All reports

19,073 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,073 reports found
Report a bribe
Other public office

মূখ্য সচিব বরাবর আবেদন জমা এর ব্যাপারে।

ব্যক্তিগত কাজের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান থেকে অসহযোগিতার ব্যাপারে একটি অভিযোগ পত্র মূখ্য সচিব বরাবর জমা দেই। সেটার আপডেট জানতে এবং মুখ্য সচিব এর সাথে দেখা করতে সচিবালয় গেলে ঢোকার অনুমতি পায়নি। পড়ে জানতে পারলাম মুখ্য সচিবের গানম্যান কে খরচা পাতি দিলে সচিবালয় প্রবেশ এবং মুখ্য সচিব এর পিএস এর সাথে দেখা করিয়ে দিতে পারবে গানম্যান। সেটা প্রত্যাখান করে চলে এলাম।

Refused
সচিবালয় ৳2.0K
2 September 2026 4 DKZVFXHU
0 Comments
Land Office

ভূমি পর্চা সংশোধন

২০০৭ সালে আমার বাবা মারা যায় তখন আমি ছোট। তখন আমাদের এলাকায় ভূমি পর্চা কাজ চলমান থাকে আমাদের পরিবারের আর কেউ না থাকায় আমরা সেটা পর্চা করতে পারেনি বা অবহেলার কারণে বা কোন কারণেই হোক আমরা সেটা করিনি। এখন আমি পড়ালেখা শেষ করেছি আমি এখন মোটামুটি জমি সংক্রান্ত ভালো বুঝি এখন দেখতেছি আমাদের এই জমিটা পর্চা করা হয়নি যার কারণে আমি আটোয়ারী থানা সেটেলমেন্ট অফিস যাই এবং সেখানে এই বিষয়টা খুলে বলি তখন তারা অনেকদিন আগের এটা এখন করা যাবে না যদি আপনি করেন তাহলে বারো হাজার টাকা লাগবে অথবা না হলে আপনি দিনাজপুরে যায় মামলা করেন। অবশ্য বারো হাজার টাকা সরাসরি অফিসাররা চায়নি তাদের যে প্রিয়ন্ডরা আছে তারা তাদের দ্বারা বলে তাদের সাথে আমি তখন যোগাযোগ করে ১২০০ টাকা দিতে রাজি হই এবং তারা কাজটা পাঁচ মিনিটে করে দ

Paid
পঞ্চগড় জেলার আটোয়ারী থানা ৳12.0K
2 September 2026 5 RNNVYQ26
0 Comments
Other public office

পুলিশ রিপোর্ট

রিপোর্ট দেওয়ার সময় সচ্ছতা বজায় রাখে না । যে মার বা ক্ষতিগ্রস্থ হয়েছে তার কাছ থেকে ও নেয় যে হয় নাই তার কাছে থেকে ও টাকা নেয়। তারপর যে বেশীদেয় তাদের পক্ষে রিপোর্ট দেয়।

Paid
কক্সবাজার সদর ৳44.0K
2 September 2026 3 CTZ388F5
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম,

আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে দিবে বলে আমার কাছে দশ হাজার টাকা দাবি করে, আমি তো বুঝতেই আমি ৮ হাজার টাকা দিয়ে কাজটি সম্পন্ন করি, আর যদি না দেই তাহলে নাকি তিন মাসের কমে হবে না, কিন্তু আমার কাছে পর্যাপ্ত সময় ছিল না

Paid
ঝালকাঠি ৳10.0K
2 September 2026 4 BRY7XF6L
0 Comments
Accounts Office

বেতন চালু করতে,টিএডিএ বিল উত্তোলনে

বেতন চালু করতে ১৫০০ টাকা দিতে হয়েছিলো যেটি তাদের নৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে৷ টিএডিএ বিল করতে একবার ১৫০০ দিয়েছি আরেকবার ২০০০ দাবি করেছে৷ এটি না দিলে বিল ছাড়বে না৷ আমার কথা হচ্ছে,আমার বিল যদি সঠিক না হয় তাহলে তারা ডাকুক আমাকে সংশোধনের জন্য৷ ঘুষ কেন চাইবে

Paid
সাপাহার,নওগাঁ ৳2.0K
2 September 2026 6 RJSRPA6A
0 Comments
Other public office

BMET কার্ড রেজিস্ট্রেশন

আমার বাড়ি লালমনিরহাটে । লালমনিরহাটে বিএমটি রেজিস্ট্রেশন অফিস না থাকায় রংপুরে আসতে হয় আমাকে । আমার কাছে কোথা থেকে এসেছি সবকিছু শোনার পরে আমাকে বলে আমি আজকের মধ্যে করে দিব তোমাকে তিনদিনের ট্রেনিং দিতে হবে না ২৫০০ টাকা লাগবে। আরো অনেক পেঁচা পেঁচি কথা। তারপরে অনেক ভয় দেখিয়ে ট্রেনিং করতে টিকবে না অনেক কিছু বলার পরে ২৫০০ টাকা যে কোন ভাবে আমার কাছে নেয়।

Paid
Rangpur ৳2.5K
2 September 2026 7 RNPKEXGK
0 Comments
Land Office

খারিজ পাশের জন্য

চুয়াডাঙ্গা উপজেলা ভূমি অফিসে খারিজ পাশ করাতে হলে নাজির কাম ক্যাশিয়ার কে গুনতে হয় সাধারন নামজারির জন্য ২৫০০ টাকা আর ওয়ারিশ সুত্রে বা ভায়া দলিল থকালে গুনতে হয় ৮০০০ টাকা ।। তানা হলে কেস পাস হয় না । পতি মাসে লাক লাক টাকা হাতিয়ে কিনছে গাড়ি , বাড়ি ও জমি ...

Refused
উপজেলা ভূমি অফিস চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা ৳8.0K
2 September 2026 6 KHP9CKAS
0 Comments
Other public office

১ম পক্ষের সত্ব দখলিও মালিকানা ভূমি অবৈধভাবে জবরদখলের মাধ্যমে ২য় পক্ষকে হস্তান্তর করা হয়।বরগুনা পুলিশ

আমার সত্ব দখলিও মালিকানা ভূমি থেকে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করে, অপরপক্ষকে হস্তান্তর করেন,আমি আইনের দারস্থ হইলে জানতে পারি ২ লক্ষ টাকায় থানা বুক করা হয়েছে, একজন এস আই এর মাধ্যমে। তারপরও অনেক আইনি চেষ্টা চালিয়েও আমার সম্পত্তি রক্ষা করতে পারিনি শুধু মাত্র ঘুস গ্রহণ ও অসাধু উপায়ে পুলিশের ক্ষমোতার ব্যাবহারের জন্য, আমি এর বিচার চাই

Refused
বরগুনা সদর ৳200.0K
2 September 2026 6 BR8AMLBW
0 Comments
Other public office

রেলসেবা

কমলাপুর রেলস্টেশনে লোকাল ট্রেনে জামালপুর কমিউটার এ অসুস্থ রোগীর জন্য সিট দরকার ছিল। পরে, টিকিট মাস্টারকে সিট আছে কিনা জিজ্ঞাস করা হইছিলো। তারপরে সে সিট নাই বলে না করে দেয়। পরে যখন পাশের ভাইটা বলল : ভাই,টাকা বারায়ে দিব, তখন স্টেশন মাস্টার বলল,সিট কয়টা লাগব? ওই ভাইটা তারপরে ২ টা সিট এর কথা বলে ৩০০ টাকা দিয়ে সিট নিল। রেগুলার ভাড়ার দিগুন পরিমান টাকা দিতে হয় সিট ভাড়ার জন্য শুধুমাত্র বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আমার প্রশ্ন হইলো, অতিরিক্ত টাকা দিলে সিট পাওয়া যায়, আর ঘুষ না দিলে সিট পাওয়া যায় না। তাইলে এই সিটগুলা বরাদ্দ কাদের জন্য করা থাকে? যারা তাদের ঘুষ দিতে পারবে তাদের জন্য নাকি? হ্যা?

Paid
কমলাপুর ৳90
2 September 2026 4 DKDSYRNJ
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

লেবার অফিসাররা কোনো তথ্য যাচাই ছাড়াই ব্যবসায়ীদের বানোয়াট চিঠি দেয় এবং সবকিছু আইন অনুযায়ী থাকার পরেও কেস করার হুমকি দিয়ে অর্থ আদায় করে। এখন আবার অন্যায়ভাবে বেশি অর্থের বিনিময়ে শুক্রবার দোকান খুলতে দিচ্ছে।

Refused
ফেনী ৳5.0K
2 September 2026 4 CTNKA29R
0 Comments
Education Office

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির জন্য

উক্ত কলেজের অফিস কক্ষে ডিগ্রি ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ফরম ফিলাপের সকল কাগজপত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে গেলে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীর নিকট ৫০ টাকা করে দাবি করা হয়। আমাকে জানানো হয় যে, প্রত্যেক আবেদনের বিপরীতে কলেজ কর্তৃপক্ষ ৫০ টাকা নির্ধারণ করেছেন। আমি উক্ত ৫০ টাকা প্রদানের জন্য রশিদ চাইলে অফিসে দায়িত্বরত ব্যক্তিরা জানান যে, এই টাকার কোনো রশিদ দেওয়া হয় না। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের দেখানো হয় এবং বলা হয়, তারাও ৫০ টাকা প্রদান করে আবেদন জমা দিচ্ছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের বিরোধে জড়াইনি। কারণ, আমি আশঙ্কা করছিলাম যে, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বা কর্তৃপক্ষ আমার আবেদনটি বাতিল করে দিতে পারে।

Paid
গফরগাঁও সরকারি কলেজ , গফরগাঁও ৳50
2 September 2026 4 MY3HM56G
0 Comments
Land Office

সংশোধিত খতিয়ান তুলনাকারীর আইডি থেকে ছারানে প্রসঙ্গে

আমার একটি খতিয়ানে অনলাইনে এন্ট্রি দিতে গিয়ে অফিস থেকে ভূল করেছে সেই খতিয়ানটি undp থেকে সংশোধন করে তুলনাকাটীর আইডিতে প্রেরন করা হয় করার কিন্তু সেটা তুলনসকারীর আইডিতে ঝুলে থাকে আমি খতিয়ানটি ছারানোর জন্য গেলে আমার কাছে ২৫০০০/ টাকা দাবী করে অথচ ১ মিনিটেরও কাজ না।।

Refused
ঢাকা ডিসি অফিস ৳25.0K
2 September 2026 8 DKAAAEWK
0 Comments
Land Office

সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির ন্যায্য টাকা উত্তোলন জনিত

মহাদেবপুর উপজেলার নওহাটায় অবস্থিত সরকার অধিগ্রহণকৃত সাইলো প্রকল্পের জমিতে আমাদের কিছু অংশ সরকার অতি গ্রহণ করে এবং তার বিনিময়ে মোট যে টাকা দেওয়ার কথা সেখান থেকে ডিসির অফিস প্রায় ১৫ পার্সেন্ট টাকার কেটে রাখে এবং সেই অফিসের অফিসার আমাদের কাছ থেকে উত্তর টাকায় গ্রহণের জন্য আরো ১০ হাজার টাকা দাবি করেন। একরকম বাধ্য হয়েই সেই টাকা দিতে হয়।

Paid
নওগাঁ ৳10.0K
2 September 2026 4 RJZNU7NY
0 Comments
Other public office

পুলিশ তদন্ত রিপোর্ট কোর্টে পাঠানো

আমি একটি থানায় জিডি করেছিলাম কিন্তু পুলিশ এএসআই আমাকে বাধ্য করলো ২৫০০ টাকা না দিলে সত্য তদন্ত রিপোর্ট আদালত সাবমিট করবে না।ফলে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছিল কারণ আমি তখন নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।

Paid
গ্রাম ৳2.5K
2 September 2026 4 RJJPJ5FF
0 Comments