0K

কল কারখানার লাইসেন্স নবায়ন ও কারখানার লে আউট করার জন্য, কারখানা পরিদর্শনে এলে

সর্বচ্চো কর্মকর্তা কারখানা পরিদর্শন করেন এবং পরবর্তীতে মোটা অংক দাবী করেন, না দিলে নবায়ন বন্ধ রাখে লে আউট দিতে বিভিন্ত তাল বাহানা করেন। কাংখিত টাকা পেলে দুই এক দিনের মধ্যে সব পাওয়া যায়।

নারায়নগঞ্জ, Dhaka 29 August 2026 8 views DK2LJC6S
0 Comments