All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Customs Office

unknown

প্রথমে আমি নিজে অনলাইনে পাসপোর্ট এর এপ্লাই নিজের ফোন থেকে করি।সেটা প্রাথমিকভাবে আবেদনপত্র পাসপোর্ট অফিসে জমা দিই। দায়িত্বরত লোকটি আমার কোনোপ্রকার ভুলত্রুটি না ধরে, জাস্ট 2/1 টা পেজ চোখের পলকে উল্টিয়ে আমার আবেদনপত্রটি বর্জন করেন। আমি চিন্তায় পড়ে যাই। তারপর সাথে একজন ছেলে বললো যে ভাই, এখানে নিজের করা এপ্লিকেশন এলাউ হবে না, যদি না পার্শ্ববর্তী দোকান থেকে এক্সট্রা 2000/ দিয়ে এপ্লিকেশন না করেন। কিছুক্ষণ পরিস্থিতি নিজ চোখে দেখে সত্যিটা উপলব্ধি করলাম। আমি যখন কোনো উপায় না দেখে 1500/ এক্সট্রা জরিমানা দিতে দোকানদারকে স্বীকৃতি জানালাম। দেখলাম আমার আবেদন করা সেই এপ্লিকেশনেই পরের পেজে শুধুমাত্র একটা চিন্হ দিয়ে দিলেন, আর পরবর্তীতে একই এপ্লিকেশন ম্যাজিকের মতো এক্সেপ্ট ও হয়ে গেল।

Paid
জামালপুর ৳2.0K
31 August 2026 9 MYKB6MNS
0 Comments
BRTA

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তন গিয়ে ৫ ঘন্টায় এত তথ্য চাওয়া হয়েছিলো যাতে করে মাঝপথে আটকে যাই কিন্তু দালাল ধরে টাকা দেওয়ার পর ১০ মিনিটে কাজ হয়ে যায়

Paid
পূর্বাচল বিআরটিএ ৳3.0K
31 August 2026 9 DKE9Q47L
0 Comments
Land Office

ভুমি রেকর্ড

ভুমি রেকর্ডের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে বসুরহাট ভুমি অফিস,, আমাদের যৌথ এবং একক মালিকানা মিলে প্রায় ৩৫ টি পর্চা মাঠ থেকে শেষ পর্যন্ত ৬০০০০০ লক্ষ টাকার অধিক খরচ হয়েছে,,,,

Paid
কোম্পানীগঞ্জ ৳600.0K
31 August 2026 8 CTSSD6CR
0 Comments
Land Office

mutation and sale permission

amar babar name ekta bari ase. sei barita ami sale korbo babar onumoti niye.dekhi mutation kora kagbe housing office theke. jodio govt land office theke mutation kora ase.ami sokol kagoj joma dilam. ghurte thaklam 3 mas. tarpor ek lok marfot janlam pocket money na dile kaj hobe na. manage korlam lok, takao dila. 6 mas jabar por bollo exchain mane khalishpur housing office er head of land office 4 lac dite hobe. amitaka dite na parai kajti ekhono hang hoye ase.ekhono ami nije kagoj niye jatayet kortesi mutation korte. already 12 months gone.still not yet mutation done.

Refused
khalishpur ৳400.0K
31 August 2026 8 KHYUGTP8
0 Comments
Land Office

নামজারী

জেলা পরিষদে নামজারি ফাইল আটকিয়ে রাখে বিগত ৬ মাস যাবৎ, দাবিকৃত অর্থ পরিশোধ না করার কারণে। নিজের প্রয়োজনে দাবিকৃত অর্থ পরিশোধ করি তারপর প্রতিশ্রুতি দেয় যে ফাইল পৌঁছে যাবে এবং কোনো সমস্যা হবে না

Paid
বান্দরবান ৳13.0K
31 August 2026 10 CTGT7NB4
0 Comments
City Corporation

ডি.এস.সি.সি জোন-০৪

নগর ভবন এর জোন ৪ এর একজন কর্মকতা লিফট এর ১১ জন্ম নিবন্ধর এর এন্ট্রি করে , জন্ম নিবন্ধনের সরকারি ফি হলো ৫০ টাকা সে চায় ৫০০ টাকা আর ৫০০ টাকা না দিলে নাকি হবে না।

Refused
ডি.এস.সি.সি জোন-০৪ ৳500
31 August 2026 10 DKYFBUXX
0 Comments
Passport Office

নতুন ও পুরাতন পাসপোর্ট করার জন্য

বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কোন পাসপোর্ট তৈরি করে না। সাধারণ মানুষ ঘুষ ছাড়া কোন পাসপোর্ট হাতে পায় না।

Refused
বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳2.2K
31 August 2026 8 BRMSXEKB
0 Comments
City Corporation

City corporation holding tax

সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স সর্বনিম্ন মূল্য ৪১৩৭ টাকা প্রতি বছর, এই সর্ব নিম্ন ট্যাক্সটির জন্য ওনারা সব কাগজ পত্র আপিল সহ রেডি করে দিবেন, তাই প্রতি ফ্ল্যাট ১৫,০০০ টাকা ঘুষ নিচ্ছেন। ঘুষ না দিলে ওনারা বেশি এমাউন্ট এর ট্যাক্স ধরবেন।

Paid
Mohammadpur, chandrima Model Town ৳240.0K
31 August 2026 14 DKHAECUA
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরী

আমি বিদেশ যাওয়া উদ্দেশ্য অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন পর্ম পুরন করি, তার পর সে কপি নিয়ে পাসপোর্ট করতে নোয়াখালী পাসপোর্ট অফিসে যাই, তার আমান ফর্ম টি দেখে বলতো পেশায় ভুল আছে আমি পেশা ছাত্র দিয়েছে তাই তারা বল্লো ছাত্র বসানো যাবে না পাইভেট কোম্পানি চাকরি দিতে হবে, এবং বল্লো এইটি গ্রহণ করা হবে না তারা আমাকে পিরিয়ে দিলো আমি বেড় হয়ে যাচ্ছি গেটেই একটা লোক আমাকে এসে বরে সে বলে দেয় আপনার সমস্যাটি আমি সমাধান করে দিবো, ২০০০ টাকা লাগবে সে আমার সমস্যাটি জানেও না দেখেও নাই কিন্তু সে জানে কি সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে আমি বেড় হওয়ার আগেই কর্মকর্তা সেই লোক কে জানিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য আমার সমস্যা সমাধান করার জন্য, তার পর আমি ২০০০ টাকা দিতে রাজি হই এবং সাথে সাথে সেই লোকটাই আমার ফর্ম এপ্রুভ করে দেয়।

Paid
নোয়াখালী ৳2.0K
31 August 2026 7 CTTEQBG5
0 Comments
Other public office

ডি.এস.সি.সি ৩২ নং ওয়ার্ডের বর্তমান ভারপ্রাপ্ত সচিব

নাগরিক সনদ এর জন্য ২০০-৫০০ টাকা পর্যন্ত দাবি করে এবং বলে এটি নাকি তার কাজ না তাকে এই কাজের কোনো টাকা দেওয়া হয় না তাই সে যার থেকে যা নিতে পারে তাই নেয় , কিন্তু সরকার তো তাকে ৩২ নং ওয়ার্ডের সচিব বানিয়েছে আমাদের সেবামূলক কাজ করার জন্য এবং সরকার থেকে সে বেতন পায় তাহলে সে কেনো নাগরিক সনদ এর জন্য টাকা নিবে । সে টিসিবি কার্ড করার জন্য ও ১০০ টাকা করে , কিন্তু এগুলোর কোনো ফি নেই

Refused
কসাইটুলী ৳500
31 August 2026 8 DKBKCMLH
0 Comments
Other public office

ফেনী মডেল থানায় জিডি করতে গিয়ে

এটা ছিল একটা জেনারেল ডায়েরি করার জন্য আমরা থানায় গিয়েছিলাম বিষয়টা ছিল একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার জন্য জিডি করা সেই জিডিটা কোনভাবেই থানার কোন পুলিশ নিচ্ছিল না। এক্ষেত্রে চাঁদা বাবত এক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা ২৫ হাজার টাকা দিয়ে ম্যানেজ করে জেনারেল ডায়েরি করিয়েছি বাকি টাকাও পরিশোধ করবো এই শর্তে।

Paid
ফেনী ৳25.0K
31 August 2026 9 CTU98629
0 Comments
Land Office

মিউটেশন -ইউনিয়ন ভূমি অফিস

পর্যায়ক্রমে তিন টি জমি ক্রয় করার পর মিউটেশনের জন্য আবেদন করার পরে ইউনিয়ন ভূমি অফিসে আমার কাগজ পত্র যাওয়ার পরে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা আমার কাছ থেকে ঘুষ দাবি করে সেই মোতাবেক ঘুষ প্রদান না করলে আমার কাজটা হবে না বিদায় আমি তিনবার তিন হাজার টাকা ঘুষ প্রদান করি বাধ্য হয়ে

Paid
কাশিয়ানী ,গোপালগঞ্জ ৳1.0K
31 August 2026 9 DKDUBTWP
0 Comments