All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid Land Office ৳400

খতিয়ান অনলাইনে অ্যাড করা

বলসে কিছু টাকা দিলে ওরা করে দিবে অথবা ওঁদের স্যার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং স্যার কখন আসবে ঠিক নাই। পরে টাকা দিয়ে বাসায় চলে আসলাম। কাজ অবশ্য পরে ঠিকই করে দিসে।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DKR9NDU5
0 Comments
Paid Sub-Registry Office ৳200.0K

নাম জারি

জমি রেজিস্ট্রেশন করার পরে নামজারী করতে আফতাব নগর ভূমি অফিস এ গিয়েছিলাম, সরকারি ফ্র্রি ১১০০ টাকা করে ২২০০ টাকা তারা প্রথম এ ২৫০০০০ টাকা দাবি করে, কোনো উপায় না দেখে আমরা ২০০, ০০০ টাকা রাজি হয়। এতো টাকা দিয়ে কোথাও নামজারী কেউ করসে কি না জানা নাই। বাড্ডা আফতাব নগর ভূমি অফিস যেনো ঘুষ এর রাজ্যে।

আফতাব নগর ভূমি অফিস, Dhaka 25 August 2026 6 views DKJ2PUZJ
0 Comments
Paid Education Office ৳15.0K

MPO file Transfer

আমি একজন MPO ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। যতগুলো শিক্ষক NTRCA থেকে জয়েন করেন, তাদের সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দানের পরে ফাইলগুলো মাউশি, ঢাকায় পাঠাতে হয়। তাদের এমপিও ফাইলের কাজ সম্পন্ন করতে ১০ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়। আমি প্রথমে ঘুষ না দেওয়াতে আমার ফাইল ৪ মাস আটকে রেখেছিল এবং বেতন দেয়নি। আমার কাছ থেকে পরে ১৫ হাজার টাকা নিয়ে ফাইল এপ্রোভ করেছিল। তাদের সিন্ডিকেট হেড অফিস থেকে উপজেলায় প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আছে।

কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা, Chattogram 25 August 2026 3 views CTN95RWA
0 Comments
Paid Other public office ৳4.0K

আঞ্চলিক কৃষি অফিস

আমার জিপিএফ এর জমানো টাকা থেকে অগ্রিম কিছু টাকা উত্তোলন করতে অফিসের সহকারী বড় বাবু ৫০০০ টাকা দাবি করেছিল পরে ৪০০০ টাকা পরিশোধ করেছি। আমার আদেশ মঞ্জুর করেছে

খুলনা, Khulna 25 August 2026 3 views KHUWRP6T
0 Comments
Paid Other public office ৳1.5K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

মন্ত্রনালয় বরাবর সরকারি আবেদন ফি পরিশোধ করে আবেদন করার পর, সেটা জেলা পুলিশ সুপার অফিসে আসে সেখানে পুলিশ চায়ের দোকানে ডেকে নিয়ে অতিরিক্ত ১০০০০ টাকা দাবি করে। শেষে ১৫০০ টাকা দেয়ার পর রিপোর্ট মন্ত্রনালয়ে জমা দেয় ঐ পুলিশ কর্মকর্তা।

ময়মনসিংহ, Mymensingh 25 August 2026 5 views MYQJ9XPH
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

স্থায়ী ঠিকানার পুলিশ ভেরিফিকেশনের জন্য এসবির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আমার কাছে ঘুষ দাবি করেছিলো সব কাগজ পত্র ঠিক থাকার পরেও খরচ দিতে হবে তাকে।

মঠবাড়িয়া, Barishal 25 August 2026 3 views BR9XJHDS
0 Comments
Paid Other public office ৳200

প্রোভিশনাল সার্টিফিকেট

প্রোভিশনাল সার্টিফিকেট এর অর্থ আগেই ফর্ম পূরণের সময় নেওয়া হয়। এখন সার্টিফিকেট নিতে গেলে ঢাকা কলেজ এর অফিসে কারো থেকে ২০০ টাকা আবার কারো থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKMY99KP
0 Comments
Paid Accounts Office ৳3.0K

ভ্রমণ ভাতা অনুমোদন

আমি টিএ ডিএ বিল অনলাইনে সাবমিট করেছি আমার অফিস থেকে হিসাবরক্ষন অফিসে পাঠানো হয়েছে। কিন্তু তারা হার্ড কপি লাগবে বলে। সরকারী আদেশে হার্ড/প্রিন্ট কপি এখন জমা দেওয়ার নির্দেশনা বাতিল করেছে। এরপর আমার ২০০০০ টাকার বিলে ১৫% হারে ৩০০০ টাকা ঘুষ দিয়ে বিল EFT করতে হয়েছে।

ডুমুরিয়া, Khulna 25 August 2026 3 views KHVYENJR
0 Comments
Paid Other public office ৳1.00M

সরকারি চাকরি

সরকারি চাকরিতে সচিবালয়ে ব্যক্তিগত কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা নামে সিন্ডিকেট আছে,, এদের কাছে সরকারি সব অধিদপ্তরে যোগাযোগ আছে আছে।। যেকোনো সরকারি চাকরিতে ভাইবার জন্য এদের কাছে গেলে তদবিরের জন্য গেলে পদ অনুযায়ী টাকা নেয়, ১৬ গ্রেডের জবে আমি ১০ লাখ দিয়েছি, তদবির করেছে চাকরি হয়েছে।। আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা — এই সিন্ডিকেটের প্রধান।। এসব করে কোটি টাকার সম্পদ করেছে।।

ঢাজা, Dhaka 25 August 2026 3 views DKPDHZAK
0 Comments
Paid Passport Office ৳17.0K

নতুন পাসপোর্ট তৈরি

আমি নতুন পাসপোর্ট করতে গাজীপুর পাসপোর্ট অফিসে যাই। সব কাগজপত্র ঠিক করে, কিন্তু আমাকে বলা হয়েছে কাগজপত্র ভুল আছে। কিন্তু আমি অনলাইনে সব কাগজপত্র ঠিক করে নিয়ে যাই। আমাকে বারবার বলে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি আবারো বারবার যাচাই করে নিয়ে যাই, কিন্তু বলে ভুল। তারপর আমাকে বলে পাসপোর্ট অফিসের সাথে ফটোকপির দোকান আছে ওই জায়গায় যাওয়ার জন্য, তারপর আমি বাধ্য হয়ে ওই জায়গায় যাই। ফটোকপির দোকানদার আমার কাছে 20 হাজার টাকা দাবি করে তারপর আমি পাসপোর্ট অফিসে জানাই, তারা বলে ১৭ হাজার টাকা দাও আমি করে দেব। পরে ওই দোকানদারকে ফোন করে বলে দেয় ১৭ হাজার টাকা নেয়ার জন্য। তারপর আমার কাছ থেকে দোকানদার ১৭ হাজার টাকা নেয়।আর আমাকে পাসপোর্ট করে দেয়।আমি নিরুপায় হয়ে ১৭ হাজার টাকা দিতে বাধ্য হই।

গাজীপুর, Dhaka 25 August 2026 3 views DKKTBM8C
0 Comments
Paid BRTA ৳11.0K

ড্রাভিং লাইসেন্স

১২ হাজার টাকা দাবি করেছিল আমি অনুরোধ করে ১ হাজার টাকা কম দিয়ে ছিলা। কারন আমি জেনেছিলাম ঘুষ নাদিলে পরিক্ষায় পাশ করার পরও লাইসেন্স আটকে থাকে।

ঢাকা, Dhaka 25 August 2026 5 views DK3LT3F7
0 Comments