All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Only demanded Land Office ৳350.0K

বি এস পর্চার জন্য ঘুষ চাওয়া

আমাদের কেরানীগঞ্জে গত কয়েক মাস ধরে বি.এস পর্চার কাজ চলতেছে। আমাদের ১২শতাংশ জায়গায় সব কাগজপত্র নিয়ে যেতে বলে আমরা সব কাগজপত্র দিয়ে আসার পর আমাদের একটি মোবাইল নাম্বার দেওয়া হয় এবং মাসখানেক পর যোগাযোগ করতে বলা হয়। কয়েকবার ফোন দেওয়ার পর তাদের অফিসে যেতে বলে অফিসে যাওয়ার পর বলা হয় আমাদের জায়গায় কিছু অংশ খাস দাগে পরছে। অথচ বায়া দলিল, নামজারি, খাজনা সবকিছু ঠিকঠাক আছে। তারা সব ঠিক করে দিবে এই মর্মে ৩,৫০,০০০ টাকা দাবি করে।

ঢাকা কেরানীগঞ্জ, Dhaka 1 September 2026 9 views DKPHKW87
0 Comments
Paid Passport Office ৳2.5K

new passport

আমি গেলাম নতুন পাসপোর্ট বানাতে, অনলাইন আবেদন করে আমি নিজে নিয়ে গেলাম, অনেখন সিরিয়াল থাকার পর আমার সিরিয়াল আছে কাগজ দিলাম, তারা একটা দুইটা পাতা উল্টিয়ে দেখালো, তারপর বলে এটা টিক নাই জমা নিবে না কেন তা বলেনি বলে শুধু বাহিরের দোকান থেকে করে আনতে,, তখন আমি দোকানে গেলাম বলে ২৫০০ টাকা দেন একটা সিল মেরে দিয় হয়ে যাবে,, আর যখন আমি সিল মেরে নিলাম টাইম শেষ তাও তারা জমা নিলো,,,,আগের মতো দুইটা পাতা উল্টিয়ে দেখলো সিল আছে, সাথে সাথে ফাইল হয়ে গেল,,,,,

Noakhali, Chattogram 1 September 2026 9 views CTDGT2HC
0 Comments
Paid City Corporation ৳40.0K

হোল্ডিং ট্যাক্স এর কাজ এবং নামজারি

হোল্ডিং ট্যাক্স এর নামজারি এবং ট্যাক্স সরকারি ভাবে কমানোর প্রক্রিয়া আছে। কিন্তু এটা করতে গেলে টাকা ছাড়া আবেদন কাজ হয়না। তাই ৪০ হাজার টাকা দিয়ে কাজ করাতে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, Dhaka 1 September 2026 10 views DKX42JFU
0 Comments
Paid Passport Office ৳2.5K

New passport

রায়েরবাগ পাসপোর্ট অফিস এ আমি যখন আমার নতুন পাসপোর্ট করতে যাই তখন আমায় জানায় আমি ময়মনসিং এর ভোটার তাহলে ময়মনসিং থেকে পাসপোর্ট করতে হবে এখানে পসিবল না বের হয়ে আসছিলাম তখন একজন ডাক দিলো আর বললো 3000 টাকা দিতে হবে পরে 2500 টাকায় রাজি হলো আর আমার পাসপোর্ট হলো কিন্তু তখন আর্মি ডিউটি তে ছিল তাদের সামনে এই লোকজন একটিভ ছিল যা খুব দুঃখজনক

রায়েরবাগ, Dhaka 1 September 2026 5 views DKSYXCWN
0 Comments
Paid Sub-Registry Office ৳300

জমির মুল দলিল সংগ্রহ

রেজিস্ট্রি অফিসের একজন নারী কর্মচারী তিনি আমার কাছে জমির মুল দলিল পেতে হলে তাকে ৩০০ টাকা দিতে হবে বলেছে। অতএব আমি বাধ্য হয়ে তাকে সেই টাকা দিই,

বরিশাল সদর, Barishal 1 September 2026 8 views BRAXSB47
0 Comments
Paid BRTA ৳5.0K

নতুন বাইক রেজিস্ট্রেশন

Ami amar notun bike er registration korate giyechi .amake bole unofficial ei gari registration korano jabena. Bat tex dewa hoy ni . Erokom aro onek low and order dekhano hocchilo . Pore bahire ber howar sathe sathe ek jon ashlo amke bollo extra ja khoroch jabe tar theke 5000 tk beshi dilei sob smoothly hoye jabe .

ঢাকা মিরপুর বিআরটিএ, Dhaka 1 September 2026 7 views DKUARQRC
0 Comments
Paid Land Office ৳1.0K

জমা খারিজ এর জন্য আবেদন

নামজারি আবেদন শেষে প্রতিবেদন এর জন্য তহসীল অফিসে যায় প্রায় সাড়ে দশটার দিকে,,,আমার কাগজ গুলো দেখে,, তার পরে বলে অফিস সহকারী কাছে নথি জমা দেন,,,তার পরে সে খানে গেলে আস্তে আস্তে বলে খরচ দিয়ে যান স্যার এর জন্য আর তা না দিলে স্যার রিপোর্ট দিবে না,,অনেক কথার কাটাকাটি হয় আমার সাথে,, এক পযায়ে গিয়ে আমি ৫০০ টাকা দিতে রাজি হয়,সে বলে স্যার মানবে না ১০০০ টাকা দিতে হবে, বাদ্য হয়ে ১০০০ টাকা দিলাম,। ততক্ষণে বিকাল ৩:৩০ বাজে সারাটা দিন অফিসে থাকা লাগছে,,, যদি টাকাটা প্রথমেই দিয়ে দিতাম তাহলে ১২ টার আগেই আমার কাজ হয়ে যেতো

বাপ্তা, Barishal 1 September 2026 8 views BRGVNVLH
0 Comments
Paid Other public office ৳10.0K

national ID card

আইডি কার্ড সংশোধনে প্রতারণা জন্ম তারিখ সংশোধনের জন্য নির্বাচন কমিশন অফিসে গেলে একজন আমলা মোট ১০,০০০ টাকা নেন, কিন্তু ৩ মাস ঘুরিয়েও কজ করেননি। শেষে একটি ভুয়া কাগজ ধরিয়ে দেন। বাধ্য হয় জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করাই, আজও আইডি কার্ড ঠিক হয়নি। টাকা নিয় কাজ না করার এই প্রতারণা বন্ধ হওয়া দরকার।

Sylhet, Sylhet 1 September 2026 9 views SYV2PWT5
0 Comments
Paid Land Office ৳60.0K

জমি ক্রয়

তেজগাঁও ও উজিরপুর ভূমি অফিস। তেজগাঁওয়ে সাব রেজিস্টার ও তার লোকজন ৪০ হাজার নিয়েছে নতুন আইনের ছুতো দিয়ে। দেড় লাখ চেয়েছিল, পরে ৪০ এর রাজি হয়েছে। আর উজিরপুর ভূমি অফিসে নানার সম্পত্তি রেজিস্ট্রির জন্য মা মৃত সেই ছুতো দিয়ে সাব রেজিস্টার ও তার লোকজন ১০ হাজার নিয়েছে। আর প্রত্যেক টেবিলে ২০০/৩০০ করে দিতে হয়েছে অথচ তারা বেতন নেয়। ব্যাংক এ টাকা পরিশোধ করতে গিয়েও ৫০০ করে নিয়েছে।

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DKVB4F4A
0 Comments
Paid Land Office ৳1.5K

খাজনা দিতে

ভূমির খাজনার রশিদ প্রয়োজন ছিল। খাজনা পরিষদ করেছি মাত্র ষাট টাকা তবে ঘুষ দিতে হয়েছে ১৫০০ টাকা এই হচ্ছে দেশের অবস্থা। রাজউকে আরো ভয়াবহ অবস্থা। ভবন নির্মাণের প্লান পাশ আনতে গেলেই দশ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয় এই টাকা চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকের পকেটে যায়। অপশনে রাজউক সংস্থা টিকে যুক্ত করুন। রাজউকের দুর্নীতি আরো ভয়াবহ, প্রত্যেকটি আবাসন কোম্পানি থেকে তারা মাসে কোটি কোটি শতকোটি টাকা ইনকাম করে।

ঢাকা, Dhaka 1 September 2026 6 views DK36EXJ3
0 Comments