All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Land Office ৳15.0K

খারিজ

একই দলিল এর জাগা শরিকধারের নামে অতিরিক্ত রেকর্ড করা হয়েছে l সংশোধন করার জন্যে আবেদন করেছিলাম l আমার কাগজপত্র সব সঠিক ছিল l আমি কিছু বলার আগেই ভদ্রলোক বললেন পনেরো হাজার টাকা লাগবে l এই কাজের জন্য অনেকবার গিয়েছি, কেউ কথা বলেনা l অবশেষে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হলো l ওই লোকের বাড়ি কুমিল্লা বুড়িচং

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKCEYM3W
0 Comments
Paid Land Office ৳6.0K

খতিয়ান

আমি খতিয়ান প্রস্তুত করতে নিয়ে যায় আনোয়ারার একটি ভূমি অফিসে। সে কোনভাবে ফাইলটি দ্রুত উপজেলা ভূমি অফিসে পাঠাচ্ছিল না। পরে একজন বলে এই কাজ দ্রুত হওয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে কিছু টাকা দাও, তারা তখন করে দিবে। যথারীতি আমি ৬০০০ টাকা দিলে কাজটা হয়ে যায় দ্রুত। তবে উপজেলা ভূলি অফিস খতিয়ান দেয়ার সময় কোন চার্জ করেনি। ইউনিয়ন ভূমি অফিসকে বাধ্য হয়ে দিতে হলো।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTXV9GWM
0 Comments
Paid Other public office ৳70.0K

রাজউক

রাজউক এর কর্মকর্তারা যখন কোনো ব্যক্তি কোনো বাড়ি বানান, তখন তাদের কিছু প্রতিনিধি বা দালাল চক্র বিভিন্ন এলাকায় থাকে, যখন কেও বাড়ী বানান , তখন ওই সব দালাল , বাড়ি বানানোর তথ্য রাজউক কর্মকর্তাদের জানান, পরে কর্মকর্তরা বাড়ির মালিকের কাছে টাকা দাবি করেন না দিলে বিভিন্ন ভয় দেখিয়ে বাড়ি বানানো বন্ধ করে দেন, পরে টাকা দিলে সকল সমস্যা ঠিক হয়ে যায়, তাদের অবশ্যই টাকা দিয়ে বাড়ী বানাতে হয়। @

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DK97C8AV
0 Comments
Paid BRTA ৳10.0K

নতুন লাইসেন্স তৈরি

বিআরটিএ ড্রাইভিং ট্রেইনিং এ ভর্তি হই আমি।যেখানে তারা(ট্রেইনিং ড্রাইভাররা) জানায় যে কাগজ আগাবে না এই যতই চেষ্টা করা হোক না কেন যদি এই ১০০০০ টাকা না দেয়া হয়। এভাবেই সবাই করে এবং করলে আপনার কাজ দ্রুত হয়ে যাবে এবং ঝামেলা ছাড়া। আমার পরিবারের ৩ সদস্যের এই ঝামেলায় পড়তে হয় লাইসেন্স করিয়ে নিতে মোট ৩০০০০ টাকা। পুরোটাই সিন্ডিকেট।খালি ড্রাইভার না সব স্তরের সবাই জরিত কম বেশি কারন ড্রাইভার রা কেউই বার্তি টাকা কম বেশি চায়না সবাই ১০০০০ এর আশেপাশে দাবি করেছে।এই টাকা ছাড়া নাকি কাজ আগায় না।

তেজগাও, Dhaka 25 August 2026 3 views DKQMVH83
0 Comments
Paid BRTA ৳14.0K

Fitness certificate

আমার কাছে মেসেজ আসে যে গাড়ি ফিট। কিছুক্ষনের মধ‍্যেই সার্টিফিকেট পাব। এমন সময় এক লোক আমার ফাইল হাতে নিয়ে এসে বলে আপনার চাকার মাপ গড়মিল আছে। ১৪০০০ টাকা লাগবে। আমি বললাম আমারতো ফিটনেসের মেসেজ এসেছে। বলে যে, ঐ মেসেজে কাজ হবেনা। গাড়ি নিয়ে চলে যান। পরে ৫০০০/- নগদ দেয়ার ৫ মিনিট পরেই আমার সার্টিফিকেট হাতে দিয়ে দেয়।

শহর, Dhaka 25 August 2026 3 views DKZ5MCL6
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স, খুলশী থানা।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য সচরাচর একজন ডিউটি পুলিশ বাসায় আসেন, কাগজপত্র দেখেন। গত ২ বার (২০১৯, ২০২৪) এভাবেই হয়েছিল, কোন অতিরিক্ত টাকা পরিশোধ করা লাগে নাই। অথচ, এবার, ২০২৬ এ এসে একই থানা থেকে এক ডিউটি অফিসার ফোন করে জানালো কাগজপত্র নিয়ে থানায় যেতে ভেরিফিকেশনের জন্য। গেলাম, আমাকে একটা কক্ষে নিল যেইখানে সিসিটিভি ক্যামেরা নেই। কাগজপত্র দেখে বলল, "সব ঠিক আছে, ফটোকপি প্রিন্টের খরচ বাবদ কিছু টাকা লাগবে।" আমি বললাম, "সব কিছু মিলায়ে তো আমরা ১৫০০ টাকা করে দিচ্ছি, আগে যেটা ৫০০ টাকা ছিল।" তিনি বললেন, "সেটা আমাদের ব্যাপার না, সরকারের ব্যাপার। আপনার কাজ আমার করে দিতে হচ্ছে, সেই হিসাবে প্রত্যেক থানাতেই একটা ফিক্সড পেমেন্ট থাকে"। পরে দরকষাকষির পর ১০০০ টাকায় কাজ করে দিতে রাজি হলেন।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTW2PPG9
0 Comments
Paid Public Hospital ৳100

স্বাস্থ্য সেবা

আমার রোগি ফেনী সদর হাস্পাতালে গত বছর এর অক্টোবর মাসে ভর্তি ছিল।ভর্তি হওয়ার পর রোগিকে ৪ তলায় নিয়ে যাওয়া জন্য আমাকে ২০০ টাকা দিতে হয়েছে।এমনকি রোগির পরিক্ষার জন্য রোগিকে নিচে নামাতেও হাস্পাতালের কর্মীকে দিতে হয়েছে ২০০ টাকা।রিলিজ করার পর হাসপাতালের নার্স ১০০ টাকা দাবি করেছে,পরে তাকেও এই টাকা পরিশোধ করতে হয়েছে।নার্স বলেছে ১০০ টাকা পরিশোধ না করলে ডাক্তারের লেখা প্রেসক্রিপশন সে আমার হাতে দিবেনা।

ফেনী, Chattogram 25 August 2026 3 views CTGVBF99
0 Comments
Paid Passport Office ৳4.0K

নতুন পাসপোর্ট তৈরি

আমি মূলত নিজেই ইউটিউব থেকে পাসপোর্ট করেছিলাম ১০ বছরের জন্য ৬৪ পৃষ্ঠা, এরপর পেপার গুলি নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে গেলে তারা গল্পতে ব্যস্ত থাকার কারণে পাত্তা দিচ্ছিলেন না এরপর একবার মেয়ে না মাত্র চেক করে বলবেন হবে না, এটা মিসিং ওটা মিসিং এটা ভুল ওটা ভুল। অথচ পাশেই কম্পিউটারের দোকানে গিয়ে দেখলাম আমার থেকেও পেপার দিয়ে একই দিনে ফিঙ্গার জমাসহ সকল কাজ সম্পূর্ণ করল। পরে বাধ্য হয়ে আমাকেও ২৫০০ টাকা দিয়ে করে নিতে হলো, কম্পিউটারের ওই লোক নিজেই অফিসে নিয়ে গিয়ে পিঙ্গার জমা করিয়ে দিলেন। ওখানে কোন কিছু ভুল হলো না আবার নতুন কোন কিছু সংযোজন করতেও হয়নি। এরপর থানা পুলিশ ভেরিফিকেশন এর ডেট এর আবার ওখানে গিয়ে পুলিশ মামা দোকানে চা খাওয়াতে হলো আবার কিছু ১৫০০ টাকা দিতে হলো।

নীলফামারী এবং কিশোরগঞ্জ থানা, Rangpur 25 August 2026 3 views RNLW4QQW
0 Comments
Paid Other public office ৳40.0K

কলকারখানা লাইসেন্স

ছোট একটি হস্তশিল্প প্রতিষ্ঠানের জন্য কলকারখানার লাইসেন্স জন্য আবেদন করছিলাম অনলাইনে। অধিদপ্তর থেকে লোক এসে যাচাই বাচাই করে গিয়ে ৪০০০০ টাকা দাবি করে লাইসেন্স দিবার জন্য। শেষ পর্যন্ত ২৪ হাজার টাকায় রফা হয় এবং আমি তা পরিশোধ করি।

নরসিংদী, Dhaka 25 August 2026 5 views DK3E3645
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ

জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত ভার পরে এক এস আই এর কাছে। সে এস আই গিয়ে জমি দেখা শেষে আমার কাছে ২০০০ টাকা দাবি করে৷ আমি ১০০০ দিতে চাইলাম তারা নাকি ২ জন এসেছে! এটা সেটা! পরে ১৫০০ টাকা নেন! তেল খরচ, এটা সেটা অযুহাত দেখিয়ে তারা সব সময় এমন ঘুষ নিয়ে থাকে৷

রংপুর জেলার গংগাচড়া থানা, Rangpur 25 August 2026 3 views RNSLWEUT
0 Comments
Paid Land Office ৳1.5K

নামজারি আবেদন এর - ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি রিপোর্ট (তসিলদার)

চরফ্যাশন উপজেলার ভূমি অফিস এর সকল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেন হয়। টাকা ছাড়া ভূমি সংক্রান্ত কোনো সেবা পাওয়া যায় না। চর কলমি ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা, চর কলমি ভূমি অফিসে নামজারি আবাদেন এর ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি রিপোট এর জন্য আমাকে ১৫০০ টাকা দেওয়া লাগছে। টাকা দেওয়ার আগে পর্যন্ত অনেকদিন আমার হয়রানির শিকার হতে হয়েছে। সরজমিন প্রমাণ পাবেন।

চরফ্যাশন (চর কলমি ইউনিয়ন), Barishal 25 August 2026 5 views BRTX7Z59
0 Comments
Paid Other public office ৳720

Bangladesh Railway Service

ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশন থেকে মা ছোট ভাই এবং স্ত্রী সন্তান নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য টিকিট কাউন্টারে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাটতে যায় দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে তখন লক্ষ করলাম কাউন্টার থেকে কাউকে টিকিট দিচ্ছে না বলল টিকিট শেষ। কিন্তু কষ্টের বিষয় কাউন্টার এর পাশেই খোলা ময়দানে দাড়িয়ে টিকেট কালোবাজারি করছে ৩ গুনের চেয়ে ও বেশি টাকা দিয়ে। মা আর বউ এর কারণে বাধ্য হয়ে নিতে হলো

Brahmanbaria, Chattogram 25 August 2026 3 views CTAC8W8N
0 Comments
Paid Accounts Office ৳25.0K

সরকারি রাজস্ব বিল পাস করতে ঘুস

উপজেলা হিসাব রক্ষণ অফিসে যে কোন বিল পাস করতে গেলে, মোট টাকার পাচ শতাংশ হারে টাকা দিতে হয়। এটা বাধ্যতামূলক। না দিলে বিভিন্ন অজুহাতে আটকিয়ে রাখে। টাকা দিলে ভুল থাকলেও সমস্যা নেই।

টাংগাইল, Dhaka 25 August 2026 5 views DKTEYDWM
0 Comments
Paid Passport Office ৳4.5K

পার্সপোট তৈরি

নতুন পার্সপোট বানাতে গেলে সব কাগজ ঠিক থাকার পরেও একবার এক ভুল ধরে ২/৩ বার যাওয়ার পরে বিরক্ত হয়ে পার্সপোট অফিসের সামনে এক কম্পিউটার এর দোকানে গেলে তারা নিজে থেকে এই বাড়তি টাকা দাবি করে এবং টাকা দেওয়ার পর একটি কোড লিখে দেয় এরপর একই ফাইল জমা নিয়ে নেয়

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 7 views CTKFCN7G
0 Comments