All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,475 reports found
Report a bribe
Paid BRTA ৳14.0K

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে তারা যদি কেউ পরিক্ষায় পাশ তাহলেও তাকে ফেল করে দেয়। টাকা তারা সরাসরি চায় না বাহিরে থাকা বড় দালল ও জেলার বিভিন্ন প্রানেত থাকা ছোট দালালের মাধ্যমে টাকা আদায় করে। দাললের পরিচয়ে গেলে কোনো সমস্যা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায়।

খাগড়াছড়ি বিআরটিএ, Chattogram 27 August 2026 6 views CTSFHYBT
0 Comments
Paid Passport Office ৳4.0K

আমার সন্তানদের পাসপোর্ট

আমার দুই সন্তানের জন্য পাসপোর্ট করাতে গিয়েছিলাম। তাদের দুজনের বয়সই ৫ বছরের কম ছিল। ভেরিফিকেশনের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আমাকে ফোন দিয়ে টাকা দিতে বাধ্য করে। তা না হলে আটকিয়ে দেবে।

জামালপুর, Mymensingh 27 August 2026 6 views MYYHQMYM
0 Comments
Paid Other public office ৳50.0K

রাউজান থানা

২০২৩ সালের আগষ্টে বাবাকে ফৌজদারী মামলায় আটক করেছিল এসআই —। ওই সময় রিমান্ডে কম শাস্তি দেয়ার কথা বলে থানা পুকুর পাড়ের দক্ষিণ পাশের ২য় তলায় বসে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা গুণে নেন। আলহামদুলিল্লাহ, পুলিশ অফিসারটি সৎ ছিল, এক লাখ টাকা দাবি করলেও ৫০ হাজারে খুশি হয়েছিলেন।

রাউজান, Chattogram 27 August 2026 9 views CT6M6G3E
0 Comments
Paid Land Office ৳173.0K

Vumi Record আর.এস/বি.আর.এস জরিপের মাঠ পর্চা দেওয়ার নামে সরকারি অর্থ (মাঠ পর্চার টাকা) আত্মসাৎ

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া মৌজায় চলমান আর.এস/বি.আর.এস ভূমি জরিপ কার্যক্রমে নিয়োজিত ৫ জন কর্মকর্তা ও সার্ভেয়ার সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে মাঠ পর্চা দেওয়ার নামে মোট ১,৭৩,০০০ (এক লক্ষ তিয়াত্তর হাজার) টাকা ঘুষ বা অবৈধ অর্থ হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর কোনো নোটিশ বা কারণ ছাড়াই তারা জরিপের কাজ বন্ধ করে আকস্মিক এলাকা থেকে পালিয়ে যান।

Prosadpara, Jharbari, Birganj, Rangpur 27 August 2026 5 views RNDUJLG9
0 Comments
Paid BRTA ৳3.0K

ড্রাইভিং লাইসেন্স

৩০০০ টাকা না দিলে ড্রাইভিং পরীক্ষায় ফেইল আসতে পারে এই বলে দালাল আমার থেকে তিন হাজার টাকা নেয় এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বস্ত করে, এভাবে অনেক ফেইল কৃত মানুষ পাস করেছে আমার সামনে,,

নেত্রকোনা, Mymensingh 27 August 2026 6 views MY87RFRZ
0 Comments
Paid Land Office ৳40.0K

নতুন জরিপ করতে

নারায়ণগঞ্জ জরিপ আসছে সেখানে আমাদের না এলাকার প্রায় সবার ই এক সমস্যা যতটুকু যায়গা ছিলো তার থেকে কম জায়গা তারা মেপে নিছে এখন সঠিক পরিমান জায়গা ঠিক করতে হলেই দিতে হচ্ছে মোটা অংকের টাকা

নারায়ণগঞ্জ, Dhaka 27 August 2026 6 views DK6JUNKT
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করি ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার কাছে টাকা চান এটা ভেরিফাই করার জন্য

শরিয়তপুর, Dhaka 27 August 2026 6 views DKLM33KN
0 Comments
Paid Education Office ৳400

PSC Certificate সংশোধন

আমার পিএসসি সার্টিফিকেটে মায়ের নাম সংশোধন করতে গিয়েছিলাম, সেটা সংশোধনের জন্য কোনো টাকা লাগে নাহ। কিন্তু ওরা আমার কাছে ৪০০৳ দাবি করে, এবং সেই টাকা নিয়ে ৩ মাস পর সংশোধন করে দেয় । আমরা চাই আমাদের দেশ এই ঘুষ মুক্ত হোক। গড়ে উঠুক সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক।

ঢাকা, মোহাম্মদপুর থানা শিক্ষা অফিস।, Dhaka 27 August 2026 8 views DKFSESCB
0 Comments