All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳12.0K

কল কারখানা সার্টিফিকেট নবায়ন

কল কারখানা সার্টিফিকেট নবায়ন করার জন্য প্রতি বছর ২০০০ টাকা করে ৬ বছরে ১২ হাজার টাকা দিয়েছিলাম, ২০২৪ সালে নতুন এক অফিসার আসলেন সেই লোক ১৫০০০ টাকা চাইলে আমি ৬০০০ টাকা তার হাতের মধ্যে দিলাম, কিন্তু সেই লোক ১৫০০০ টাকা ছাড়া করতে পারবেনা বলে টাকা ফেরত দিলেন, আমি বললাম প্রতি বছর ২০০০ টাকা ঘুষ দিতাম, কিন্তু হটাৎ ১৫০০০ টাকা কেন? জবাবে বললেন ৮ লাখ টাকা ঘুষ দিয়ে এখানে বদলি হয়ে আসলাম, টাকাটা তুলতে হবে, তাই রেট বেশী, আশাকরি বুঝতে পেরেছেন।

মাসকান্দা, Mymensingh 1 September 2026 9 views MYFMDPHP
0 Comments
Refused Land Office ৳2.0K

ভূমি সংক্রান্ত বিষয়

দাগ নম্বর দিয়ে জমি কতো টুকু আছে তা জানতে চেয়েছিলাম,৭ দিন পর জেতে বলেছে বলিওম খাতা নাকি দেখতে এতো সময় লাগবো, পরে তার প্রতিনিধির মাধ্যমে ২০০০ টাকা চেয়েছে।আমি না করেছি ঘুষ দিয়ে কাজ করতে পারবো না, সরকারি ফি থাকলে জানান দিয়ে দিবো।পরে আর সেই কাজ হয়নি

জামালপুর, সরিষাবাড়ি, সানাকইর, Mymensingh 1 September 2026 9 views MYUP5WCV
0 Comments
Paid BRTA ৳10.0K

লাইসেন্স

আমি বিআরটি তে গিয়েছিলাম লাইসেন্স করতে আমার সেখানে দশ হাজার টাকার বিনিময়ে লাইসেন্স করে দিয়েছে এই টাকার বাহিরে যারা যায় তাদেরকে লাইসেন্স পরীক্ষায় পাশ করতে দেওয়া হয় না

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 8 views MYWBHTWV
0 Comments
Paid Other public office ৳25.0K

সাভার উপজেলা সমবায় অধিদপ্তর

ঘটনা ২০২২ সালের জুন মাসের, সমবায় সমিতির নিবন্ধন বাতিল করার হুমকি দেন উপজেলা সমবায় অফিসার, হুমকি দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা দাবি করে, অনেক অনুরোধ করার পরে আমরা ২৫ হাজার টাকা দেই|

সাভার ঢাকা, Dhaka 1 September 2026 12 views DKMF7UQW
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি/জমাখারিজ

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় একটি জমির নামজারি/জমাখারিজ করতে গেলে প্রথমে তহসিল নায়েবকে ১-২০ হাজার টাকা, ভূমি অফিসের কানুনগো, অফিস সহকারী বা অফিস প্রধান, সার্ভেয়ার ও এ্যাসিল্যান্ডকে গুনতে হয় ৩-৩০০০০ টাকা, এরপর ডিসিআর ফি সরকার কর্তৃক ১১০০/- সাথে ভ্যাট ১১/-। তাছাড়া ১৫০ ধারা রিপোর্টে ১০-২০০০০০/- টাকা ঘুষ নেয়। এ উপজেলার ৭টি ইউনিয়নের কলিগাতী, কলাতলা, চিতলমারী সদর ও চরবানিয়ারী ভূমি অফিসে প্রতিদিন লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য হয়। তবে এসব ঘুষ জমির প্রকারভেদে বা জটিলতা দেখিয়ে নেওয়া হয়। এছাড়াও সরকারকে ফাকি দিয়ে প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৫০,০০০/- টাকার দাখিলা ২০০০০/- টাকা ঘুষ নিয়ে ৫০০/- টাকায় সমন্বয় করে সরকারকে ফাকি দিচ্ছে।

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা ভূমি অফিস, Khulna 1 September 2026 6 views KH6F33VH
0 Comments
Refused Traffic Police ৳1.0K

হেলমেট ছিল না, ১০ হাজার টাকার মামলা দিয়েছে।

পরে ছাত্রলীগের এক কর্মী এসে আমার সাথে সমঝোতা করে দুই হাজার টাকার মাধ্যমে আমাকে সেখান থেকে ছেড়ে দেয়

নোয়াখালী, Chattogram 1 September 2026 12 views CTRMH6AA
0 Comments
Paid Education Office ৳4.0K

উচ্চতর স্কেল

১০ বছর শিক্ষকতা পূর্ণ হওয়ার পরে আমার উচ্চতা বেশি আবেদন করা হয়। প্রিন্সিপাল সাহেবের মাধ্যমে কাজটি সম্পাদন করেছিলেন তিনি বলেছেন শিক্ষা অফিসার কে ৪ হাজার টাকা দিতে হবে। আমি দিতে না চাইলে আমার উচ্চতার স্কেল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে। পরে আমি টাকা দিয়েছি তারপরে স্কেলে শিক্ষক অফিসারে ওকে করে সাবমিট করে দিয়েছে।

রামগতি, লক্ষ্মীপুর, Chattogram 1 September 2026 7 views CTXBH69Z
0 Comments
Refused Other public office ৳5.0K

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

রংপুর, Rangpur 1 September 2026 7 views RNZWX2G3
0 Comments
Paid Other public office ৳4.5K

মাতৃকালীন ভাতা

আমি স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে মাতৃকালীন ভাতার দুটি আবেদন ফরম জমা দিয়েছিলাম, উনি আমার কাছ থেকে ১০০০০(দশ হাজার) টাকা দাবি করছিল, দর কষাকষির মধ্যমে ৪৫০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম। ১ বছর ৬ মাস হয়ে গেছে কিন্তু ফলাফল শূন্য।

পেকুয়া, কক্সবাজার।, Chattogram 1 September 2026 8 views CTSY2F7E
0 Comments