All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,431 reports found
Report a bribe
Refused Public Hospital ৳500

চিকিৎসাসেবা

অত্র হাসপাতালে ডাক্তারের কাছে দেখানো হলে ডাক্তারের সাথে থাকা ওয়ার্ড বয় টাকা তোলে। জরুরি বিভাগের টিকিট কখনো ২০ টাকা, কখনো ৫০ টাকা এরকম ইচ্ছা মত নেয়। সঠিক টিকেট মূল্য হাসপাতালে কোথাও লীখে দেয়নি। এর সুযোগ নিচ্ছে কতিপয় কর্মচারী।

কচুয়া, Chattogram 30 August 2026 3 views CTVF28ZZ
0 Comments
Refused Land Office ৳3.0K

ডিজিটালাইজ হওয়ার আগের নামজারির নথি পেতে

আব্বা মারা যাওয়ায় আমাদের রেকর্ডিয় সম্পত্তির বেচা কেনা তথ্য নিশ্চিত হতে নামজারি নথি তোলার জন্য খিলক্ষেত এসি ল্যান্ড অফিসে যাই । এর আগে ভূমি অফিস থেকে মোট ১৫ টি কেস নং নিয়ে গেছিলাম । সেগুলো তুলতে তারা প্রতি নামজারিতে ৩০০০/- দাবি করে এবং সপ্তাহ খানেক সময় চায় । অফিসের একদম উপরের তলায় একটা স্টোর রুম আছে যেখানে এগুলো সংরক্ষিত আছে । বলে যে খুঁজে পেতে অনেক কষ্ট করা লাগবে । আমি এই প্রস্তাবে রাজি হই নি ।

Khilkhet, Dhaka 30 August 2026 5 views DKSVJX32
0 Comments
Refused Land Office ৳30.0K

খারিজ

তারা নিজেরাই খারিজ নিয়ে অনিয়ম করেছে আমাকে খারিজ করে দিয়ে আরএস খতিয়ান থেকে বিএস খারিজ আরেকজনের নামে করে দিয়েছে এবং আমার কাছে ৩০ হাজার টাকা ঘুষ চায়

নরসিংদী সদর, Dhaka 30 August 2026 3 views DKMU3HX6
0 Comments
Refused Other public office ৳15.0K

নির্বাচনী অফিস

প্রায় এক বছর আগের কথা । আমার আম্মুর এন আই ডি কার্ড এ আমার আব্বুর নাম ভুল ছিলো । আমি সংশোধন করার উদ্দেশ্যে নির্বাচনী অফিস এ গিয়েছিলাম । তারা আমাকে উপায় না বলে উল্টো ভয় দেখিয়েছে অনেক। আর 15000 টাকা চেয়েছে সংশোধন এর জন্য। কিন্তু আমি রাজি হয় নি।

নোয়াখালী, Chattogram 30 August 2026 3 views CTSSBS5T
0 Comments
Refused Land Office ৳60.0K

খতিয়ান/রেকর্ড সংশোধন

নামজারি করতে গেলে সেখানে চেয়ারে ভূমি সহকারী কর্মকর্তা বসে না, ২ ২-৩ জন দালাল আমাকে দেখে প্রশ্ন করে কেন এসেছি, ওরা ঐখানের কর্মচারী না, তাদের চাকরি নাই, তারা ভাড়া করা দালাল, সামনের চেয়ারে বসে কর্মকর্তাদের ঘুষ নেয়া লেখালেখি করাতে সাহায্য করে। ৩ ঘন্টা পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (৪ নং ইসবপুর) এসে বসে থাকে কোন কথাই বলে না, ৩০ মিনিট পর যখন বলি খতিয়ান রেকর্ড সংশোধন করব, ভুল করে পাশের জমির মালিকের নামে রেকর্ড হয়ে গেছে, আমাকে বিভিন্ন কাগজপত্র দিতে বলে যা কখনো পাওয়া সম্ভব নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির দলিল চায়, দলিলে দাদার দাদা থেকে দাদা পর্যন্ত সিএস আর এস এস এ খতিয়ান ঠিক আছে কিন্তু আমার কাছে দলিল চায়, জমি বিক্রি না হলে দলিল কিভাবে সৃষ্টি হবে? ,পরে ৬০ হাজার টাকা দাবি করে।

চিরির বন্দর, Rangpur 30 August 2026 3 views RN2B4NYB
0 Comments
Refused Passport Office ৳1.5K

নবায়ন

পাসপোট নবায়ন করা জন্য আমি ফাইল নিজে জমা দিতে গেছিলাম জমা না নিয়ে ফেরত দিয়ে বলে যাও ঐ পারে দোকান আছে ঐখান থেকে ঠিক নিয়ে আস। ওখান গেলে ওরা বলে অতিরিক্ত ১৫০০ না দিলে আপনার এটা হবে না।

হবিগঞ্জ, Sylhet 30 August 2026 3 views SYW9W3JN
0 Comments
Refused Education Office ৳20.0K

উপজেলা সর: প্রাথ: শিক্ষা অফিসার মেরামত কাজের জন্য ১৫০০০০ টাকা অনুমোদন করাবে বলে ২০০০০ ঘুষ দাবি।

বগুড়া জেলা, শাজাহানপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একটি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও বিবিধ কাজে ১৫০০০০ টাকা অনুমোদন করিয়ে দেবার জন্য প্রধান শিক্ষকের মাধ্যমে সভাপতি সাহেবকে উক্ত ১৫০০০০ টাকা অনুমোদন হলে সেখান থেকে ২০০০০ টাকা ঘুষ প্রদানের শর্তে অনুমোদন/ পাশ করিয়ে দেবার প্রস্তাব দেয়। সভাপতি সাহেব উক্ত ঘুষ প্রদানে অস্বীকৃতি জানালে অনুমোদন বাতিল করে অন্য একটি প্রতিষ্ঠানে ঘুষের মাধ্যমে অনুমোদন করানো হয়েছে।

শাজাহানপুর, বগুড়া।, Rajshahi 30 August 2026 3 views RJ297ERQ
0 Comments
Refused Education Office ৳1

পেনশন উত্তোলন

আমার মা একজন শিক্ষিকা ছিলেন। প্রায় ৩৬ বছর চাকরি শেষ করে তিনি অবসরে গিয়েছেন। তার পেনশন এর কাগজপত্র জমা দিত্র গেলে প্রতিদিন বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পরবর্তীতে রকজন জানায় টাকা নেয়ার জন্য শিক্ষা অফিসের কেরানি এই কজ করছে। আমার মা কোন টাকা দিবেন না। আমার মাকে উক্ত কেরানি গর্বের সাথে বলেছে সে কাউকে পাত্তা দেয় না, আমার মাকে ৭ বছর ঘোরাবে। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করেনি।

পূর্বধলা, Mymensingh 30 August 2026 5 views MYNDFXFB
0 Comments
Refused Passport Office ৳3.0K

পুলিশ ভেরিফিকেআশন

আমি এবং আমার পাসপোর্ট আনতে যাই গিয়ে দেখি পাসপোর্ট হয়নি কি জন্য হয়নি পুলিশ ভেরিফিকেশন হয়নি পরে ডিআইজি অফিসে গেলে ঐখানে একজন বললো কিছু টাকা দিয়ে দিতে হয়ে যাবে তাহলে পরে বললাম কতো বললো ৩ হাজার পরে আমার কাছে টাকা নেই পরে বিষয় টা আমার পরিচিত একজনকে জানায় উনি বললো আমরা বাড়িতে চলে যাইতাম বিষয়টা উনি দেখতেছে

ময়মনসিংহ, Mymensingh 30 August 2026 5 views MYR4E8JH
0 Comments
Refused Other public office ৳9.0K

এলজিইডি লাইসেন্স

আমি একটি এলইডি লাইসেন্স তৈরি করতে গিয়েছিলাম, তখন এল জিডি লাইসেন্স এ টাকা লাগে ৫৭৫০ কিন্তু উনি আমার কাছ থেকে ৯০০০ টাকা দাবি করেন। উনি হল নরসিংদী এলজিইডি কার্যালয়ের ইউ ডি।

নরসিংদী, Dhaka 30 August 2026 4 views DKP359U6
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম সেখানে সরকারি মূল্য নির্ধারিত হয়েছিল ৫৭৫০ টাকা কিন্তু অতিরিক্ত ঘোষ হিসাবে আমার লেগেছে ৭৫০০ টাকা প্রাইজ দেড় হাজার বেশি”

রংপুর, Rangpur 30 August 2026 5 views RNCKNQY6
0 Comments
Refused Education Office ৳8.0K

certificate name change

ami 2023 shale amar sob certificate er name change er jonno apply kori . pore onek deri hoy dekhe ami dhakay education board a jai . joto lok er kache gechi sobai age file ney pore amount bole . pore last ek jon lok er kache gesilam education board er 3 no building er 4 talay . last room a dhorjar sathe e boshe . uni surute khub help ful howar vab ney pore amr kache kotha fake fake bole jehutu ami student tai 3ta certificate a 12 hazar taka lagbe . egula beshir vag e upor mohole jabe . pore akhn kothar por uni 8 hazar takay ashlo . kintu suru theke amar plan chilo ami kaw k ekta poysa o dibo na lokta mar sob file rekhe dite chaylo amar number o nilo . pore onek bar call o kore chilo amake .

Dhaka, Dhaka 30 August 2026 3 views DKNVPY6C
0 Comments
Refused Other public office ৳10.0K

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতি ৫ কেভিএ ট্রান্সফরমারের জন্য ১০০০০ দশ হাজার টাকা ঘুষ চাইসে না দেওয়ায় বিদ্যুৎ দেয় নাই ।

শাহরাস্তি, Chattogram 30 August 2026 3 views CTR868EY
0 Comments
Refused Other public office ৳1.5K

প্রতিবন্ধী ভাতা

সেবাটি ছিল প্রতিবন্ধীদের সহযোগিতা করা | কাগজপত্র সবকিছু ঠিক করে নিয়ে গিয়েছি কিন্তু তারা এখানে কুয়া য়া দিয়ে ঘুষ কালেকশন করে | কোন কিছু দরকার হলে বুয়ার কাছে যেতে হয় আর ওখান থেকে বউয়ের সাথে কথা বলে তার মানে ওদের সিস্টেম

ঢাকা, Dhaka 30 August 2026 3 views DKVNURBB
0 Comments
Refused Passport Office ৳200

নতুন পাসপোর্ট

আমি একটি নতুন পাসপোর্ট করেতে গিয়েছিলাম আমার সব কাগজ সঠিক থাকার পড়েও তারা নানান কি ছু ভুল ধরে এক প্রকার হয়রানী করে । পড়ে ২০০০ টাকা দাবি করে বলে ২০০০ টাকা দিলে ফাইল টি জমা হবে ঘটনাঃ রাজশাহী বিভাক সিরাজগঞ্জ জেলা স্থান সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস

Sirajganj, Rajshahi 30 August 2026 3 views RJTB4HHC
0 Comments
Refused Other public office ৳1.60M

জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় এ চাকরির জন্য গুষ চেয়েছিলাম

জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি তে একাউন্ট ডিপার্টমেন্ট এ পিয়ন পদে চাকরি দিবে। টাকা দাবি করেছিল ১৬ লক্ষ টাকা। আমার ফ্যামিলির সামর্থ নাই তাই চাকরিটা ও হয় নাই। চাকরিটা অন্য একজন পেয়েছে।

সাভার, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি, Dhaka 30 August 2026 3 views DKGTY4C5
0 Comments