ওয়ারিশ সনদ (ওয়ারিশ সার্টিফিকেট) সংগ্রহ
সম্প্রতি আমার এক আত্মীয়, যার স্বামী মারা গেছেন এবং যিনি বর্তমানে একাই আছেন, তিনি অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ারিশ সার্টিফিকেট নিতে যান। সেখানে প্রথমে বাড়ির ট্যাক্স পরিশোধের কথা বলা হয়, যা তিনি মেনে নেন। এর পাশাপাশি ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার জন্য অতিরিক্ত ২,০০০ টাকা দাবি করা হয়। অন্য কোনো উপায় না থাকায় তিনি বাধ্য হয়ে২,০০০ টাকা প্রদান করেন।