All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Other public office

বয়লার অফিস

বয়লারের বাৎসরিক নিবন্ধন এর জন্য এই টাকা দেয়া হয়েছে। আমাদের ফ্যাক্টরি টি কমপ্লায়েন্স ফ্যাক্টরি। নিয়ম অনুযায়ী আবেদনের সাথে সাথে বাৎসরিক নিবন্ধন অনলাইনে আপডেট করা হত তাহলে কোম্পানি এই টাকা দিতে বাধ্য হতনা। বয়লার অফিসের নিয়ম অনুযায়ী সকল কার্যক্রম যথাযথভাবে মেনে চলা হয়। আমার ১৮ বছর চাকরি জীবনে এই প্রথম ঘুষের টাকা দিতে বাধ্য হয়েছি। আল্লাহ বয়লার অফিসের লোকদেরকে হেফাজত করুক। আমিন

Paid
উত্তর ইপিজেড ৳150.0K
1 September 2026 7 RNT5DXAZ
0 Comments
Other public office

পিতার নাম সংশোধন

আমার ভোটার হবার জন্য যখন আবেদন করতে যাই তখন চোখে পরে আমার সার্টিফিকেট এ বাবার নামের বানান ভুল এসেছে। এই বানান সংশোধন করতে আমি আমার স্কুলে যাই। সেখানে দায়িত্বরত শিক্ষক আমাকে প্রায় ২ মাস ঘুরিয়েছেন তারপর আমার থেকে ১৮০০ টাকা দাবি করেন যেখানে আবেদন এর সরকারি খরচ মাএ ৫০০ টাকা। ৫ মিনিটের কাজের জন্য ১৩০০ টাকা দাবি করেন শেষ পর্যন্ত ৮০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম।

Paid
নাগরপুর, টাংগাইল ৳800
1 September 2026 8 DKGMGH4F
0 Comments
Land Office

Plan Pass for Building

বাড়ি বানানোর জন্য আমার এক আঙ্কেল ৫ লাখ টাকা ঘুষ হিসেবে দিয়েছিলেন। কিন্তু ৬ মাস হয়ে গেলেও কোনো খবর নেই। শেষমেশ অফিস থেকে জানানো হয়েছে যে, তারা নিশ্চিত নয় কবে প্ল্যান পাস হতে পারে। তাই আঙ্কেলের বিল্ডিং বানানোর কাজও বন্ধ হয়ে গেছে।

Paid
Dhaka ৳500.0K
1 September 2026 9 DKZP84W7
0 Comments
Other public office

Citizenship Certificate

একটা নরমাল নাগরিকত্ব সনদ এটার জন্য আসলে কোন টাকা পয়সাই লাগে না। কিন্তু তারা প্রতি মানুষ থেকেই ১০০ টাকা করে নিয়ে রেখে দেয়। এটার আসলে কোন রিসিটও নাই, কোন কারণও নাই।

Refused
Mdpur ৳100
1 September 2026 7 DKEXK4B9
0 Comments
Other public office

HSC প্র্যাকটিক্যাল পরীক্ষা

HSC প্র্যাকটিক্যাল পরীক্ষা জন্য 1000 টাকা চাওয়া হয়, এই টাকা দিতে চাই নি বলে আমাকে অন্য একটা রুমে নিয়ে বসানো হয়, প্রিন্সিপাল আমার admit card কেড়ে নেয়। রুমে একাই আমি । পরিত্যক্ত রুম ছিল । সব কিছু ময়লা । বিভিন্ন হুমকি ও দেওয়া হয় । চাপে পড়ে বাধ্য হই দিতে

Paid
গাইবান্ধা ৳1.0K
1 September 2026 10 RNKQGS8S
0 Comments
Other public office

Police Clearance

আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছিলাম। থাবা থেকে একটি নাম্বার থেকে কল দিয়ে আমার কাছে ডিরেক্ট উনি বলেন যে "Police clearance করতে তো আমাদের কিছু কস্ট আছে আপনি তো জানেনই, দিয়ে দিয়েন ভাই।" কিন্তু আমি দেই নাই যার কারণে আমি পুলিশ ক্লিয়ারেন্স পাই নাই।

Refused
Habiganj Sadar ৳500
1 September 2026 9 SYA9VTCV
0 Comments
Public Hospital

Blood group test

আমি চাকরির জন্য মেডিকেল করাতে এসেছিলাম। আমার একসাথে অনেকগুলো কাজ হাতে ছিল। পূর্বে যখন আমি মেডিকেলে এসেছিলাম অনেকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার ঝামেলা হতো। যেহেতু আজকে আমার কাজের চাপ এই সকল বিবেচনায় এদের সাথে কোন ঝামেলা করে নিয়ে তারা ১০০ টাকা চেয়েছে কিন্তু আমাকে কোন রিসিট দেয়নি। আমিও আজকে আবার কোন ঝামেলায় যেতে চাইনি। কিন্তু তারা আমার কাছ থেকে যে ১০০ টাকা নিল এটা তো দুর্নীতি তাই না? এরকম আমার কাছে আর অপরিচিত অনেকে বলেছে যে রক্ত পরীক্ষা করতে গেলে ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করতে গেলে টাকা লাগে ১০০ টাকা করে রেখে দে কিন্তু রিসিট দেয় না। দুর্নীতি বন্ধ হোক।

Paid
Cumilla ৳100
1 September 2026 9 CTHAHV3E
0 Comments
Other public office

গননাকারী নিয়োগ

উপজেলার পরিসংক্যান অফিসার নৌযান শুমারীর গণনাকারী হিসেবে নিয়োগ পাইয়ে দেয়ার জন্য ২০০০ টাকা চেয়েছিল নতুবা কারো সুপারিস আনার কথা বলছিল। আমি রাজি হইনি।

Refused
গলাচিপা , পটুয়াখালী ৳2.0K
1 September 2026 8 BRZF44V4
0 Comments
Education Office

বেতনের বকেয়া বিল প্রস্তুত করে হিসাবরক্ষন অফিসে প্রেরন

জুলাই-২০২৫ সালে একজন প্রাথমিক শিক্ষকের বেতন এর ৫% ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হয় নাই। ফলে সে ৮৭৯ টাকা কম পায়। পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসে সেই বকেয়া বিল প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষন অফিসে দরখাস্ত দেয়া হয়। আজ ১৩ মাস অতিক্রান্ত হলেও সেই বকেয়া পাওয়া যায় নাই। কিছুদিন অফিসে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন দেয়া হয়। সে ইনিয়ে বিনিয়ে ঘুষ দাবি করে। অফিস প্রধান টাকা ছাড়া এইসব সাইন করে না নাকি! অধীনস্থ শিক্ষকদের বেতন বিলেও ঘুষ ছাড়া এরা কাজ করে না। ধিক্কার এদেরকে।

Refused
নকলা,শেরপুর ৳500
1 September 2026 7 MYV6QL2E
0 Comments
Passport Office

Passport Making

During the submission of my passport application, an officer at the passport office demanded a bribe of BDT 1,500 and stated that my application would not be accepted unless I paid the demanded amount. Subsequently, during the police verification process, the police officer responsible for conducting the verification demanded a bribe of BDT 3,000, despite the fact that all of my documents and information were accurate and in order. The officer further threatened that if I did not pay the demanded amount, they would submit a negative verification report, which would result in my passport application being rejected and prevent me from obtaining a passport.

Paid
Dhaka ৳4.5K
1 September 2026 9 DK249W2J
0 Comments
Other public office

স্মার্ট কার্ড উ‌ত্তোলন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নির্বাচন অ‌ফিস থে‌কে স্মার্ট কার্ড উত্তোলনের সময় অফিস সহকারি একশো টাকা দাবি করে । অন্যথায় সে স্মার্ট কার্ড দিবে না । তাকে একশো টাকা দেওয়ার পর দেখলাম যে আরো কয়েকজন আসলো তাদের কাছ থেকেও সে একশো টাকা করে নিচ্ছে আরকি । এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত আয় ।

Paid
কু‌ড়িগ্রাম ৳100
1 September 2026 11 RNVPQ9TE
0 Comments
Other public office

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি এর গ্রাহক মালিকানা পরিবর্তন সংক্রান্ত কাজে ঘূষ দাবি।

কারখানার মালিকানা পরিবর্তন হবার কারনে পল্লিবিদ্যুৎ অফিসে মালিকানা পরিবর্তন এর আবেদন জমাকালে মৌলভীবাজার পল্লিবিদ্যুত অফিস, শ্রীমঙ্গল এর সদস্য সচিব 2দিনে কাজ সম্পাদন করার আশ্বাস দিয়ে এই দুই লাখ টাকা দাবি করেন।

Only demanded
মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল ৳200.0K
1 September 2026 9 SYDJ3UQF
0 Comments
Public Hospital

প্রভিডেন্ট ফান্ড

2010 সালে বাবা মারা যাবার পরে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার হয়রানির স্বীকার হয়।তবে শেষ পর্যন্ত কাজ হয়নি।

Paid
Rajshahi ৳1.5K
1 September 2026 6 RJ9TPKW7
0 Comments