All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Education Office ৳5.0K

এমপিও আবেদনের ফাইল উপজেলা হতে ছাড়

আমি ৪র্থ গণবিজ্ঞতিতে ডুমুরিয়া উপজেলার একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি এবং আমার এমপিও করানোর জন্য যথারীতি আবেদন করি। ফাইল উপজেলাতে গেলে প্রধান শিক্ষক বলে টাকা ছাড়া ডুমুরিয়া শিক্ষা অফিসার ফাইল ছাড়বে না তখন প্রধান শিক্ষককে নিয়ে থানা শিক্ষা অফিসে যাই। প্রধান শিক্ষকের মাধ্যমে ৩০০০ টাকা দিলে তিনি ফেরত দেন এবং বলেন ৫০০০ টাকা দিতে।আবশেষে ৫০০০ টাকা দেই এবং তারপর সেইদিন রাতে ফাইল জেলায় ফরওয়ার্ড করে দেয়। আর কোথাও কোন টাকা দেয়নি

ডুমুরিয়া শিক্ষা অফিস, Khulna 1 September 2026 8 views KHAQP8YC
0 Comments
Refused BRTA ৳2.0K

গাড়ির নাম ট্রান্সফার

আমি প্রথমে বাইকের ডকুমেন্ট সবকিছু করে নিয়ে যাই-আমার বাসা উত্তরায় সেখান থেকে_উনারা অনেক ভুলভাল বোঝানোর চেষ্টা করে- প্রথমে বলে রাখি শুরুতেই একজন গার্ড আমাকে বলেছিলো আমি সবকিছু করিয়ে দিবো পরে ওনার নাম্বার আমাকে দিয়ে রাখেন_এরপর যখন আমি সবকিছু জমা দিতে যাই- উনি আমাকে অনেক উল্টাপাল্টা বোঝায় -একটা সিগনেচার নাকি অনেক সমস্যা আমি বলতেছি সিগনেচার লাগলে আরো দিব উনি বলতেছে এখন সিগনেচার দিলে হবে না আপনি অনলাইনে সাবমিট করে ফেলেছেন আরো অনেক কথা_এরপর ওই গার্ডের সাথে যোগাযোগ করি উনি টাকা দাবি করে আসলে এরা দুইজন একই চক্রের লোক পরে বুঝতে পারি_যখনই আমি বলছি টাকা দিব আপনি আমার কাজটা করিয়ে দিন এরপর উনার কাছে আবার পুনরায় গেলাম তখন উনি সিগনেচার করে দিল আর সব কিছু ঠিক মানে টাকার কথা যখনই বলছি দিবো তখন সব ঠিক

কেরানীগঞ্জ-ইকুরিয়া বিআরটি, Dhaka 1 September 2026 7 views DK4989Z5
0 Comments
Paid Other public office ৳35.0K

সৌদি আসার সময় মেডিকেল জিম্মি।

সৌদি আসার ১ম ধাপ হলো সরকারি মেডিকেল টেষ্ট এলাউ বা এপ্রোভ হওয়া। আমি বেসরকারি মেডিকেল থেকে আমার টেষ্ট করর পর আমার স্আাস্থের অবস্থা সম্পূর্ণ ফিট ছিল। যখন আমি রিকোটমেন্ট এজেন্সি থেকে সরকারি মেডিকেল এপয়েনমেন্ট নিয় তখন, মেডিকেল এর দারোয়ান বলে, "আগে থেকে টাকা দিয়ে কথা না বলে রাখলে মেডিকেল ফিট হয়না" মেডিকেল ফিট হওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩৫০০০ টাকা নিয়েচে৷

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DK8RX8MZ
0 Comments
Paid Accounts Office ৳50.0K

প্রতিবন্ধী ছোট ভাইয়ের পারিবারিক পেনশন

২০১৬ সালে পিতার মৃত্যুর পর পেনশন ভোগ করেন মা। ২০২১ সালে মা মারা যান। নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী সন্তান পেনশনের দাবীদার। ডিসি অফিস, সিভিল সার্জন, অফিস, পৌরসভায় বহুবার কয়েকমাস দৌড়াদৌড়ি ক কাগজপত্র প্রস্তুত করে আটকা পড়লাম জেলা একাউন্টস অফিসে। আইনের ফ্যাঁকরা দেখিয়ে ফেরত পাঠালো। হবে না। দৌড়ালাম মহা হিসাব নিয়ন্ত্রক বরাবর। কয়েকমাস পর একই উত্তর না। ২০২৫ সালে জেলা একাউন্টস অফিস থেকে ফোন পেয়ে দৌড়ালাম সেখানে। তারা পেনশন রানিং করে দিবে বিনিময়ে এরিয়ার যা পাওয়া যাবে (৩লক্ষ ২০ হাজার টাকা) ছেড়ে দিতে দাবী। রাজী হলাম না। আবার গেলাম মহা হিসাব নিরীক্ষণ অফিস, ঢাকায়। তারা পরামর্শ দিলা জেলা অফিস যা অফার দিয়েছে তাতেই রাজী হয়ে পেনশন চালুর ব্যবস্থা করেন। একটা পর্যায়ে কোন ভাবেই হচ্ছে না দেখে DAO এর সাথে ফয়সালা করি।

গাইবান্ধা জেলা শহর, Rangpur 1 September 2026 8 views RN7H2EXV
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য গিয়েছিলাম। পরে বলতেছে যে আমার পুলিশ ক্লিয়ারেন্স করতে ২৫০০ টাকা লাগবে। আমি বললাম ব্যাংক চালান ১৫০০ আমি ২৫০০ দেব কেনো। বললো আমাদের একটা খরচ আছে।

ছাতক, Sylhet 1 September 2026 10 views SYPGZ2B9
0 Comments
Paid Passport Office ৳40.0K

পাসপোর্ট ফরম জমা দেওয়ার জন্য

আমার কম্পিউটারের দোকান আছে। জনগণকে পাসপোর্ট ফরম পূরণ করে পাঠালে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজপত্রের চাপ, সার্ভার সমস্যাসহ অনেক রকমের অজুহাত দিয়ে ফেরত পাঠায়। আবার বাইরে থাকা আনসার সদসদ্যকে অথবা অফিসের কাউকে ১৫০০ টাকা দিলেই কোন সমস্যাই আর সমস্যা থাকে না। অনায়াসে হয়ে যায়। যে সকল কাগজ চাই তার আর লাগে না। ফলে বাধ্য হয়ে আমাকে যত জনের ফরম দিয়ে পাঠায় কাগজ প্রতি ১২০০/- টাকা করে অফিসে দিতে হয় যাহা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অত্যন্ত কষ্টের। এভাবে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকারও বেশি অনিচ্ছাকৃত বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। একজন গরীব মানুষের এই ভাবে ঘুষ দিতে বাধ্য হওয়াটা একজন সচেতন নাগরিক হিসেবে ঘৃণা করি। আমরা এই সিস্টেম থেকে মুক্তি চাই।

Chapainawabganj, Rajshahi 1 September 2026 9 views RJ34GZHR
0 Comments
Paid Passport Office ৳5.0K

New passport issues

সব ডকুমেন্টস থাকার পরও দালালের মাধ্যমে কাজ করতে হয়,অন্যথায় আবেদন রিজেক্ট করে দেয়। ঘটনাটি ঘটেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। বাড়তি টাকা দিয়ে পাসপোর্ট তৈরি করতে হয় আমাকে।

Coxs Bazar, Chattogram 1 September 2026 9 views CT9FE8BW
0 Comments
Refused Land Office ৳6.0K

নামজারী

নামজারী অনলাইন আবেদন সহ প্রয়োজনীয় সকল ডুকুমেন্ট থাকা সত্ত্বেও তসিলদার,সার্ভেয়ার অন্যান্য কর্মচারী প্রায় ৬০০০ টাকা ঘুষ চেয়েছে। পরে আমি চলে আসি

ভোলা-লালমোহন, Barishal 1 September 2026 8 views BR2KPFWJ
0 Comments
Paid Passport Office ৳1.5K

প্রাইভেট সার্ভিসের প্রতায়ন দেয়া ছিল তারপর বলছে হবে না পরে ১৫০০ টাকা ঘুষ দেয়া লাগছে

প্রাইভেট সার্ভিসের প্রতায়ন দেয়া ছিল তারপর বলছে হবে না পরে ১৫০০ টাকা ঘুষ দেয়া লাগছে এখন আমার প্রয়োজন বাধ্য হয়ে দিয়ছি

রংপুর, Rangpur 1 September 2026 8 views RNVHK2V3
0 Comments
Paid Other public office ৳20.0K

জাতীয় পরিচয়পত্র সংশোধন

জাতীয় পরিচয় পত্র সংশোধন এর জন্য আবেদন করেছি অনলাইনে ৯ মাসেও কেনো কাজ হচ্ছিলো না বিধায় যোগাযোগ করি তখন দালাল মারফত ঘোষের টাকা চাওয়া হলো

শহর, Dhaka 1 September 2026 9 views DKX5WEPG
0 Comments
Paid Land Office ৳6.0K

ভুমি নামজারি

আমার বাড়ীর জমির নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিসে যাই কাগজপত্র দেখে আবেদন করে তার পর ভুমি কর্মকর্তা ৬০০০ হাজার দাবি করে যার সরকারি মুল্য ১১৭০ টাকা আমি ৬ হাজার টাকাই দেই এবং আমার নামজারি হয় বি:দ্র: এর আগে আমি নিজে আবেদন করে কাগজপত্র জমা দেই কিন্তু নামজারি হয় নাই। ঘুষ ছাড়া এসিল্যান্ড অফিস এর ফাইল এক টেবিল থেকে অন্য টেবিল এ যায় না।

নান্দাইল, Mymensingh 1 September 2026 9 views MY3XEX9W
0 Comments