All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,444 reports found
Report a bribe
Paid Other public office ৳5.0K

নতুন ট্রেড লাইসেন্স আবেদন

ট্রেড লাইসেন্স এর আবেদন পত্রে ১১৫০ টাকা লিখা থাকলেও তারা জোরপূর্বক আমার নিকট হতে ৬১৫০ টাকা আদায় করে। কোন উপায়ান্তর দেখে আমাকে বাধ্য হয়ে এই টাকাটা পরিশোধ করতে হয়। নাইলে আমার লাইসেন্স না দেয়ার হুমকি দেয়া হয়।

নারায়ণগঞ্জ, Dhaka 26 August 2026 4 views DKQACNWU
0 Comments
Paid Other public office ৳1.0K

Counsellor Office

এনআইডি কার্ডের জন্য কাউন্সিলর এর সিগনেচার লাগতো, কাউন্সিলর অফিস থেকে কাউন্সিলর এর কাছে document গুলো পৌঁছানোর জন্য নাকি "খরচ" লাগবে। রীতিমতো প্রতিটা application এর জন্য ওরা এভাবে ঘুষ দাবি করে।

Dhaka, Dhaka 26 August 2026 4 views DKVQW53E
0 Comments
Paid Sub-Registry Office ৳100

জমি দলিল সংক্রান্ত

জমি দলিল করার ক্ষেত্রে কাজিপুরের গান্ধাইল অফিসে প্রথম যে ব্যক্তি রেজিষ্ট্রেশন করেন তিনি আমার বক্তব্য নিলেন, তারপর দরজার কাছে ওনার টেবিল সে লোক আমার হাতে ছাপ এবং স্বাক্ষর নেবে একটু ফরমে, এই ছাপ ও স্বাক্ষর নেওয়ার জন্য তিনি ১০০ টাকা নেন। এটা তিনি সবার থেকেই নেন। ঘুষের পরিমান অতি অল্প, ১০০ টাকা মাত্র। কিন্তু তিনি প্রতিদিন যারা যারা দলিল করার তাদের থেকে ১০০ টাকা করে নিয়ে থাকেন।

কাজিপুর, সিরাজগঞ্জ, Rajshahi 26 August 2026 7 views RJN4RQ2V
0 Comments
Paid Other public office ৳6.0K

এসএসসি ফরম পূরণ এবং সার্টিফিকেট, মার্কশীট উত্তোলন

আমাদের গ্রামের বড়শিলা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটি একত্রিত হয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে অর্থ আদায় করে থাকে। যেমন কারেন্ট বিল, অযাচিত অনুষ্ঠানের নাম করে, জোরপূর্বক টাকা নিয়ে থাকে। আর এই বিদ্যালয় যেহেতু প্রত্যন্ত গ্রামে অবস্থিত, তাই এখানকার মানুষ বেশিরভাগ কৃষি কাজ এবং দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের কাছে যেকোনো অতিরিক্ত অর্থ বহন করা দুঃসাধ্য ব্যাপার। আর এখানেই সেজনচার্জের নাম প্রতিবছর অতিরিক্ত ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। পরিক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি টিচাররা জোর করে প্রাইভেট পড়ানোর নাম করে টাকা নিয়ে থাকে। আবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ এর সময় ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে বেশি নিয়ে। আবার সার্টিফিকেট কিংবা মার্কশীট উত্তোলনে ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা, Dhaka 26 August 2026 6 views DKMQQNE9
0 Comments
Paid Passport Office ৳10.0K

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট অফিসের দারোয়ান আমাকে গেটের ভিতর ঢুকতে দেয়নি। দারোয়ানকে ১০ হাজার টাকা দিয়েছি তারপরে সে সব কাজ করে দিয়েছে । আমাকে পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকতে দেয়নি।১০০০০

টাঙ্গাইল, Dhaka 26 August 2026 4 views DK8LY4CS
0 Comments
Paid Land Office ৳35.0K

দখল উচ্ছেদ মামলার রিপোর্ট দেওয়ার জন্য ৩৫০০০ টাকা ঘুশ দিতে হই। নাহলে আমার বৈদ জাইগা অন্নের নামে দিবে

দখল উচ্ছেদ মামলার রিপোর্ট দেওয়ার জন্য ৩৫০০০ টাকা ঘুশ দিতে হই। নাহলে আমার বৈদ জাইগা অন্নের নামে রিপোর্ট দিয়ে দিবে বলে হুমকি দেয়। জার জন্য আমি টাকা দিতে বাদ্দ হই।

শ্রীপুর, Dhaka 26 August 2026 3 views DK2TNWQJ
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

আমি দালাল না ধরে পাসপোর্টের আবেদন করেছিলাম। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে দালালদের একটা যোগসাজশ থাকে। তারা বুঝতে পারে কোন পাসপোর্টের আবেদনটি দালালদের মাধ্যমে হয়েছে আর কোনটি হয়নি।আমারটা দালালদের মাধ্যমে করিনি বুঝতে পেরে বলে কাগজগুলো সাজানো হয়নি। আর বয়স ২০ বছর না হলে জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যায়। তখন আমার আইডি কার্ড না থাকায় আমি জন্মনিবন্ধনের দিয়েই আবেদন করি। তখন পাসপোর্ট অফিসের উর্ধতন কর্মকর্তা আমাকে এনআইডি নিয়ে আসতে বলে। তখন আমি বললাম আমি তো সরকারি শর্তাবলি মেনেই আবেদন করেছি। তখন তিনি বললেন তিনি পারবেন না। তখন এক আনসার আমাকে পিছনের রুমে ডেকে বললেন, হুজুর জানেনই তো, এখানে একটা প্রসেস চলে এটা ছাড়া সম্ভব না। আমি আসছেন টাকাটা দিয়ে ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুশি মনে বাসায় যান।..

কুমিল্লা, Chattogram 26 August 2026 7 views CT49MCLR
0 Comments
Paid Tax Office ৳180.0K

ইনকাম ট্যাক্স এর ফাইল আপডেট এর জন্য।

বেসরকারী চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি . তাই ইনকাম ট্যাক্স দেওয়া হতো না. দীর্ঘ সময় পর হঠাৎ একদিন (অফিসার — অতি: সহকারী কর কমিশনার সার্কেল ১২৪(বৈমানিক)কর অঞ্চল ৬ ঢাকা) কল দিয়ে বলে আপনি কেন ইনকাম ট্যাক্স দিচ্ছেন না?? অফিসে এসে দেখা করুন. পরে দেখা করলে বলে ৩০০,০০০/- দিতে হবে অন্যথায় দুর্নীতি দমন কমিশনে আপনার নামে মামলা করবো পরে বাধ্য হয়ে ১৮০০০০/- টাকায় ওনি মামলা না করতে রাজি হন এবং আমাকে জিরো রিটার্ন এর ফাইল করে দেন।

সার্কেল - ১২৪ (বৈমানিক) কর অঞ্চল ০৬ ঢাকা, Dhaka 26 August 2026 7 views DK925NTH
0 Comments
Paid Passport Office ৳2.0K

বাবার নতুন পাসপোর্ট এর জন্য আবেদন

আমার বাবা ওমরা হজ্জে যাওয়ার জন্য জীবনে প্রথম বারের মতো পাসপোর্ট এর জন্য আবেদন করেন,তার NID এবং পাসপোর্ট আবেদনের কিছু মিস ম্যাচ ছিলো,প্রথমে পাসপোর্ট অফিস কে জানানো হলে তারা বিশাল একটি প্রসেস লিস্ট ধরাইয়া দেয় এবং সময় কতোদিন লাগবে তারা নিজেরাও বলতে পারে না। এর পর অফিসের এক দালাল ২০০০ টাকা দাবি করে এবং বলে যে সব ঠিক হয়ে যাবে ম্যাজিকের মতো ৫ মিনিটে, ঠিকি ওই দালাল কে টাকা দেয়ার পর পাসপোর্ট অফিসের ওই অফিসার সব ঠিক করে দিলো সাথে সাথে। ঘটনাটি পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের

পটুয়াখালী, Barishal 26 August 2026 6 views BRGHJ2D8
0 Comments
Paid Passport Office ৳4.0K

ই- পাসপোর্ট তৈরি

আমরা দুই বন্ধু ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করে কাগজপত্র জমা দিতে যাই। আমাদেরকে কাউন্টার থেকে বলা হয় আপনারা স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে হবে। আমি বললাম আমি যে ফি জমা দিয়েছি সেটার কি হবে তারা বলল এটা আর ফেরত পাবেন না। তারপর উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনিও কোন সহযোগিতা করলেন না পরে অফিস থেকে বের হয়ে একজন আনসারকে বিষয়টা জানাই তিনি আমাদের আরেকজন আনসারের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে এবং আমরা যোগাযোগ করে ৪০০০ টাকায় চুক্তি করার পর আমাদের আবেদন জমা নেয় পরবর্তীতে আমরা পাসপোর্ট পাই।

চট্টগ্রাম, Chattogram 26 August 2026 6 views CT2KBTCU
0 Comments
Paid City Corporation ৳1.5K

ট্রেড লাইসেন্স

এইতো ট্রেড লাইসেন্স করতে গেলাম বলল আমাদের ভিজিটে যেতে হবে আপনার সমস্যা হতে পারে আপনার দোকানের দোকানে নাম্বার সাইনবোর্ডের জন্য আরো টাকা দাবি করতে পারে এজন্য আমাদের ১৫০০ টাকা দিন আপনার এটা খুব সহজে হয়ে যাবে আপনার কোন ঝামেলা কিছু করতে হবে না তারপর আমি ঝামেলা থেকে বাঁচতে আর কি দিয়ে দিলাম নাইলে তো আমাকে কেউ চিনে না আমার কাজটা কে করে দিবে

ঢাকা, Dhaka 26 August 2026 4 views DKVP75B2
0 Comments