All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Paid Land Office ৳25.0K

বাবার জমি ছেলেদের নামে মিউটেশন করানোর জন্য

ধরুন একটা জমির মালিক বাবা মারা যাওয়ার পরে জমি টি মিউটেশন করে আমাদের ভাই-বোনদের নামে আনার জন্য তশিলদার এসিল্যানড অফিস তারা ঘুষ ছাড়া মিউটেশন করে না আর যদি ঘুষ না দেওয়া হয় তাহলে হয়রানির পর হয়রানি করতেই থাকে তাদের কাছে হাজিরার নামে দিনের পর দিন দিন ধার্য করে ।

মেহেন্দিগঞ্জ, Barishal 1 September 2026 6 views BRQ5WUH9
0 Comments
Paid Other public office ৳250.0K

কাজের বিল

লটারিতে কাজ পাবার পর RHD/PWD executive engineer এর জন‍্য ৫%+ division এ ২%+ circle এ ৩.৫%+ Sde ও SAE ১০% ছাড়াও প্রতিটি স্টাফ টাকা ছাড়া কোন কাজ করেনা। টাকা না দিলে ব‍্যবহারও খারাপ করে। মূলত ঠিকাদারদেরকে জিম্মি করে ঘুষ আদায় করে। যারা ঘুষের টাকার অংকের কিছু ডিসকাউন্ট চায় বা কম দিয়ে ম‍্যানেজ করতে চায় তাদেরকে executive engineer-রা গোপনে তালিকাভুক্ত করে পরবর্তীতে আর কোন কাজ দেয় না। এমন খারাপ ব্যবহার করে যেন তাদের কাছে ভিক্ষা চাইতে গেছি! জঘন্য অবস্থা এই দেশের। এই দেশে কোন সুস্থ বা সৎ মানুষের বসবাস করার কোন সুযোগ নাই সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কারণে। খুবই হতাশাজনক। মাঝেমধ্যে মনে হয় এমন দেশে কেন জন্মগ্রহণ করালো মহান আল্লাহ..??!

ঢাকা, Dhaka 1 September 2026 6 views DKJST7FB
0 Comments
Refused Land Office ৳3.0K

জায়গার খাজনা

অভিযোগের বিষয়: লাউতা ভূমি অফিসে খাজনা/ভূমি সংক্রান্ত কাজে হয়রানি ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রায় ৩ বছর আগে আমি আমার ৪১ শতক জমির খাজনা সংক্রান্ত কাজে লাউতা ভূমি অফিসে যাই। আমি প্রবাসী হওয়ায় বিষয়টি নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। সংশ্লিষ্ট একজন কর্মচারী আমাকে একবারে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা না দিয়ে বারবার নতুন নতুন কাগজ নিয়ে আসতে বলেন। আমি প্রতিবার কাগজপত্র নিয়ে অফিসে গেলে আবার অন্য কাগজ আনতে বলা হয়। এভাবে আমাকে প্রায় দুই মাস অফিসে যাতায়াত করতে হয়। পরবর্তীতে ওই কর্মচারী আমার কাছ থেকে ৩,০০০ টাকা ঘুষ নেন। এরপর আমার ৪১ শতক জমির সঙ্গে আরও কিছু জমির খাজনা/হিসাব সংযুক্ত করে দেওয়া হয় বলে আমি দেখতে পাই এবং শেষ পর্যন্ত ৮ শতক জমি বিক্রির উদ্দেশ্যে আমাকে প্রায় ৪৫,০০০ টাকা খাজনা দিতে হয়। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত

সিলেট বিয়ানীবাজার লাউতা ভূমি অফিসে, Sylhet 1 September 2026 6 views SYN4USWQ
0 Comments
Paid Education Office ৳1.0K

এস এস সি নাম্বার পত্র ও প্রসাংশাপত্র বাবদ শিক্ষাথীর্ কাছ থেকে জন প্রতি ১০০০ টাকা নেওয়া হচ্ছে

রেজিষ্ট্রেশন কার্ড, এস এস সি নাম্বার পত্র, প্রসাংশা পত্র বাবদ প্রতি জন ১০০০ টাকা নিআ্চ

গাজীপুর জেলা সদর উপজেলা বাঘের বাজার উচ্চ বিদ্যালয়, Dhaka 1 September 2026 9 views DKNNMKYK
0 Comments
Refused Public Hospital ৳2.0K

ডাক্তার দের ছুটি পাশ

রাজধানীর মহাখালী তে অবস্থিত ডিএনসিসি হাসপাতালের হেড ক্লার্ক। কর্মরত মেডিকেল অফিসার দের দাপ্তরিক কাজে চরম অসহযোগীতা মূলক আচরণ করে, অহেতুক ভোগান্তির শিকার অধিকাংশ মেডিকেল অফিসার। কিন্তু তার চাহিদা মত টাকা দিলে মিলে পিতৃসুলভ আচরণ। এ ব্যাপারে হাসপাতাল প্রশাসন কমবেশি অবগত থাকলেও অজ্ঞাত কারণে বছরের পর বছর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ঢাকা,মহাখালী, Dhaka 1 September 2026 10 views DKVC9BFY
0 Comments
Paid Public Hospital ৳5.0K

চিকিৎসা সেবা

আমার বাবা হার্ড এ্যাটাক হওয়ার পড়ে তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট এ নিয়ে যাই সেখানে ক্যাথ ল্যাবে টেম্পোরারি প্রেসমেকার লাগাতে এ টাকা দিতে বাধ্য হই

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DK6JHAG4
0 Comments
Paid Other public office ৳2.0K

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

দিনাজপুর, সদর, Rangpur 1 September 2026 7 views RNRD2Q96
0 Comments
Paid Accounts Office ৳2.0K

বেতন উত্তোলন

বেতন চালু করতে হলে তাদের মিষ্টি খাওয়াতে হবে। এজন্য জনপ্রতি ২০০০ দিতে হবে। চাকরীজীবনে ঢুকে প্রথম ঘুষ দেওয়ার অভিজ্ঞতা এটা। টাকা না দিলে বিরম্ভনা, কালক্ষেপণ , শেষমেশ দিতে বাধ্য হয়েছি। আমি একা না একসাথে অনেকের।

তাহিরপুর, সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 9 views SY6U966W
0 Comments
Paid Other public office ৳1.8K

Govt. Shipping Office,Chattogram

জাহাজ থেকে সাইন অফ করতে গেলে ১০০০ টাকা দিতে হবে।পিয়ন ওই টাকা নিবে।তারপর আপনার কাজ করে দিবে।আর পিয়ন ওই টাকা থেকে একটা অংশ ওইখানে চাকরি করে সবাইকে দিবে।জাহাজ থেকে Voyage করে নামার পর যে ওইটা অনলাইন করা ওইখানে অনলাইনে উঠানোর পর ওনাকে ২০০ টাকা দিতে হবে।আবার পোর্ট হেলথ্ CDC বা নাবিক বই এ Endorsement করাতে চাইলে ২০০ টাকা আবার অনলাইনে করাতে ৪০০ টাকা এগুলো এখন ঘুষ না Rules করে ফেলছে।আপনি টাকা দিলে কাজ হয়ে যাবে নইলে আপনাকে অযথাই বসিয়ে রাখবে।এভাবে নৌ পরিবহন অধিদপ্তরে ঢাকা চট্টগ্রাম অফিসে মেরিনারদের সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 8 views CTJKCFZ9
0 Comments
Only demanded BRTA ৳3.0K

বাইক রেজিষ্ট্রেশন

আমি আমার বাইক এর রেজিষ্ট্রেশন এর জন্য বিআরটিএ অফিসে যাই কিন্তু ফাইল গ্রহণে অসম্মতি জানায়।দালাল ঘুষ চায় ৩০০০, অনেক চেষ্টা আর ঘুরাঘুরির পর ঘুষ ছাড়া ফাইল জমা দিতে পারলেও আজ প্রায় ৩ মাস হয়ে গেল বাইক রেজিষ্ট্রেশন এর কাজ শেষ হচ্ছে না।( টাংগাইল বিআরটিএ)।

Tangail, Dhaka 1 September 2026 7 views DKD6EYWL
0 Comments
Paid Land Office ৳18.0K

নামজারি

নামজারি জমা খারিজ করতে অনলাইনে আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব সাহেব প্রস্তাব পাঠায় এসিলেন্ট অফিসে কিন্তু এসিল্যান্ড অফিস থেকে নামজারির আবেদনটি বাতিল করে। দ্বিতীয়বার আবেদন করে নায়েব সাহেবের কাছে গেলে নায়েব সাহেব পরামর্শ দেয় এভাবে খারিজ হয় না। অতিরিক্ত টাকা লাগে। কারণ জিজ্ঞাসা করলে বলে কিছুদিন পরপর উপর মহল থেকে অডিটের নামে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে তাই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা নিতে হয়। অবশেষে ১৮ হাজার টাকা দিয়ে খারিজ করা লাগছে।

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 8 views MYGXHH2L
0 Comments
Paid Accounts Office ৳780.0K

এনক্রিমেন্ট, বকেয়া টাকা, পে ফিক্সেশন

আমি রাজশাহী পলিটেকনিকের একজন শিক্ষক। রাজশাহী পলিটেকনিকের 65 জন নব্যযোগদানকৃত শিক্ষকদের শিক্ষা মন্ত্রনালয় থেকে দেওয়া এনক্রিমেন্টর অর্ডার হওয়ার পর টাকা পাওয়ার জন্য প্রত্যেককে ৮০০০ করে মোট ৫২০০০০টাকা এজি অফিস রাজশাহীকে দিতে হয়েছে । টাকাটা নিয়েছে এডিটর দাদা। এছাড়া চাকরিতে যোগদানের সময় আরো জনপ্রতি ৪০০০ টাকা করে মোট ২৬০০০০ দিতে হয়েছে পে ফিক্সেশন জন্য । সিনিয়র শিক্ষকদের কাছে শুনেছি এজ অফিস মানে ঘুষ। যে কোনো সেবা তথা টিএবিল, পে ফিক্সেশন, পেনশন, বকেয়া টাকা ইত্যাদির ক্ষেত্রে ২০% করে দিতে হয় তাদেরকে।

Rajshahi, Rajshahi 1 September 2026 10 views RJPYW8G8
0 Comments