All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,297 reports found
Report a bribe
Paid Other public office ৳300

ভোটার স্থানান্তর

ভোটার স্থানান্তর আবেদনের জন্য সরকারি কোনো ফি নেই। কিন্তু সেখানে উপজেলা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তরের জন্য জনপ্রতি ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে মাসের পর মাস আবেদনের কাগজ ফেলে রাখে কাজ করেনা। আমি নিজেই কিছুদিন আগে ভোটার এলাকা স্থানান্তর করতে গিয়ে এর শিকার হয়েছি। বাধ্য হয়েই টাকা দিতে হয়েছে নয়তো কাজ করেনা কাগজ ফেলে রাখে।

উজিরপুর উপজেলা, Barishal 24 August 2026 2 views BRHLH378
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ভেরিফিকেশন

আমাকে, আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য , ASI নির্মল সাভার থানায় ডাকে, আমি যাই, ওনি ৫ মিনিট পর আসে তার পর আমার পেপারস দেখে,, এবং জানায় চালান কপি নাই আমি ৫ মিনিট এর পর এটাও প্রিন্ট করে এনে দেই,,, সাভার মসজিদের পাশে এসে আমাকে, নানা প্রশ্ন করে,, তার পর বলো,, খরচ দিতে,, আমি বলি আবার খরচও লাগবে, সে জানায় তাকে এই টাকা উপরেও দিতে হবে, তার পর আমি তাকে ৫০০ টাকা দিতে বাধ্য হই

সাভার থানা, Dhaka 24 August 2026 3 views DKJ8ZJLS
0 Comments
Paid Traffic Police ৳24.0K

আমার গাড়ি এক্সিডেন্ট করেছে, তারপর ও ২৪০০০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হলাম। খুব কষ্ট করে টাকা দিলাম।

আমার গাড়ি এক্সিডেন্ট হয়েছে তারপর ও আমাকে টাকা দিতে বাধ্য করছে পুলিশ ইলিয়টগঞ্জ হাইওয়ে

ইলিয়টগঞ্জ হাইওয়ে, Chattogram 24 August 2026 3 views CT2FQL4D
0 Comments
Paid Tax Office ৳500

ভ্যাটের ফাইল জমা দিতে ৫০০ দিতে হয়

আদাবর শম্পা মার্কেট পাশে (রাজাবাজার সার্কেল) ভ্যাট অফিসে সরকারি প্রতিমাসের ভ্যাট জমা দিতে গেলে প্রতি ফাইলের জন্য ৫০০ টাকা করে ভ্যাট অফিসার কে এবং অফিস পিয়নকে ২০০ টাকা করে দিতে হয়। তাছাড়া ফাইল জমা হয় না। এভাবে সরকারি ভ্যাট ফাঁকি দেওয়া হচ্ছে।

ঢাকা, Dhaka 24 August 2026 2 views DKCGPDYQ
0 Comments
Paid Land Office ৳25.0K

জমি রেজিস্ট্রেশন

আমি ফ্লাট মর্টগেজ দলিল করতে গিয়েছিলাম ফ্লাট এবং developer company সঙ্গে চুক্তিপত্র যাহা আছে রেজিস্ট্রেশন ছিলনা তাই মর্টগেজ দলিলে অপারগতা জানায় সাব রেজিস্টার সাহেব ধানমন্ডি তারপরে 25000 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে দেয় তেজগাঁও রেজিস্ট্রি অফিস

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKLDX3DY
0 Comments
Paid Land Office ৳18.0K

নামজারি খতিয়ান

আমি নিজে নিজে ওয়েবসাইট থেকে নামজারির আবেদন করেছি দুইবার,কিন্তু ইউপি ভূমি কর্মকর্তা একবার এক্সেপ্ট করেও দ্বিত্বীয়বার রিজেক্ট করে দেয়। আমাকে বলে যে চা নাস্তার টাকা দিতে হবে। পরবর্তিতে আমি রাগে আর করাইনাই কাজ। এর কিছুদিন পরে উনি চলে গেলে আবার যাই কিন্তু সেখানেও আমার দূর্ভাগ্য যে ভূমি কর্মকর্তা আমার কাছে ১৮০০০ টাকা চায় এবং বলে যে ১ মাসের মধ্যে আমার কাজ করে দিবে। পরবর্তিতে আমার সকল পেপার্স ঠিক থাকা স্বত্বেও বাধ্য হয়ে ১৫০০০ টাকা দিয়ে খতিয়ান প্রস্তুত করাই।

নরসিংদী সদর, Dhaka 24 August 2026 2 views DKUX5QR9
0 Comments
Paid Other public office ৳8.5K

আমি আমার অফিসে সিনিয়াদের ঘুষ না দিলে কাজ করে না।

আসসালামু আলাইকুম। আমি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস কর্মরত আছি। ২০২০ সালে আমি পদোন্নতি লাভ করি। কিন্তু আইনি জটিলতার কারণে আমার সেই পদোন্নতি কার্যকর হয়নি। আইনি জটিলতা নিষ্পত্তির পর। চলতি অর্থবছরে। আমাদেরকে বলা হলো সার্ভিস বুকে এন্ট্রি করার জন্য। আর এই এন্ট্রির কাজটি করে এফসি আর্মি পূর্ত। অফিসটি ঢাকা সেনানিবাসের লগেরিয়া বিল্ডিং এ অন্তর্ভুক্ত।আমরা প্রায় ৯৫৫ পদোন্নতি লাভ করে ২০২০ সালে । পদোন্নতিতে আমাদের লাভ হয়েছে। কার অব বেতন ১০ টাকা বেড়েছে কারো গো 50 টাকা আমার কাছে ১৮০ টাকা । কিন্তু এই দশ টাকা ৫০ টাকা ১৮০ টাকা যার যত বেড়েছে কারো ৩০০ টাকার উপরে ভরে নাই এই টাকা পাওয়ার জন্য । প্রত্যেককেই ৮৫০০ টাকা দিতে হয়েছে। । এবারেসে। ৮০ লক্ষ টাকা । তারা আমাদের থেকে গেল দুই মাসের নিয়েছে

ঢাকা, Dhaka 24 August 2026 3 views DKJZUR4W
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারী আবেদন এর রিপোর্ট /খাজনা৷

সরকারি নামজারী করতে খরচ যেখানে ১১৭০৳ সেখানে শুধু ভুমি অফিস এর ইউনিয়ন ভুমি অফিসার রিপোর্ট দেওয়ার জন্য ৫০০০/১০০০০/২০০০০ ৳ এরকম করে ঘুষ দাবী করছে, না দিলে আমার, আপনার নামজারী করাতে পারছি না। এরপর উপজেলা ভুমি অফিস এ গেলে শুনানী, কানুনগো, ভুমি কর্মকর্তা যে যেভাবে পারছে সেভাবে ঘুষ খাচ্ছে।

গ্রাম, Chattogram 24 August 2026 2 views CT8BGK6N
0 Comments
Paid Other public office ৳500

জাতীয় পরিচয় পত্র

জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি ফিঙ্গার দেওয়ার পর নিদিষ্ট সময়ে অনলাইনে না আসলে অফিসে যোগাযোগ করলে তারা অফিস প্রধানের নিকট পাঠায় সে বলে আমাদের এখানে কাজ শেষ আপনি প্রধান কার্যালয়ে যান, সেখানে গেলে বলে এলাকা হতে সাবমিটই হয় না পরে সেই অফিসের কম্পিউটার অপারেটর চিপায় নিয়ে ৫০০ দাবি করে নিরুপায় হয়ে দেওয়ার ৩ ঘন্টা পর অনলাইনে আসে।

চরফ্যাশন, Barishal 24 August 2026 2 views BRZ3CG9C
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারি করার জন্য

অফিসের নাম শিবপুর ইউনিয়ন ভূমি অফিস, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, অনলাইনে নামজারির আবেদন করে নায়েব স্যারের দেখাই নায়েব স্যার আমার আবেদনের সাথে দলিল আর বিএস খতিয়ান ও আইডি কার্ড দেখে আমাকে বলে আপনার দলিলে নাম আর আইডি কার্ডের নাম একটু ভিন্নতা আছে আমি বললাম স্যার কি ভিন্নতা স্যার আমাকে বলেন আপনে দেখে কাগজ গুলা আমি দেখে বলি স্যার — আর — কি বেশি ভিন্নতা স্যার আমাকে বলেন ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু দলিল সাথে আপনার আইডি কার্ডের নামের মিল নাই আমি বলাম স্যার কি করতে হবে, তখন স্যার বলেন টাকা দিতে হবে আমি বলাম কত টাকা দিতে হবে স্যার বলল সাইটে আসেন আমি বলল ঠিক আমাকে বলেন খারিজ আর নামে সমস্যা জন্য ২০০০০ টাকা আমি বলম স্যার আমি এত টাকা দিতে পারমু না তার পর নায়েব স্যার বলল তাহলে কাজ হবে না।

শিবপুর ভূমি অফিস, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 24 August 2026 3 views CTJPL63H
0 Comments
Paid Other public office ৳500

চাকরির সার্ভিস বই খুলার জন্য সহকর্মীর নিকট থেকে ঘুষ

নতুন চাকরিতে যোগদানের পর সকল চাকরিপ্রার্থীকে সার্ভিস বুক ওপেন করতে হয়। যেটির সরকারি মূল্য ২০ টাকা। তবে আমার কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে। এবং আমি তা দিতে বাধ্য ছিলাম।

ঢাকা মহানগরী, Dhaka 24 August 2026 3 views DK94J3ZU
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ভেরিফিকেসন এর জন্য

আমার বিদেশে যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেসন এর দরকার হয় আমি আবেদন করি তারা এপ্রুভ করে না পরে আমি থানায় গিয়ে বললে তারা বলে কিছু খরচপাতি দেওয়ার জন্য তাদের যখন ১০০০ টাকা দিলে তারা ১ দিনের ভেতর এপ্রুভ করে.

সাতকানিয়া, Chattogram 24 August 2026 3 views CTV9PYXC
0 Comments
Paid Education Office ৳200.0K

যেকোনো সেবা নিতে গেলেই টাকা না দিলে কাজ করতে চায় না নানান তালবাহানা করে। টাকা দিলেই কাজ করে।

বদলি বাণিজ্য, বিভিন্ন অর্জিত (চিকিৎসা) ছুটি, মাতৃকালীন ছুটি, সার্ভিস বই হালনাগাদ, ডেপুটেশন, ট্রেনিং নাম কাটানো ইত্যাদি।

রাজৈর, Dhaka 24 August 2026 5 views DKY5FKGL
0 Comments
Paid Education Office ৳2.0K

বদলির আদেশ হওয়ার পর স্কুলে যোগদান করার জন্য

শরীয়তপুর শিক্ষা অফিসে কম্পিউটার কাম অপারেটর স্কুলে যোগদান করার পর আইপেমিস এ যোগদান করার জন্য ২০০০ টাকা চাইলে আমি ১০০০ টাকা দেই। সে অনেক বড়ো ঘুষখোর।

শরীয়তপুর, Dhaka 24 August 2026 2 views DKAKY6R7
0 Comments
Paid Accounts Office ৳10.0K

মায়ের পেনশন ফেইস ভেরিফিকেশন।

ফেইস ভেরিফাই সক্রিয় করতে গিয়ে টাকা দাবি করেছিলো।। পরে অন্য পরিচিত আরেকজন কে লাগিয়ে ১০০০/টাকা দিয়ে কোন ভাবে বুঝিয়ে দিয়ে আসলাম, অথচ এটা সরকারি ভাবে সম্পূর্ণ ফ্রি।।

রাজনগর, মৌলভীবাজার, Sylhet 24 August 2026 3 views SYRL45VA
0 Comments