All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Land Office

ভূমি

সাবরেজিস্টার টাকা খেয়ে প্রকৃত মালিকের জমি আরেকজনের নামের লিখে দেই, ভূমি কমিশনার স্যার বারবার এই সমস্যার সমাধান করে দেওয়ার পরও,মুখোশ পরা সাব রেজিস্টার 'রা নতুনভাবে সমস্যা সৃষ্টি করে ফেলে, শেষ পর্যন্ত জমি নিজের দখলেই আনার জন্য বাধ্য হয়ে চার লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগছে, ভূমি অফিসে যারা পিয়ন আছে তারা আরো বেশি ভয়ংকর তারা কোন কাজ টাকার বিনিময় ছাড়া করতে চায় না। একটা ছোট কাজ, খতিয়ান ঠিক করার মত ছোট কাজ করতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগছে এতে ব্যয় করা অর্থের পরিমাণ ৪ লক্ষ টাকা প্লাস

Paid
গ্রাম ৳400.0K
2 September 2026 3 CTF68ERU
0 Comments
Passport Office

জরুরি পাসপোর্ট আবেদন ও প্রসেসিং

আমি একজন শিক্ষার্থী। জরুরি পাসপোর্ট করতে পটুয়াখালী পাসপোর্ট অফিসে গেলে সরকারি ফি দেওয়ার পরও আমার কাছ থেকে অতিরিক্ত ১,৫০০ টাকা দাবি করা হয়। এই টাকা না দিলে কাগজপত্রে সমস্যা দেখিয়ে কাজ এগিয়ে নিতে অনীহা প্রকাশ করা হয়। আমি টাকা দিতে না চেয়ে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত জরুরি প্রয়োজনে টাকা দিতে বাধ্য হই। বিষয়টি আরও গুরুতরভাবে বোঝাতে—যদি প্রতিদিন ১০৫ জনের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হয়, তাহলে প্রতিদিন ১,৫৭,৫০০ টাকা, মাসে প্রায় ৪৭ লাখ টাকা এবং বছরে প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা হয়। এটি শুধু উদাহরণমূলক হিসাব, বাস্তব আদায়ের দাবি নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি তদন্ত করে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Paid
পটুয়াখালী ৳1.5K
2 September 2026 3 BRPMCAFV
0 Comments
Other public office

বিদ্যুৎ এর মিটারে ঘুস

খুবি দুক্ষের সাথে বলতে হয় এই দেশে ঘুস ছাড়া কোনো সরকারি সেবা পাওয়া জায় না যেখানে সরকারি ভাবে পিপেইড মিটার নিতে হলে ৩ থেকে ৬ হাজারের মধ্যে হয়ে জাওয়ার কথা সেখানে ১৪ হাজার টাকা লাগসে সব কাগজ পত্র জমা দেয়ার পর ও এইটা নেই সেইটা নেই এমন এমন ভাবে বলে জা এনে দেয়া পসিবল নয় তখন তারা নিজেরাই বলে কিছু টাকা খরচ করলে অই সব আর লাগবে না মুলত ঘুস নেয়ার জন্য এতো বাহানা বাদ্য হয়ে ঘুস দিয়েই করতে হলো কি করবো দিন শেষে আমরা সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি এই দেশ এই ভাবেই চলবে কোনো সরকার পারবে না এই ঘুস বানিজ্য বন্ধ কর‍তে কারন তারা নিজেরাও এখানে বড় রকম ভাগ পায় ভুল করেছি এই দেশে জন্ম নিয়ে এই দেশ কুকুর বিরালদের বসবাস যোগ্য মানুষের নয়

Paid
ঢাকা ৳14.0K
2 September 2026 4 DKECVFVD
0 Comments
Public Hospital

সরকারি ঔষধ অব্যবস্থাপনা ও দালালদের সাথে ডাক্তারদের যোগসাজশ।

সরকারি ঔষধ সরবরাহ থাকলেও সাধারণ রোগীদের দেওয়া হয়না। নেতাকর্মী ও স্টাফদের শুধু দেওয়া হয়। তবে দুষ্টু প্রকৃতির স্টাফদের মাঝে কিছু অফিস সহায়ক থাকে তাদের ৩০০ টাকা দিলে এক মাসের এন্টিবায়োটিক, ক্যালসিয়াম ও ভিটামিন এর ঔষধ মেনেজ করে এনে দেয়। এভাবেই সরকারি ঔষধ বিক্রি হয়। যা গোপনীয় ভাবে। অন্যদিকে ডাক্তারের সামনেই দালাল রা বাহিরে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনায় ফেলে। ডাক্তার নিরব ভূমিকা পালন করে কারণ ওই ডাক্তারই বাহিরে বসে রোগী দেখে, সেখানে কমিশন নেয়। এভাবেই ডাক্তারদের ছত্রছায়ায় দালাল রা সক্রিয় থাকে। সরকারি হাসপাতালের ডাক্তার কেনই বা হাসপাতালের সামনে ডায়াগনস্টিক এ বসে ভালো সেবা দেয়? হাসপাতালে গেলে সে সেবাটুকু পাওয়া যায়না।

Only demanded
নকলা ৳300
2 September 2026 5 MYY8AWR2
0 Comments
Passport Office

পুলিশ ভেরিফিকেশন

পুলিশের দেয়া ঠিকানায় গেলে তিনি ১০০০৳ দাবী করেন। সবকিছু ওকে কিন্তু ১০০০৳ দিলেই তিনি ভেরিফাইড করবেন।। ছাত্র পরিচয়ে ৫০০৳ নিতে অনুরোধ করলাম। বললো দরকার নাই, চলে যান। বুঝলাম, না দিলে হয়রানি বা ঝামেলার স্বীকার হবো। আবার টাকাও ছিলো কম। বাসায় আসার ভাড়াটা রেখে পরে ৭০০৳ দিতে হইছিলো।

Paid
ঢাকা (কদমতলী) ৳700
2 September 2026 4 DKPMSNXG
0 Comments
Other public office

পেট্রোবাংলা সরকারি মৃত কর্মকর্তার পেনশন নিয়ে অভিযোগ

আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গেছে দীর্ঘ সাত বছর। উনাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে যাতে পেনশন না নিতে পারে। পরবর্তীতে হাইকোর্ট থেকে একাধিকবার রায় ওনার পক্ষে আসছে এবং পেট্রোবাংলা কে বলছে উনার পেনশন গুলো দিয়ে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে কোন অগ্রগতি না হতে আমরা পরবর্তীতে যোগাযোগ করি। ২০২৬ সালের নির্বাচনের পর আবার তারা আমাদেরকে সব কাগজ জমা দিতে বলে আমরা সব কিছু জমা দিয়েছে কিন্তু কোন ফলশ্রুতি হচ্ছে না মোভ করতেছে না সর্বক্ষেত্রে দুর্নীতি। এমতাবস্থায় সরকারি অফিসগুলো পেনশন এর জন্য খুবই হতাশার জায়গায় হয়ে দাঁড়িয়েছে। আমার আম্মা বয়স্ক এবং খুবই অসুস্থ মানুষ উনার চিকিৎসা দরকার এবং এই টাকাটা ওনার খুবই দরকার। যদি সরকারের নজরে পড়ে তাহলে আশা করি ফল পাবো।

Refused
কাওরান বাজার , ঢাকা ৳500.0K
2 September 2026 3 DKKL6BJC
0 Comments
Other public office

খাদ্য অধিদপ্তরাধীন ঢাকা রেশনিং দপ্তরে ওএমএস খাতে দুর্নীতি ।

সরকারের সেবা খাত সাধারণ মানুষের জন্য ওএমএসে সুলভ মূল্য চাল আটা ক্রয়ে সুবিধা দেওয়ার ব্যবস্হায় ওএমএসের ডিলারদের নিকট হতে ডি'ও প্রতি ৫,০০০/- টাকা না দিলে এলাকা রেশনিং কর্মকর্তা সেবা দেয় না। ঢাকা মহানগরীতে প্রতি দিন ১৯১ টা ওএমএস বিক্রয় পয়েন্টে ৫,০০০/- করে ঘুষ নিয়ে সরকারি উক্ত সেবা পরিচালিত হচ্ছে ।

Refused
ঢাকা ৳5.0K
2 September 2026 2 DK3ZHPAU
0 Comments
Land Office

জায়গা

আমাদের একটা সংশোধন মামলার আমরা রায় পেয়েছি ওই জায়গা সরকারিভাবে আমাদের মেপে দেওয়ার কথা মাপার জন্য তারা বিশ হাজার টাকা দাবি করছে এক টাকাও কোন দিলে হবে না।

Refused
মাদারীপুর ৳2.0K
2 September 2026 3 DKB7AE6K
0 Comments
Passport Office

পাসপোর্ট রিনিউ করার জন্য

আমি ২০১৪ তে ওমানে এসেছি চার বছর পরে বাংলাদেশে গিয়েছি আমার পাসপোর্ট এর ডেট ছিল চার মাস দেশে যাওয়ার একমাস পরে পাসপোর্ট রিনিউ করতে দিছিলাম দালাল ছাড়া আমার কাগজ সবকিছু ঠিক ছিল যেখানে ফিংগার নেয় ওইখান থেকে আমাকে বলেছে কাগজ ঠিক নাই কিন্তু সব ঠিক ছিল আমি ভিতরে চারবার সিরিয়ালে ছিলাম উনি আমার কাগজ জমা নেয় নাই তারপরে পাসপোর্ট অফিসের আনসারের সাথে কথা বললাম উনি বলল আমাকে 2000 টাকা দিতে হবে উনাকে ২০০০ দিলাম তারপরে উনি আমার কাগজের নিচে কালো মার্কার কলম দিয়ে নিচে দুইটা দাগ দিয়ে দিল তারপরে জমা দিলাম দুই মাস পরে আমি পাসপোর্ট অফিসে আছি দেখি আমার পাসপোর্ট কোন কাজ হয় না যে আনসারকে দুই হাজার টাকা দিছি উনি অন্যখানে চলে গেছে তারপর আরেক আনসার বলল পনেরশো টাকা লাগবে ১৫০০ টাকা উনাকে দিলাম তারপরে আমি বাসায় চল

Refused
থানা চাঁদপুর জেলা চাঁদপুর পুরান বাজার ৳16.0K
2 September 2026 3 CTT73HMC
0 Comments
Passport Office

Time to apply for a new passport

তারা আমার ফিঙ্গারপ্রিন্ট নিলো তারা আমার ছবি নিল ফরম নিল সব ডিটেলস নিল সবকিছু প্রসেসিং করার পরে তারা আমার পাসপোর্ট অনলাইন করে নেই বিনিময়ে তারা বলছে আমার পাসপোর্টে নাকি সমস্যা আছে কিন্তু যখন তারা প্রসেসিংয়ে এই ফুল ডিটেলস দেখল তখন কোন সমস্যা হলো না দুই মাস পরে যায় সমস্যা হয় এবং তারা আমাকে বলেছে এটার জন্য নাকি আমি ডিআইজি অফিসে যাইতাম তারপর অনেক অনেক দালালের কাছে আমাকে পাঠাইছে ওইখানে গেলে বলে আপনাকে টাকা দিতে হবে টাকা না দিলে আপনার পাসপোর্ট হবে না

Refused
Lukshmipr ৳30
2 September 2026 3 CTWH68XD
0 Comments
Traffic Police

হয়রানি মূলক মামলা

আমি গাড়ি নিয়ে আসার পথে গাড়ির সব কাগজ আর হেলমেট পড়া ছিলো, হয়রানি মূলক পোশাক আশাক ঘুষ দাবি করে না হলে মামলা দিবে আমি টাকা দেই নাই পরে মামলা দিয়েছে।

Refused
দিনাজপুর ৳5.0K
2 September 2026 3 RNZT2MWG
0 Comments
Public Hospital

ডাক্তার দেখাতে

ডাক্তার লাঞ্চ করতে যাবে,, ১০০ টাকা দিলে আমার রোগীটা লাঞ্চের আগে দেখার জন্য ভিতরে ডুকতে দিবে,, না হয় ১:৩০ মিনিট পরে আসতে,, আমার ইমারজেন্সি হাত কাটা রুগি ছিলো,, রগ কেটে গেছে সন্দেহে মেট্রোপলিটন হাসপাতাল থেকে ট্রান্সপার করছে,,তাই আমার ইমারজেন্সি ছিলো দিতে আাদ্য হলাম,,, সে ভিতরে ডুকতে দিছে আমাকে কিন্তু সিকিৎসার করছে ২ ঘন্টা পরে,, আমার টাকাটাই বৃথা গেলো,,এতে আমার তেমন সমস্যা না,, কিন্তু ইমার্জেন্সি টাইমে ১০০ টাকা অনেক কিছু,,তাকে টাকা দিয়ে ঔসুদ কিনে আমার পকেট খালি হয়ে গিয়েছিলো আসার ভাডাও ছিলো না,, রোগি এবং আমি দুপুরে না খেয়েই ছিলাম পরে ৪ টার দিকে,, একটা রিকশা নিয়ে বাসায় এসে বাসা থেকে বাডা নিয়ে দিতে হলো,,

Paid
ঢাকা ৳100
2 September 2026 3 DKVQKGFC
0 Comments
Passport Office

আমরা চাই ঘুম বন্ধ হক

৯ হাজার দিতে পারলে ১৭ দিনে পাসপোর্ট হবে,,,, আর জদি ৫ হাজার টাকা দিও তাহলে ৩ মাস সমায় লাগবে,,,,, সুধু এটা না আবার ৯ হাজার টাকা দিতে পারলে নিজের আইডি কাড দিলে হয়ে জায় পাসপোর্ট তারাতারি ,,,, আর ৫ হাজার টাকা দিলে অনেক ধরনের কাগজ চায়,,,, এবং কাগজ দাওয়ার পর ও কাজ হইতে সমায় লাগে ৩ মাস,,,, এটাই হইলো আমার সোনার দেশ বাংলাদেশ

Refused
নীলফামারী ৳9.0K
2 September 2026 5 RNQH63JM
0 Comments
Other public office

মধুপুর থানায় জিডি নেওয়া প্রসঙ্গে

জাপানি টুবাকো ( নেভী সিগারেট ) কম্পানির ডিলার আমি । টাঙ্গাইলের ৮ থানার ডিলার আমি । গত ২৪ তারিখ মধুপুর ডিলার পয়েন্ট থেকে আমার মেনেজার আর সুপারভাইজার মিলে বাকি সকল স্টাফ জিম্মি করে ৪৫ লক্ষ টারার উপর নিয়ে চলে যায় । তখনি আমি কোন উপায় না দেখে মধুপুর থানায় যাই মামলা করতে । ওসি মামলা নিতে চায় না উনি বলে কোটে গিয়ে মামলা করেন । পরে আমি কোন উপায় না দেখে এসপি সাহেবের কাছে যাই উনি সাথে সাথে ওসিকে কল দিয়ে বলে দেন । বলে রাখি টাঙ্গাইলের এসপি সাহেব খুব ভাল মানুষ । তারপর গত ০১/০৯/২০২৬ তারিখ আবার মধুপুর থানায় যাই । ওসি সাহেব মামলা নিবে বলে কিন্তু ২-৩ লাখ টাকার মামলা করতে বলে তার বেশি টাকার মামলা উনি নিবে না। আমার ৪৫ লাখ গেছে ২-৩ কেন । অনেক রিকোয়েস্ট করার পর উনি ৫০ হাজার টাকা ঘুষ এর বিনিময়ে মামলা নেন ।

Paid
মধুপুর ৳50.0K
2 September 2026 3 DKCDE7TT
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে, বাহিরে কম্পিউটারের দোকান থেকে ধরে 3000 টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। কারো ডকুমেন্টস সঠিক থাকার পরেও দিয়ে দেয় ফেরত এবং তারপর মুহুর্তেই বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটি কম্পিউটারের দোকানে একজন করে লোক থাকে পাসপোর্ট অফিসের লিংক, তারা তখন পনেরশো থেকে শুরু করে তিন হাজার,৫ হাজার টাকা পর্যন্ত কাজের বিনিময় নেয়। এরকম প্রতিনিয়ত আমাদের ফরিদপুর পাসপোর্ট অফিসে দেখা যাচ্ছে।

Paid
ফরিদপুর,ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳3.0K
2 September 2026 3 DKNYF6X9
0 Comments