All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,365 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.2K

পাসপোর্ট আবেদন ফর্ম জমা

পাসপোর্টের আবেদন জমা দিতে অরিজিনাল পরিচয়পত্র থাকার পরেও “সার্ভার কপি” দাবি করে। পরে অফিসের এক কর্মচারী টাকার বিনিময়ে সম্ভব বলে। বাহিরে শালবাগান বাজার সংলগ্ন এক কসাই এর দোকানে নিয়ে ১২০০ টাকার বিনিময়ে অনেকের কাছে আবেদন পত্র হাতে নিয়ে প্রথম পেজের ছবি হোয়াটস এপে আবেদন জমার কাউন্টারে পাঠায়। তখনই কাউন্টারে আবেদন নিয়ে জমা দিতে গেলে টু শব্দ ছাড়াই আবেদন গ্রহন করে নেয়। আমার সাথে আরো ৫ জনের কাছে টাকা নিয়েছে। কিছুক্ষন অপেক্ষা করে দেখতে পাই আনসার সদস্য থেকে দোতলার সিনিয়র কর্মকর্তারাও সরাসরি জড়িত। গোপন সুত্রে জানতে পারি এটা ভাগবাটোয়ারা হয়। ডিডি থেকে গেটম্যান সবার মাঝেই।

রাজশাহী, Rajshahi 25 August 2026 3 views RJWY4NY4
0 Comments
Paid Other public office ৳300

জন্ম নিবন্ধন নাম পরিবর্তন

সাধারণত জন্ম নিবন্ধনের নাম এবং তারিখ পরিবর্তনে 50 থেকে 100 টাকা খরচ হয়। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সেখানে 300 টাকার উপরে দাবি করে থাকে এবং সর্বনিম্ন ৩০০ টাকা দিতে হয়।

কুয়াকাটা, Barishal 25 August 2026 5 views BRLCGG2A
0 Comments
Paid Public Hospital ৳100.00M

সরকারি হাসপাতাল মাইজদি , নোয়াখালী

সরকারি হাসপাতালে সরকারের পক্ষ থেকে অনেক ওষধ বিনামূল্য দিয়ে থাকে। সে গুলো বাজার মূল্যের থেকে ও কিছু টাকা কম দিলে নার্স হাসপাতালে থেকে দিয়ে দেয়। সরকারি ওষধ টাকার বিনিমে। এছাড়াও সিট বাণিজ্য রয়েছে। ওষধ বাণিজ্য রয়েছে। টেস্ট বাণিজ্য। দালালি রয়েছে। টাকার নিদ্বিষ্ট পরিমাণ হিসাব করে বলা সম্ভব নয়। আমাদের উদেশ্য থাকে সুস্থ্য হওয়া। অসুস্থ্য হলে হাসপাতালে যাই না। জীবনের শেষ পর্যায়ে গেলে হাসপাতালে যাই। তখন আর কিছু করার থাকে না।

মাইজদি, Chattogram 25 August 2026 12 views CTXQBXMW
0 Comments
Paid Traffic Police ৳1.7K

road traffic

I crossed the road on Gulshan 1 Shooting Club, it was 2016. Then the crossing was open. I crossed the road and tried to drive on S Badda Road. This road is situated between Police Plaza and Gulshan Shooting Club. I am a local person in Badda and have been using this road since my childhood, for more than 15 years. Suddenly, a police stoped me and told me that this road is a one-way road but still lot of vechele are running toward opposit derection boght lane at opposit derection, and still it is two way roads. I told him that there is no one-way signboard. Then the police add more cases like misbehaving, obstructing, and road blocking. than police behaved very badly, took all the papers.

Dhaka, Dhaka 25 August 2026 5 views DKUJ699B
0 Comments
Paid Land Office ৳18.0K

নামজারী

নামজারীর জন্য ভূমি অফিসের এক কর্মকর্তা — নাম সম্ভবত, ওনি ১৮০০০ টাকা চেয়েছেন। তাছাড়া প্রায়শই খাজনা পরিশোধ করতে গেলে ১০০০০ টাকা খাজনার যায়গায় ২০০০-৩০০০ টাকায় হালনাগাদ করে দেওয়ার কথা বলে এর জন্য অতিরিক্ত ২-৩ হাজার টাকা চায়। ১০০০০ টাকার যায়গায় ৫০০০ দিতে পারলেও পাবকিক ও খুশি কিন্তু ক্ষতি তো সরকারের। আমরা শহরে থাকি বলে ২-১ দিনের জন্য মফস্বলে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ করানো ছাড়া উপায় থাকেনা। আমরা জিম্মি

চরফ্যাশন, Barishal 25 August 2026 3 views BR3C58EG
0 Comments
Paid Other public office ৳120.0K

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস

২০২২ -২৩ সালে আমরা একটা সেবা মূলক ডায়াগনস্টিক দেওয়ার লক্ষ্যে ব্যাবসা শুরু করি কিন্তু আমাদের সব কিছু অকে হওয়ার পরও ২০২৬ জুন পর্যন্ত আমার ফাইল টা চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে পেইন্ডিং রয়ে যায়। আমরা অনেক বার যোগাযোগ করি প্রতিবারই আমাদের বলে এই সমস্যা সেই সমস্যা, এবং ৪-৫ বার পোর্টফলিও বুক রেডি করে দিতে বলায় রেডি করে দেয়। ২০২৩ সালে আমাদের একজন পার্টনারকে ৬০০০০ টাকা দাবি করেন কাজ টা করে দেওয়ার জন্য। তখন আমরা বলছিলাম আমাদের ত সব অকে তারপরও কেন টাকা দিব তারপর উনি ফাইল টা পেন্ডিং রাখেন পরবর্তীতে জুলাই ২৪ এর পর থেকে আর যোগাযোগ করি নাই। উনাদের এহ্ন আচরণে আমরা খুব বিরক্ত হয়। এবং আমরা ব্যাবসায় বিনিয়োগ হারাতে থাকি। ২০২৬ এ এসে ১২০০০০ টাকা দিলে দিলে ফাইল্ টা অটো কাজ হয়ে যায়।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CTTUK2LC
0 Comments
Paid BRTA ৳3.0K

ফিটনেস নবায়ন।

ফিটনেস নবায়নের ক্ষেত্রে নিম্ন বর্ণিত কারণে ঘুষ দিতে হয়। গাড়ির স্টিল বাম্পার লাগানোর কারনে। এলইডি বাল্ব লাগানোর কারণে। সিএনজি অথবা এলপিজি কনভার্সনের কারণে। গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে নাম্বার আপডেট না করার কারণে। আয়করপ্রত্যয়ন পত্র না থাকলে ও অন্যান ইত্যাদি কারনে।

ঠাকুরগাঁও।, Rangpur 25 August 2026 3 views RNXFXLEG
0 Comments
Paid Other public office ৳50.0K

ফায়ার লাইসেন্স নবায়ন

ই-লাইসেন্স নবায়ন করার জন্য প্রতিষ্ঠানে ফায়ারের পর্যপ্ত ইকপমেন্ট না থাকায় - 50,000.00 টাকা চেয়েছে এবং তা না দিলে বলে নবায়ন হবে না। তাই দিতে বাধ্য হয়েছি।

মিরসরাই ইপিজেড, Chattogram 25 August 2026 3 views CTZ2KUV6
0 Comments
Paid Tax Office ৳35.0K

প্রবাসী হোয়ার কারনে বকেয়া ৬ বছরের ট্যাক্স রির্টান সার্কেল অফিস ১৩ গাজীপুর

প্রবাসী হোয়ার কারনে বকেয়া ৬ বছরের ট্যাক্স রির্টান সার্কেল অফিস ১৩ গাজীপুর, আমার কাছে কর কর্মকর্তা — আমার কেছে ৩৫,০০০ ঘুষ দাবি করে, টাকাটা তার বিকাশ নাম্বার — দিতে বল্ললে তা দিতে হয়। বছর প্রতি ৫০০০ আর দুই বছরের রির্টান সার্তিফিকেট, এক সালের সার্টিফাইড কপি নিতে আরো ৫০০০। সব টাকা ঘুষ খাওয়ার পরেও আমি দেখি সে মাত্র ২ বছরের ফাইল জমা করেছে। সে পরে চট্টগ্রামে বদলি হয়। মানুষ্কে জিম্মি করে তাদের সময় আর দেশে কম সময় থাকায় তারা অনেক টাকা ঘুষ খায়, কাজ ও পুরা করে না। তার নাম — ফোন —

Gazipur, Dhaka 25 August 2026 3 views DKRK6DFJ
0 Comments
Paid BRTA ৳12.0K

Driving License

আমি ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গেলে তারা সবাইকে ইচ্ছাকৃত সবাইকে ফেল করাইতেছিল মেসেজ এ রেজাল্ট ফেইল আসছে পরে দালাল কে টাকা দিয়া লাইসেন্স পাইতে হইসে আমি দেশের বাহিরে থাকি টাকা না দিয়া উপায় ছিল না। জোয়ারসাহারা থেকে

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKRTD79Z
0 Comments
Paid Other public office ৳200

সমাজসেবা https://dss.bhata.gov.bd/

সমাজসেবাতে বিদবা বাতার আবেদন করেদিয়েছি একমহিলাকে কিন্তু এই https://dss.bhata.gov.bd/ সাইটে আবেদন করার পর আবেদন কপি ডাওনলোড হয় না। এমতাবন্থায় আমি সমাজসেবা অফিসে পাঠাই মহিলাকে সে অফিসথেকে ২০০ টাকার বিনিময়ে তার আবেদন কপি সংগ্রহ করে। তাহলে গরীব মানুষ ভাতা পাওয়ার আবেদন করতেই ঘুস দিয়ে আবেদন শুরু।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 25 August 2026 3 views CTG27W2E
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

আমি আমার ছেলের পাসপোর্ট বানানুর জন্য অনলাইন আবেদন করি জমা করার পর অফিসার আমার ছেলের প্রফেশন আদার কেন দিলাম আবেদন আবার করে নিয়ে আসতে হবে বলে আবেদন গ্রহণ করে নি বলে যে। ডিপনেন্ডে দিতে কম্পিউটার এর দুকানে গেলে তার বলে ১৫০০ দিলে এইটায় হবে আর তাই করলাম কাজ হলো

মৌলভীবাজার, Sylhet 25 August 2026 3 views SYHBV5FV
0 Comments
Paid Traffic Police ৳7.0K

অকারণে অতিরিক্ত টাকা নেওয়া। সব কিছু ঠিক থাকার পরেও টাকা নিয়ে কেস দেওয়া।

অকারণে অতিরিক্ত টাকা নেওয়া। সব কিছু ঠিক থাকার পরেও টাকা নিয়ে কেস দেওয়া।

আমলা, মিরপুর, কুষ্টিয়া, Khulna 25 August 2026 5 views KHVWKGWB
0 Comments