All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Paid BRTA ৳1.5K

মটর সাইকেল রেজিষ্ট্রেশন

কেনা বাইক রেজিষ্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ঠাকুরগাঁও বিআরটিএ অফিসে গেলে তারা আমার কাছে ১৮০০ টাকা দাবি করে। কারণ ফাইল জমা করতে দেরি হয়ে গেছে। টাকা ছাড়া কোন ভাবেই তারা আমার ফাইল জমা নিচ্ছে না। অগত্যা বাধ্য হয়ে তাদেরকে ১৫০০ টাকা দিতে হয়েছে। ঘটনাটা ২০১৮ সালের দিকে।

ঠাকুরগাঁও, Rangpur 3 September 2026 3 views RNQMATMX
0 Comments
Paid City Corporation ৳2.5K

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স দরকার। সরকারের কি অনুসারে আড়াই হাজার টাকা দিলেই হয়। বলা হলো সাড়ে ৫ হাজার টাকা দিতে হবে। না হয় ট্রেড লাইসেন্স নবায়ন হতে সময় লাগবে ৬ মাস। আমার ১৫ দিনের ভিতরে দরকার। কিন্তু অতিরিক্ত টাকা পেমেন্ট করাই পাঁচ দিনের মধ্যে আমি ট্রেড লাইসেন্সটা পাই।

চট্টগ্রাম শহর, Chattogram 3 September 2026 5 views CT2GGRKE
0 Comments
Paid Land Office ৳100.0K

জমি রেকর্ড

জমির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমির রেকর্ড সম্পন্ন করার জন্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবি করা হয়। টাকা না দিলে রেকর্ড করে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এমতাবস্থায়, জমি নিজের আয়ত্তে ও রেকর্ডের স্বার্থে বাধ্য হয়েই উক্ত পরিমাণ অর্থ প্রদান করতে আমি বাধ্য হই।

পার্বতীপুর, Rangpur 3 September 2026 3 views RNZCXF83
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট প্রক্রিয়া

আমি নিজে নিজে পাসপোর্ট এর আবেদন করি সব ডকুমেন্ট একসাথে করে পাসপোর্ট করতে জমা দিলে ওখানে থাকা অফিসার আমার এপ্লিকেশন ফরম এ ডট ভুল আছে বলে সংশোধন করতে বলে । আমি হেল্প লাইন এ গেলে আমাকে বলা হয় বাইরে কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিয়ে আসতে আমি আবেদন করে নিয়ে আসি সেটা এক অফিসার এর কাছে জমা দিলে আমাকে বলে ২ মাস পর দেখা করতে । আমার নাকি কোনো ভাবে হবে না। পরে আমি নিচে চলে গেলে এক দালাল আমাকে বলে সবাইকে এরকম ভুল ধরে বের করে দেয় পরে তারা নাকি করে দেয় । আমার থেকে ১৫০০ টাকা চাওয়া হয়। বাধ্য হয়ে আমি তাকে টাকা দিতে রাজি হই পরে আমাকে এক কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে একটা আবেদন করে দেওয়া হয়। যেহেতু একবার আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তাই আমার এনআইডি দিয়ে আর হয় না । তাই সে শেষের

সিরাজগঞ্জ, Rajshahi 3 September 2026 5 views RJ2QJFEE
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট

২০২৩ পাসপোর্ট করে দিবে বলে এবং দ্রুত দিবে বলে আমার কাছ থেকে অতিরিক্ত ৩০০০ টাকা নিয়েছিলো এবং পাশাপাশি পুলিশ ৫০০ টাকা নিয়েছিলো ভেরিফিকেশনে

কুমিল্লা, Chattogram 3 September 2026 3 views CTZJNKMU
0 Comments
Only demanded BRTA ৳130.0K

নতুন গাড়ির নাম্বার

একটা প্রাইম মুভার গাড়ি নিছি, ২ মাস হলো এখনো নাম্বার করাতে পারি নাই, সরকারি জমা ১৭৫০০০ টাকা। BRTA চট্টগ্রাম বালুছড়া অফিস ঘুস চাচ্ছে ১,৩০,০০০/- টাকা। এ বাড়তি টাকা না দিলে গাড়ির নাম্বার দিবে না

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 3 views CTDCK2JN
0 Comments
Paid Education Office ৳400

সার্টিফিকেট তুলা নিয়ে

আমি ২০২৫ সালে আমার এইচ এস সি সার্টিফিকেট তুলতে সিলেট শিক্ষা অফিসে যাই ওই সময় আমাকে ৫ ঘন্টা বসিয়ে রেখে লাষ্টে উচ্চ মাধ্যমিক অফিসার ৪০০ টাকা ঘুষের বিনিময়ে আমার সার্টিফিকেটে সাক্ষর করে সার্টিফিকেট দেয়।মুল বিষয়ঃ ২০২২সালে ইন্টার পরীক্ষা দিয়ে ২০২৫এ সার্টিফিকেট কলেজে আসেনা।কারণঃ ঘুষ খেতে পারবেনা অফিসাররা।সিলেট শিক্ষা অফিসে মানুষের চেয়ে দালাল বেশি।

সিলেট, Sylhet 3 September 2026 3 views SYMFCZ76
0 Comments
Refused City Corporation ৳7.0K

ফ্ল্যাট মিউটেশন

প্রথমে আবেদন পত্র ৫০ টাকা দাম কিন্তু নিয়েছে ১০০ টাকা। আজিমপুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গোরস্থানের পাশে। কাজটি করার জন্য সরকারি বিধি মোতাবেক ৪৫ দিন সময় লাগে কিন্তু উনি কাজটি গড়ি মসি শুরু করেন আজ না কাল কালনা পরশু এমন করেন এবং ৭০০০ টাকা দাবি করেন কাজটি সম্পন্ন করার জন্য । আমার সাড়ে চার মাস সময় লেগেছে পরবর্তীতে আমি একজন ক্রাইম রিপোর্টার দিয়ে উনাকে ফোন করানোর কারণে উনি কাজটি করে দিতে বাধ্য হন।

ঢাকা, Dhaka 3 September 2026 5 views DKLRYEA4
0 Comments
Paid Other public office ৳3.5K

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন

প্রায় 2025 সালের দিকে আমি পাসপোর্টের জন্য আবেদন করি, কিন্তু পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশ আমার কাছে 3500 টাকা দাবি করে এবং বলে এর থেকে কম হলে তিনি দিতে পারবেন না। আমি একাধিক বার বলার চেষ্টা করি যে স্যার প্লিজ আমি একজন স্টুডেন্ট মানুষ আমাকে করে দেন। তিনি বলছেন না এর কম হবে না।

রংপুর, Rangpur 3 September 2026 5 views RNUEWKUQ
0 Comments
Paid Accounts Office ৳2.0K

সেনাবাহিনীতে কর্মরত অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন বিল পাশ করানোর জন্য

বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েক হাজার অসামরিক কর্মকর্তা/কর্মচারী চাকুরী করে। চাকুরীতে নুতন যোগদান করলে বেতন, চিত্তবিনোদন ছুটি, উচ্চতর গ্রেড, টিএ/ডিএ বিল, পদোন্নতির ফিক্সেশন, মিশনের বিল, জিপি ফান্ড হতে টাকা উত্তোলন, এমনকি কোন পেনশনে গেলে ছুটির টাকা এবং পেনশন কেইস পাশ করানোর জন্যও বিভিন্ন অঙ্কের টাকা এফসি (বিবিধ) অফিসে অডিটর/সুপার/ডিএএফসিকে ঘুষ প্রদান করতে হয়। ঘুষ প্রদান না করলে তারা বিল পাশ করে না। যতদিন ঘুষ/স্পীড মানি/উৎকোচ তাদেরকে প্রদান না করা হয় ততদিন বিল ফেলে রাখে। অনেক সময় ঘুষ তারা সরাসরি নেয় আবার অনেক সময় দালালের মাধ্যমে নেয়। ঘুষের অঙ্কটা নির্ভর করে কিসের বিল/কত টাকার বিল তার উপর।

ঢাকা সেনানিবাস, Dhaka 3 September 2026 3 views DK7P8YNM
0 Comments
Paid City Corporation ৳5.0K

আমার মেয়ের জন্ম নিবন্ধন

প্রথমে আমি সিটি কর্পোরেশনের আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে যাই কিন্তু আমার জন্ম নিবন্ধন একটু ত্রুটি থাকায় আমার মেয়ের জন্ম নিবন্ধন করা যাবে না কিন্তু যখনই সিটি কর্পোরেশনের নিচে এসে আমার মেমের সাথে কথা বলি মেম ৫ হাজার টাকা দিলে জন্ম নিবন্ধন হয়ে যাবে বাস টাকা দিলাম জন্ম নিবন্ধন হয়ে গেল তখন আর মেয়ের বাবার জন্ম নিবন্ধনে ভুল সিটি কর্পোরেশনের কারো চোখে পড়েনি

ঢাকা, Dhaka 3 September 2026 4 views DKY5PARR
0 Comments
Paid Other public office ৳2.0K

উকিল

**চার বছর ধরে বিচারপ্রত্যাশী, কিন্তু বিচার কোথায়?** চার বছর আগে দুর্বৃত্তদের হামলায় আমার বাবা, আমি ও পরিবারের কয়েকজন গুরুতর আহত হই। বাবা দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ হন। ন্যায়বিচারের আশায় মামলা করেছি। কিন্তু চার বছরেও বিচার পাইনি। **প্রতি মাসে হাজিরার জন্য উকিলকে ২ হাজার টাকা করে দিতে হয়েছে—টাকা না দিলে হাজিরায় সই করেন না।** এভাবে বছরের পর বছর উকিলের পেছনে টাকা দিতে দিতে, মামলা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় **১০ লাখ টাকা** শেষ হয়ে গেছে। **বিচার পাওয়ার জন্য যদি গরিব মানুষের শেষ সম্বলটুকুও উকিলের পেছনে শেষ হয়ে যায়, তাহলে সে বিচার পাবে কীভাবে?** আমরা প্রতিশোধ চাই না—**শুধু ন্যায়বিচার চাই।**

মাদারীপুর, Dhaka 3 September 2026 3 views DKAJZRDS
0 Comments
Paid Land Office ৳40.0K

নাম জারি

আমার এক পরিচিত জনের জমির নাম খারিজ ছিলনা। বিক্রেতারা সবাই মারা গেছে। পুরাতন রেজিস্ট্রার নিয়ম অনুযায়ী আগের বিক্রেতা কোন নাম খারিজ না করে ওয়ারেশ নামা দিয়ে রেজিষ্ট্রেশন করেছিল। কিন্তু বিপত্তিতে পড়ে নতুন ক্রেতা। অফিস জানাই এই জমি খারিজ হবে না এখানে অনেক ঝামেলা আছে। কেউ কাজটি করে দেয়নি। অবশেষে একজনের মাধ্যমে প্রথমে ৩০ হাজার পরে অনেক ঝামেলার কথা বলে আরো ১০ হাজার। মোট ৪০ হাজার টাকা নিয়ে কাজটি করে দেয়

কুষ্টিয়া, Khulna 3 September 2026 3 views KHNG2W4B
0 Comments