All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Sub-Registry Office

জমি রেজিস্ট্রি

হেবা দলিল, সরকারি চালান করার পরে আর কোনো টাকা লাগে না। দলিল লেখক বলল লাখপতি ৪০০ টাকা করে পরিশোধ করতে হবে। পরে আমি অফিসে কথা বললে বলে হ্যাঁ দিতে হবে। আমার দলিল মূল্য অনুসারে ৭০০০ টাকা আসলে পরো উনার সাথে তিন হাজার টাকায় রফাদফা করি।

Paid
উপজেলা ৳7.0K
25 August 2026 6 DKBVJSH7
0 Comments
Other public office

For police verification certificate

চিরিরবন্দর থানার SB-এর — নামের একজন ব্যক্তির কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা প্রদান করেছি। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি এখন পর্যন্ত আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করেননি।

Paid
Chirirbandor, Dinajpur ৳2.0K
25 August 2026 8 RNXGYJEG
0 Comments
City Corporation

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন ২ লাইসেন্স সুপারভাইজার anonymous

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য যোগাযোগ করছিলাম, বলছে সরকারি ফি এর থেকে ৩৫০০ বেসি লাগবে

Paid
ঢাকা ৳3.5K
25 August 2026 6 DK23UJZ6
0 Comments
BRTA

নতুন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘুষ প্রদান

প্রথমদিন সব কাগজপত্র নিয়ে গিয়েছিলাম যা যা BRTA থেকে চাওয়া হয়েছিলো এরপরেও উচ্চমান সহকারী — এটা ঠিক নেই ওটা ঠিক নেই বলে বার বার কাগজ জমা নিতে আপত্তী যানায় পরবর্তী দিন — নামের আরেক অফিস সহকারীর মাধ্যমে ২০০০ টাকা ঘুষ প্রদান করে কাগজপত্র জমা দেওয়া হয় ।

Paid
নাটোর ৳2.0K
25 August 2026 4 RJ28WEFS
0 Comments
Public Hospital

সিভিল সার্জন অফিসে মেয়ের শিক্ষা সনদপত্রের বয়স কারেকশনের জন্য বয়স সংক্রান্ত সনদপত্র সংগ্রহ করতে

সিভিল সার্জন অফিসে মেয়ের শিক্ষা সনদপত্রের বয়স কারেকশনের জন্য বয়স সংক্রান্ত সাটিফিকেট নিতে গিয়ে ঐ অফিসের মাধ্যমে একটি ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি মোতাবেক ১০০০০/- দশ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।

Paid
শহর ৳10.0K
25 August 2026 3 CTHYLS4H
0 Comments
BRTA

লাইসেন্স এর জন্য আবেদন

লাইসেন্স পেতে হলে বিআরটিএ তে কমপক্ষে ১৪ হাজার টাকা দেওয়া লাগে। আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছে সবাইকেই ১৫ হাজার বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়েছে। নয়ত ফেইল

Paid
চট্টগ্রাম বিআরটিএ ৳15.0K
25 August 2026 4 CTWTXHVV
0 Comments
Other public office

Jonmo Nibondhon

আমার ছেলের জন্ম নিবন্ধন এর জন্য অনলাইন আবেদন করে টাকা পে করি , অনেকদিন পরও এপ্রুভাল না হওয়ায় সাভার পৌরসভা অফিস এ যাই , অফিস সহকারী অফিস খরচ এর জন্য ১০ হাজার চায়, বিদেশ এ যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন থাকায় ঘুস দিয়ে জন্ম নিবন্ধন করে নেই

Paid
Savar ৳10.0K
25 August 2026 3 DKN9RU4T
0 Comments
Customs Office

প্রতিটা ইউপি করতে ৫০০০ টাকা প্রদান করতে হয়

ইউপি যদিও এখন অনলাইনে করা হয় তারপরও টাকা না দেওয়া পর্যন্ত এটা এপ্রুভ করা হয় না। এটা আমরা না দিয়েও পারছিনা আবার কাউকে বলতেও পারছি না। আগে বিকাশে টাকা নিতো এখন সরাসরি টাকা দিতে হয়। এর থেকে কি পরিত্রাণের কোন উপায় নাই। আমরা কি আসলে থেকে বের হতে পারব না।

Paid
Dhaka ৳5.0K
25 August 2026 3 DKKJ6MR6
0 Comments
Public Hospital

মৃত ব্যাক্তির লাশ ছাড়িয়ে নিতে

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজয় ৭১ হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। পাশের গ্রামের এক ভাই এক্সিডেন করে তখন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় অবশেষে রোগী মারা যায়। লাশ ছাড়িয়ে নিতে জোর প্রর্বক ৫০০০ টাকা নেন দায়িত্ব প্রাপ্ত কর্মচারী

Paid
ঢাকা ৳5.0K
25 August 2026 5 DKXHBEJU
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স ইস্যু/ নবায়ন/ সংশোধন

ঢাকা সিটি করপোরেশন এর উত্তরা সিটি করপোরেশন এল ১ নং জোন এর ট্রেড লাইসেন্স বিতরন ও আবেদন সংগ্রহকারি — এর সামনে জান যে কোন একটি বিষয় নিয়ে যে কোন দিন যে কোন সময়; তাহলে বুঝবেন কিভাবে প্রকাশ্যে ঘুষ আদায় করছে।

Paid
ঢাকা উত্তর সিটি করপোরেশন ৳3.0K
25 August 2026 7 DK4BZ6DK
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার সন্তানের ভর্তির জন্য বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি। পরদিন সংশ্লিষ্ট থানা থেকে একজন পুলিশ সদস্য ফোন করে বলেন যে আমি যেনো অনলাইনে দাখিলকৃত কাগজপত্রের মূল কপি নিয়ে থানায় ওনার সাথে যোগাযোগ করি। অথচ থানায় যোগাযোগ করলে ওনি কোনো কাগজপত্র ধরেও দেখেন নি। প্রকাশ্যে (অন্য সহকর্মীদের সামনে) বললেন, খরচা পাতির জন্য কিছু টাকা দেন। আমি বললাম, ফি বাবদ দেড় হাজার টাকা পরিশোধ করা আছে। ওনার জবাব, ঐ টাকা আমরা পাই না। আমি কিছুটা দ্বিধা নিয়েই এক খানা ৫০০/- টাকার নোট দিলাম। পরক্ষণে উনি বললেন যে, ওনি হাজার এর নিচে কোনো টাকা নেন না। অতঃপর আমি এক হাজার টাকা দিতে বাধ্য হই, এ আশঙ্কায় যে টাকা/ ঘুষ না দিলে হয়তো আমি সনদটি সময়মত পাবো না।

Paid
চট্টগ্রাম ৳1.0K
25 August 2026 3 CT9Y6RSR
0 Comments
Land Office

জমির খাজনা ২০/৫০ গুন বেশি আদায়

ঝিকরগাছা ভূমি অফিস এর সার্ভেয়ার, সরকার খাস জমির খাজনা ৩০-৫০গুন বেশি আদায় করেছে, এবং তার গন গন বদলি কেন শুধু ঝিকরগাছা এটা বুঝিনা। সবই তদবির বড় বাবু সব

Paid
ঝিকরগাছা ৳80.0K
25 August 2026 5 KHMD2GHM
0 Comments