All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,444 reports found
Report a bribe
Land Office

জমির নামজারি

আমার নানার নামের জমি আমাদের মা এবং খালা, মামাদের নামে নামজারি করাতে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। তাদের কাছে সরাসরি গেলেও তারা কোনো কিছুরই সমাধান দেননি। পরে একজন বলল বাহিরে কম্পিউটার দোকানে যোগাযোগ করার জন্য। তখন দোকানীর সাথে কথা বলে অফিসের লোকের জন্য নাকি ৩০০০০ টাকা দিতে হবে। তবে কুলকিনারা না পেয়ে দিতে হলো বাধ্য হয়েই। জানি এটা বাংলাদেশ। দেশ শুধু আমলাদের।

Paid
নারায়ণগঞ্জ ৳30.0K
26 August 2026 9 DKBL8JT5
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স

শিল্প ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছিলাম তারপর ট্যাক্স এর বিভিন্ন কাগজ নিয়ে জামেলা করে এবং ৮-১০ টা টেবিলে টাকা দিতে হবে বলল। না হলে আবেদন পড়ে থাকবে ...

Paid
গাজীপুর ৳17.0K
26 August 2026 7 DK9RPAZL
0 Comments
Land Office

নামজারি

আমি একটি জমির নামজারির আবেদন করেছি। আমাকে চারদিন ঘুরিয়েছে । উপায় না পেয়ে ইউনিয়ন ভুমি অফিসের এসি ল্যান্ড ছিল না বলে। অবশেষে ৩৫০০ টাকা চাইলে ৩০০০ টাকা দিয়ে দেই।

Paid
নারায়ণগঞ্জে, আড়াইহাজার, মাহমুদপুর ইউনিয়নে ৳3.5K
26 August 2026 8 DK5NCS9D
0 Comments
Traffic Police

ট্রাফিক পুলিশের প্রতিদিনের চেকিং দুর্নীতি

আমার কাছে হেলমেট ছিল কিন্তু আমার পিছনের লোকএর কাছে হেলমেট ছিল না। তারা আমাকে ৩০০০ টাকার মামলা দেবে বলে। আমি বললাম আমার কাছে টাকা নেই মামলা দিয়েন না এবং আরো বললাম কিছু করা যায় কিনা। তারপর তারা বলল ঠিক আছে ১৫০০ টাকা দেন। আমি বললাম ১৫০০ টাকা দিতে পারব না, না হলে মামলা দেন আমি ১০০০ টাকা দেব। তারপর জড়াজড়ি করলেও 1500 টাকা দিতে আমি বললাম পারবোনা, নাইলে মামলা দেন পরে বলল ঠিক আছে ১০০০ টাকা দেন, তারপর আমি ১০০০ টাকা দিয়ে চলে যাই। মূলত আমি টাকাটা দেয়ার উদ্দেশ্য ছিল কিভাবে ঘুষ দেয় বা পুলিশ কিভাবে ঘুষ খায় সেটা জানার জন্য বা বুযার জন্য। তা দেখলাম যে সত্যি সত্যি তারা খুবই ঘুষখোর। এভাবে গাড়িতে টাকা দিলে ছেড়ে দেয়।

Paid
ফরিদপুর ও রাজবাড়ীর মাঝে সাইনবোর্ড এলাকায় ৳1.5K
26 August 2026 4 DKAPUFFV
0 Comments
Education Office

Admission

I was very close to getting into a government medical college but unfortunately missed the opportunity. I then applied for a government-quota seat at a private medical college and ranked 1st on the merit list. Despite this, they asked me to pay BDT 12 lakh, even though the official fee was only around BDT 10,000. When I questioned them, they said the person responsible for selecting students was demanding the money and that other students were paying even more for the same seat

Paid
Dhaka ৳1.20M
26 August 2026 8 DKR5VWBP
0 Comments
Other public office

নতুন মিটার ইশু করা

টাকা না দিলে আমার বাসায় নতুন হাউজ কানেকশন দিবে না ও মিটার দিবে না। এই জন্য টাকা নিছে চার ধাপে ৩৫ হাজার। টাকা ছাড়া ওয়াসার ঐ অফিসে একটা মিটারও ইশু হয় না।

Paid
মিরপুর ১০ নম্বর পানির ট্যাংক ৳35.0K
26 August 2026 4 DKCPJB5Y
0 Comments
Other public office

এম পি ও ভুক্ত ফাযিল মাদ্রাসায় ৭ম গ্ণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ ২০২৬

প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সহ তাদের দাবি মাদ্রাসার উন্নতিকল্পে প্রজেক্টর কিনতে টাকা দিতে হবে,,,আমি আর আমার সাথের আরেকজন দিতে না চাইলে তারা বলে তাহলে আপনারা কিভাবে MPO file পাঠাবেন,? পাঠান দেখি,,৷ তারা বলেন আপনারা মনে করেন এ টাকা দান করছেন,,, ধিক্কার জানাই এই জানোয়ারদের

Paid
নাটোর সদর,নাটোর ৳75.0K
26 August 2026 4 RJ7YLPTR
0 Comments
Other public office

বাইপেল সাভার

তিনটনের গাড়ি প্রতি ৩০০ পাঁচ টনের গাড়ি প্রতি ৫০০ এই টাকা আশুলিয়া থানার এসপি ওসি ও ডিসি সহ ভাগ পায় এটা চাঁদাবাজের বক্তব্য। আমি ট্রিপল লাইনে কল দিয়েছিলাম পুলিশ আসছে চাঁদাবাজ কে এরেস্ট করে নাই।

Paid
সাভার বাইপেল ৳300
26 August 2026 7 DKLKWVK6
0 Comments
Land Office

ভূমি উন্নয়ন কর

আমি আমার মোট ১৭৭ শতক জমির খাজনা পরিশোধের জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে সেখানকার দায়িত্বরত একজন অফিসার আমাকে বলে নিয়ম অনুযায়ী আপনার খাজনা আসে ৬০০০০ টাকা।এবং আমাকে বলে আপনি যদি আমাদের সাথে নেগোসিয়েশন করেন ৩০০০০ টাকা দিলে হবে।আমি যখন ওনাকে বললাম আমাকে কোন রিসিভ দিবে কিনা।তখন ওনি বললেন টাকা দিতে হবে ৩০০০০। আমি পরে দরকষাকষির এক পর্যায়ে আমি ২৫০০০ টাকা দিতে সম্মত হয়।পরে পরিশোধের পর আমি রিসিভ চাওলে আমাকে রিসিভ দেয় প্রায় ২০০০ টাকার।আমি ওনাকে প্রশ্ন করলে আর বাকি টাকাগুলো কোথায়।তখন ওনি আমাকে বলে বাকি টাকাগুলোর রিসিভ দেওয়া হবে না। আসলে আমরা সাধারণ মানুষ এইসব সরকারি অফিসের কাছে জিম্মি।

Paid
চট্টগ্রামের দোহাজারী ৳50.0K
26 August 2026 6 CTJA8GFY
0 Comments
Land Office

ফ্লাটের নামজারী

ডেভেলপারারের কাছ থেকে ফ্লাট কেনা হয়েছিল। রেজিষ্ট্রেশন করা হয়েছিল। নামজারী করার সময় নির্ধারিত ১১৭০ টাকা পরিশোধ করে অনলাইনে আবেদন করা হয়েছিল। কিন্তু দুইবার প্রত্যাখ্যান করা হয় এটি নাকি খাস খতিয়ানভুক্ত। তারপর সেই ভূমি অফিসের কর্মচারীর মাধ্যমে ৪০০০০ টাকা নগদে কাজটি সমাধা হয়। ৪০০০০ টাকা হাতে পেলে সেটি আর খাস খতিয়ানভুক্ত থাকে না। ফ্লাট কেনার আগে আমি ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনেছিলাম, এটি খাস খতিয়ানভুক্ত নয়। ঘটনাটি ২০২৪ সালের প্রথম দিকের। হয়রানি এড়াতে বাধ্য হয়ে ৪০০০০ টাকা ঘুষ দিই।

Paid
ঢাকা ৳40.0K
26 August 2026 6 DKKYU4JF
0 Comments
Land Office

"খতিয়ানে উল্লেখিত দাগ নম্বরের সঙ্গে ট্যাক্স রসিদে উল্লেখিত দাগ নম্বর সম্পূর্ণ মিল থাকতে হবে।"

জমির খতিয়ানে যে দাগ নম্বরগুলো উল্লেখ রয়েছে, ভূমি উন্নয়ন কর (ট্যাক্স) রসিদেও একই দাগ নম্বর অন্তর্ভুক্ত করার জন্য আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ভূমি অফিসে আবেদন করি। এ কাজটি করে দেওয়ার বিনিময়ে আমার কাছে প্রতি দাগের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে দাবি করা হয়। আমার মোট ৪টি দাগ থাকায় সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা দাবি করা হয়। পরবর্তীতে বাধ্য হয়ে আমি ৭০,০০০ (সত্তর হাজার) টাকা প্রদান করে কাজটি সম্পন্ন করি।

Paid
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ভূমি অফিস ৳70.0K
26 August 2026 6 DKPVWDSQ
0 Comments
Sub-Registry Office

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সাব রেজিস্টার সাহেব স্বাক্ষর করছিলেন। এক পর্যায়ে উনি আবাসিক জমিটিকে বাণিজ্যিক জমি হিসেবে বলেন এটাতে আরো ব্যাংক ড্রাফট করতে হবে। তখন দলিল লেখক এর মাধ্যমে ইঙ্গিত দিয়ে কিছু একটা বললেন। দলিল লেখক আমাকে জানালেন কিছু টাকা দিতে হবে। উপায় না পেয়ে আমিও টাকাটি দিতে বাধ্য হই।

Paid
ময়মনসিংহ সদর ৳30.0K
26 August 2026 5 MY3SQ4YC
0 Comments
Other public office

এলজিইডি

এলজিইডি অফিস মানেই ঘুষের কারখানা, আপনি ঘুষ না দিলে আপনার ফাইল কোন ভাবেই পার হবে না। সেটা হোক কোন নেতা বা আপনি নিজেই। ল্যাব টেস্ট ১০০% কাজ করা হয়েছে, আপনাকে জানানো হবে আপনার কাজের মান খারাপ। আপনি ১০০% কাজ করেছেন আপনার কাজে ঘাটতি আছে। মাঠ পরিদর্শন থেকে শুরু করে, সমস্তই ঘুষ। কাজ পাওয়ার পর সিএস বাবদ টাকা টাকা পিডি অফিস + জেলা অফিস + উপজেলা অফিস মোট ২-৩% চলে যাবে। আর বিল করার সময় ১% করে তিন অফিসে ৩% ঘুষ বাধ্যতামূলক। ঘুষ না দিলে ফান্ড নেই,এখন বিল সম্ভব না। আপনি বাধ্য ঘুষ দিতে। লাস্ট ২ কোটি টাকার কাজে ৭ লক্ষ টাকা ঘুষ দিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত।

Paid
কুড়িগ্রাম ৳700.0K
26 August 2026 6 RNAD4LHZ
0 Comments