All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Other public office

CR মামলার প্রতিবেদন পক্ষে দিবে বলে ঘোষ

ফেনী কোর্টে একটা ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে মামলা করলে পিবিআই তে মামলাটা তদন্তের জন্য গেলে ওই পুলিশ অফিসার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে এবং দি পরবর্তীতে বিবাদী থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমার 50 হাজার টাকা খেয়ে আমার বিপক্ষে বিবাদীর পক্ষে রিপোর্ট দায়ের করে আশ্চর্য বিষয় হলো ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেইনি প্রশাসন আমি পুরো নাম ঠিকানা তার ভিপি নম্বরসহ সবগুলা প্রকাশ করতে চাই যদি এই সাইটটা আমাকে সাহায্য করে ছবিও দেব

Paid
ফেনী ৳50.0K
26 August 2026 7 CTZ6KQVJ
0 Comments
City Corporation

Birth certificate correction

জন্মসনদ সংশোধন এর জন্য অনলাইন ফরম ফিলআপ করেছি নিজে এমনকি সব ডকুমেন্টস দিয়েছি ঠিকমত, পরে মেসেজ দিয়েছি Physically ডকুমেন্টস যেন জমা দিই। সেখানে বলল ৪০০ টাকা দেয়ার পর নাকি Verification করে ওরা ঠিক করে দিবে। যেখানে সরকারি ফি মাত্র ১০০ টাকার মত। পরে ৪০০ টাকা দেয়ার ১ সপ্তাহ পরে সংশোধন করে দিয়েছে। যেখানে আমার পাসপোর্ট, এনআইডি সব ঠিক ছিল তাও টাকা দিতে হয়েছে, এগুলোতে নাম ঠিক না থাকলে মনে কত টাকা চাইতো তারা ভালো জানে।

Paid
Sylhet ৳400
26 August 2026 4 SYAUXUU3
0 Comments
Tax Office

TAX AUDIT

Asst. Commissioner of Tax Circle - 322, Companies, there is no such options or findings in our company files but she want some gift (in this case cash) to resolve the case. so we first denied and not want to pay but tax inspector of Tax Circle - 322 insist us and inform us if we don't pay Asst. Commissioner of tax and as well as the tax inspector of Tax Circle - 322, then they will impose lots of tax in our file so they actually try to threaten us to give them speed money. so have to pay them that amount. this indecent was occurred on 24th August 2026.

Paid
DHAKA ৳15.0K
26 August 2026 6 DKR52PA9
0 Comments
Other public office

বাংলাদেশ টেলিটক

টেলিটকের টাওয়ারে বিভিন্ন কাজ সম্পন্ন হওয়ার পরে, জোনাল অফিস থেকে একটা ডকুমেন্ন্ট করাতে হয়। এ ডকুমেন্টস বাবদ সামান্য কিছু টাকা বরাদ্দ থাকলেও। তারা প্রতি সাইটের জন্য ৮ থেকে ১০ গুন টাকা দাবি করেন, অন্যথায় তারা কাজের বিভিন্ন ভুল ধরেন, প্রোডাক্ট এর বিভিন্ন ভুল ধরেন, আর এভাবেই তারা ঠিকাদার কোম্পানিগুলোকে হয়রানির মুখে ফেলেন।

Paid
কিশোরগঞ্জ ৳16.0K
26 August 2026 4 MYQCZ2M9
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট করতে খুলনা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। আমার কাগজপত্র সব ঠিক থাকার পরেও 2000 টাকা দাবি করে। টাকা দেওয়ার পরে আমার কাগজপত্র জমা নিয়েছে। এমন দেশ আমরা চাই না। পরিবর্তন চাই

Paid
খুলনা ৳2.0K
26 August 2026 6 KH4CAZ39
0 Comments
Land Office

জয়গার জরিপে ভুল হওয়ায় ই্উনিয়ন ভুমি অফিস থেকে একটি রিপোর্ট চাইছে বর্তমানে জায়গার কি অবস্থা আছে

ভুমি অফিস চাপরতলা থানাঃ নাসিরনগর জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া আমার জয়গার জরিপে ভুল হওয়ায় কোর্টে মামলা করি তারপর ভুমি অফিসে নোটিস আসে বর্তমানে জায়গার কি অবস্থা আছে ই্উনিয়ন ভুমি অফিস থেকে একটি রিপোর্ট চাইছে এই রিপোর্ট দেওয়ার জন্য 3000 টাকা ছাইছে শেষ পর্যন্ত 2000 টাকা দেই।

Paid
চাপরতলা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ৳2.0K
26 August 2026 6 CT6VYWXR
0 Comments
Land Office

জমির তথ্য ওয়েবসাইটের ব্যক্তিগত একাউন্টে সংযোজন

ভূমি কর দেয়ার জন্য ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে, আমার যে কয়টা জমি আছে সবগুলোর মধ্যে, একটা জমির ইনফরমেশন ছিল না। প্রয়োজনীয় কাগজের ছবি তুলে আপলোড করার পরও সেই জমিটির তথ্য ওয়েব সাইটে আসেনি। এবং অফিসে যাওয়ার পর একজন ভদ্র (?) মহিলা আমার কাজটি করে দিতে চান এবং বলেন ভূমির তথ্য সংবলিত খাতা বের করতে সময় লাগে, কষ্ট হয়, তাই তার এসিস্ট্যান্টকে এবং তাকে কিছু টাকা দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা দিতে হবে, উনি ৫০০ টাকা চাইলেন। ‌ আমি দিয়েছি তারপর কাজটা করে দিয়েছেন।‌

Paid
তেজগাঁও, ঢাকা ৳500
26 August 2026 4 DKT3B9QM
0 Comments
Passport Office

পাসপোর্ট এর নাম এর বানান ভূল সংশোধন

আঞ্চলিক পাসপোর্ট অফিস,মাগুরা তে আমার নামের বানান ভূল সংশোধন এ যাই। ওখানকার লাল দাড়িওয়ালা এক মুরব্বি আমার দিকে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, কি সমস্যা। আমি তাকে জানানোর পর তিনি বলেন, এইটা তো কঠিণ বিষয়। যাইহোক তুমি ৭ হাজার টাকা দিয়ো, আমি স্যারকে বলে করায় দিবানে। এদিকে উপরে যাইতে গেলে আনসার সদস্যগণ বাধা দেন।পরে জানতে পারি লাল দাড়িওয়ালা ব্যক্তি ওখানকার অফিস সহায়ক। ওনাকে দিয়ে কাজটা জরুরিভাবে ঘুস দিয়ে করাতে বাধ্য হয়🥹

Paid
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা। ৳7.0K
26 August 2026 6 KH8WY5P3
0 Comments
Other public office

Legal aid

দেনমোহর পরিশোধের প্রথম কিস্তিতে বলা হয়েছে, ম্যাডামকে দিয়ে শুধু কাজ করান,সম্মানি দিবেন না। তারপর প্রতি কিস্তিতে ৫০০/- দিতে হয়েছিলো এবং ৪ কিস্তিকে ৬ মাস টানা হয়েছে, প্রতিপক্ষকে নূন্যতম নির্দেশনা দেয়া হয়নি।

Paid
Gazipur ৳2.5K
26 August 2026 8 DKLVELJ2
0 Comments
Land Office

নামজারি, রেকর্ড সংশোধন, ভূমি উন্নয়ন কর এবং অন্যান্য

আমি একটা জমি নামজারি করতে গিয়েছিলাম , সকল কাগজপত্র ঠিক থাকার সত্বেও, সে ভূমি উন্নয়ন কর এবং নামজারি প্রস্তাব দেওয়ার জন্য, ঘুষ দাবি করে থাকে। এবং সকলে কাজের জন্য প্রতিদিন হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সে দিলপাশার ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উপজেলা ভাঙ্গুড়া, জেলা পাবনা।

Paid
দিলপাশার, ভাঙ্গুড়া, পাবনা। ৳20.0K
26 August 2026 3 RJBHTQ85
0 Comments
Land Office

খারিজ

খারিজ ভূমি কমিশনার মহোদয় অনুমোদন দিলেও পলাশবাড়ী ভূমি অফিসের ক্যাশিয়ার ৫০০ টাকা না দেয়া পর্যন্ত খতিয়ান নম্বর দেননি।শেষে ৫/৭ দিন পর ৫০০ টাকা দিতে বাধ্য হই।

Paid
পলাশবাড়ি ৳500
26 August 2026 3 RN8N6ZZS
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

আমি বরগুনা জেলার পাথরঘাটা থানার একজন বাসিন্দা। পাথরঘাটা থেকে বরগুনা শহরে আসতে যেতে প্রায় ১০০০/- টাকা খরচ হয়। আমার জাতীয় পরিচয় পত্রে পেশা দেওয়া ছিলো জেলে। বর্তমানে আমি একজন লাইসেন্সধারী ড্রাইভার। অতঃপর পাসপোর্টের আবেদন করার সময় আমি আমার বর্তমান পেশা দিয়ে আবেদন করি। আবেদন জমা দিতে গেলে অফিস কর্তৃপক্ষ আমাকে বলে আপনার জাতীয় পরিচয় পত্রের পেশাতো জেলে দেওয়া, আপনি ড্রাইভার কেনো লিখেছেন? আমি বললাম ভাই আমি বর্তমানে একজন ড্রাইভার। তারা বললো হবে না, আপনি হয় জাতীয় পরিচয় পত্রের পেশা পরিবর্তন করে ড্রাইভার করে নিয়ে আসেন না হয় পাসপোর্টের আবেদনে জেলে লিখে নিয়ে আসেন। নাহলে পাসপোর্ট করতে পারবেন না। এই কথা শুনে আমিতো বিপাকে পরে যাই। তখন ১৫০০/- টাকার বিনিময়ে আমার পাসপোর্টের সেই আবেদনটাই গ্রহন করা হয়।

Paid
বরগুনা ৳1.5K
26 August 2026 6 BR4RPHFY
0 Comments