All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Education Office ৳3.0K

বাবার পেনশনের টাকা পাওয়ার জন্য নথি জমা দেওয়ার সময়।

বাবার পেনশনের টাকা পাওয়ার জন্য নথি জমা দেওয়ার সময় শিক্ষা অফিসের কর্মচারী এবং কর্মকর্তারা চেয়েছিলো।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DKQ3JKF8
0 Comments
Paid Police & law enforcement ৳5.0K

ভেরিফিকেশনে ঘুষ চাওয়া হয়েছে উপর মহলের অফিসারদের নাকি দেওয়া লাগে

গত ২-৩ দিন আগের ঘটনা আমার ছোট ভাই বাংলাদেশ নৌবাহিনীতে ট্রেনিংয়ে আছে তার পুলিশ ভেরিফিকেশনে একজন এসআই বাসায় আসলে তাকে সাধ্যমতো নাশতা ও যতাযত কাগজ বুঝিয়ে দেওয়ার পরেও তিনি টাকা দাবি করে ।এক পর্যায়ে বাধ্য হয়ে টাকা দিতে হয় ।

রংপুর (অন্যান্য), Rangpur 2 September 2026 7 views RNRLG7K5
0 Comments
Only demanded Land Office ৳500.0K

মিস কেস মামলার রায়ের জন্য টাকা দাবী।

বিবিধ মোকদ্দমা শেষ পর্যায়ে (রায়ের জন্য) আছে। সকল কিছু আমার পক্ষে, গত দেড় বছর যাবৎ ঘুরাচ্ছে টাকা না দেওয়ার কারণে। আমি এখন পর্যন্ত টাকা না দেওয়ায় রায় দিচ্ছে না।

নারায়ণগঞ্জ,, Dhaka 2 September 2026 4 views DKYPHUU8
0 Comments
Refused Land Office ৳2.0K

খাজনা

আমার অভিযোগটা পুরাপুরি ঘুষ না। তবে ঘুষের থেকেও বেশি। একজন সাধারন নাগরিক হিসাবে অভিযোগ করছি। অনলাইনে খাজনা রশিদ যদি না থাকে সে ক্ষেত্রে একজন সেবা গ্রহিতা ভুমি অফিসে খাজনা দিতে গেলে তাকে ১৯৭৫-৭৬ সাল থেকে খাজনা হিসাব ধরে দিতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু সরকারি নিতীমালা অনুযায়ী ২৫ বিঘার কম হলে খাজনা মওকুফ। সাধারনত ১ বিঘা জমির খাজনা বছরে মাত্র ১০ টাকা। সেখানে ১৯৭৫-৭৬ সাল থেকে হিসাব করলে অনেক হয়ে যায়। অথাৎ পূর্বের অর্থবছরের খাজনা দিলেই খাজনা রশিদ পাওয়া যায়। কিন্তু ভুমি অফিসে ১৯৭৫-৭৬ সাল ধরে খাজনা ধরেন ৫০০০টাকা কিন্তু উনি বলে আমাকে ৩০০০ টকা দিলে আমি খাজনা রশিদ দেব। উনি ২/৪/৫ অর্থ বছর অনলাইনে বসিয়ে খাজনা দেন ধরেন ৫০০ টাকা বাকি ২৫০০ টাকা উনি মেরে দেন। যা সাধারন জনগন বুঝতেই পারে না।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 3 views RNBFD9C3
0 Comments
Only demanded Other public office ৳20.0K

লেবার কোট

আমি অপূর্ব টেকনোলজিস এর নিয়োগ করা আইনজীবী, একটা মীমাংসার জন্য লেবার কোটে যেতে হয় আমাকে, আমাকে ১০ দিন সময় দেওয়া হয় সমস্যা সমাধান এর জন্য নয়তো বা বাদিরা মামলায় যাবে কিন্তু আমি আমার একক চেষ্টাতে কোম্পানির কাছে থেকে দুই জন বাদীর টাকা লেবার কোটের ভিতর লেবার অফিসার এর সামনে সকল আইনি কাগজ complete করে অনলাইন পেমেন্ট করাই এরপর লেবার অফিসাররা আমার সাথে আলাদা ভাবে কথা বলতে চান তাই বাদী পক্ষ রুম থেকে বের হয়ে যান তখন লেবার অফিসার রা আমার কাছে সম্মানি চান এতে আমি খুব অবাক হয় কারণ সকল সমস্যা জানার পর আমি নিজ দায়িত্বে মাত্র ৩৬ ঘন্টার মধ্যে দুই পক্ষের মীমাংসা করি। এখানে লেবার অফিসার এর কোন ফেবার ছিল না।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DK49PMEH
0 Comments
Paid Passport Office ৳6.0K

পাসপোর্ট করা

২০১০ সালে আমি পাসপোর্ট করতে যাই। পাসপোর্ট অফিসের এক ব্যক্তি আমার কাছে ১৫০০ টাকা দাবি করেন এবং এর বিনিময়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার কথা বলেন। আমি তাকে টাকা না দিয়ে চলে আসি। এরপরে আমার নিজ থানা থেকে ফোন দেয় ভেরিফিকেশনের জন্য। আমি সেখানে যোগাযোগ করলে আমার কাছ থেকে ২ হাজার টাকা দাবি করে। তাদেরকে ২০০০ টাকা দেওয়ার পরে তারা রিপোর্ট দিয়ে দেয়। এরপর সিটি এসবি থেকে আমাকে ফোন দেয় তাদেরকেও ২০০০ টাকা দিতে হয়। এরপর আমার বর্তমান ঠিকানার থানা থেকে ফোন দেয়। তাদেরও ২০০০ টাকা দিতে হয়। ১৫০০ টাকা বাচিয়ে আমি ৬০০০ টাকায় পাসপোর্ট পাই।

খুলনা, Khulna 2 September 2026 5 views KHJLBKJN
0 Comments
Paid Accounts Office ৳2.5K

পে ফিক্সেশন অফিস

অফিসার: পে ফিক্সেশন এর কাজ তো অনেক দেরি হয়।আমরা এটা জমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ফোন দিলে আসবেন। কাগজ পত্রের উপর অনেক লাল কালী দিলেন।আর বললেন এগুলো তাদের অধিকার। আর একদিনে তো সব অফিসার থাকে না।আপনি এক সপ্তাহ পর খোজ নিয়েন।আমার ফোন নাম্বার নিয়ে যান। আমি বললাম আমার নতুনচাকরি একটু তাড়াতাড়ি করে দিলে বেতন টা পেতাম।এমনিতে অনেক দিন হয়ে গেছে সব কাজ করতে।উনি কোন কথা শুনতে রাজি নয়।আগের কথার পূনাবৃত্তি।পাশের একজন বললেন চা নাস্তার টাকা দিলে কাজ তাড়াতাড়ি করে দিবেন। পরে অফিসারের হাতে অফিসেই ২৫০০/ টাকা দিলাম।কাজ একদিনের ভিতরে হয়ে গেছে। আবার বলে আপনার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। কিছু না বলে চলে আসলাম।এই হচ্ছে তাদের অবস্থা।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 4 views CTG4DMK8
0 Comments
Refused Customs Office ৳28.0K

IGM LET SUBMIT

আমার একটি IGM লেটার ২০,০০০ টাকা লিগ্যাল ফি দিয়ে সাবমিট করা হয়েছিল। তবে কাজটি চট্টগ্রাম কাস্টমসে সমাধান করার জন্য আমাকে অতিরিক্ত ২৮,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।আমরা শিপিং এজেন্সির কাজের সঙ্গে জড়িত। তাই প্রতিনিয়ত বিভিন্ন দাপ্তরিক ও কার্যক্রমসংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য আমাদের টাকা খরচ করতে হয়।

Chittagong, Chattogram 2 September 2026 4 views CTRQDKWT
0 Comments
Refused Land Office ৳1.0K

মিস কেইচ খারিজ বাতিলের জন্য আবেদন করেছিলাম

আমি একটা মিস কেস করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা, মাননীয়, সহকারী কমিশনার (ভূমি) অফি কসবা, অফিস থেকে, কুটি ইউনিয়ন ভূমি অফিসে পেরেন করেছে ঐ খানে ১ মাস হলো আমার রিপোর্ট পরে আছে এবং ১ মাসের ভিতর আমি ১৫-১৮ দিন গেছি শুধু বলে পাঠিয়ে দিবো আচকে, কালকে তাল বাহানা করছে আমার রিপোর্ট পরেন করতে গেলে ভূমি সেবার নায়েব কে ১০০০০ হাজার টাকা দিলে আমার রিপোর্ট পরেন করবে না হয় করবে না উনার কথার মাধ্যমে বুঝতে পারলাম এখন আমি কি করবো আপনাদের কাছে পরামর্শ চাই।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 2 September 2026 6 views CT6KURA8
0 Comments