All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Land Office ৳100.0K

নামজারি,মিস কেইস,

আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।

নূরপুর ও বুধন্তি ভুমি অফিস, বিজয়নগর ,ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 31 August 2026 17 views CTNHFT8Q
0 Comments
Paid Land Office ৳100.0K

জমির নামজারি & খাজনা

তফশিল অফিসের অফিস সহকারী & পিয়ন মিলে সিন্ডিকেট করে। নায়েব অনেকটাই নিরুপায়। কোনো নামজারি & খাজনা দিতে গেলে ওদের মাধ্যমে দিতে হয়। তা না হলে এই ভুল সেই ভুল বলে বাতিল করে দিবে। কিন্তু যদি বলা হয় যে আমার ডকুমেন্টস এ কি কোনো প্রব্লেম আছে তখন সেটা দেখবে না। কিছু বলবেও না। আর অফিস সহকারী তো বলেই বসলো যে এসিল্যাড টাকা ছাড়া কাজ করে না। তবে তোমাদের (পাব্লিকের) কাছে থেকে নিবে না। আমদের (অফিস সহকারী / পিয়ন) মাধ্যমে গেলে নিবে। কি আর করা। অফিস সহকারী আর পিয়ন যে কত টাকার মালিক হয়েছে দুদুক ওদের ইনকাম সোর্স চেকিং করলেই বের হবে। আমি মনে করি সারা দেশের মানুষ ওদের এই জালায় আছে। আর অফিস এর কথা কি বলবো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা ওরা জাতে খেতে পারে তেমন ফাক ফোকর রেখে দিয়েছে। আংশিক খাজনা নিবে না। কিন্তু ওরা পারে

ধোপাদহ, সাথিয়া, পাবনা, Rajshahi 31 August 2026 12 views RJ36XE4R
0 Comments
Paid Other public office ৳15.0K

সিকিউরিটি গার্ড, হাইস্কুল, কলেজ, পৌরসভা

সিকিউরিটি কোম্পানিতে ভালো বেতনের পোস্ট পেতে এরিয়া ম্যানেজার কে ১০ হাজার টাকা ঘুস দিতে হয়। বেতন পাওয়ার পর কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হয় প্রতিমাসে। স্কুল কলেজে প্রয়োজনীয় কাগজ পত্র তুলতে, পৌরসভায় প্রয়োজনীয় কাগজ পত্র তুলতেও ঘুস দিতে হয়।

ঢাকা, Rangpur 31 August 2026 15 views RNCWUTVC
0 Comments
Paid Other public office ৳1.5K

প্রসেস সার্ভারের রিপোর্ট খোঁজা

কোর্টে জমির মামলায় প্রসেস সার্ভারের রিপোর্ট এসেছে কিনা এটা জানতে গেলে নানাভাবে হয়রানী করে ঘুরায়। এরপর মুহুরী ও কোর্টের যার কাছে এই রিপোর্ট জমা থাকে সেই কেরানি গোছের লোক ১৫০০ টাকা নিয়ে ৫মিনিটে বের করে দেয়।

ময়মনসিংহ জজ কোর্ট, Mymensingh 31 August 2026 11 views MYBAY79S
0 Comments
Paid Other public office ৳1.0K

ড্রাগ লাইসেন্স নবায়ন

প্রথমে কর্মকর্তা খুব ভালো ব্যবহার করেন এবং সুন্দর পরামর্শ দেন। কাজটি ভালোভাবে সম্পন্ন করার পর তিনি 1000 টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলেও পরবর্তীতে উনার চাপাচাপিতে আচ্ছা বাধ্য হই।

সিলেট, Sylhet 31 August 2026 8 views SYL4BKUB
0 Comments
Paid Public Hospital ৳300

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাবের নল লাগাতে

মাত্র ২০০ টাকা ঘুষ নিলো নল লাগানো জন্য প্রশাবের ঠিকানা : ৩ তলায় আছি ১৫ নং ওয়াট ১৩৮ রুম কি করবেন ভাই ময়মনসিংহের এমপি হায়রে জনগণ ময়মনসিংহ মেডিকেল পরিচালক জনগণে অধিকার শুধু Tax দেওয়া

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 10 views MYXJECUV
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোর্ট তৈরি

পাসপোর্টের ফর্ম দেখে প্রথমে বলে যে, এই পাসপোর্ট এর আবেদন বাতিল। কিছুক্ষণ পরে আবার পিওন এসে বলে যে৪০০০ টাকা দিলে পাসপোর্ট হয়ে যাবে। পরবর্তীতে তিন হাজার টাকায় রাজি হই।

মাগুরা, Khulna 31 August 2026 12 views KHNHWPRU
0 Comments
Refused BRTA ৳4.0K

বিনা মূল্যে ড্রাইভিং কোর্সের ফরম জমাদান

আমি বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের ফরম জমা দিতে গেলে দায়িত্বরত এক ছেলে বলে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা সাথে না থাকায় এবং ঐদিনই লাস্ট ডেট হওয়ায় ছেলেটি বলে সেটা সে মেনেজ করে দিবে ৪০০০ টাকা তাকে দিতে হবে। অথচ বিজ্ঞাপ্তিতে মেডিকেল সার্টিফিকেট লাগবে এরকম কিছু উল্লেখ ছিলো না।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 10 views CTNC9D6U
0 Comments
Paid Passport Office ৳1.0K

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

হোমনা, কুমিল্লা, Chattogram 31 August 2026 11 views CTERTPDH
0 Comments