All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,359 reports found
Report a bribe
Paid BRTA ৳6.0K

নতুন লাইসেন্স করা

ড্রাইভিং লাইসেন্স করতে ৬ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বিনিময়ে আমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ঝামেলাও করতে হবে না। টাকা দিলেই সবকিছু অটোমেটিকভাবে পাশ হয়ে যাবে। এমনকি ঢাকার যেকোনো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ যোগ্যতা বা দক্ষতার চেয়ে টাকা দিলেই যেন লাইসেন্স পাওয়া সহজ। বিষয়টা শুধু আমার একার নয়, পুরো প্রক্রিয়াটাই এমন। নিয়ম মেনে যারা পরীক্ষা দিতে চায়, তাদের জন্য এটা সত্যিই হতাশাজনক।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKB9UU8D
0 Comments
Paid Other public office ৳13.5K

যুব উন্নয়ন এ প্রশিক্ষণ শেষে ভাতা না দিয়ে ১৩৫০০ টাকা ভাতা আত্মসাৎ

ঝিনাইদহ যুব উন্নয়নে ৩ মাসের প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে ছিলাম, প্রতিক্ষণে প্রতিদিন ১৫০ টাকা বরাদ্দ ছিলো, ৩ মাসে যা হয় ১৩৫০০ টাকা, পুরো টাকাটা আত্মসাৎ করেছে, ঝিনাইদহ যুব উন্নয়নো ডিডি বিলকিস আফরোজ

ঝিনাইদহ, Khulna 25 August 2026 3 views KH34PASR
0 Comments
Paid Sub-Registry Office ৳500

দলিলের নকল তোলা

জমির দলিলের নকল তুলতে গেলে অফিস থেকে ৫০০ টাকা চাওয়া হয়। আমি বললাম টাকা দিব কিন্তু রশিদ লাগবে ।তারা রশিদ দিবে না আবার টাকা ছাড়া নকল দিবে না।আমি বললাম অভিযোগ করবো ।তখন তারা বলে আপনি যার কাছে অভিযোগ করতে যাবেন এই টাকার মধ্যে তার ভাগও রাখা থাকে।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KHCJAFFA
0 Comments
Paid Other public office ৳5.0K

বিদেশে মৃত ব্যক্তির আর্থিক সহায়তা বাবদ যে টাকা তাহার পরিবারের কাছে আসে

আমার বাবা ২০১৮ সালের ১৪ মার্চ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যায়, আমাদের পরিবারের পক্ষ থেকে ওই বছরই পাওয়ার অফ আর্টনির পেপার পাঠানো হয়। দির্ঘ ৮ বছর পর ক্ষতিপূরন বাবদ যে টাকা আমার পরিবারের কাছে আসে ওই টাকা সম্পর্ন বৈধ উপায়ে কুষ্টিয়া প্রবাসী কল্যান সেন্টার থেকে বৈধ সব ধরনের প্রয়জনীয় কাগজ জমা দেওয়ার পরও আমার পরিবার এবং আমাকে বিভিন্ন উপায়ে হেনস্তা করা হয় এবং ঘুষ ছাড়া কাগজ ছাড়বে না বলে হুমকি দেওয়া হয়। কুষ্টিয়া প্রবাসী কল্যান সেন্টারের সহকারী পরিচালকঃ — আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করে ৫০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করে। আমি এই অন্যায়ের সুষ্ট ও নিরপেক্ষ বিচার দাবি করছি যে আর কোন ভিক্টিমের পরিবারের সাথে এই ধরনের অন্যায় না হয়।

কুষ্টিয়া, Khulna 25 August 2026 3 views KHKUPCZG
0 Comments
Paid BRTA ৳10.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সেখানে আবেদন করেছিলাম পরীক্ষায় পাশ করেছিলাম কিন্তু প্রথমবার আমাকে ফেল করে দেওয়া হয়। পরে দালালের মাধ্যমে কন্টাক করে ১০০০০ টাকা দিয়ে আমাকে সেই ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছে। এটা খাগড়াছড়ি বিআরটিএ

খাগড়াছড়ি, Chattogram 25 August 2026 3 views CT2LFVHC
0 Comments
Paid Sub-Registry Office ৳25.0K

জমি রেজিষ্ট্রেশন

প্রতি লক্ষ টাকায় ১ হাজার টাকা দিতে হবে। এটা বাধ্যতামুলক। এটাকে বলে others fee. কেউ এটার বিরুদ্ধে কথা বলার সাহস নাই। মনে করেন আপনি জমি কিনছেন ১ কোটি টাকা দিতে আপনাকে প্রতি লাখে ১ হাজার করে ১ লক্ষ টাকা দিয়ে দিতে হবে।

কোতোয়ালি থানাধীন, Chattogram 25 August 2026 3 views CTVWYUED
0 Comments
Paid Other public office ৳1.0K

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর আবেদনের পর পুলিশ ভেরিফিকেশন এর জন্য একদিন কল আসে দেখা করার জন্য, দেখা করার পর বলে জানতে চায় কেন পাসপোর্ট করছি ইত্যাদি। সবকিছু বলার পর চা পানির খরচ চায়, ৫০০ দিলে বলে হবে নাহ্। পরে বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয়। এর কমে হবে না বলে।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DKVXZUA7
0 Comments
Paid Other public office ৳400

Post Office e parcel shipping

আমি ইংল্যান্ড এ একটি ছোট পার্সেল দিচ্ছিলাম, তখন সব কিছু ঠিক থাকার পরেও পোস্ট অফিস এর একজন কর্মচারী — (গাজিপুর-১৭০০) যে কিনা পার্সেল প্যাকিং করে সে জাস্ট আমর পার্সেল এ তাদের ডকুমেন্ট গ্লু করেছে এই কাজের জন্য সে জোর করে আমার থেকে ৪০০tk নিয়ে গিয়েছে, এইটা নাকি তাদের প্রাপ্য তা বলে নিয়েছে, ওইটাই আমরা লাইফ এ প্রথম পোস্ট অফিস এ ডেলিভারি

Gazipur, Dhaka 25 August 2026 3 views DKR5UZ77
0 Comments
Paid Other public office ৳600

ইউনিয়ন পরিষদ হতে বিভিন্ন প্রত্যয়ন পত্র ও জন্মনিবন্ধন সংক্রান্ত

কারপাশা ইউনিয়ন পরিষদ বর্তমান সচিব প্রটি প্রত্যয়ন পত্র এর ১৫০ টাকা দাবি করেন অথচ এগুলো বিনামূল্যে পাওয়ার কথা। আমার কাছ থেকে ৪ টি প্রত্যয়ন পত্র এর জন্য মোট ৬০০ টাকা নিয়েছেন। শুধু আমার কাছ থেকে নয়, সকল সেবা গ্রহীতার কাছ থেকেই তিনি প্রতিটি প্রত্যয়ন পত্র এর জন্য ১৫০ টাকা করে না। টাকা না দিলে প্রতয়ন পত্র দেন না। তাছাড়া তিনি প্রতিটি জন্মনিবন্ধন এর জন্য ২০০ টাকা দাবি করেন। টাকা না দিলে জন্মনিবন্ধন করে দেন না।

কারপাশা ইউনিয়ন পরিষদ, নিকলী, কিশোরগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DK288KXN
0 Comments
Paid Public Hospital ৳35.0K

ICU বেড পেতে ঘুষ

আমার দাদা মৃত্যু শয্যায় ছিলো। ঢাকা মেডিকেলে আইসিইউ বেড এর জন্য ৩৫ হাজার টাকা দাবী করে। না দিলে রোগী নিয়ে যেতে বলে। বাধ্য হয়ে রোগী বাঁচাতে টাকা পরিশোধ করি। পরে আইসিইউতে যেয়ে দেখি ৫ টি বেড খালি, অথচ বাহিরে বলছে বেড নাই। এমনকি নরমাল ওয়ার্ডে বেড পাইতে ৪০০ টাকা দেয়া লাগছে ওয়ার্ড বয় কে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKER65DR
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করতে

জি,যথাযথ কাগজ নিয়ে গেলেও বলে আপনার কাগজে ঝামেলা আছে পরে আসুন,, কিছুক্ষণ পর দালালকে ১৫০০টাকা দিলে,, আর ঝামেলা না দেখিয়ে ফাইল রিসিব করে,, এবং কাজ সম্পাদন হয়,,, মোবাইল —

নরসিংদী, Dhaka 25 August 2026 3 views DKVXC44Z
0 Comments
Paid Accounts Office ৳1.0K

GPF ফান্ড হিসাব অনলাইন করা ।

আমার জিপিএফ ফান্ড অনলাইন করার জন্য SFC Air, ঢাকা ক্যান্টনমেন্ট অফিসে গেলে ১০০০ টাকা ঘুষ চায়, পরে আরেকজন সাহায্য নিয়ে ৫০০ টাকা দিয়ে অনলাইন করা হয়।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKLVT74W
0 Comments
Paid BRTA ৳5.5K

ড্রাইভিং লাইসেন্স করার জন্য।

ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি ঘুষ ছাড়াই প্রথমে পরীক্ষা দেই আমাকে অকৃতকার্য দেখায় এবং যারা ঐদিন আমরা অকৃতকার্য হয়েছিলাম তারা সকলে বলেছে তারা ঘুষ দেয়নি, মাঝ বয়সি ব্যক্তির পরীক্ষা পাস করে গেল অনেকেই না বুঝে লিখলেও পরীক্ষায় পাশ করে স্যার আমি বুঝে লেখার পরেও ফেল করলাম। পরবর্তী দালাদের সাথে কথা হয় সে শিওর করে যে ঘুষ ছাড়া পরীক্ষায় পাশ করা যাবে একই কথা আমি বিষের ভেতর থেকেও শুনেছি। পরবর্তী পরীক্ষা দেয়ার আগে দালাল আমার কাছ থেকে 10000 হাজার চায় সম্পূর্ণ প্রক্রিয়াটার সমাপ্ত করার জন্য। আমি ৪০০০ দিয়ে পরীক্ষাটা শুরু করি পরীক্ষা পাস করার পরে বাকি প্রসেসটা আমি নিজেই হ্যান্ডেল করি টোটাল আমাকে 4000 টাকা ঘোষ হিসেবে দিতে হয়েছে।

রংপুর, Rangpur 25 August 2026 5 views RNFGGUZC
0 Comments
Paid Land Office ৳13.0K

নামজারির জন্য ১৩০০০হাজার টাকা দিতে হইছে

আমি জানি সরকারি ফি ১১০০টাকা কিন্তু সে বলে এভাবে হবে না।অনেক ঝামেলা ফাইল টাকা ছাড়া পাশ হবে না।ভুমি অফিসে সবাই টাকার জন্য হা করে থাকে।কাজ শেষ এ শুরু হয় কর্মচারিরদের চা খাওয়ার আবদার মানে ১০০/২০০ টাকা দাতের অ দিতে হয়।আর জন্ম সনদ নিতে ও টাকা নেয় ১৩০ টাকা আমার ছেলে মেয়ে ১-৩ দিনের মধ্যে গিয়ে ও দিতে হয়েছে ।অথচ ৪৫ দিন পরে গেলে কিছু টাকা সরকারি বিধি মোতাবেক মে বি কিছু লাগে।প্রতিবাদ করলাম বলে আমাদের বেতন হয় না।আমরা এভাবেই চলি।তাই বাধ্য হইয়ে দিতে হয়। প্রত্যেকটা ভুমি অফিস /ইউনিয়ন সেবা /পাসপোর্ট অফিস সব সময়ই হয় ঘুষ বানিজ্য ।

ইছাপুরা ইউনিয়ন পরিষদের ভূমি সেবা কর্মকরতা নিছে, Dhaka 25 August 2026 3 views DKA8MWSZ
0 Comments
Paid Other public office ৳80

গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সৃজনশীল পরিক্ষার নামে ৮০ টাকার সাবান

ভালুকা বাহিরপাথার ৩৮নং গোয়ারি ধীরপাড়া স:প্রা: বিদ্যালয়। এই স্কুলে সৃজনশীল পরিক্ষার নামে বাচ্চাদের কাছ থেকে গোসলের সাবান ঘুষ নেয় শিক্ষক শিক্ষিকারা। আমার মেয়ে খেলনা বানিয়ে নিয়ে গেলে তার বদলে সাবান নিয়ে যেতে বলে। এসব সাবান পরে শিক্ষক ও কমিটির লোকেরা ভাগাভাগি করে নেয়

ভালুকা, Mymensingh 25 August 2026 3 views MY5B2SH2
0 Comments