All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,475 reports found
Report a bribe
Paid Accounts Office ৳12.0K

সরকারী কাজের বিল অনুমোদ ও পরিশোধ বিভাগ

দেশের সকল প্রজেক্টের বিল এজি অফিস থেকে চূড়ান্ত পরিশোধ করা হয়। প্রতিটি বিলে জন্যই ঘুষ প্রদান না করলে চেক/ব্যাংক ট্রান্সফার প্রদান করা হয়না। আমি অন্তত্য ১৫টি টি বিল ছাড়িয়েছি। যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ৮০০০-১২০০০ টাকা করে ঘুষ প্রদান করেছি।

Dhaka, Dhaka 27 August 2026 8 views DKYFY9X6
0 Comments
Paid Land Office ৳10.0K

খাজনা প্রদান

কয়েক যুগের নাকি খাজনা বাকি, আদৌ বাকি কিনা সঠিক জানিনা, কারণ খাজনা প্রদানের কাগজ যার কাছে ছিল তিনি মারা গেছেন, কাগজ কোথায় রেখে গেছেন, আমাদের কাছে নেই। দাবি ১০ হাজার। দশ হাজারের মধ্যেও ৭০০-৮০০ টাকা সরকারি খাতায় জমা দিলেও বাকি সাড়ে ১০ হাজার টাকা তহসিল অফিসারের নিজের পকেটে! আর সরকারি খাতায় যে টাকা গেছে সেটা অবশ্যই আমার নিজের পকেট থেকেই বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা। ১০ হাজার ঘুষ সেটা আলাদা ক্যাশ প্রদান করা। অফিসার চাইলে পুরো দশ হাজার টাকায় সরকারি খাতায় জমা করতে পারত কিন্তু তিনি ১০০০ টাকা ও জমা করেননি। গ্রাহকের কাছে থেকে যুগ যুগ ধরে খাজনা বাকি বলে টাকা ১০-১১ হাজার থেকেই নিয়েছেন কিন্তু সরকারকে দিয়েছেন এক হাজার এরকম বাকি টাকা সরকারি খাতায় নাম তুলে নিজের পকেটে।

বগুড়া সদর, Rajshahi 27 August 2026 8 views RJPLZ674
0 Comments
Paid Other public office ৳500

‌জর্জ কোর্ট লক্ষীপুর

‌লিগ‌‌্যাল এইড অ‌ফি‌সে নো‌টিশ জা‌রির জন‌্য টাকা না দ্য়োয় ৩ ডেট ঘুরায়। প‌রে ৫০০/ টাকা ঘুষ নি‌য়ে একটা ডেট দেয় এরং ব‌লে সে ডে‌টে জা‌রি দে‌খি‌য়ে রি‌পোর্ট দি‌য়ে দি‌বে।

লক্ষীপুর, Chattogram 27 August 2026 7 views CTF5CDHG
0 Comments
Paid Education Office ৳2.0K

B.ed file forwarding

আমাদের বিয়ের দশম গ্রেড/বেতন-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন দাখিল করা হয়। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস থেকে আবেদনটি যাচাই করে যথাসময়ে মূল সার্ভারে ফরওয়ার্ড করা সংশ্লিষ্ট অফিসের নিয়মিত দায়িত্বের অংশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ১ তারিখে অনলাইনে আবেদন দাখিল করার পরও ৮ তারিখ পর্যন্ত আমাদের আবেদনটি ফরওয়ার্ড করা হয়নি। এর ফলে আবেদনটি যথাসময়ে পরবর্তী ধাপে না যাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক এক মাসের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এমন তথ্য আসে যে, অনলাইনে আবেদন দাখিলের পর কিছু আবেদনকারীকে দ্রুত ফরওয়ার্ড করে দেওয়ার জন্য 2000/3000

Joypurhat, Rajshahi 27 August 2026 6 views RJQRYAZR
0 Comments
Paid Accounts Office ৳2.0K

বেতন চালু করতে

২০২২ সালে নতুন সরকারিতে চাকরিতে জয়েন করার পর বেতন চালু করতে হাটহাজারী উপজেলা হিসাবরক্ষণ অফিস কতৃক এই অর্থ দাবি করা হয়। পরবর্তীতে ১৫০০ টাকার বিনিময়ে আড়াই মাস পর থেকে বেতন পাওয়া শুরু হয়।

চট্টগ্রাম, Chattogram 27 August 2026 8 views CT59CTVS
0 Comments
Paid Education Office ৳1.0K

অনাপত্তিপত্র আবেদন

আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিছেলাম সকুল ডকুমেন্টস নিয়ে অন্য মন্ত্রনালয়ে ভাইভা পরীক্ষার অনাপত্তিপত্র এর জন্য। আমাকে ১০০০ টাকা চাইলো, আমি বললাম স্যার এত পারবো না, আমার কাছে এত টাকা নেই। আপনি ৫০০ টাকা রাখুন। কিছু দিন যখন ডকুমেন্টস আনতে গেলাম, তখন আমাকে আসার সময় ডাক দিয়ে আবার ৫০০ টাকা নিলো।। আমি খুবই কষ্ট পেয়েছি....

বরিশাল, Barishal 27 August 2026 4 views BRUJYJ2N
0 Comments
Paid Other public office ৳200.0K

নতুন জমি রেকর্ড।

গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোষেরচর মৌজার বিডিএস রেকর্ড হচ্ছে, সেখানে রেকর্ড করিয়ে নিতে আমার কাছে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে। যার ২ লক্ষ পরিশোধ করেছি। কারণ ছিল আমার বাড়ির একটুখানি জায়গা খাস হয়ে গেছিল। সেটুকু মিলিয়ে আমাকে রেকর্ড করে দিবে এই ভিত্তিতে ২ লক্ষ পরিশোধ করা হয়েছে।

গোপালগঞ্জ, Dhaka 27 August 2026 7 views DK78PZEK
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন, চেয়ারমেন সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি

জন্ম সনদ সংশোধন নতুন ইত্যাদি ২০০ টাকা, চেয়ারমেন সনদ ১৫০ টাকা, ওয়ারিশ সনদ ২৫০০ টাকা।

বাগান বাজার ইউনিয়ন পরিষদ, Chattogram 27 August 2026 4 views CT649488
0 Comments
Paid Other public office ৳20.0K

রপ্তানি উন্নয়ন ব্যুরো

রপ্তানি উন্নয়ন বুরুতে পণ্য বিভাগে যেকোনো সময় যেকোনো সার্টিফিকেটের জন্য যাবেন প্রতি সার্টিফিকেটে একটা রেট বা দাম এরা ফিক্স করে দেয় এর কম দিলে বিভিন্ন ছলছাত্রীতে সার্টিফিকেট আটকে রাখে।

ঢাকা, Dhaka 27 August 2026 7 views DKXZKUYG
0 Comments
Paid Other public office ৳230

নতুন স্মার্ট কার্ড উত্তোলন

ভোটার তালিকাভুক্ত করার সময় মূলত একটা স্লিপ দেয় সেই স্লিকে আমি হারিয়ে ফেলি কিন্তু আমার কাছে বক্স আইডি এবং বাকি ডকুমেন্ট সবকিছু আছে তারপরও নাকি আমাকে ২৩০ টাকা দিতে হবে, নাহলে নাকি তারা আমাকে এটা দিবে না, আর এটা কি সরকারি অফিস না অন্য কিছু এটা আমার বুঝে আসেনা কারণ অফিসে বাকি কেউ নেই । বাইরে যিনি বসে থাকি ওনার কাছে তথ্য নিলাম যে উনারা নাকি কেউ আসেনি আজকে । পুরাই লউরা

উপজেলা : বালিয়াডাংগি, জেলা : ঠাকুরগাঁও, Rangpur 27 August 2026 3 views RNSZCLJW
0 Comments
Paid Education Office ৳270.0K

এরিয়া বিল পাশ করাতে

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১৭ জনের এরিয়া বেতন বিল পাশ করতে জন প্রতি ১৬০০০ টাকা হিসেবে ১৭ জনে ২৭০০০০ টাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ট্রেজারি কে দিতে হয়।

বদলগাছী, নওগাঁ।, Rajshahi 27 August 2026 5 views RJY4BHG3
0 Comments