All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Passport Office

পাসপোর্ট করতে গিয়েছিলাম

আমি সমস্ত কাগজ পএ ডকুমেন্ট যা যা লাগবে সবকিছুই নিয়েছিলাম প্রায় ১৮ টা ডকুমেন্ট , অনলাইন আবেদন কপি ও নিয়েছিলাম কোন কাগজে কোন রকম কোন সমস্যা ছিল না, তারপরে তারা বলল আমি কেন আবেদন করেছি এজন্য হবে না তাদের কাছ থেকে আবেদন করতে হবে তাদের লোক দিয়ে আবেদন করতে হবে, সরকারের নিয়ম অনুযায়ী আনুমানিক ৬০০০ টাকার কিছু কম লাগে পাসপোর্ট করতে, কিন্তু সে আমার কাছ থেকে টোটাল ১২০০০ টাকা নিয়েছিল শুধু আমার ভোটার আইডি কার্ড দেখেই পাসপোর্ট করে দিয়েছিল অন্য কোন কাগজে পরে আর দেখেনি, কিন্তু আমি যখন নিজে নিয়ে গিয়েছিলাম তখন প্রত্যেকটি কাগজ বারবার করে দেখেছে, টাকা দিয়ে দিলে তখন আর কাগজপত্র দেখা লাগে না।

Paid
বাগেরহাট ৳7.0K
2 September 2026 3 KHAJJBXE
0 Comments
City Corporation

জন্মনিবন্ধন

ছেলেদের বার্থ সার্টিফিকেট করার জন্য গেলাম , ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ১৭ নাম্বার ওয়ার্ডে, টাকা চাইলো ৪০০০/= জন প্রতি । ভাবলাম ৮ হাজার টাকা দিয়ে এই বিনামুল্যের সেবা কেনো নেবো।

Refused
ঢাকা ৳4.0K
2 September 2026 6 DK257WDA
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংশোধণ

নোয়াখালী জেলা প্রসাশকের কার্যালয়ে চৌমুহনী পৌর সভার একটি জন্ম নিবন্ধণ সংশোধন করতে যাই। অতঃপর সব কিছু ঠিক থাকার পরও সেখানে কর্মরত সাদা শার্ট পরা মাঝখানে বসা কম্পিউটার ম্যান বিভিন্ন অজুহাতে কাজটি করে দেয় নাই। পরবর্তীতে কক্ষের বাহিরে এসে নিরাপত্তা কমীর নিকট জানতে চাহিলে, তিনি আমাকে জানায় 5,000/- টাকা কোন ঝামেলায় ছাড়ায় নাকি কাজটি ওকে করে দিত।

Only demanded
নোয়াখালী ৳5.0K
2 September 2026 3 CTU7SXW8
0 Comments
Land Office

জমি খারিজ সংক্রান্ত বিষয় ।

মাত্র এক শতক জমি খারিজ করার জন্য তাদের কাছে যাওয়ার পর তারা ২০ হাজার টাকা দাবি করে এবং আমার সব কাগজ পাতি ঠিকঠাক থাকার পরেও আমার জমি খারিজ করে দেওয়া হয়নি। এই পর্যন্ত আমি প্রায় তিন মাস ধরে তাদের পিছে ঘুরতে এসে কিন্তু কোন কাজ করে দেয় না। বিভিন্ন অজুহাত দেখায়। তাদের দিবিকৃত টাকা না দিলে তারা কোনো কাজ করে দেয়না। টাকা দিলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে জমির খারিজ বন্ধ করে রাখে। আমরা ভুক্তভোগী। তারা অামাদের সঙ্গে এমন ভাবে ব্যবহার/আচারন করে যেন আমরা তাদের কছে জিম্মি। সাধারন ভাবে হিসাব করলে দেখা যায় , একজনের কাছে ২০০০০ টাকা করে নিলে এভাবে ২০ জনের কাছে থেকে ৪ লক্ষ টাকা এইসব টাকা তারা নিজের পকেটে ঢুকায় অনেকেই বিপদে পড়ে কাজ করে নেওয়ার জন্য তাদেরকে ঘুষ দিয়ে থাকে উপায় থাকে না কোন কিছু করার।

Refused
জামুন্না ভুমি অফিস, শাজাহানপুর, বগুড়া ৳20.0K
2 September 2026 3 RJQCKS43
0 Comments
Accounts Office

gp fund open

আমি ২০১৯ সালে জিপি ফান্ড ওপেন করতে যায় হিসাবরক্ষণ অফিসে।তখন আমার নামে ভুল ছিল। ঐ নামটা ঠিক করার জন্য আমি ওনাকে ১০০০ টাকা দেই। ওনারা টাকা ছাড়া কথা বলে না।টাকা নিয়ে আমার কাজটা করে দেই নি।ঘুষ তো নিয়েছে কাজটাও করে দেই নি।এই যদি হয় বাংলাদেশের অবস্থা তাহলে সাধারণ মানুষ কিভাবে বসবাস করবে?

Paid
কসবা ৳1.0K
2 September 2026 3 CTSUHT23
0 Comments
Land Office

নামজারি, তথ্য সংশোধন, কর প্রদান

৫ টি জমির নামজারি করতে লেখেছে ১৪৫০০০ মুলত নামজারি, বলে এটা নাই ওটা নাই। লোকজন নেই,পরে আসেন,নেট নেই। আজ হবে না। মাসের পর মাস আটকে রেখে বাতিল করে, পরে টাকা দিলেই ও-ই আবেদনএই করে দেই। একাধিক দলিল এক সাথে করে করে একটি করে দলিল বা দাগ নামজারি করাই বেশি টাকা নিয়ে। রাজনৈতিক দাপট। সবাই জানে কে কত %ভাগ নেই। সংশ্লিষ্ট সবাই ভাগ নেই।

Paid
দৌলতপুর, কুষ্টিয়া ৳145.0K
2 September 2026 3 KHWWHYSL
0 Comments
Passport Office

Passport Application

জামালপুর পাসপোর্ট অফিসে আজকের তিক্ত অভিজ্ঞতা আজই পাসপোর্টের আবেদন জমা দিতে অফিসে গিয়েছিলাম। আবেদনটা নিজেই অনলাইনে করেছিলাম এবং ঠিকানাও পৌরসভার ট্যাক্সের কাগজ ও ইউটিলিটি বিল অনুযায়ী দিয়েছিলাম। কর্মকর্তা ঠিকানায় ভুল ধরেন এবং আবেদন বাতিল করে নতুন করে করতে বলেন। এতে পেমেন্ট নষ্ট হয়ে যেত। তাই দোকানে যাই। দোকানের লোকটি বলে, ১,৫০০ টাকা দিলে আবেদন পাস করিয়ে দেবে। পরে আমরা ১,৪০০ টাকায় রাজি হই। টাকা দেওয়ার পর সে আবেদনে চিহ্ন দেয়। এরপর একই কাগজপত্র নিয়ে কর্মকর্তার কাছে গেলে তিনি প্রশ্ন না করেই আবেদন অনুমোদন করেন। তখন বুঝলাম, আবেদনটি ইচ্ছা করেই আটকে রাখা হয়েছিল এবং ঘুষ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানি না, কত মানুষ হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার। অভিজ্ঞতাটি তিক্ত।

Paid
Jamalpur ৳1.4K
2 September 2026 3 MYYRBPMM
0 Comments
Land Office

নামজারি

আমি একজন প্রবাসী, গত মাসে আমরা ৩ ভাই মিলে ২.৫ শতাংশ জমিন খরিদ করিয়াছিলাম, ৩ দিন আগে নামজারি করতে গেলে তারা বললো ১০ হাজারের কমে হবেনা, তাই বাধ্য হয়ে টাকা দিয়েছি।

Paid
সদর -লক্ষীপুর ৳10.0K
2 September 2026 3 CTYFYUTR
0 Comments
Other public office

মাদকের ব্যবসা করার জন্য এলাকার পাতি নেতাদের ঘুষ প্রদান..

রাতের বেলা জুয়া চালানোর জন্য পাতি নেতাদের টাকা দিতে হয় আর সেই টাকা নিয়ে নেতারা জুয়া চালাতে সাহায্য করে

Refused
বগুড়া ৳4.5K
2 September 2026 5 RJ8KSTUG
0 Comments