All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Other public office ৳80.0K

Drug Administration license Renewal for Medicine Company

Amar Ekta Unani medicine company ache proti license renewal er somoi inspection a Ashe r mota onker taka nie jai r products license renewal a to koto hat ghure tarpor file upore uthe r mashe mashe DD being AD ke taka dite hoi nato Tara ojoiktik jalabe onek bojha chapie dibe niomer marpach dekhiye othocho Unanir Kono nirdishto niom nai ek ekhn ek ek Kotha bole...eivabei babsha Kore jachchi din din ghusher poriman bartei ache othocho ay kom Bai berei jachche......

Rajshahi, Rajshahi 31 August 2026 11 views RJ6S725Y
0 Comments
Paid Education Office ৳2.0K

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষক নেতারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। নেত্রকোনা জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 10 views MY43QF2S
0 Comments
Paid Other public office ৳100

NID সংশোধন

বিভিন্ন ট্যাক্স এর কথা বলে, বিভিন্ন রিসিভ করার কথা বলে। কোন প্রকার সরকারি ডকুমেন্ট না দিয়ে হাতাহাতি টাকা লেনদেন। কারণ জিজ্ঞেস করলেই বলে। সরকারি খরচ।

সাদুল্লাপুর উপজেলা, Rangpur 31 August 2026 10 views RN6CNM5T
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট তৈরি

আমি নিজে নিজে আবেদন করে জমা দিতে গিয়েছিলাম। তারা জমা নেয় নাই, কি কি নাকি ভুল আছে। পরে ডিজির সাথেও কথা বলেছিলাম। কোনো লাভ হয় নাই। পরের দিন যাওয়ার আগে ১৫০০ টাকা দিয়ে গিয়েছিলাম দালালের মাধ্যমে।ওইদিন আর কোনো সমস্যা ছাড়াই করে দিয়েছে।

কুমিল্লা, Chattogram 31 August 2026 14 views CTAUKXNN
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ ভেরিফিকেশন

২য় চাকরি হিসাবে গণপূর্ত অধিদপ্তরের চাকরি পাওয়ার পর ভি-রোল ফরম ফিল-আপ করে দপ্তরে পাঠানো হলে কিছু দিন পর গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের একজন এস.আই আমার বাসায় আসে ডকুমেন্টস যাচাইসহ ভেরিফিকেশন কার্যক্রমের জন্য। আমার ১ম জবে ভেরিফিকেশন হয়েছিল সাঘাটা থানা হতে, তখন কোনো অর্থ লাগে নি। কিন্তু এইবার উনি ৫০০০ টাকা দাবি করে। আমি টাকা দিতে অনীহা প্রকাশ করলে বিভিন্ন ভয়ভীতি দেখায়, সকল কাগজপত্র ঠিক থাকার পরও একই কাগজ আবার শিক্ষা প্রতিষ্ঠান হতে নতুন প্রত্যয়ন চায় বাট ওই সময় ঈদের ছুটি চলমান থাকায় তাকে জানাই যে আমার তো প্রত্যয়ন আছেই, এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। চাইলেও নতুন করে দিতে পারব না। তখন বাধ্য হয়ে ৫০০০ টাকা দিতে হয়। আমার রাজনৈতিক দিক, মামলা ইত্যাদির ব্যাপারে নিট & ক্লিন।

গাইবান্ধা, Rangpur 31 August 2026 10 views RNKKVVFN
0 Comments
Refused BRTA ৳3.0K

মোটরবাইক রেজিস্ট্রেশন

বরগুনা সদর বিআরটি আফিস গত২৮ জুলাই আমি ফাইল জমা দি আজ থেকে ১মাস৩দিন আগে আমার সাথে আরো অনেক জমা দেয় কিন্তু তারা দেয় তথাকথিত দালাল বা সুপারিশ এর মাধ্যমে আমি সরাসরি নিজেই দেই তাদের ফাইল বের হয়ে আসে কিন্তু এখন আমার ফাইল বরগুনা বিআরটি অফিস এর ধুলো জমে কারণ আমি তথাকথিত দালাল এর মাধ্যমে ফাইলটি জমা করি নাই। দালাল এর মাধ্যমে জমা দেওয়া মানে এক্সাটা ৩০০০ টাকা বেশি লাগে

বরগুনা, Barishal 31 August 2026 12 views BR6M8BU7
0 Comments
Refused Other public office ৳300.0K

Rajuk plan approval

বারবার প্ল্যান জমা দেওয়ার পরেও প্রত্যাক্ষিত হচ্ছিল এবং রিভিউ আসছিল পরে জানতে পারি এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না তারা এমনও বলেছে এখানে কাজ করাতে হলে দেশের প্রধানমন্ত্রীও টাকা দিতে হয় আপনি তো সাধারণ মানুষ

Daka, Dhaka 31 August 2026 10 views DKQQV3AN
0 Comments
Paid Accounts Office ৳50.0K

পেনশনভোগী

সেনাবাহিনী থেকে নিয়মিত অবসর গ্রহণ এর সময় অর্থ মন্ত্রণালয়ের, জুনিয়র অডিটর ঘুষ দাবি করেন। আমরা ৭৫০জন + লোকজন থেকে ঘড়ে ৬০০০০ টাকা করে FPO office ar এস এস অধীক্ষক বা জুনিয়র অডিটর রাখা ঘুষ নিয়ে থাকেন।

63, Rajshahi 31 August 2026 11 views RJYBGSVG
0 Comments
Refused City Corporation ৳50.0K

চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয় শিক্ষক বদলী

একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলী।যেটি স্বাভাবিক ভাবে আমার অধিকার ছিল।আমি যখন আবেদন করি আমাকে ৫০,০০০/- টাকা দিতে বলে।

শহর, Chattogram 31 August 2026 13 views CTPE98EX
0 Comments
Paid Public Hospital ৳16.0K

চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় রোগী ভর্তির জন্য ১৬০০০/- টাকা দাবী করেন। গ্রামের সহজ সরল লোক হওয়ার ৫০০০/- টাকা পরিশোধ করে ২০ দিন পর জেনারেল সিটের ব্যবস্থা গ্রহণ করেন।

ঢাকা, Dhaka 31 August 2026 13 views DKR6HPN3
0 Comments
Paid Education Office ৳1.0K

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য আবেদন করি,সরকারি সব ফি পরিশোধ করি,মাসখানেক ঘোরাঘুরির পর দায়িত্বরত অফিসার বলেন কলেজ অধ্যক্ষের সাইন লাগবে। কি সাইন,কোন পেপারে সাইন,বুঝতে চাইলাম,সে রেগেমেগে বলে "এতো কথা তো বিস্তারিত বলতে পারবো না ভাই,আমার অনেক কাজ আছে,এখানে বুঝানোর স্কুল খুলে বসি নাই।যেটা প্রসেস সেটা মেনে কাজ করতে হবে,আমি তো নিয়মের বাইরে না।"বের হয়ে যাচ্ছি,এমন সময় অফিস সহায়ক বললো,"ভাই আপনি কি শিশু?কিছু বোঝেন না?চায়ের বিল দিয়া সার্টিফিকেট নিয়া যান।হুদা ঘুরবেন ক্যা।প্রিন্সিপালের সাইন আনলে তহন আরেকটা কইবো।" ওনাকে চাহিদামতো ১০০০ টাকা দিলাম,সার্টিফিকেট নিয়ে আসলাম।

মাউশি,ঢাকা, Dhaka 31 August 2026 10 views DKBKQJNV
0 Comments
Refused BRTA ৳1.2K

বাইকের মালিকানা পরিবর্তন

নাম পরিবর্তন করছিলাম ৯ মাস আগে ফিংগার দেওয়ার ডেইট আসে না বি আর টি এ তে গেলে ১৫০০ টাকা দিলে ফিংগার নিয়ে নিল।আমি বিদেশ চলে যাবো এই ভাবে তো ফিংগার না দিয়ে অপেক্ষা করতে পারি না। বি আর টি এর ইট জানালা দরজা সবাই ঘুস খাই।

যশোর, Khulna 31 August 2026 12 views KHTMCQ3A
0 Comments
Only demanded Land Office ৳50.0K

নামজারি

নামজারি করতে গেলে বেহুদা সমস্যার কথা বলে। আর ডি এ কর্তৃক বরাদ্দ প্লটের আগের নামজারিতে সমস্যা আছে বলে জানায়। সমাধান জানতে চাইলে বলে ৫০,০০০ টাকা দিলে কাজ হয়ে যাবে।

রাজশাহী, Rajshahi 31 August 2026 11 views RJL9CUZF
0 Comments