All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,172 reports found
Report a bribe
Land Office

মিস কেস খতিয়ানের দাগ নাম্বার পরিবর্তন

আড়াই মাস যাবৎ প্রায় ১০ বার ব্রাম্মনবাড়িয়া গিয়েছি সাতগাঁও আমতলী বাজার থেকে। আমার বাবা একজন মুক্তি যোদ্ধা। উনাকেও মূল্যায়ন করেনি। রেকর্ড রুম এ এই ১০ দিনের শেষ দিনে তারা আমাকে সই মুড়ির একটা কাগজ দেয়। সেটা নেয়ার সময় বলেছিলাম এটা কি অনলাইন হয়েছে কিনা তারা বলে সেটা বলতে পারবে না। তারা বললো তাদের কাজ শেষ। কিন্তু যখন খারিজ করতে গেলাম ফাইল জমা দিলাম অ্যাসি ল্যান্ড বিজয় নগর বলল এটার দাগ নাম্বার পরিবর্তন হয়নি। এখন বলুন এই হয়রানির মানে কি? ২০০০০ টাকা দিলে নাকি ১৫ থেকে ২০ দিনেই অনলাইন হয়ে যেত। তার মানে ইচ্ছে করেই অনলাইন করেনি।

Refused
ব্রাহ্মণবাড়িয়া ৳20.0K
1 September 2026 4 CT28EE9B
0 Comments
Traffic Police

চেকপোস্ট /কাগজ চেকিং

চেকপোস্টের কাগজে নামে হয়রানি সবকিছু ঠিকঠাক থাকার পরও বিটের নামে ঘুষ দেওয়া লাগে আর যদি না দেই মামলা অযাজিত অনর্থক মামলা দিয়ে হয়রানি করে তাই হয় না থেকে বাঁচতে ঘুষ দেওয়া লাগে

Paid
ঢাকা চট্টগ্রাম ৳500
1 September 2026 14 CT74LJKS
0 Comments
Land Office

জমি নাম খারিজ করার জন্য এবং রেস্টোরি করার জন্য

চাঁদপুর থানা দিন কচুয়া থানা ১১৫ নম্বর মৌজা এবং 16 নম্বর মৌজা নাম খারিজ করার জন্য এবং রেজিস্ট করার জন্য এই টাকা পরিশোধ করেছি

Paid
চাঁদপুর ৳100.0K
1 September 2026 7 CTRG25WD
0 Comments
Passport Office

Police passport varificatio er somoi sobi e baddhotamolok ghos ditei hobe.

Dhaka Jurain alakai passport police varification er somoi apnak fon diye bolbe apnar passport er varification korar jonno ei document golo bikrumpur or ei market er niche niye ason. Je kono akta address dibe. Then bolbe taka din tee/nasta khete. 1,2,3,4 hazar taka ditei hobe. Manos boje tara taka adai kore. Noito voi dekhai passport pabe na. Vlo report dibe na.

Paid
Dhaka Jurain ৳3.0K
1 September 2026 9 DKZMJHNG
0 Comments
Land Office

বাবার জমি ছেলেদের নামে মিউটেশন করানোর জন্য

ধরুন একটা জমির মালিক বাবা মারা যাওয়ার পরে জমি টি মিউটেশন করে আমাদের ভাই-বোনদের নামে আনার জন্য তশিলদার এসিল্যানড অফিস তারা ঘুষ ছাড়া মিউটেশন করে না আর যদি ঘুষ না দেওয়া হয় তাহলে হয়রানির পর হয়রানি করতেই থাকে তাদের কাছে হাজিরার নামে দিনের পর দিন দিন ধার্য করে ।

Paid
মেহেন্দিগঞ্জ ৳25.0K
1 September 2026 4 BRQ5WUH9
0 Comments
Other public office

কাজের বিল

লটারিতে কাজ পাবার পর RHD/PWD executive engineer এর জন‍্য ৫%+ division এ ২%+ circle এ ৩.৫%+ Sde ও SAE ১০% ছাড়াও প্রতিটি স্টাফ টাকা ছাড়া কোন কাজ করেনা। টাকা না দিলে ব‍্যবহারও খারাপ করে। মূলত ঠিকাদারদেরকে জিম্মি করে ঘুষ আদায় করে। যারা ঘুষের টাকার অংকের কিছু ডিসকাউন্ট চায় বা কম দিয়ে ম‍্যানেজ করতে চায় তাদেরকে executive engineer-রা গোপনে তালিকাভুক্ত করে পরবর্তীতে আর কোন কাজ দেয় না। এমন খারাপ ব্যবহার করে যেন তাদের কাছে ভিক্ষা চাইতে গেছি! জঘন্য অবস্থা এই দেশের। এই দেশে কোন সুস্থ বা সৎ মানুষের বসবাস করার কোন সুযোগ নাই সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কারণে। খুবই হতাশাজনক। মাঝেমধ্যে মনে হয় এমন দেশে কেন জন্মগ্রহণ করালো মহান আল্লাহ..??!

Paid
ঢাকা ৳250.0K
1 September 2026 6 DKJST7FB
0 Comments
Land Office

জায়গার খাজনা

অভিযোগের বিষয়: লাউতা ভূমি অফিসে খাজনা/ভূমি সংক্রান্ত কাজে হয়রানি ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রায় ৩ বছর আগে আমি আমার ৪১ শতক জমির খাজনা সংক্রান্ত কাজে লাউতা ভূমি অফিসে যাই। আমি প্রবাসী হওয়ায় বিষয়টি নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। সংশ্লিষ্ট একজন কর্মচারী আমাকে একবারে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা না দিয়ে বারবার নতুন নতুন কাগজ নিয়ে আসতে বলেন। আমি প্রতিবার কাগজপত্র নিয়ে অফিসে গেলে আবার অন্য কাগজ আনতে বলা হয়। এভাবে আমাকে প্রায় দুই মাস অফিসে যাতায়াত করতে হয়। পরবর্তীতে ওই কর্মচারী আমার কাছ থেকে ৩,০০০ টাকা ঘুষ নেন। এরপর আমার ৪১ শতক জমির সঙ্গে আরও কিছু জমির খাজনা/হিসাব সংযুক্ত করে দেওয়া হয় বলে আমি দেখতে পাই এবং শেষ পর্যন্ত ৮ শতক জমি বিক্রির উদ্দেশ্যে আমাকে প্রায় ৪৫,০০০ টাকা খাজনা দিতে হয়। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত

Refused
সিলেট বিয়ানীবাজার লাউতা ভূমি অফিসে ৳3.0K
1 September 2026 6 SYN4USWQ
0 Comments
Education Office

এস এস সি নাম্বার পত্র ও প্রসাংশাপত্র বাবদ শিক্ষাথীর্ কাছ থেকে জন প্রতি ১০০০ টাকা নেওয়া হচ্ছে

রেজিষ্ট্রেশন কার্ড, এস এস সি নাম্বার পত্র, প্রসাংশা পত্র বাবদ প্রতি জন ১০০০ টাকা নিআ্চ

Paid
গাজীপুর জেলা সদর উপজেলা বাঘের বাজার উচ্চ বিদ্যালয় ৳1.0K
1 September 2026 9 DKNNMKYK
0 Comments
Public Hospital

ডাক্তার দের ছুটি পাশ

রাজধানীর মহাখালী তে অবস্থিত ডিএনসিসি হাসপাতালের হেড ক্লার্ক। কর্মরত মেডিকেল অফিসার দের দাপ্তরিক কাজে চরম অসহযোগীতা মূলক আচরণ করে, অহেতুক ভোগান্তির শিকার অধিকাংশ মেডিকেল অফিসার। কিন্তু তার চাহিদা মত টাকা দিলে মিলে পিতৃসুলভ আচরণ। এ ব্যাপারে হাসপাতাল প্রশাসন কমবেশি অবগত থাকলেও অজ্ঞাত কারণে বছরের পর বছর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Refused
ঢাকা,মহাখালী ৳2.0K
1 September 2026 10 DKVC9BFY
0 Comments
Public Hospital

চিকিৎসা সেবা

আমার বাবা হার্ড এ্যাটাক হওয়ার পড়ে তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট এ নিয়ে যাই সেখানে ক্যাথ ল্যাবে টেম্পোরারি প্রেসমেকার লাগাতে এ টাকা দিতে বাধ্য হই

Paid
ঢাকা ৳5.0K
1 September 2026 7 DK6JHAG4
0 Comments
Other public office

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

Paid
দিনাজপুর, সদর ৳2.0K
1 September 2026 4 RNRD2Q96
0 Comments
Accounts Office

বেতন উত্তোলন

বেতন চালু করতে হলে তাদের মিষ্টি খাওয়াতে হবে। এজন্য জনপ্রতি ২০০০ দিতে হবে। চাকরীজীবনে ঢুকে প্রথম ঘুষ দেওয়ার অভিজ্ঞতা এটা। টাকা না দিলে বিরম্ভনা, কালক্ষেপণ , শেষমেশ দিতে বাধ্য হয়েছি। আমি একা না একসাথে অনেকের।

Paid
তাহিরপুর, সুনামগঞ্জ ৳2.0K
1 September 2026 7 SY6U966W
0 Comments
Other public office

Govt. Shipping Office,Chattogram

জাহাজ থেকে সাইন অফ করতে গেলে ১০০০ টাকা দিতে হবে।পিয়ন ওই টাকা নিবে।তারপর আপনার কাজ করে দিবে।আর পিয়ন ওই টাকা থেকে একটা অংশ ওইখানে চাকরি করে সবাইকে দিবে।জাহাজ থেকে Voyage করে নামার পর যে ওইটা অনলাইন করা ওইখানে অনলাইনে উঠানোর পর ওনাকে ২০০ টাকা দিতে হবে।আবার পোর্ট হেলথ্ CDC বা নাবিক বই এ Endorsement করাতে চাইলে ২০০ টাকা আবার অনলাইনে করাতে ৪০০ টাকা এগুলো এখন ঘুষ না Rules করে ফেলছে।আপনি টাকা দিলে কাজ হয়ে যাবে নইলে আপনাকে অযথাই বসিয়ে রাখবে।এভাবে নৌ পরিবহন অধিদপ্তরে ঢাকা চট্টগ্রাম অফিসে মেরিনারদের সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে

Paid
চট্টগ্রাম ৳1.8K
1 September 2026 8 CTJKCFZ9
0 Comments
BRTA

বাইক রেজিষ্ট্রেশন

আমি আমার বাইক এর রেজিষ্ট্রেশন এর জন্য বিআরটিএ অফিসে যাই কিন্তু ফাইল গ্রহণে অসম্মতি জানায়।দালাল ঘুষ চায় ৩০০০, অনেক চেষ্টা আর ঘুরাঘুরির পর ঘুষ ছাড়া ফাইল জমা দিতে পারলেও আজ প্রায় ৩ মাস হয়ে গেল বাইক রেজিষ্ট্রেশন এর কাজ শেষ হচ্ছে না।( টাংগাইল বিআরটিএ)।

Only demanded
Tangail ৳3.0K
1 September 2026 7 DKD6EYWL
0 Comments