All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Land Office

নামজারি,মিস কেইস,

আমার উপজেলার দুইটা ভুমি অফিসে জমি সংক্রান্ত কাজে একাধিকবার ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করতে হয়েছে। প্রথমে ঘুষ ছাড়া নিজে নিজে কাজে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ সেরেছি।

Paid
নূরপুর ও বুধন্তি ভুমি অফিস, বিজয়নগর ,ব্রাহ্মণবাড়িয়া ৳100.0K
31 August 2026 17 CTNHFT8Q
0 Comments
Land Office

জমির নামজারি & খাজনা

তফশিল অফিসের অফিস সহকারী & পিয়ন মিলে সিন্ডিকেট করে। নায়েব অনেকটাই নিরুপায়। কোনো নামজারি & খাজনা দিতে গেলে ওদের মাধ্যমে দিতে হয়। তা না হলে এই ভুল সেই ভুল বলে বাতিল করে দিবে। কিন্তু যদি বলা হয় যে আমার ডকুমেন্টস এ কি কোনো প্রব্লেম আছে তখন সেটা দেখবে না। কিছু বলবেও না। আর অফিস সহকারী তো বলেই বসলো যে এসিল্যাড টাকা ছাড়া কাজ করে না। তবে তোমাদের (পাব্লিকের) কাছে থেকে নিবে না। আমদের (অফিস সহকারী / পিয়ন) মাধ্যমে গেলে নিবে। কি আর করা। অফিস সহকারী আর পিয়ন যে কত টাকার মালিক হয়েছে দুদুক ওদের ইনকাম সোর্স চেকিং করলেই বের হবে। আমি মনে করি সারা দেশের মানুষ ওদের এই জালায় আছে। আর অফিস এর কথা কি বলবো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা ওরা জাতে খেতে পারে তেমন ফাক ফোকর রেখে দিয়েছে। আংশিক খাজনা নিবে না। কিন্তু ওরা পারে

Paid
ধোপাদহ, সাথিয়া, পাবনা ৳100.0K
31 August 2026 12 RJ36XE4R
0 Comments
Other public office

সিকিউরিটি গার্ড, হাইস্কুল, কলেজ, পৌরসভা

সিকিউরিটি কোম্পানিতে ভালো বেতনের পোস্ট পেতে এরিয়া ম্যানেজার কে ১০ হাজার টাকা ঘুস দিতে হয়। বেতন পাওয়ার পর কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হয় প্রতিমাসে। স্কুল কলেজে প্রয়োজনীয় কাগজ পত্র তুলতে, পৌরসভায় প্রয়োজনীয় কাগজ পত্র তুলতেও ঘুস দিতে হয়।

Paid
ঢাকা ৳15.0K
31 August 2026 15 RNCWUTVC
0 Comments
Other public office

প্রসেস সার্ভারের রিপোর্ট খোঁজা

কোর্টে জমির মামলায় প্রসেস সার্ভারের রিপোর্ট এসেছে কিনা এটা জানতে গেলে নানাভাবে হয়রানী করে ঘুরায়। এরপর মুহুরী ও কোর্টের যার কাছে এই রিপোর্ট জমা থাকে সেই কেরানি গোছের লোক ১৫০০ টাকা নিয়ে ৫মিনিটে বের করে দেয়।

Paid
ময়মনসিংহ জজ কোর্ট ৳1.5K
31 August 2026 11 MYBAY79S
0 Comments
Other public office

ড্রাগ লাইসেন্স নবায়ন

প্রথমে কর্মকর্তা খুব ভালো ব্যবহার করেন এবং সুন্দর পরামর্শ দেন। কাজটি ভালোভাবে সম্পন্ন করার পর তিনি 1000 টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলেও পরবর্তীতে উনার চাপাচাপিতে আচ্ছা বাধ্য হই।

Paid
সিলেট ৳1.0K
31 August 2026 10 SYL4BKUB
0 Comments
Public Hospital

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাবের নল লাগাতে

মাত্র ২০০ টাকা ঘুষ নিলো নল লাগানো জন্য প্রশাবের ঠিকানা : ৩ তলায় আছি ১৫ নং ওয়াট ১৩৮ রুম কি করবেন ভাই ময়মনসিংহের এমপি হায়রে জনগণ ময়মনসিংহ মেডিকেল পরিচালক জনগণে অধিকার শুধু Tax দেওয়া

Paid
ময়মনসিংহ ৳300
31 August 2026 10 MYXJECUV
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরি

পাসপোর্টের ফর্ম দেখে প্রথমে বলে যে, এই পাসপোর্ট এর আবেদন বাতিল। কিছুক্ষণ পরে আবার পিওন এসে বলে যে৪০০০ টাকা দিলে পাসপোর্ট হয়ে যাবে। পরবর্তীতে তিন হাজার টাকায় রাজি হই।

Paid
মাগুরা ৳4.0K
31 August 2026 12 KHNHWPRU
0 Comments
BRTA

বিনা মূল্যে ড্রাইভিং কোর্সের ফরম জমাদান

আমি বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের ফরম জমা দিতে গেলে দায়িত্বরত এক ছেলে বলে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা সাথে না থাকায় এবং ঐদিনই লাস্ট ডেট হওয়ায় ছেলেটি বলে সেটা সে মেনেজ করে দিবে ৪০০০ টাকা তাকে দিতে হবে। অথচ বিজ্ঞাপ্তিতে মেডিকেল সার্টিফিকেট লাগবে এরকম কিছু উল্লেখ ছিলো না।

Refused
চট্টগ্রাম ৳4.0K
31 August 2026 10 CTNC9D6U
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট আবেদনের সময়

আমি ঢাকা থেকে একটি পাসপোর্ট এর আবেদন করেছিলাম। যেহেতু আমার বর্তমান ঠিকানা ঢাকা ছিল এবং স্থায়ী ঠিকানা ছিল হোমনা থানায়। তাই আমার দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হয়েছিল। বর্তমান ঠিকানায় মোহাম্মদপুর থানা থেকে পুলিশ এসেছিল এবং সুন্দর মত ভেরিফিকেশন করে গেল কোন টাকা দাবী করেনি। কিন্তু আমার স্থায়ী ঠিকানা হোমনা থানায় গেলে পুলিশ টাকা দাবি করে। পরবর্তীতে আমাকে ১ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

Paid
হোমনা, কুমিল্লা ৳1.0K
31 August 2026 11 CTERTPDH
0 Comments
Education Office

নাম পরিবর্তন

আমার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনে নামের বানানে ভুল এসেছিল এবং সেই ভুল নাম দিয়েই দাখিল পরীক্ষা দিই। পরবর্তীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দীর্ঘ তিন বছর ঘোরাঘুরি ও ২০ হাজার টাকা খরচ হলেও সমাধান মেলেনি। ​দাখিলে ভুল থাকায় আলিম রেজিস্ট্রেশনেও ভুল নামটি চলে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দাখিলের মূল সনদ সংশোধন করাই। কিন্তু দাখিলের সনদ সংশোধন হলেও আলিমে সেই ভুল থেকেই যায়। নিয়মানুযায়ী অধ্যক্ষের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র দিলে বোর্ডে তা সংশোধনের কথা। কিন্তু রেজিস্ট্রেশনের সময় যাওয়া সত্ত্বেও আমাদের ফর্ম ফিলাপের পর আসতে বলা হয়, যাতে অনৈতিকভাবে টাকা দিতে আমরা বাধ্য হয়। এটাকি ঘুষ নয়?? আল্লাহ বিচার করবেন এটার...

Paid
মাদরাসা বোর্ড ৳20.0K
31 August 2026 10 DKRNHUZ9
0 Comments