All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

বদলি ও হয়রানি

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোনায় টাকা ছাড়া কোন কাজ হয়না। জেলার দায়িত্ব প্রাপ্ত দুইজন কর্মকর্তা কে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে দূরে বদলি করে দেয়। টাকা দিলে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। প্রতি বছর দুইবার নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। টাকার পরিমাণ কম হলেও বদলি করে দেয়। টাকা দিলে আবার অর্ডার বাতিল করা হয়। এটা একটা চলমান প্রসেস।

নেত্রকোনা, Mymensingh 26 August 2026 3 views MYQQA7SR
0 Comments
Paid Other public office ৳1.40M

কলকারখানা অধিদপ্তরে নিয়োগ

অফিস সহায়ক পদে নিয়োগের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তাকে ১৪ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু ভাইভাতে আমাকে টিকানো হয় নাই। আমার টাকাও ফেরত দিচ্ছে না।

ঢাকা, Dhaka 26 August 2026 7 views DKPLX3HU
0 Comments
Paid Land Office ৳6.0K

ভূমি উন্নয়ন কর

সারা বাংলাদেশে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা শুরু হয়েছে। অনলাইনে প্রথমবার ভূমি উন্নয়ন পরিষদ করতে হলে তৌসিল অফিস থেকে একটা হোল্ডিং নাম্বার সংগ্রহ করা লাগে। কোন ব্যক্তি যখন এই হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে যায় তখন তার কাছ থেকে কোটি খতিয়ান বাবদ এক হাজার টাকা করে নেওয়া হয়। আমার কাছ থেকেও নেয়া হয়েছে। আমিও দিতে বাধ্য হয়েছি। টাকা না দিয়ে কোন ব্যক্তি যখন তার খতিয়ান অনলাইনে সাবমিট করে তখন তারা ভুলভাল লিখে রাখে যেন সাধারণ মানুষ তাদের কাছে যেতে বাধ্য হয়।

নোয়াখালী, চাপরাশিরহাট ,তৌসিল অফিস, Chattogram 26 August 2026 7 views CT9YNXVY
0 Comments
Paid Accounts Office ৳1.0K

বেতন বিল জমা করণ, LPC প্রদান

হিসাবরক্ষণ অফিসে LPCর জন্য গেলে বারবার হয়রানি করতে থাকে। প্রায় ২ সপ্তাহ চলে গেলে বাধ্য হয়ে বলি ভাই কাজটা করে দেন চা খাওয়াবো। এর পর করে দেয় এবং হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার পাঠায়। অনুরূপ অভিজ্ঞতা ঈশ্বরদী হিসাবরক্ষণ অফিসেও হয় নতুন কর্মস্থলে বেতন চালু করতে গেলে।

Dhaka, Dhaka 26 August 2026 6 views DKP7A7GA
0 Comments
Paid Other public office ৳1.0K

হেলথ সার্টিফিকেশন

আমি একটা হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম তো কম্পিউটার যে ছিল সে আমার কাছে সে ফি হিসাবে এক হাজার টাকা দাবি করে কিন্তু সিভিল সার্জন বলছিল কোন টাকা লাগবে না কিন্তু সে আমাকে বলে টাকা না দিলে সে আমাকে সার্টিফিকেট দিবে না তাই এক পর্যায়ে আমি টাকা দিতে বাধ্য হই

কুষ্টিয়া সদর, Khulna 26 August 2026 7 views KHQCCDJ3
0 Comments
Paid Education Office ৳1.80M

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্য বই মুদ্রনের জন্য দরপত্রে

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর বিনামূল্যে সরবরাহ কৃত পাঠ্যপুস্তক মুদ্রনের দরপত্রে সকল যোগ্যতা আছে ও আমি লোয়েস্ট হয়েছি তারপর তারা ১৮ লক্ষ টাকা দাবি করে না দিলে কাজ দিবে না।

শহর, Dhaka 26 August 2026 7 views DKQC6GLT
0 Comments
Paid Other public office ৳25.0K

Road Accident Bribe 25000 tk

এপ্রিল ২০২৪ সালে একটি রোড এক্সিডেন্ট হয়েছিল। খানজাহান আলি থানার এক ASI ২৫০০০ টাকা নিয়েছেন ভিক্টিম কে ক্ষতিপুরন দেবেন আর কোনো হয়রানি মামলা করবেন না। কিন্তু তারা ভিক্টম কে কোনো আর্থিক সহায়তা দেননি। পুরো টাকা টাই সেই দুর্নীতি বাজ ASI নিজ কাজে ব্যবহার করেছেন।

Khulna, Khulna 26 August 2026 6 views KHWJ2VCY
0 Comments
Paid Other public office ৳7.0K

সবুজ বাগ থানা ৭০০০ খায়

ছাদের উপর চোর ধরলাম, কিছু উত্তম মধ্যম দিলে চোরের সহযোগীরা মিথ্যা উস্কানি দিয়ে পোলাপান দিয়ে কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে চোর ছাড়িয়ে নিয়ে যায় । পুলিশে ফোন দিলে পুলিশ এসে তদন্ত করলো চোরের পিতা আজিমপুর কর্মস্থলে পুলিশ কনস্টেবল। যারা মিমাংসা করতে এসেছিলো এমন দুই বাড়িওয়ালাকে পুলিশ ধরে নিয়ে গেলো । টাকা না দিলে অপহরণ মামলার হুমকি। ৭০০০ টাকা দিয়ে মামলা থেকে বাঁচলাম। ঘটনা ২০০৫ সাল ।

ঢাকা, Dhaka 26 August 2026 6 views DKFFFJ7X
0 Comments
Paid Land Office ৳300

খাজনার অনুমোদন নিতে

আমি আমার চাচার একটি সম্পত্তির খাজনা প্রদান করতে গেলে তারা বলে এই সমস্যা ঐ সমস্যা বলে আমার কাছে থেকে 500 টাকা দাবী করেন উপ সহকারী ভূমি কর্মকর্তা বা তহশীলদার সাহেব, এখানে উল্লেখ্য, সরাসরি তহশীলদার ঘুষ চায় নাই তবে উনার অফিসের পিয়ন বলেন স্যার ঘুষ ছাড়া কাজ করবে না আমাদের সকলের ভাগ আছে কিন্তু কম।

নওগাঁ সদর, Rajshahi 26 August 2026 7 views RJ3LFRE2
0 Comments
Paid Other public office ৳100.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নবায়ন

আমার কারখানাটি এনআইভুক্ত কারখানা ছিল। পরে আমি কারখানাটিকে আরএসসি ভূক্ত করে সকল রেমিডিয়েশন কমপ্লিট করেছি। কিন্তু আমার কারখানার লাইসেন্স নবায়ন করতে ডাইফ ঢাকা অফিসে গেলে অফিস প্রধান সরাসরি আমাকে বলে যে, যতই রেমিডিয়েশন কমপ্লিট করেন না কেন কারখানাটি এনআইভুক্ত কারখানা ছিল তাই মহাপরিদর্শক নবায়ন করতে নিষেধ করেছেন। ০২ লক্ষ টাকা দিলে নবায়ন হবে। উপরে ম্যানেজ করতে হবে। পরে এক লক্ষ টাকা পরিশোধ করি।

ঢাকা, Dhaka 26 August 2026 8 views DKBE7EDS
0 Comments