নতুন পাসপোর্ট
কাগজ পাতি তে তারা ভুল ধরে এবং, বলে হবেনা তারপর বলে কিছু টাকা দিলে কাজ হবে নাহলে হবেনা।
18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
কাগজ পাতি তে তারা ভুল ধরে এবং, বলে হবেনা তারপর বলে কিছু টাকা দিলে কাজ হবে নাহলে হবেনা।
মায়ের হত্যা মামলার তদন্ত আদালত দিয়েছে ১ বছর আগে। আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কোনও তদন্ত হচ্ছে না। বাদী বরং বার কারণ জানতে চাইলে এখন আর ফোন ধরে না। কারণ বাদী একজন দুর্বল মহিলা।
বার্ষিক গোপনীয় প্রতিবেদন এ স্বাক্ষর করতে গিয়ে এমন হয়েছিল। একজন এটিও আমার কানে কানে ২ লিটার পেট্রোল এর দাম চেয়েছিলেন।
আমি জন্ম নিবন্ধন করতে গেছি বলছে বাড়ির মিটারে কাগজ লাগবে খতিয়ান লাগবে টেক্স রশিদ কিন্তু আমি তো ভাড়া বাসায় থাকি এগুলা কি বাড়ি ওলা দিবে।পরে বলে।এই টাকা দেন দেখি করে দিবো।
কটন ফ্যাক্টরি তে ৪০০০kva বিদ্যুৎ সংযুক প্রয়োজন। কিন্তু স্বাবাভিক নিয়মে বিদ্যুৎ লাইন দিচ্ছে না। ঘুষ চায়।
দেশের সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গরিবের বরাদ্দ এর টাকা সরকার কে তালবাহানা বুঝিয়ে লুটপাট করে খাচ্ছে অফিসার রা।
কোম্পানির জমির ভুতাপেক্ষ অনুমোদনের জন্য সার্ভেয়ার রিপোর্ট পাওয়ার জন্য ঘুষ চাওয়া হয় ৫০ হাজার টাকা। অন্যথায় পজিটিভ প্রতিবেদন রিপোর্ট দেয়না। টাকা দিলে সরজমিনে যাচাই বাছাই ছাড়ায় প্রতিবেদন দিয়ে দেয়।
আমি নতুন শিক্ষক হিসেবে নিয়োগ পায় প্রথমে আমার তিন মাসের বেতন বকেয়া থাকে তা উত্তোলন করার জন্য ফাইল পাঠাতে গিয়ে আমার কাছ থেকে টাকা দাবী করে ৫০০০ টাকা
চেকের মলার তারিখে আমার ফাইল উপরে থাকবে বিনিময়ে ৫০০০ টাকা দিতে হবে এবং মাসে একবার তারিখ পড়বে। টাকা না দেওয়ায় ৪ মাস পরে তারিখ পড়েছে।
দলিল নকল উত্তলন করিতে দেয় নাই।
দলিল রেজিষ্ট্রেশন করতে সাব রেজিস্টারকে ৫০০০০ টাকা ঘুষ দিতে হবে অন্যথা দলিল রেজিষ্ট্রেশন হবে না
আমি ২০২৪ সালে একটি প্রতিবন্ধী সার্টিফিকেট করার জন্য রৌমারী সমাজসেবা অফিসে পরামর্শ চাইতে গিয়েছিলাম। তৎকালীন সমাজসেবা অফিসার আমাকে জিজ্ঞেস করে কি কারণে আমার এই সার্টিফিকেট দরকার। আমি বললাম বিভিন্ন সরকারি চাকরির কোটা পাওয়ার সুবিধার্থে। সে ৩০০০০ টাকা দাবি করল। আমি প্রত্যাখ্যান করেছি।
প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন নিতে গিয়েছিলাম, তিন লক্ষ টাকা, লোন নেওয়ার জন্য ৩৭ হাজার টাকার ঘুষ চেয়েছিল আমি ফিরে এসেছি।
আমি একজন এমপিওভুক্ত শিক্ষক ছিলাম। তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় বিশ্বনাথ উপজেলা সদর থেকে সিলেট শহরতলীর একটি প্রতিষ্ঠানে পুনর্নিয়োগের জন্য আবেদন করার পর আমার সম্পর্কে তদন্তের দায়িত্ব আসে বিশ্বনাথ থানার একজন এসআইর কাছে। সে আমাকে থানায় কাগজপত্র নিয়ে আসতে বলে। আমার সবকিছু জেনুইন ছিলো। বিদায় নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর সে আমাকে ফোন করে চা-পানি ও আমার গ্রামে গিয়ে খোঁজখবর নেওয়া গাড়িভাড়া চায়। আমি সোজা বলেছিলাম যে, আমি কি ভুয়া সার্টিফিকেট দিয়ে জব করবো? না। তাহলে ঘুষ দিবো কেনো?
ঠাকুরগাঁও ডিসি অফিসের ২৫ শতাংশ জমির খারিজ বাতিলের আবেদনের প্রেক্ষিতে ৫০০,০০০ টাকা চাওয়া হয়। না দিলে খারিজ বাতিল করে দেয়।
আমার বড় ভাইয়ের একটি ফার্মেসি ছিলো কিন্তু আমার বড় ভাই দেশের বাইরে চলে যাওয়ার কারণে লাইসেন্সটি সময় মত রিনিউ করা হয়নি ফলে ২০২২ সালে লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়। এরপরে আমি গত জুলাই মাসে লাইসেন্স নবায়ন করার জন্য এক বড় ভাইকে নিয়ে মুন্সিগঞ্জ ড্রাগ অফিসে যাই। যাওয়ার পরে সে হিসেব করে সেই বড় ভাই এর সামনে বলে ৪ বছরের জরিমানা ও ২ বছরের নতুন নবায়ন ফি সহ ৪২০০ টাকা আর অফিসে দিতে হবে ১০০০ টাকা মোট ৫২০০ টাকা কিন্তু আমি কাগজপত্র জমা দিতে বলে ৫২০০ টাকা বাদেও প্রতি বছরের জন্য ৫০০ করে মোট আরো ৩০০০ টাকা দিতে হবে তা না হলে স্যার রাজি হবে না। পরবর্তীতে আমি ৬০০০ টাকা দিয়ে আসি লাইসেন্স হলে হয়তো আরো টাকা দিতে হবে।
4.3 declaration purpose tips
জমি নামজারীর ক্ষেত্রে অফিসের কর্মীরা ঘুষ চাই
Lged jamalpur ar protiti sorkari kormokorta zemon xen, sr. Ae soho sobai tk chara bill r file chare na
জমি রেজিষ্ট্রেশন করতে ২৫ হাজার টাকা দেওয়া লাগছিলো