All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Education Office ৳1.0K

SSC &HSC practical exam center corporation

আমার HSC Exam সিটি পরে ঢাকা মহানগর মহিলা কলেজে , physics practical exam মহানগর মহিলা কলেজে physics sir কে ১০০০ টাকা করে না দিলে উনি practical ফেল করে দিবেন. বাধ্যতামূলক আমার সবাই উনাকে ১০০০ করে টাকা দেয়, শিক্ষক হয়ে নির্দয় মত টাকা নেয় আর নাম রোল নম্বর লিখে রাখে, কে কে দিয়েছে,, আমাদের বন্ধুরা সবাই দিয়েছে বাধ্য হয়ে ভয়ে দিয়েছিলাম, আমরা পরীক্ষা দিয়েছিলাম জনে প্রায়২৩০×১০০০=২৩০০০০টাকা.ঢাকা তেই অবস্থা, আর গ্রামের দিকে তো প্রতি SSC, HSC, practical exam system, এ টা স্যারদের খুশি করলে practical number সম্পুর্ন দিবে, একটু খোঁজ নিলেই দেখিলেন,কি আজব এই শিক্ষকরাই আমাদের সততা শিক্ষা দেয় তারাই আবার দূর্নীতি শিক্ষা দেয় এটা বন্ধ করতে হবেই

ঢাকা, Dhaka 31 August 2026 13 views DK4PT6MN
0 Comments
Refused Land Office ৳100

ভুমি সেবা

ভূমি ভবনের ভূমি কল সেন্টার এবং নাগরিক সেবা কেন্দ্র। নাগরিক সেবা কেন্দ্রে গ্রাহক সরাসরি আসে এবং সেবা নেই। এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন এর মাধ্যমে পরিচালিত হয়। এখানে বেশ কিছু কর্মকর্তা আছে যারা নাগরিকদের কাছ থেকে টাকা খেয়ে কাজ করে। কিন্তু কোন মনিটরিং নাই। মনিটরিং ইউনিট থাকা উচিত। সবাই করে না কিন্তু টার্গেট থাকে বিশেষ করে নামজারি

ঢাকা, Dhaka 31 August 2026 15 views DKANLJBC
0 Comments
Paid Other public office ৳3.0K

নাম সংশোধন

আমি যখন আমার পাসপোর্ট করতে যায় যাই তখন জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ডে আমার নামের একটি অক্ষর ভুল থাকার কারনে পাসপোর্ট অফিস থেকে বলে দেয় এটা কোর্টে গিয়ে নাম সংশোধন করতে হবে তারপর কোর্টে যাওয়ার পর আমার কাজ থেকে ৩০০০ হাজার টাকা দাবি করে আমার যেহেতু কিছু করার ছিল না তখন বাধ্য হয়ে ৩০০০ হাজার টাকা দিলাম আর উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম আর মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিলো এটা কি আমার সোনার বাংলাদেশ বিঃদ্রঃ পাসপোর্ট করতে গিয়ে কত কত হয়রানি হয়েছি সেটি নাই বললাম

কিশোরগঞ্জ, Dhaka 31 August 2026 10 views DKTJEK3K
0 Comments
Paid BRTA ৳1.5K

মোটরসাইকেলের নাম্বার প্লেট

আমার গাড়ির নাম্বার প্লেট ভেঙ্গে যায়। গাড়ির নাম্বার প্লেট পুনরায় পাওার জন্য সকল ডকুমেন্টস নিয়ে মাদারীপুর বিআরটিএ তে আবেদন করতে গেলে তারা ইন্সপেকশনের নামে ৩০০০ টাকা দাবি করে। আমি জানতে চাই এটা কি বাবদ দিতে হবে। তারা উত্তর দেয় ইন্সপেকশন করতে গেলে দিতে হবে, তাছাড়া আবেদন গ্রহনযোগ্য হবেনা। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে পরিশোধ করতে হয়েছে। এ বিষয়ে পুলিশ ফাড়িতে কর্তব্যরত অফিসারকে অবগত করলে তিনি বলেন, এটা তেমন কোনো বিষয় না। খরচ করেছেন এখন আপনার কাজ দ্রুত হবে।

মাদারীপুর, Dhaka 31 August 2026 11 views DKUTVFUQ
0 Comments
Paid Other public office ৳200.0K

ভূমি সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ

নিজের পৈতৃক সম্পত্তি বহিরাগতরা জোর করে রাতের অন্ধকারে দখল করার চেষ্টা করলে আদালতে দেওয়ানি মামলা করা হয়। সেই মামলায় রায় নিজেদের পক্ষে আসার পর, ভূমি উদ্ধারের জন্য আদালতের রায় থানায় জমা দিতে গেলে, সোনারগাঁ থানার ওসি এক ঘণ্টার মধ্যে ২ লক্ষ্য টাকা ঘুষ দাবি করে। না দিলে তারা থানা থেকে কোনো লোক পাঠাবে না।

সোনারগাঁ উপজেলা (সোনারগাঁ থানা), Dhaka 31 August 2026 10 views DKVKXMWZ
0 Comments
Paid Passport Office ৳2.5K

আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গিয়ে দালাল ধরতে বাধ্য করা হয়েছিলো এবং ২,৫০০.০০ টাকা অতিরিক্ত নিয়েছে।

আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গিয়ে নানান তালবাহানা করেছে এবং সর্বশেষ আমাকে দালাল ধরতে বাধ্য করা হয়েছিলো এবং ২,৫০০.০০ টাকা অতিরিক্ত নিয়েছে।

শরীয়তপুর জেলা পাসপোর্ট অফিস, Dhaka 31 August 2026 14 views DK7QG4ZK
0 Comments
Paid Education Office ৳70.0K

স্কুলের বদলি

আমার স্কুল বাড়ি থেকে মোটামুটি বেশ দূরে....দুটি ছোট বাচ্চা নিয়ে দুই তিন বার গাড়ি পরিবর্তন করে যাওয়া অনেক কঠিন ছিল। তার উপর স্বামীর সাথে সম্পর্ক খারাপ যাচ্ছিল.....সে চাচ্ছিল আমি চাকরি ছেড়ে দেই যাতে সে বাসায় আমাকে নির্যাতন করতে পারে। তার নির্যাতনে ইতোমধ্যে আমার মানসিক সমস্যা হয়েছিল। পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম..এসব কারণে কাছের স্কুলে আসতে ছেয়েছিলাম। অথচ যৌক্তিক কারণ ছাড়া আমাকে বদলির আদেশ দিচ্ছিল না..শিক্ষা অফিসার ও অফিস সহায়ক নানারকম যুক্তি দেখায়...খারাপ ব্যবহার করত....পরে কলিগরা সবাই পরামর্শ দিচ্ছিল ঘুষ দেয়ার জন্য। শেষে ঘুষ দেয়ার পরে বদলির আদেশ হাতে পেলাম

চকরিয়া, Chattogram 31 August 2026 11 views CTD34KSF
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

সময়টা ২০২৫ সাল। আমি আমার ক্রয়কৃত জায়গা নামজারি করাতে ভূমি অফিস যাই। আমার সবকিছু ঠিকঠাক ছিল। আমমোক্তারনামা বলে জায়গা ক্রয় করি। ক্রয়ের আগে আমমোক্তার যাচাই করা হয়। কিন্তু ভূমি অফিসের সার্ভেয়ার বলে আমমোক্তারনামা যাচাই করতে হবে। সময় লাগবে ৭ দিন। আমি বলেছিলাম এটা যাচাই করা আছে। তিনি বললেন ২০০০ টাকা দিলে এখনই সমাধান হয়ে যাবে। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দেই।

সিলেট, Sylhet 31 August 2026 9 views SYRYX2VF
0 Comments
Refused Passport Office ৳2.0K

পাসপোর্ট

আমি আমার পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম এবং অফিসের নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা দিই। কিন্তু তারা একটি পর একটি ভুল ধরতে থাকে। আমি বারবার সংশোধন করে দিয়েছি, সত্যিকার অর্থে ওগুলো তেমন কোনো ভুলই ছিল না। তারা অন্যভাবে আমার কাছে ২০০০ টাকা দাবি করে আমি কোন টাকা দিইনি না দিয়ে কাগজপত্র গুলো জমা দেই এভাবে করে আমি প্রায় দুই দিন সেখানে অপেক্ষা করি এবং বারবার আমার কাগজপত্র গুলো সংশোধন করে দেই। শেষ পর্যন্ত আমি তাদের কাছে হার মেনে বিরক্ত হয়ে যাই বাধ্য হয়ে আমি তাদেরকে ২০০০ টাকা জমা দিয়ে আমি পাসপোর্ট আবেদন করে আসি।

ভোলা, Barishal 31 August 2026 13 views BR3XB9S7
0 Comments
Refused Other public office ৳4.0K

Nid card

Nid কার্ড করার জন্য গিয়েছিলাম। সেখান কার এক কম্পিউটার দোকানে পিন মারতে যাওয়ার দোকানদার বলে যে nid কার্ড ১ দিনে করে দিবে ৪০০ ০ টাকায় পরে আমি মানা করে দিয়ে সঠিক পদ্ধতিতে বায়োমেট্রিক সম্পন্ন করি

জামালপুর, Mymensingh 31 August 2026 42 views MY4HCWXS
0 Comments
Paid Other public office ৳1.0K

সকারি চাকরিজীবীদের বদলির পর LPC প্রেরন বা বদলি কৃত কর্ম স্থলে LPC প্রেরণ

পুলিশের চাকরি মানেই বদলি,যেটা একটা কমন বিষয়। কিন্তু সমস্যা হলো বদলিকৃত কর্মস্থলে যোগদান করার পর ৩/৪ মাস বেতন পাওয়া যায়না,কারন জেলা হিসাব রক্ষন অফিস থেকে LPC পাঠায়না,এটা পাঠানোর জন্য ৫০০/১০০০ টাকা ঘুষ দিতে হয়।একজন মানুষ ৩/৪ মাস বেতন ছাড়া কিভাবে চলে😥এমন কি প্রতি বছর প্রভিন্ডেন্ট ফান্ডের হিসেব নেওয়ার জন্য + রেজিস্ট্রারের এই হিসেব তুলার জন্য ২০০/৫০০টাকা দিতে হয় না হলে প্রভিডেন্ট ফান্ডের হিসেব রেজিস্ট্রারে ঠিক থাকেনা।

সকল শহর/ বিভাগ, Dhaka 31 August 2026 8 views DK92BJGQ
0 Comments
Paid Other public office ৳12.0K

পারিবারিক সঞ্চয়পত্র

ঘটনা টি অক্টোবর ২০২১ এর । মা মারা যাওয়ার পর তাঁর নামে থাকা সঞ্চয়পত্রের নমিনি হিসেবে আমার বাবার নামে সেটি স্থানান্তর করার জন্য জাতীয় সঞ্চয় ব্যুরোর, মতিঝিল (সোনালী ব্যাংক এর প্রধান শাখা), ঢাকা এর সহকারী পরিচালকের কাছে গেলাম। সহকারী পরিচালক আমাকে তাঁর পিয়ন/অফিস সহকারীর কাছে পাঠিয়ে দিলেন। এরপর শুরু হলো নানা আইন-কানুন, নিয়ম আর জটিলতার কথা। একজন শোকাহত সন্তান হিসেবে তখন আমার একটাই চিন্তা- মায়ের রেখে যাওয়া সঞ্চয়পত্রটা যেন কোনোভাবে বাবার নামে করা যায়। একপর্যায়ে পিয়ন আমার কাছ থেকে ১০,০০০ টাকা নিলেন। টাকা নেওয়ার পর আবার বললেন, “এই ১০,০০০ টাকা তো স্যারের জন্য!” কথাটা শুনে আমি আরও ২,০০০ টাকা তাঁকে দিলাম। টাকা এর সাথে আর একটা জিনিস দিয়েছি, অভিশাপ।

মতিঝিল ঢাকা, Dhaka 31 August 2026 15 views DK2QRUMD
0 Comments
Paid City Corporation ৳1.2K

জন্ম নিবন্ধন সংশোধন

আমার বড় ভাই চট্টগ্রামে নেভিতে জব করে, তার জন্ম নিবন্ধন করা হয় টঙ্গী পৌরসভা থেকে যেটা টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত বর্তমানে। চাকরি ব্যস্ততা ও ছুটির স্বল্পতার জন্য সে টঙ্গী পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস এ আসতে পারতেছিল না। যার কারনে আমি যাই সেখানে। তারা সেখানে ৬/৯ বুঝিয়ে আমাকে অযথা আমার ভাইয়ের nid, ssc সার্টিফিকেট বাবা মায়ের nid এইগুলা প্রিন্ট করে আনতে বলে আবার ৫০ টাকা ফি নেয়, অথচ তারা চাইলেই পোর্টাল থেকে আবেদনের সিরিয়াল কোড দেখে নিয়ে একসেপ্ট করলেই পারতো, কিন্তু তারা করেনি সব প্রিন্ট করে এনে দেয়ার পর আমাকে বলে ডিসি অফিস থেকে পারমিশন আনতে, এক কথায় পেচ্যাচ্ছে। ঘটনা বুঝতে পেরে কম্পিউটার অপারেটর কে কানে কানে বললাম একটু ইমারজেন্সি কি করতে পারি? সে বলে ১২০০ টাকা দিতে...😄

টঙ্গী, চেরাগ-আলী, Dhaka 31 August 2026 12 views DKF5QPNS
0 Comments
Refused Land Office ৳15.0K

জমির নামজারির জন্য আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছি চেয়েছিল

জমির নামজারির জন্য আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছিল। কিন্তু আমি দেইনি আমার তখন জরুরী ছিল জমিটা খারিজ করা । আমি একটা স্কুল করতে চেয়েছিলাম কিন্তু তার কারণে পারিনি। এখনো করতে পারিনি খারিজ। অবশেষে আমার স্কুলটাও করা হলো না । স্বপ্ন স্বপ্নই রয়ে গেল

গাজীপুর, শ্রীপুর ,গোসিংগা, ভূমি রেজিস্ট্রেশন অফিসে, Dhaka 31 August 2026 13 views DKCUR2ZX
0 Comments