All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Passport Office

New passport

We went passport office but passport rejected our application due to color id card and student id card but we have black white id card. When we leave the passport office, a person of their as agent contact with me and he wants 4000 tk for passports and provide an token number. When we again submitted same file with that token the passport officer didn't ask any queries and approved these files.

Paid
Chittagong Mansurabad ৳2.0K
1 September 2026 6 CTLAXRTA
0 Comments
Other public office

ভারতে যাওয়ার সময় ঘুষ জোর করে নিয়েছিল। জিরো পয়েন্টে কাস্টমস অফিস এ।

পাসপোর্ট নিয়ে নিয়েছিল। পাসপোর্টএ সিল মারার সময়। আমি তখন স্টুডেন্ট টাকা ছিলো না অল্প কিছু টাকা নিয়ে অনার্স শেষ করে ঘুরতে যাচ্ছিলাম । আমি বলেছিলাম আমি বেকার মানুষ এখন ও কোন কাজ করি না আমার কাছে বেশি টাকা নেই । তারা বলছিল টাকা নেই তো ভারতে যাচ্ছ কেন। কত গালাগালি ও দিয়েছিল । এর বিচার চাই। আমার ৫০০ টাকা ফেরত চাই।

Paid
সাতক্ষীরা ভোমরা বর্ডার ৳500
1 September 2026 6 KHGUZGC9
0 Comments
BRTA

ফিঙ্গারপ্রিন্ট

ময়মনসিংহ বিআরটিএ অফিসে ফিঙ্গার দিতে গিয়েছিলাম। আমার একটা ফিঙ্গারপ্রিন্ট এ সমস্যা ছিলো । আঙ্গুলের ছাপ নিচ্ছিলো না। তাদেরকে বললাম এখন করনীয় কি। তারা বললো বিআরটিএ হেড অফিসে যেতে হবে। রিকুয়েষ্ট করে বললাম আমার সব ঠিক আছে একটা আঙুলের ছাপ নিচ্ছে না বলে আমার আবেদন টা বাতিল হয়ে যাবে। তখন বললো তাদের করার কিছু নেই । তখন আমি বাধ্য হয়েই বের হতে যাচ্ছি এমন সময় তারা বললো কাউকে ধরেছেন কি? তখন আমি বুঝতে পারলাম দালালের কথা বলছে হয়তো । আমি বললাম যে আমি নিজেই আবেদন করছি আর আমি যথেষ্ট ড্রাইভিং পারি তো কাউকে ধরার তো প্রয়োজন নেই । তো বের হয়ে অনেকক্ষণ বসে রইলাম । একজনকে দেখলাম হাতে কাগজ নিয়ে ঘুরাঘুরি করছে । অনেকজনকে এটা সেটা জিজ্ঞেস করছে । তখন তাকে গিয়ে বললাম এমন সমস্যা । তারপর সে বললো ৫ হাজার টাকা লাগবে এখুনি দিচ

Paid
ময়মনসিংহ ৳5.0K
1 September 2026 6 MYCW9CES
0 Comments
Other public office

আইডি

নির্বাচন অফিস বিষয় ছিল আইডি কার্ড আমি একজন প্রবাসী পার্সপোট এর চেয়ে বড় আইডি কি ঐখানে টাকা চাই ৮০০০যা আমার বোধগোম্ম হয় নাই।আইডি হল আমার মৌলিক অধিকার তার মাঝে আমাদের টাকা কেন দিতে হবে সরকারি চাকুরী করা ব্যাক্তি রা কেন টাকা চাইবে অতিরিক্ত????

Refused
গ্রাম ৳8.0K
1 September 2026 7 CTBAWPDR
0 Comments
Other public office

NID correction

আমি ১০১৪ সালে ভোটার হই তখন ঠিকঠাক বুজতাম না তাই ওখানে বাবার নাম ভুল হয়ে জায় সেটা ঠিক করতে আবেদন করি তারা ঠিক করে অনেক বছর এবং আমাকে জানাও যে কেন হচ্ছে না তো পরে একটা লোকের সাথে কথা হয় কাজ টা সে ২/৭ দিনের মধ্যে নির্বাচন অফিসার এর মাধ্যমে কাজ টা করাই দিতে পারছে টাকা লাগবে ২০০০০-৩৫০০০ হাজার টাকা

Refused
Chittagong ৳350.0K
1 September 2026 11 CTCBW67U
0 Comments
Land Office

নামজারি

আমার এলাকায় কোর্টস অব ওয়ার্ডস আছে বলে তহসিলদার মিউটেশন বা নামজারি করে দিবেনা বলেন। কিন্তু সেম খতিয়ান থেকে অন্য একজন ঘুষ দিয়ে নামজারি করে নেয়। সেটা এসিল্যান্ড অফিসকে জানানোর পরেও প্রতিকার মেলেনি কোনো। তাদের দাবি এই খতিয়ান থেকে নামজারি হবেনা। আগের কর্মকর্তা ঘুষ খেয়ে করতে পারে। এমন ভাষ্য ছিল তাদের।

Refused
গ্রাম ৳50.0K
1 September 2026 7 DK89VZJ2
0 Comments
Traffic Police

অভিযোগ দিতে গিয়ে তদন্তে আসার জন্য তাকে গাড়ি ভাড়া সহ ৫০০০ টাকা দিতে হবে তবে এতেও সেবা পাওয়া যায়

অভিযোগ দিতে গিয়ে তদন্তে আসার জন্য Asi/si তাকে গাড়ি ভাড়া সহ ৫০০০ টাকা দিতে হবে তবে এতেও সেবা পাওয়া যায় নি এভাবে ৩০থেকে ৩৫ হাজার টাকা চলে গেছে

Paid
বরগুনা সদর উপজেলা ৳30.0K
1 September 2026 13 BRWXSR5K
0 Comments
Traffic Police

আমার সব কিছু থাকার পরেও মামলা দেয়

আমার সব কিছুই ঠিক ছিলো আমি রেগুলার বাইক চালাই তার পরেও কাগজ নিয়ে ১০ মিনিট ধরে বসে থাকে আমি কোনো টাকা না দিতে চাইলে ২ টা মামলা দিয়ে দেয়

Paid
শান্তিনগর ৳4.0K
1 September 2026 14 DK9GX7PU
0 Comments
Land Office

নামজারি

১২ শতাংশ জমির নামজারি করার জন্য গিয়েছিলাম ইউনিয়ন ভূমি অফিসে তারা বলেছে আপনি আপনার থেকে আবেদন করুন এরপর আমরা পর্যালোচনা করব। আমি চিন্তা করলাম এর আগে আমি আবেদন করে আবেদনে ভুল হয়েছে তাই তাদের সাথে আলোচনা করলাম বিস্তারিত পরে আমার বক্তব্য শুনে বলল আমরা যদি আবেদন থেকে শুরু করে সবকিছু করি তাহলে টাকা লাগবে ২০০০০ এর কম হলে হবে না। পরে আমি অফার করলাম ১০০০০৳ রাজি হয়নি পরে না করে চলে এসেছি। এ দেশে ঘুষ দিলে সবকিছুই সম্ভব।

Refused
পটুয়াখালী, গলাচিপা, রতনদী তালতলী, আটখালী ভূমি অফিস ৳20.0K
1 September 2026 9 BRD6QWHG
0 Comments
Sub-Registry Office

খারিজ বাতিলের জন্য

সাব রেজিস্ট্রার অফিস থেকে ফাইল হাত বদল হতো টাকার মাধ্যমে। কিন্তু এসিল্যান্ড কোনো টাকা দাবি করেন নি। টাকা দাবি করেছেন অফিসের কর্মীরা "অফিস সহায়ক থেকে শুরু করে নাইব স্যার"

Paid
গৌরীপুর, ময়মনসিংহ ৳8.0K
1 September 2026 4 MYLCYUAW
0 Comments
Land Office

খারিজ

আমি একটি জমি খারিজ করার জন্য অনলাইনে আবেদন করি। তারপর ভূমি অফিসের নায়েব আমার আবেদন বাতিল করে দেন কারণ আমার দলিলে একাধিক দাগ নাম্বার ছিল। পরবর্তীতে উনার সাথে যোগাযোগ করলে আমাকে বিভিন্ন অযুহাত দিয়ে হয়রানি করে প্রায় ১ বছর পরে ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে আমার জমি খারিজ করে দেন।

Paid
গ্রাম ৳60.0K
1 September 2026 8 DK2Y39RN
0 Comments
Land Office

জমির নামজারি করার জন্য

জমির নামজারি করার জন্য ১১০০০ এবং দ্বিতীয় বার ৫৫০০ টাকা দেই আমি ঢাকায় থাকার কারণে বাধ্য হয়ে টাকা দিতে দিয়ে আসি প্রথম বার ৮ টি দাগের অংশের মধ্যে ৫ টি দাগ লিপিবদ্ধ করে এবং পরে বাকি ৩ টি দাগ উঠানোর টাকা দিয়ে আসি, আরো বেশি টাকা দাবি করে আনেক কষ্টে উল্লেখিত টাকা পরিশোধে বাধ্য হই।

Paid
চাঁদপুর , কচুয়া উপজেলার, মাঝিগাছা ভূমি অফিস ৳11.0K
1 September 2026 9 CTCB65C2
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স, লেবার লাইসেন্স,

ফেনী শহরের প্রতিটি দোকান - ফ্যাশন আউটলেট গুলো তে সরকারি নিময় ও অনুযায়ী সাপ্তাহিক শুক্রবার বন্ধ থাকার কথা থাকলেও তারা মাসিক চাদা চায় ৩০০০টাকা করে প্রতি দোকানে এটা বাধ্যতামূলক দিতে হবে লেবার কোড এর ডিসি মহাদয় সাহেব এবং লেবার আইনের মামলা ভয়বিধি দেখায় তাই ব্যবসা করতে হলে ৩০০০টাকা করে দিতে হবে।।।।। ২০০ টাকা লাগে লেবার লাইসেন্স মানে কর কারখানা লাইসেন্সের তারা ৩০০০টাকা করে প্রতি বছর নিয়ে থাকে।।।

Paid
ফেনী সদর ৳3.0K
1 September 2026 8 CTLBV78S
0 Comments
Other public office

lged

আমি একজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নিয়মিত ঠিকাদার। এখানে উপজেলা অফিস ২%,নির্বাহী প্রকোশলী ১%,এবং সিনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ারি,জুনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার, এস এ ইি,ল্যাব,একাউন্টস,সব মিলে ১.৫%,সরকারি মহা হিসাব নিরিক্ষণ অফিস. ২০% হারে ঘুষ না দিলে কনো বিল পাশ হয় না তাই বাধ্যতামুলক টাকা দিতে হয় এই টাকা না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে থাকে।

Paid
Sunamganj ৳10.00M
1 September 2026 12 SYLKNDQ7
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স করা

অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করেছিলাম। অনুমোদন করতেছিল না। পরে ৭০০০ টাকা দেওয়ার সাথে সাথে কাজ করে দিছে। মুল খরচ ছিল ৩৫০০ এর মত। বাকিটা ঘুষ

Paid
ঢাকা ৳3.5K
1 September 2026 11 DKGZ9BUW
0 Comments
Other public office

ম্যাজিস্ট্রেটের অনুমোদিত হওয়ার পরও পুলিশকে ঘুষ দিয়ে বের হওয়ার লাগে আর না হলে দীর্ঘ সময় আটকে রাখ

কোর্টে যাবিন পাওয়ার পর আসামিকে ঘুষ ছাড়া ছেড়ে দেওয়া হয় না

Paid
দিনাজপুর ৳500
1 September 2026 8 RNSEQDJP
0 Comments