All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,412 reports found
Report a bribe
Refused Education Office ৳10.0K

শিক্ষা সংক্রান্ত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক শিক্ষা অফিস, রাজশাহী। শুধুমাত্র ডিডি মহোদয় ছাড়া, বাকী স্টাফ সবাই ঘুষ ছাড়া কাজই করে না। ব্যাপক অনিয়মে ভরপুর একটি অফিস, প্রতিনিয়ত শিক্ষক সমাজ তাদের কাছে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।

রাজশাহী, Rajshahi 25 August 2026 2 views RJ5HTNF6
0 Comments
Refused Other public office ৳1.80M

নিয়োগ বাণিজ্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) এর স্মারক নং ৪২.০২.০০০০.০০৩.১৮.০১০.১৯(৩য় খন্ড)-৬৩৯, তারিখ ১৯/০১/২০২২ খ্রি. নিয়োগের উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার পদের নিয়োগ পরীক্ষা ঢাকার নিজ ভবনে ডেকোরেটর থেকে গোল টেবিল ভাড়া করে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে ঐদিনই রেজাল্ট না দিয়ে সরাসরি ভাইভা প্রার্থীদের কাছে ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা করে দাবী করে। যারা আঠারো লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয় নি। ১৪জনের থেকে জনপ্রতি ১৫-১৮ লাখ করে নিয়ে ১৪জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKQ4NEKX
0 Comments
Refused City Corporation ৳50

মশা মারার স্প্রে বাবদ

সিটি করপোরেশনের পক্ষ থেকে দেখলাম মশা মারার ধোঁয়া স্প্রে করতেছে।রাস্তায় দিয়ে শুধু চলে যায় আর বাগি প্রতি ৫০ টাকা করে দিলে বাসার ভেতরে দিয়ে যায়😃।জিজ্ঞেস করলাম টাকা কিসের?বলে যে লোকটা খাটতাছে তার পারিশ্রমিক। যদিও লোকটা সিটি কর্পোরেশনের জামা পড়ে ছিল।যখন বললাম মেমো দিতে পারবেন?তখন চইলা গেল।😄

গাজীপুর, Dhaka 25 August 2026 4 views DKFP3V24
0 Comments
Refused Other public office ৳100

সুলভ মুল্য কার্ড; খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুলভ মুল্য কার্ড যার মাধ্যমে ৩০ কেজি চাল প্রতি কেজি ১৫টাকা করে দেয় । অধিদপ্তর হতে পুরাতন কার্ড নবায়ন করে ডিলারের কাছে পাঠানো হয়েছে বিতরণ করার জন্য। সেই কার্ড নিতে ১০০টাকা ঘুষ দিতে হয়।

তিস্তা, লালমনিরহাট, Rangpur 25 August 2026 2 views RNHEXHT6
0 Comments
Refused Tax Office ৳20.0K

নাই

চট্টগ্রাম গ্রাম আয়কর অঞ্চল ৪ — তার অফিসে বাহিরে বিকাল ৬ টা থেকে জিসির মোর কুসুমবাগ অফিস করে দুই কোটি টাকা একটা ফাইল ৮০ লাখে করে দিবে তাকে বিশ হাজার দিতে। করার কিছু নাই না আমার কাজ আটকে থাকবে

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 2 views CTHNM27X
0 Comments
Refused Land Office ৳3.0K

নামজারী আবেদন ফাইল জমা দিতে

আমি আমার ক্রয় কৃত জমির নামজারী আবেদন অনলাইন সহ যাবতীয় কাগজ কমপ্লিট করার পড় নায়েব এর রিপোর্ট এর জন্য ফাইল জমা দেয় ফাইল টা চেক করে উনি শুধু এপ্রোভ করবেন তার জন্য উনার সহকারী ৩০০০টাকা নাস্তা খরচ চাই

আইচগাতি ইউনিয়ন ভুমি অফিস, Khulna 25 August 2026 2 views KHAEDE4C
0 Comments
Refused Land Office ৳1.0K

ভুমি যে কোন সেবা গ্রহণে জন্য রংপুর মাহিগঞ্জ ভুমি অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। বিশেষ করে ইনামজারীর ক্ষে্

ভুমি যে কোন সেবা গ্রহণে জন্য রংপুর মাহিগঞ্জ ভুমি অফিসে ঘুস ছাড়া কাজ হয় না। বিশেষ করে ইনামজারীর, এবং জমির বিভিন্ন সমস্য সমাধানে কর্মকতা কর্মচারী মোবাইলে যোগাযোগ করে সেবা গ্রহন কারিকে সেটিং দেয়। যাহা আইনত অপরাধ মনে করি।

রংপুর, Rangpur 25 August 2026 3 views RNWBKH8K
0 Comments
Refused Other public office ৳200

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স ভর্তি পরীক্ষার জন্য যে ফরম তোলার লাগে সেই ফর্মটি নেওয়ার জন্য প্রতিফরমের জন্য ২০০ টাকা করে দেওয়ার লাগে যেটা বিএমইটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে।

ঠাকুরগাঁও, Rangpur 25 August 2026 3 views RN6GRMK5
0 Comments
Refused Land Office ৳100.0K

ভুমি নাম জারি

এখানে একজন কর্মচারী আছে, নাম —, উনার বাবাও ডিসি অফিসে কাজ করতেন, উনার ভাইও ফতুল্লা ভুমি অফিসে কাজ করেন। এরা সবাই নামজারি বা যেকোন ভুমি সংক্রান্ত কাজে ঘুষ দাবি করেন, অথবা আপনার কাজ আটকে থাকবে। এরা এলাকায় একাধিক বাড়ি, জমি কিনেছেন, যার মুল্য সব মিলিয়ে কয়েক কোটি টাকা। অথচ এদের বেতন দিয়ে সংসার চালানো কঠিন হওয়ার কথা। এই লোক আবার নিট কর্ন্সার্ন নামক গার্মেন্টস এর জমি সংক্রান্ত কাজ করে, কারো জায়গা জোর করে দখল করতে হলে এরা সাহায্য করে।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 2 views DKACEZHU
0 Comments
Refused Education Office ৳5.0K

এমপিও,বিএড স্কেল, উচ্চতর স্কেল, বকেয়া,ইত্যাদি

বিএড স্কেল কাগজ সব ঠিক ছিল আমি যোগাযোগ করি নি তাই জেলা শিক্ষা অফিস থেকে ফাইল ব্যাক দিয়েছে। পরে জানতে পারলাম যাঁরা যোগাযোগ করেছে তাদের কাছ থেকে ফাইল প্রতি ৫০০০ হাজার থেকে শুরু করে মোটা অংকের টাকা নিয়েছে।আমার কাছে ৫০০০ টাকা দাবি করে বলেছে টাকা দিলে আগামীতে ফাইল ছেরে দিবে।

মাগুরা, Khulna 25 August 2026 2 views KHWQC48N
0 Comments
Refused Public Hospital ৳500

করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন

আমি করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন করতে চেয়েছিল, আমি কলেজের মাধ্যমে ভ্যাকসিন নিয়েছিলাম যার জন্য পরবর্তীতে এটি অনলাইন নিবন্ধন করার প্রয়োজন ছিল আমি আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দেয়,উনি ৫০০ টাকা প্রবর্তন যে আমি টাকাটি না দেওয়ার কারণে আমার কাজটি হয় নাই,ব্যবহারও অনেক বাজে ছিল।

ব্রাহ্মণবাড়িয়া,সরাইল, Chattogram 25 August 2026 3 views CTKF2WEE
0 Comments
Refused Land Office ৳15.0K

ময়মনসিংহ ভাবখালী ভূমি অফিসের ঘুষ লেনদেন।

ভাবখালী ভূমি অফিস যেন ঘুষের প্রধান প্রাণ কেন্দ্র এখানে ঘুষ ছাড়া কোন খারিজ বা নামজারী সই হয় না। এই অফিস টিতে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়। আর এই অফিসের মত দালাল আর অন্য কোন ভূমি অফিসে নেই,, নায়েবে দালাল দিয়ে ঘুষের লেনদেন করে। আমার বাবা একটি জমির খারিজ করাতে গেছিলো, বাবার কাছে ১৫ হাজার টাকা চাইছে। সব কিছুর দূর্নীতি দূর হয় কিন্তুু এই ভূমি অফিসের দূর্নীতি বন্ধ হয় না

Mymensingh, Mymensingh 25 August 2026 2 views MY3L7M3C
0 Comments
Refused BRTA ৳4.0K

Driving licence, fitness, registration

Ami Amar pickup garir fitness Korte giyecilam khulna brta office a Ami nij a bank a tk joma dey appointment nici gari poridorson Kore — inspector uni bole ai garir fitness hobena karon samne bumper lagano ace tokhon oner Sathe aktu akoti kori fitness ta Kore Dewar Jonno tokhon uni akti lok re dekhiye bole or Sathe jogajog koren Ami tokhon loktar Sathe jogajog kori sey Amar kace 4000tk chay Ami tk deyni pore khoj nilam loktar nam — fulbarigate bari Kore dalali — 1no gatiz tar sokol ghush lenden tar hat theke hoy,erpor oikhane ricerge korlam khulna brta prottokta section a tk newa hoy abong prottokta section a bahirer Dalal ra Bose kaj Kore Tara ghush lenden

Khulna khanjahan ali, Khulna 25 August 2026 3 views KHYAJRCJ
0 Comments
Refused Other public office ৳400.0K

বাংলাদেশ কৃষি ব্যাংক

অফিসার থেকে সিনিয়র অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বর্তমানে চরম অনিয়ম ও বৈষম্য চলছে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভিন্ন নীতিমালার জটিল মারপ্যাঁচে ফেলে বারবার নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং কৃত্রিম 'বটলনেক' বা জটলা তৈরি করে আমার মতো বহু যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই কৃত্রিম সংকটকে পুঁজি করে একটি চক্র পদোন্নতি পাইয়ে দেওয়ার বিনিময়ে সরাসরি আমার কাছে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেছে। গত বছরও এই ব্যাংকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে জ্যেষ্ঠতা চরমভাবে লঙ্ঘন করে অনেককে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DK3MAZ8G
0 Comments
Refused Public Hospital ৳400

চিগিৎসা

আমার ছেলের বয়স ৯ মাস, আলট্রাস্নোগ্রাফি করার জন্য গিয়েছি, গতকাল সরোয়ারদী হাসপাতালে গিয়েছি, দীর্ঘ লাইন ধরে কাউন্টারে টাকা জমা দিতে গেছে, কাউন্টার থেকে বলতেছে এখানে একটা সিল লাগবে ১১৪ নাম্বারে যান, সিল নিয়ে আসেন।ওখানে যাওয়ার পর বলতেছে তারা মেশিন নষ্ট এই রিপোর্ট এখানে করানো হয়না, পরে যোগ নিয়ে দেখি অনেকে আল্ট্রা করাইতেছে, দ্বিতিয় বার গিয়ে আবার বললাম স্যার অনেকে করাইতে, ধমক দিয়ে বলতেছে বলেছি না মেশিন নষ্টো। এরপর ওখান থেকে চলে আসতে গেলে এক আয়া পাশে ঢেকে বলতেছে ৪০০ টাকা দেন। সিল করে এনে দেয়। আমি বললাম মেশিন নষ্টো বললো, ওনি বলে সব সেটিং করা, ৪০০ টাকা দেন। না হয় কাজ হবে না। পরে রাগে দুঃখে আর করাইনি চলে আসছি,

ঢাকা, Dhaka 25 August 2026 2 views DKSMKKM4
0 Comments
Refused Land Office ৳5.5K

নামজারি খতিয়ান তৈরি

আমি নামজারি খতিয়ান তৈরির জন্য আবেদন করি‌। সেখানে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস থেকে ফোন করে টাকা চাই। পরিশোধ করি(৩০০০)।তারপর বলে উপজেলা ভূমি অফিসে গিয়ে এসি ল্যান্ড স্যারের সাথে দেখা করতে।সেখানেও টাকা চাই(৫০০০)। আমি প্রত্যাখ্যান করি।আমার মতো আরো ভুক্তভোগী আছে।

খেলনা,ধামইরহাট, নওগাঁ, Rajshahi 25 August 2026 3 views RJZP4HLY
0 Comments