All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Only demanded Other public office ৳50.0K

Trading Corporation of Bangladesh

ডিসি অফিস কর্তৃক ঘুষ এবং না দেওয়ার প্রেক্ষিতে ইসিবি অফিসের দিদিকে ওভার ফোনে কমপ্লেন প্রদান যার পরিপ্রেক্ষিতে টিসিবি রংপুর জোনাল অফিস থেকে ডিলার কে শোকজ প্রদান। এবং টাকা না দিলে লাইসেন্স স্থগিত করবে এবং বাজেয়াপ্ত করবে প্রতি রমজান এবং কোরবানির ঈদের সময় ভ্রাম্যমাণ ট্রাকসেল হতে ১০০০ করে টাকা প্রতি গাড়ি প্রতি ডিলারের কাছ থেকে পৃথিবীর রংপুর বর্তমান নিয়ে থাকে টাকা না দিলে নানাবিধ সৌকজ লেটার প্রদান করে এবং লাইসেন্স ক্যান্সেলের ভয়-ভীতি প্রদর্শন করে তিনি তার অফিসে ডেকে বিভিন্ন ডিলারকে নানাভাবে হয়রানি এবং ব্যবহার খারাপ করে এর তীব্র প্রতিবাদ এবং বিচার আশা করছি।

Rongpur, Rangpur 1 September 2026 11 views RNDJ2773
0 Comments
Paid Other public office ৳200.0K

টেন্ডার এ কাজ দিয়ে ঘুষ চায়

বাংলাদেশ রেলওয়ে পুলিশ এ ইজিপি টেন্ডাত এর মাধ্যমে একটি কাজ পেয়েছি, কিন্তু তারা কোনো মাল না নিয়ে আমাকে খরচের যৎসামান্য টাকা দিয়ে পুরোটা নিয়ে নিয়েছে।

ঢাকা, Dhaka 1 September 2026 10 views DK94X8XZ
0 Comments
Paid Passport Office ৳10.0K

রিনিউ এবং নামের বানান পরিবর্তন

Police officers ভেরিফিকেশনের জন্য টাকা চায় ৫০০০ তা দেওয়ার পর ৫/৬ মাস সময় চলে যায় পরে আবার যোগাযোগ করলে টাকা চায় কিন্তু বিশেষ জরুরী হওয়ার জন্য আরও ৫০০০ টাকা দিলে কয়েক দিনের মধ্যে পেয়ে যাই

সিলেট, Sylhet 1 September 2026 15 views SY2GKYS9
0 Comments
Paid Other public office ৳1.0K

জ্বালানি তেল বিক্রি লিটার পরিমাপ অনুমোদন

জ্বালানি তেল বিক্রির পরিমাপ অনুমোদনের জন্য সরাসরি ফি ছিলো ২৪০০ টাকা কিন্তু আমার কাছে নিয়েছে ৩৪০০ পরিমাপ ঠিক আছে কিনা দেখার জন্য নাকি লাগে ১০০০ টাকা আমাকে ভাউচার দিয়েছে ২৪০০ টাকার বাকি ১০০০ টাকার ভাউচার দেইনি

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 11 views MY47GC8F
0 Comments
Paid Passport Office ৳20.0K

রিনুউ ইসু

২০২৪ সাল থেকে আমার বাবার পাসপোর্ট এর সমস্যা।সার্ভারে পুরান পাসপোর্ট এর তথ্য মেলেনা।ঢাকা হেড অফিসে গিয়েও সমধান হয়না।নওগাঁ অফিস থেকে চিঠি পাঠিয়েও সরাসরি হেড অফিস আগারগাও ২বছর ধরে ঘুরে ঘুরেও সমাধান হয়না।আমি একজন মাস্টার্স পাস, আমি চাইনি কোন রকম টাকা দিয়ে সমাধান করতে যারা কারনে ২বছর ধরেও সমাধান মেলেনি পরে এক লোক মাধ্যমে ২০হাজার টাকার বিনিময় ২১দিনে কাজ করে দেয়।যেটা আমি ২বছরে নিজের চেস্টাই সফল পাইনি আফসোস বিভাগিয় প্রধান থেকে শুরু করে নির্বাহি পরিচালকরা খুব আশা দেয় কিন্তু ২বছরেও যেটা করেনি সেটা ২০হাজারে ২১দিনে করে দিল

নওগাঁ, Rajshahi 1 September 2026 10 views RJFVALKX
0 Comments
Paid Other public office ৳30.0K

ফ্যামিলি প্লানিং এ আনসার মোতায়েন

রংপুর জেলার উপজেলা আনসার অফিস থেকে যোগাযোগ করে বলা হয়েছিলো হাসপাতালের ফ্যামিলি প্লানিং গুদামে গুদামরক্ষী হিসেবে ডিউটি হবে ১ বছর টাকা পাবা ২ লাখের উপরে এখন তোমাকে ওখানে পরীক্ষায় কারসাজি করে পাশ করাবো টাকা দিতে হবে ৫০০০০ হাজার শেষে ৩০০০০ টাকায় ডিউটি দেয় কিন্তু এখানে ডিউটি হয়েছে মাত্র ৬ মাস। আমি নিজে প্রতারিত

রংপুর, Rangpur 1 September 2026 12 views RNKL6XYR
0 Comments
Paid Other public office ৳900

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রবাসীদের বিদেশে যাওয়ার আগে যেই ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং

প্রবাসীরা বিদেশে যাওয়ার আগে যে প্রশিক্ষণ নেয় বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণ সেন্টার থেকে তেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ও চিনাইরয়ে অবস্থিত একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এখানে প্রবাসীরা ট্রেনিং নিয়ে থাকেন বিদেশে যাওয়ার আগে সেই ট্রেনিং এর ভর্তি ফি হচ্ছে সরকারিভাবে ৩০০ টাকা কিন্তু এখানে ঘুষ বাবদ আরো অতিরিক্ত ৬০০ টাকা যোগ করে ৯০০ টাকা করে নেওয়া হয়

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 1 September 2026 11 views CTQHRKNE
0 Comments
Paid Other public office ৳200

জন্ম নিবন্ধন

প্রতিটি টি স্বাভাবিক জন্ম নিবন্ধন করতে গেলে 200/- টাকা হারে ফি নিচ্ছে, গণহারে , এই ফি এর অতিরিক্ত টাকা প্রতিদিন কার পকেটে যাচ্ছে। প্রতিদিন চলমান এভাবে, এছাড়াও বিদেশে যাওয়ার জন্য ছেলেদের বয়স বাড়িতে জন্ম নিবন্ধন করে দিচ্ছে 4000- 5000 টাকার বিনিময়ে , মেয়েদের বিবাহের জন্য 5000- 10000 টাকার বিনিময়ে। অরহর হচ্ছে এই বানিজ্য।

নোয়াখালী, চাটখিল, 05নং মোহাম্মদপুর ইউনিয়ন, Chattogram 1 September 2026 10 views CTVN7YDL
0 Comments
Refused Land Office ৳8.0K

নামজারি

ওয়ারিশ সুত্রে ও দলিল সুত্রে সম্পত্তির নামজারি করার জন্য ইউনিয়ন ভুমি অফিসে গেলে। সেখানে কর্মরত সহকারী নায়েব বা সহকারী তহশীলদার আমার কাছে বলে যে, এমনিতে ১০-১৫ হাজার নেই, তুমি যেহেতু ছাত্রদলের নেতা তাহলে তুমি ৮,০০০/- টাকা দিও। আমি বললাম খরচ তো হাজার বারশোর বেশি নয়। তিনি বলল "তুমার সাথে তর্ক করতে এখানে বসিনি, কাজ করলে করাও না হলে যাও"

Daudkandi cumilla, Chattogram 1 September 2026 8 views CT69U6LC
0 Comments