All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Refused Land Office ৳7.0K

সরকারি রাস্তা দখল মুক্ত

নড়াইল সদর উপজেলার ৭ নাম্বার শেখহাটি ইউনিয়নের ৩ নং আফরা ওয়ার্ডের বেগ বাড়ি যাওয়ার দুইটা সরকারি রাস্তা ছিল একটা রাস্তা একজনের জমি রাস্তার দুই পাশের জমি হওয়ায় সে মাঝখানের যে সরকারের রাস্তাটি সেই রাস্তাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছিল এইটা মুক্ত করার জন্য আমি নড়াইল সদর ভূমি অফিসারটা, ডিসি, এসপি, বরাবর ১০১ জনের গণস্বাক্ষর সংবলিত আবেদন করেছিলাম। ভূমি অফিসার সরজমিনে পরি দর্শনের জন্য আমার কাছে পরোক্ষভাবে ৭ হাজার টাকা ঘুষ চেয়েছিল আমি প্রত্যাখ্যান করেছিলাম রাস্তাটি এখনো দখলমুক্ত হয়নি।

নড়াইল সদর, Khulna 2 September 2026 3 views KHH756AJ
0 Comments
Paid Passport Office ৳15.0K

পুলিশ ভেরিফিকেশন

আমি আমার পাসপোর্ট বানায় 2023 সালের দিকে। তখন পুলিশ ভেরিফিকেশন নামে একটি প্রসেস ছিল। আমার সহ আরো ২ টি পাসপোর্ট মোট তিনটি পাসপোর্ট, প্রতিটির জন্য ৫ হাজার মোট 15 হাজার টাকা দাবি করা হয়। শেষে বাবা মিথ্যা বলতে বাধ্য হয় যে, স্যার আমরা তেমন টাকা পয়সা ওয়ালা না তাই কিছু কম রাখেন পরে সেই পুলিশ ৫০০০ টাকা নেয়। আমি যদি জানতাম ভবিষ্যতে এমন কোন অ্যাপ বের হবে তাহলে আমি এই ঘটনা আরো ভালোভাবে মনে রাখতাম বা এই ঘটনায় কোন পুলিশ এবং তার নাম কি সে কোন পদে আছে ভালোমতো খেয়াল রাখতাম এবং তথ্য স্পষ্টভাবে দিতে পারতাম

ঢাকা যাত্রাবাড়ী, Dhaka 2 September 2026 3 views DKWXND6G
0 Comments
Paid Other public office ৳15.0K

Drag licence

আমি নতুন একটি ড্রাগ লাইসেন্স করতে গেলাম আমি ফার্মাসিস্ট পাস করে তারপর গিয়েছি সব কাগজ এবং ডকুমেন্ট ১০০% পারসেন্ট ওকে ছিল তারপর ঔষধ প্রশাসন কর্মকর্তা আমার কাছে 15000 টাকা ঘুষ চাইছিল এবং আমি সেটা দিয়েছিলাম কারণ সর্বনিম্ন ১৫০০০ টাকা দেওয়া ছাড়া উনারা লাইসেন্স দেয় না

Khulna, Khulna 2 September 2026 3 views KHXDCUAD
0 Comments
Paid Passport Office ৳1.5K

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৩ সাল। আমার কাগজ পত্র সবকিছু ঠিক ছিল। পুলিশকে চা খাওয়ানো বাবদ ১৫০০ টাকা দেওয়া হয়েছিল। অন্যথায় পুলিশ পাসপোর্ট এর ভেরিফিকেশন ক্লিয়ারেন্স দিচ্ছিল না।

ঝালকাঠি, Barishal 2 September 2026 3 views BRJK9J5G
0 Comments
Paid Other public office ৳50.0K

পুলিশি সহায়তা

মিথ্যা মামলায় আমার মা-বাবাকে ফাঁসানো হয়। এবং এটাত সুষ্ঠু তদন্ত চাইতে পুলিশের কাছে গিয়েছিলাম। তখন পুলিশ কর্মকর্তা এই ঘুষ দাবী করেন এবং হেল্প করার নামে টাকা খেয়েছে ঠিকই কিন্তু আমাদের হেল্প করেন নি।

শহর, Chattogram 2 September 2026 5 views CTL5XMZN
0 Comments
Paid Tax Office ৳500

নবায়ন ফি

আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিসে যোগাযোগ করা হলে তারা আমাকে নির্ধারিত ফিয়ের চাইতে ৫০০ টাকা বেশি দাবি করে এবং পরবর্তীতে তা দিতে আমি বাধ্য হই

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 5 views CT4CF9GF
0 Comments
Refused Land Office ৳35.0K

খারিজ আবেদন

অনলাইনের মাধ্যমে খারিজের আবেদন করি। কি একটা সমস্যার কারণে খারিজটি করা যাচ্ছিল না। এসিল্যান্ড মহোদয় ও চেষ্টা করে কোনো সমাধান দিতে পারেনি। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব (মহিলা) আরেকজনের মাধ্যমে ৩৫০০০ টাকা চায় যে, যেকোনো মাধ্যমে যেকোনো প্রকার সমস্যা সমাধান করে জমি খারিজ করে দিবে।

সরিষাবাড়ী, জামালপুর।, Mymensingh 2 September 2026 5 views MY4L2V65
0 Comments
Paid Accounts Office ৳10.0K

লাম্প-গ্রান্ট এর টাকা উত্তলন

আমার মা কিছুদিন আগে পেনশনে যান। তখন তার লাম্প-গ্রান্ট এর টাকা উত্তলন করতে উপজেলা হিসাবরক্ষণ অফিসে গেলে সেখানকার কর্মরত অফিসার তার কাছে চা নাস্তা ও আনুষঙ্গিক খরচের কথা বলে তার কাছথেকে ১০/১২ হাজারের মতো টাকা দাবি করেন। মা পরে তার সহকর্মী যারা ইতোমধ্যে পেনশনে চলে গেছেন তাদের পরামর্শ নিতে গিয়ে দেখেন তাদের থেকেও একই ধরনের কথা বলে এভাবে টাকা নিয়েছেন। পরে মা এক প্রকার বাধ্য হয়ে ৯০০০ টাকা ঘুষ হিসেবে দিয়ে তার লাম্প-গ্রান্ট এর বিলটি পাস করান। এই একই অফিস পরবর্তীতে মার ভবিষ্যত তহবিল ও পেনশনের টাকা উত্তলনের সময় ঘুষ নিয়ে তারপর বিল গুলো পাস করেন।

উপজেলা হিসাবরক্ষণ অফিস, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।, Dhaka 2 September 2026 7 views DKE9ZUSH
0 Comments
Paid Other public office ৳36.0K

শিক্ষক নিয়োগ

খুরশিদ মহল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এখানের গভর্নিং কমিটি ফ্যাসিস্ট আমলের দূর্নীতির আখড়া। শিক্ষক, কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের ঘোষ নিয়ে থাকে। আমি অন্যত্র চাকরি হওয়ায় ১২০০০ পরিশোধ করেছি। দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি

গফরগাও, Mymensingh 2 September 2026 5 views MYJNKSF8
0 Comments
Refused Other public office ৳100.0K

‌ভোটার আইডি সং‌শোধন

‌ভোটার আইডি সং‌শোধ‌নের জন‌্য গি‌য়ে‌ছিলাম, সব ডুকু‌মেন্ট ঠিক ছিল,৫০০০ টাকা ঘুষ চে‌য়ে‌ছিল,দি‌তে রা‌জি না হওয়ায় ভুল তদন্ত প্রতি‌বেদন দি‌য়ে আ‌বেদন ঢাকায় পা‌ঠি‌য়ে দেয়,সেখা‌নে যাওয়ার পর ঘু‌ষের দা‌বি ক‌রে ১০০০০০ টাকা।‌ নিরুপায় হ‌য়ে আল্লাহর দরবা‌রে বিচার দি‌য়ে মন‌কে স্বান্তনা দেওয়ার চেষ্টা ক‌রি। কিন্তু প‌রিবা‌রে ৩ সন্তা‌নের ভ‌বিষ‌্যৎ অন্ধকা‌রের প‌থে এই ভোটার আইডি সং‌শোধন কর‌তে না পে‌রে।

মাগুরা ও ঢাকা, Khulna 2 September 2026 3 views KHU9L4H5
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট করা, মনসুরাবাদ পাসপোর্ট অফিস

আমি সবার মত অন লাইনে পারপোর্ট আবেদন করে কাগজপত্র চট্টগ্রাম মনসুরাবাদ পাসপোর্ট অফিসে জাম দিতে গিয়ে ওর বললো কাগজ পত্র সমস্যা আবার আসেন তারপর আবার ঠিক করে যাওয়ার পর বললো সমস্যা তারপর পাসপোর্ট অফিস গেটে এক দালাল ডেকে বললো সমস্যা নাই ৩০০০ টাকা দিবেন করে দিবো। তারের কাগজে সাইন দেয়ার পর যখন জাম দিতে গেলাম তখন সমস্যা না বলে আমালে পাসপোর্ট দেয়।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 4 views CT668Z9V
0 Comments
Paid Passport Office ৳1.0K

৪৮৮

আমি নিজেই আমার নিজের আমার পাসপোর্ট এর জন্য এপ্লাই করতে সব ডকুমেন্ট নিয়ে জেলার নোয়াখালী পাসপোর্ট অফিসে যাই ওইখানে যাওয়ার পরে আমি সিরিয়ালে দাঁড়াই আমাকে সিরিয়াল থেকে বের করে দেয় তখন আমি একটু পুলিশ অফিসারের সাথে কথা বলার পর তাকে ৩ হাজার টাকা দিতে হবে সে বলে তারপর আমি কথা বলে ১০০০ টাকা দিয়ে সিরিয়ালটি আমাকে সে দিয়ে দেয় দেওয়ার পরে আমার কাজ হয়ে যায় আমি যখন নিজে নিজে এপ্লাই করলাম তখন আমাকে তারা লাইন থেকে বের করে দিলে।

Noakhali, Chattogram 2 September 2026 5 views CTP6LPHC
0 Comments
Paid Other public office ৳1.5K

পুলিশ ভেরিফিকেশন

ওই পুলিশ এসআই আমাকে ফোন দিয়ে বলে আপনি আজকের মধ্যে কাগজপত্র আমাদের এই অফিসে পাঠায় দেন না হলে আমি ১৫ দিনের জন্য ছুটিতে চলে যাব আর আপনার পুলিশ ভেরিফিকেশন দেরি হয়ে যাবে পরে আমি কাগজপত্র পাঠানোর সাই এবং তিনি আমার কাছে খরচ দাবি করে সে দাবি অনুযায়ী আমার এই টাকা প্রেরণ করতে হয় পনেরশো টাকা

Bagerhat, Khulna 2 September 2026 3 views KHQPXUQ2
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি

নামজারি করার জন্য ৪০০০০ টাকা ঘুঘ চায় না দিলে কাজ হবে না।এরপর কোনোরকমে ২০০০০ টাকা দিলেও আজ ২০ দিন হয়ে গেছে কাগজ হাতে পাইনাই। ৪০০০০ হাজারই দিতে হবে মনে হয়

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKKU5UEL
0 Comments
Paid Passport Office ৳8.0K

পাসপোর্ট করিছিলাম

পাসপোর্ট করতে গিয়েছিলাম গতমাসের ১০ তারিখ।১০ তারিখ এই আমাকে টানা ১ সপ্তাহ হয়রানি করে।এই সমস্যা ওই সম্যস্যা। ৮০০০ টাকা দেওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে গেছে।

লক্ষীপুর শহর, Chattogram 2 September 2026 3 views CTABURC3
0 Comments