All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Passport Office ৳15.0K

পাসপোর্ট

পাসপোর্ট নিজে করার সময় টাকা ব্যাংকে জমা দিয়ে সকল কাগজপত্র নিয়মমতো পূরণ করে জমা দিলে তারা সেটি জমা নেয়নি, বাজে আচরণ করে। তারপর তারা বলে এভাবে পেতে তিন মাস সময় লাগবে। যেখানে সকল প্রক্রিয়া আমি সম্পন্ন করলে ৬ থেকে ৭ হাজার খরচ হতো তা তাদের মাধ্যমে ১৫০০০/= টাকা জমা দিয়ে করতে হয়েছিল। ২য় বার সমস্যা হয় বাইরে যাওয়ার সময় বিএমইটি ট্রেনিংয়ের পর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়, সরাসরি গেলে তাদের নেট থাকে না, সার্ভার সমস্যা। অথচ ৫০০ টাকা বকসওস দিলে ৫ মিনিটে কাজ হয়ে যায়, নয়তো ২/৩ দিন তাদের অফিসে ঘুরতে হয়। এগুলো সমাধান করার কেউ নেই। বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ সম্পন্ন করতে হয়। পুলিশ ভেরিফিকশনের সময় আরেক ধাপ টাকা প্রদান করতে হয়। নেত্রকোনা থেকে।।

নেত্রকোনা, Mymensingh 1 September 2026 5 views MYCAYZAV
0 Comments
Paid Passport Office ৳6.0K

passport

১ সপ্তাহ ধরে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এপ্লিকেশন জমা দিতে পারি নাই। একেক দিন একেক ভুল ধরে। শেষে NID সত্যায়িত পর্যন্ত করাইছে তারপরও এপ্লিকেশন জমা নেয়নি। পরে পাশে একটা ফটোকপির দোকানে গেলে বলে এতকাগজপত্র কিছু লাগবে না, শুরু এপ্লিকেশন টা দেন।তারপর দিন পাসপোর্ট অফিসে গিয়ে Biometric করে আসি

Nilphamari, Rangpur 1 September 2026 5 views RNA2KV8Z
0 Comments
Paid BRTA ৳1.5K

Owner Ship

ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত বিআরটিএ কর্মকর্তা পনেরশো টাকা দাবি করে তাহলে কাজ হবে এবং এই টাকা নেওয়ার জন্য যেখানে সিসি ক্যামেরা নাই ওনার টেবিলের পিছনে যেতে বলে এবং টাকা নে

Rangpur, Rangpur 1 September 2026 7 views RNKBEX3M
0 Comments
Paid Land Office ৳500.0K

খারিজ করা

আমি আমার কোম্পানীর একটি কাজ করার জন্য সেখানে গেলে আকুয়া ভূমি অফিস এর নায়েব ৫ লক্ষ টাকা চান পরে ৫ লক্ষ টাকা দিয়ে কাজটি করা লেগেছে। কারন দলিলে নাম এর বানান ভুল ছিল।

ময়মনসিংহ সদর, Mymensingh 1 September 2026 8 views MY5MPPCZ
0 Comments
Paid Other public office ৳30.0K

উপজেলা খাদ্য অফিস

প্রতি মাসে চা বাগানের শ্রমিকদের সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে গম উত্তোলন করতে ফটিকছড়ি খাদ্য অফিস ও গুদামে প্রতিমাসে ৩০ টন গমের বাবদ প্রতিমাসে ৩০ হাজার টাকা দিতে হয়, যদি না দিতে অপারগ হয়, তাহলে বিভিন্ন ধরনের হয়রানি করে।

ফটিকছড়ি সদর, Chattogram 1 September 2026 9 views CTXSA9W4
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারী

ক্রয় করা জমির নামজারী (খারিজ) করাতে গেলে প্রথমবার তাদের পরামর্শমতো সাড়া না দেওয়ায় আবেদনটি প্রত্যাখ্যাত হয। পরে বাধ্য হয়ে দাবীকৃত ১৫,০০০ টাকা দিয়ে খারিজ করতে হয়েছে।

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 5 views MY9ZLLPY
0 Comments
Refused City Corporation ৳300.0K

হোল্ডিং ট্যাক্স

হোল্ডিং ট্যাক্স দিতে গেলে অফিসার বলে আপনার বিল্ডিং রি অ্যাসেসমেন্ট করতে হবে। ট্যাক্স দুই গুন আসবে। আমাদেরকে ৩ লাখ টাকা দিলে রি অ্যাসেসমেন্ট করবো না।

ঢাকা, Dhaka 1 September 2026 11 views DKBXY558
0 Comments
Paid Land Office ৳3.3K

ভূমির খাজনা

ভুমির খাজনা দিতে হোল্ডিং নম্বর পেতে আমাকে এই টাকাটা দিতে ওনারা বাধ্য করেছে।না দিলে হোল্ডিং নম্বর দিচ্ছে না। হোল্ডিং নম্বর না পেলে অনলাইনে ভুমি টেক্স/খাজনা পরিশোধ করা যায় না।এই টাকা আমার কাছে থেকে নিয়েছে সাভার থানা আমিন বাজার ভূমি অফিস এবং মোহাম্মদপুর থানা রাম চন্দ্র পুর ভূমি অফিস।

শহর, Dhaka 1 September 2026 10 views DK8GWWH5
0 Comments
Refused Land Office ৳20.0K

মিউটেশন

আমি আমার জমিটার মিউটেশন করানোর জন্য ভূমি অফিসে যায় সেখানে আমার বাবা কে অনেক ঘুরানো হয় এবং বড়ো অংকের টাকা দাবি করা কিছু টাকা দেওয়া হইলে ও কোন কাজ হয়নি সুধু তারিখ করে কাজ করেনা যার জন্য সকল চেষ্টা ব্যাথ্য করে দেওয়া হয় ২০ হাজার টাকার জমি ২০০২ সালে কিনা মিউটেশন করার জন্য ১ লাখ টাকার মত ঘুষ দিয়ে ও আজ করানো সম্ভব হয়নি

বাগেরহাট, Khulna 1 September 2026 6 views KHQL85GQ
0 Comments
Paid Land Office ৳12.0K

খারিজ

আমার জমির রেকর্ড সমস্যা ছিল। সেটা কোট থেকে রায় পাই। তখন খারিজ করতে গেলে নানা সমস্যা তুলে ধরেন। কিছু টাকা ছাড়া ফাইল পরে থাকবে বলে জানান। পরে টাকা দিয়ে কাজ করতে বাধ্য হই।

সিরাজগঞ্জ, Rajshahi 1 September 2026 8 views RJVCAPJM
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট

পাসপোর্ট করতে গেলে, অফিসের দেওয়া সময় মোতাবেক উপস্থিত হই, দ্রুত করার জন্য ওখানকার সিকিউরিটি দায়িত্ব থাকা একজন আমার কাছ থেকে টাকা দাবি করে, কি আর করার টাকা কাজ শেষ করে আসি।

আফতাবনগর পাসপোর্ট অফিস, ঢাকা।, Dhaka 1 September 2026 9 views DK26PAB8
0 Comments
Refused Land Office ৳100.0K

নামজারি খতিয়ান

চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত কাট্টলি সার্কেল এর কাট্টলি তহসিল ভূমি অফিসের সরকারি স্টাফ ও ক্যাজুয়াল স্টাফ মিলে সিন্ডিকেট করে আমার দলিলের দাগটা ভিপি পড়েছে বলে (বাস্তবে ভিপি নয়), আমার নিকট চেয়েছিল। আমি সেটা প্রত্যাখান করেছিলাম। পরে নিজের প্রয়োজনে আরো কম টাকা দিয়ে করেছি। এরপর আমার মনে হয় বেশি দিয়েছি।

দক্ষিণ কাট্টলি, পাহাড়তলী, চট্টগ্রাম, Chattogram 1 September 2026 9 views CTBABBTE
0 Comments
Refused Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স/জন্ম নিবন্ধন

প্রবাসে আসার সময় পুলিশ ক্লিয়ারেন্স করা লাগে . ওটার জন্য কুমিল্লা তিতাস থানার ডিউটি অফিসার 3500 টাকা ঘুষ নেয়.

গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা, Chattogram 1 September 2026 7 views CT24UZGQ
0 Comments