All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Paid Other public office ৳320.0K

আদালত, পেশকার ও অন্যান্য কর্মচারী

আইনি সেবা, মামলার রায় হয়েছে রায় এর কপি টাইপ করাইতে স্টেনো নাই তার, তাই বাইরে থেকে করতে হবে। তাই টাকা লাগবে। আমি তাকে মোবাইল বিকাশ করতে চাইলে সে বলে ,যে আমার বিকাশ নাই, আমি এজেন্ট অফিসে গিলে আপনাকে ফোন দিলে দিয়ে দিবেন। এই ভাবে একবার রয়ের কপির জন্য নিছে, 3000, তার পর আবার ডিক্রিী লিখার জন্য নিছে 2000, আরো তো অন্যান্য সহকারীকেদিতে হবে বলে নিয়েছে-2000। তার পর মামাল জেলা জজ থেকে নিন্ম আদালতে নেওয়ার জন্য আরো অনেক টাকা দিয়েছি। এতো গেলো মাত্র একটি মামলার জন্য আমি 16 বছর পারিবারিক মামলা করতেছি । 7-8টা মামলা পরিচালনা কেরতে সব মিলে 700000/-টাকার মতো খরচ হয়েছে।

ঢাকা, Dhaka 2 September 2026 10 views DKBTZJ8P
0 Comments
Paid Other public office ৳1.0K

টি এ বিল

আমার ১৬,০০০ টাকা টি এ বিল রেলওয়ে হিসাব বিভাগ থেকে ১০০০ টাকা অতিরিক্ত চায়। টাকা না দিলে রেলওয়ে হিসাব বিভাগ থেকে বিল পাস করবেন না । তাই দিতে বাধ্য হই।

রেলওয়ে হিসাব বিভাগ, পাকশী, Rajshahi 2 September 2026 7 views RJSTC769
0 Comments
Paid Land Office ৳4.0K

ভূমি সেবা

ফাইল হারিয়ে ফেলবে ঘুষ না দিলে। বারে বার ঘুরাবে। ৯টা আসতে বলবে আর বসিয়ে রাখবে। কেউ উপস্থিত থাকে না ৯টাই, সবাই ইচ্ছা মত অফিস আসে সয়ং ভূমি অফিসার নিজেও। যারা কেরানি থাকে তাদের হাতে টাকা না দেওয়া পযন্ত বসিয়ে রাখবেম খারাপ ব্যবহার করবে।

Rajshahi, Rajshahi 2 September 2026 7 views RJZFA26W
0 Comments
Refused Other public office ৳300.0K

দোকান দখল করে ঘুস চাওয়া।

আমাদের দোকান নোয়াখালী বেগমগঞ্জ থানার সামনে, সেখানে ১০টা চায়ের দোকান আছে আমরা দীর্ঘদিন যাবত এখানে দোকান করে আসছি, দোকানের জায়গাটা রাস্তার পাশে ছিলো সেটা ছিলো রোডস এন্ড হাইওয়ের রাস্তা। গত ছয়মাস আগে বেগমগঞ্জ থানা সারকেল ও ওসি আমাদের দোকান গুলোর সামনে জোরপূর্বক ইটের দেওয়াল নির্মাণ করে এবং থানার জায়গা দাবি করে আমাদের থেকে ৩,০০,০০০টাকা করে দাবি করে তাহলে আামাদেরকে দোকান করতে দিবে নাহলে দিবে না। আমরা ১০জন দোকান অসহায় মতো তাদের কাছে অনুরোধ করি তারা আইনের প্রভাব খাটিয়ে আমাদেরকে নানা ভাবে হেনস্তা করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়। আমরা সবাই এখন আর্থিক সংকটের মধ্যে যাচ্ছি। ১দোকান থেকে ৩,০০,০০০ টাকা করে ১০ দোকান থেকে ৩০,০০,০০০ টাকা ঘুষ দাবি করে এবং মাসে মাসে ভাড়া দাবি করে। এখন আমার পরামর্শ আপনার বিষয়টি দেখ

নোয়াখালী, Chattogram 2 September 2026 4 views CTCARYDM
0 Comments
Paid Other public office ৳3.0K

সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

আমার নতুন চাকরির ভেরিফিকেশনের জন্য একজন এস আই গ্রাম পুলিশ মারফত আমার এলাকায় খোজ করছিল। আমার বর্তমান চাকরির পোস্টিং দূরে হওয়ায় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আব্বুকে পাঠাই ঐ এস আইয়ের সাথে দেখা করার জন্য। সবকিছু যাচাই বাছাই শেষে ভাল চাকরি হয়েছে সুবাদে মিষ্টি খাওয়ার জন্য টাকা চায়। আব্বু ২০০০ টাকা দেয়ার পর আরো ১০০০ টাকা চেয়ে নেয়।

ভালুকা, Mymensingh 2 September 2026 8 views MYHZKBJS
0 Comments
Refused Public Hospital ৳5.0K

উধ্বর্তন কর্তৃপক্ষের ঘুস দাবি

‎কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে আমি কিছু বছর আগে বদলী হয়ে এসেছি। ‎কিন্তু এই হসপিটালের নার্সিং সুপারভাইজার আনেক নার্সিং অফিসারের সাথে অমানবিক আচরণ করেন। তিনি ট্রেনিং থেকে শুরু করে সব কিছু অথের বিনিময়ে দিয়ে থাকেন। প্রতিটি ট্রেনিং এর পর প্রাপ্ত অর্থ থেকে(১০০০-৫০০০) কমিশন নেন। যারা দেন শুধু তারাই বার বার ট্রেনিং পান বাকি দের ওনি দেন না। এছাড়াও হাসপাতালের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব বন্টন করার ক্ষেত্রেও অর্থের লেনদেন করেন। যেমন ওয়ার্ড ইনচার্জ নির্বাচনে ওনি যোগ্য লোক মূল্যয়ন না করে অর্থ ও সুবিধা কে মূল্যয়ন করেন। উদাহরণ স্বরূপ হাসপাতালে ২০১৩-২০২০ এর পোস্টিং অনেক সিনিয়র নার্সিং অফিসার থাকালেও ওনেক ২০২২-২০২৫ পোস্টিং এর অফিসারকে ইনচার্জ নির্বাচন করে ওয়ার্ড পরিচালনা করছেন।অভিযোগ দিলে ওনি হুমকি দেন

কুষ্টিয়া, Khulna 2 September 2026 6 views KHB5N6VF
0 Comments
Refused BRTA ৳1.5K

ড্রাইভিং

প্রতিটি জেলা শহরে ফ্রিতে ড্রাইভিং শেখানো হচ্ছে ফেসবুকের মাধ্যমে জানার পর সেখানে যাই কিন্তু যাওয়ার পর না না কথা ওজুহাত আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। পরে কিছু পর আমাকে ১৫০০ টাকা দাবি করে টাকা দিলে এখনই ভর্তি হতে পারবো।

Bogura, Rajshahi 2 September 2026 3 views RJTXP59D
0 Comments
Only demanded BRTA ৳3.0K

বাইক রেজিস্টেশন করতে টাকা ছাড়া ফাইল নেই না

নিজে নিজে চুয়াডাঙ্গা বি আর টি তে বাইক রেজিস্টেশন করা সম্ভব না । বাইরে যিনি বসে ইনি ফাইল জমা নিতে চায় না । বলে এভাবে ফাইল নেওয়ার নিয়ম নেই, বল্লাম আমি নিজে জমা দিতে চায়, বলে কবে হবে জানি না । পরে বাইরের দোকান গুলো থেকে জানতে পারি । টাকা ছাড়া গাড়ির নাম্বার হবে না । পরে জমা দিয়ে এসেছি , বলে কবে হবে জানি না , বললাম জমা নেন চেক দেন সমস্যা আছে কি , না থাকলে জমা নিন । সব সঠিক পেপার সমস্যা হবে না ।

চুয়াডাঙ্গা, Khulna 2 September 2026 7 views KHHPUV4E
0 Comments
Paid Public Hospital ৳250

X ray

একটা এক্স রে করতে সরকারি ভাবে লাগে ২৫০ টাকা... ২৫০ টাকা পেমেন্ট করার পর যখন সিরিয়াল ধরে এক্স রে করতে যাই যেখানে গিয়ে গোপন রুমে নিয়ে অতিরিক্ত টাকা দাবি করে এক্স রের সাথে সংযুক্ত যারা রয়েছে অতিরিক্ত টাকা ৫০/১০০ দিতে হবে তাহলে হলে রিপোর্ট দিবে না। জিম্মি করে টাকা নিয়ে তারপর রিপোর্ট দিছে। ঘটনা শেরে বাংলার অর্থোপেডিক হাসপাতালে।

Dhaka, Dhaka 2 September 2026 4 views DKGBZDVZ
0 Comments
Paid Public Hospital ৳10.0K

ওইখানে দালাল সিন্ডিকেটের মাধ্যমে রোগী কে অন্যত্র সরিয়ে নেওয়া

ওইখানের হসপিটালের পেলে বিভিন্ন দালাল চক্র থাকে সহজ সরল রোগীদের কে ভুল ভুল বুঝিয়ে অন্য হসপিটালে নিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে তারা পার্সেন্টেজ নিয়ে থাকে সে ক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ এইসব দালালদের বিপরীতে কোন ধরনের পদক্ষেপে নেয় না বা কোন ধরনের সতর্কীকরণ করে না যার ফলে গ্রাম বাঞ্চল থেকে আসা রোগীরা তাদের খপ্পরে পড়ে যায়

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKXWRSVM
0 Comments
Refused Land Office ৳7.0K

গজারিয়া উপজেলা

ভূমি অফিসে যেকোনো কাগজপত্র নিয়ে গেলে কাজ করাতে হলে টাকা ছাড়া চলে না জনগণ তাদের বেতন দিতে হয় সরকার বেতন দেয় না তাই দেখাচ্ছে তাই মনে হচ্ছে আমাদের জানা মতে আল্লাহর আল কোরআন হাতে দিয়ে ফলো করে তাদেরকে চাকরি দেওয়া উচিত টাকা ছাড়া ও কাজ করে না দুই একটা করে সাংবাদিক বড় বিচার করলেন

গজারিয়া, Dhaka 2 September 2026 5 views DK5DYXS8
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় টাকা ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না আগে পুলিশ ক্লিয়ারেন্স করতে সরকারি ফি ছিল মাত্র ৫০০ টাকা এটা বাড়িয়ে এখন করা হয়েছে ১৫০০ টাকা শুধু সরকারি ফি আচ্ছা এ প্রযন্ত শেষ হলেও ঠিক ছিল। সকল কাগজ পত্র অনলাইনে আপলোড করে অনলাইন ফি জমা দিয়ে নিশ্চিন্তায় ছিলাম কিন্তু থানার অফিসার ফোন দিয়ে দেখা করার কথা বলে টাকা দাবি করে। আর এখানে টাকা না দিলে ফাইল রিজেক্ট হওয়ার ভয় থাকে। তাই বাধ্য হয়ে আমার টাকা দেওয়া লাগছে।

হালুয়াঘাট, Mymensingh 2 September 2026 7 views MY9GXVSB
0 Comments
Refused Education Office ৳1.00M

পেনশন এর টাকা

আমার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক বরমি উচ্চ বিদ্যালয় থেকে রিটায়ার্ড হয়েছেন, তার পেনশনের টাকা উঠানোর জন্য বি এন পি নেতাকে ২ লাখ টাকা ঘুষ দিতে হবে। স্যার বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ভর্তি আছেন,তাহার ওপেন হার্ট সার্জারী হবে। স্যার বললেন তিনি ঘুষ দিয়ে এই টাকা নেবেন না।

শ্রীপুর, গাজীপুর।, Dhaka 2 September 2026 4 views DKLP8KX8
0 Comments
Paid Other public office ৳3.0K

থানায় জিডি করতে গিয়ে

২০২৫ সাথে সেপ্টেম্বর মাসে কিশোরগঞ্জ নিকলি হাওরে যাওয়ার সময় বাইক এক্সিডেন্ট করি। আমার পকেট থেকে ফোন পরে যায়। ফোনের মডেল আইফোন ১২। ওই এলাকার কিছু লোক আমার ফোন টা চুরি করে। আমি প্রায় ১ মাস চিকিৎসা শেষে আমি কটিয়াদি থানায় জিডি করতে যাই। জিডি করার পরে বলে জিডিতো সবাই করে ফোন বের করতে হলে টাকা লাগবে ৮ হাজার। পরে আমি ৩ হাজার টাকা দিয়ে আসছি। আমার ফোন আজ ১ বছর আজো অয়াইলাম না। ফোন হারানোর ৩ মাস পরেও ফোন কল ঢুকেছে আমার ই সিম লাগানো ছিলো। এক্সিডেন্ট এর ১ সপ্তাহ পরে ফোন খুজে দিবে এই বলে মিরপুর ১০ নাম্বারে একজন ডিবির লোক ১ হাজার টাকা নিয়েছে পরে আর খোজ খবর নাই। আর জীবনেও খু*ন হয়ে গেলেও থানায় যাবো না, আমার সাথে অন্যায় হলে সাথে সাথে নিজ থেকে প্রতিবাদ করবো

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 7 views DKJ64YB8
0 Comments