All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,187 reports found
Report a bribe
Other public office

ঢাকা ওয়াসা উর্দু রোড। পানির বিল সংক্রান্ত অভিযোগ ।

ঢাকা ওয়াসার পানির মিটার রিডার মিটার প্রতি মাসে ২০০০ টাকা ঘুষ দাবী করে । না দিলেই পানির বিল বাড়িয়ে দেয় ।। এভাবে সে ২০০বাড়ি থেকে মাসে ২০০০ করে আদায় করে । তাহলে তার মাসিক ঘুষের পরিমাণ দাঁড়ায় ৪০০০০০( চার লক্ষ ) টাকা । এর কি কোন প্রতিকার নেই ???

Paid
ঢাকা দক্ষিণ । ৳3.0K
1 September 2026 7 DKQ9RHHH
0 Comments
Passport Office

পাসপোর্ট অফিস

স্টুডেন্ট পাসপোর্ট আবেদন করছিলাম আমার সার্টিফিকেট সব কিছু সো করছিলাম তাতে না কি হবে আমার আমাকে বলে কলে থেকে পিলছিবলের স্কাকর নিয়ে আরছে হবে তাহলে হবে না হয়লে হবে না।পরে 1100টাকা দাবি করে তখন আমি টাকা দেই তখন হয়। লালমনিরহাট পাসপোর্ট অফিসে

Paid
লালমনিরহাট পাসপোর্ট অফিস ৳1.1K
1 September 2026 9 RNAPBF3F
0 Comments
Other public office

উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য

আমার দশ বছর চাকরির পরে উচ্চতর গ্রেড পাবার কথা সেজন্য প্রথমে ডিডি অফিসে পাশ করে বিনা টাকায় একজনকে ফোন করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে যখন এটি আমার অফিসে আসে সেখান থেকে বলা হয় একাউন্টস অফিসের টাকা লাগবে এবং উনি যেহেতু কাজ করে ওনার উনিও কিছু টাকা নিবেন ৫-৬ হাজার টাকা লাগবে আমি দুই হাজার টাকা দ্বিতীয় চেয়েছিলাম কিন্তু তাতে রাজি হয়নি এখনো আমার উচ্চতরক রেট প্রাপ্তি হয়নি এজন্য

Only demanded
সিংগাইড়, মানিকগঞ্জ ৳5.0K
1 September 2026 8 DKNUDXPB
0 Comments
Passport Office

পাসপোর্ট

পাসপোর্ট নিজে করার সময় টাকা ব্যাংকে জমা দিয়ে সকল কাগজপত্র নিয়মমতো পূরণ করে জমা দিলে তারা সেটি জমা নেয়নি, বাজে আচরণ করে। তারপর তারা বলে এভাবে পেতে তিন মাস সময় লাগবে। যেখানে সকল প্রক্রিয়া আমি সম্পন্ন করলে ৬ থেকে ৭ হাজার খরচ হতো তা তাদের মাধ্যমে ১৫০০০/= টাকা জমা দিয়ে করতে হয়েছিল। ২য় বার সমস্যা হয় বাইরে যাওয়ার সময় বিএমইটি ট্রেনিংয়ের পর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়, সরাসরি গেলে তাদের নেট থাকে না, সার্ভার সমস্যা। অথচ ৫০০ টাকা বকসওস দিলে ৫ মিনিটে কাজ হয়ে যায়, নয়তো ২/৩ দিন তাদের অফিসে ঘুরতে হয়। এগুলো সমাধান করার কেউ নেই। বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ সম্পন্ন করতে হয়। পুলিশ ভেরিফিকশনের সময় আরেক ধাপ টাকা প্রদান করতে হয়। নেত্রকোনা থেকে।।

Paid
নেত্রকোনা ৳15.0K
1 September 2026 5 MYCAYZAV
0 Comments
Passport Office

passport

১ সপ্তাহ ধরে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এপ্লিকেশন জমা দিতে পারি নাই। একেক দিন একেক ভুল ধরে। শেষে NID সত্যায়িত পর্যন্ত করাইছে তারপরও এপ্লিকেশন জমা নেয়নি। পরে পাশে একটা ফটোকপির দোকানে গেলে বলে এতকাগজপত্র কিছু লাগবে না, শুরু এপ্লিকেশন টা দেন।তারপর দিন পাসপোর্ট অফিসে গিয়ে Biometric করে আসি

Paid
Nilphamari ৳6.0K
1 September 2026 5 RNA2KV8Z
0 Comments
BRTA

Owner Ship

ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত বিআরটিএ কর্মকর্তা পনেরশো টাকা দাবি করে তাহলে কাজ হবে এবং এই টাকা নেওয়ার জন্য যেখানে সিসি ক্যামেরা নাই ওনার টেবিলের পিছনে যেতে বলে এবং টাকা নে

Paid
Rangpur ৳1.5K
1 September 2026 7 RNKBEX3M
0 Comments
Land Office

খারিজ করা

আমি আমার কোম্পানীর একটি কাজ করার জন্য সেখানে গেলে আকুয়া ভূমি অফিস এর নায়েব ৫ লক্ষ টাকা চান পরে ৫ লক্ষ টাকা দিয়ে কাজটি করা লেগেছে। কারন দলিলে নাম এর বানান ভুল ছিল।

Paid
ময়মনসিংহ সদর ৳500.0K
1 September 2026 8 MY5MPPCZ
0 Comments
Other public office

উপজেলা খাদ্য অফিস

প্রতি মাসে চা বাগানের শ্রমিকদের সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে গম উত্তোলন করতে ফটিকছড়ি খাদ্য অফিস ও গুদামে প্রতিমাসে ৩০ টন গমের বাবদ প্রতিমাসে ৩০ হাজার টাকা দিতে হয়, যদি না দিতে অপারগ হয়, তাহলে বিভিন্ন ধরনের হয়রানি করে।

Paid
ফটিকছড়ি সদর ৳30.0K
1 September 2026 9 CTXSA9W4
0 Comments
Land Office

নামজারী

ক্রয় করা জমির নামজারী (খারিজ) করাতে গেলে প্রথমবার তাদের পরামর্শমতো সাড়া না দেওয়ায় আবেদনটি প্রত্যাখ্যাত হয। পরে বাধ্য হয়ে দাবীকৃত ১৫,০০০ টাকা দিয়ে খারিজ করতে হয়েছে।

Paid
ময়মনসিংহ ৳15.0K
1 September 2026 5 MY9ZLLPY
0 Comments
City Corporation

হোল্ডিং ট্যাক্স

হোল্ডিং ট্যাক্স দিতে গেলে অফিসার বলে আপনার বিল্ডিং রি অ্যাসেসমেন্ট করতে হবে। ট্যাক্স দুই গুন আসবে। আমাদেরকে ৩ লাখ টাকা দিলে রি অ্যাসেসমেন্ট করবো না।

Refused
ঢাকা ৳300.0K
1 September 2026 11 DKBXY558
0 Comments
Land Office

মিউটেশন

আমি আমার জমিটার মিউটেশন করানোর জন্য ভূমি অফিসে যায় সেখানে আমার বাবা কে অনেক ঘুরানো হয় এবং বড়ো অংকের টাকা দাবি করা কিছু টাকা দেওয়া হইলে ও কোন কাজ হয়নি সুধু তারিখ করে কাজ করেনা যার জন্য সকল চেষ্টা ব্যাথ্য করে দেওয়া হয় ২০ হাজার টাকার জমি ২০০২ সালে কিনা মিউটেশন করার জন্য ১ লাখ টাকার মত ঘুষ দিয়ে ও আজ করানো সম্ভব হয়নি

Refused
বাগেরহাট ৳20.0K
1 September 2026 6 KHQL85GQ
0 Comments