All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Accounts Office ৳18.0K

মাতৃত্বকালীন ছুটির বিল

জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার কারনে পে ফিক্সেশন করাতে পারিনি। পরে সংশোধন করে এরিয়ার বিল করার সময় এক মাসের বেতন দাবি করে রাঙ্গুনিয়া হিসাব রক্ষন অফিস।রাঙ্গুনিয়া শিক্ষা অফিস করে ২০০০। আমার মোট বকেয়া বিল ছিলো ৫২০০০/-। পরে ২০০০০/- ঘুস দিয়ে এই বিল এপ্রুভ করাতে হয়। রাঙ্গুনিয়া হিসাব রক্ষন অফিস কে জিপিএফ ফান্ডের টাকা উত্তোলন করার সময় ২০০০/- ঘুষ দিতে হয়।জাতীয় পরিচয়পত্র সংশোধন করে পে ফিক্সেশন করার জন্য ২০০০/- দিতে হয়। ফেনি হিসাব রক্ষন অফিস কে জিপিএফ ফান্ডের একাউন্ট করার জন্য ২০০০/- এবং নতুন বেতন বিল করার সময় ৫০০০/- । এরা হচ্ছে লেখক আবু ইসহাকের জোক।

রাঙ্গুনিয়া, Chattogram 31 August 2026 11 views CTN7DJEL
0 Comments
Refused Public Hospital ৳6.0K

ঢাকা মেডিকেলে

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা গত ৫ আগস্ট বাইক দুর্ঘটনায় হাত ভেঙে ঢাকা মেডিকেলে যাই। চিকিৎসার বিভিন্ন ধাপে ঘুষ ও হয়রানির শিকার হতে হয়— টিকিট ও ডাক্তার দেখানোর সিরিয়াল: ১০০+১০০ টাকা এক্স-রে দ্রুত করাতে: ১০০ টাকা (সরকারি ফি ২০০) বেডের জন্য: প্রায় ১,০০০ টাকা; টাকা না থাকায় মেঝেতে থাকতে হয় হুইলচেয়ার: ১৫০ টাকা, ট্রলি: ১০০ টাকা ড্রেসিং: ৩০০ টাকা হাসপাতাল থেকে প্রয়োজনীয় সামগ্রী না পেয়ে প্রায় ১,৫০০ টাকার গজ, তুলা, প্লাস্টার কিনি। পরে দেখি, সেগুলো আলাদা রেখে সরকারি সামগ্রী দিয়ে প্লাস্টার করা হচ্ছে—ফলে আমার কেনা সামগ্রী অন্যত্র বিক্রি করা হতে পারে বলে সন্দেহ হয়। প্লাস্টারের পর: ২০০ টাকা বের হওয়ার সময় আনসারকে: ১০০ টাকা সবচেয়ে দুঃখজনক, ২০ আগস্ট পর্যন্ত অপারেশনের তারিখ দেওয়া হয়নি।

Dhaka, Dhaka 31 August 2026 11 views DKNBZTFZ
0 Comments
Paid Passport Office ৳35.0K

ভুয়া জন্ম-সনদে পাসপোর্ট নিবন্ধন

অনার্সের স্টুডেন্ট। বয়স প্রায় ২২ বছর। সব ধরনের এভিডেন্স দেওয়ার পরও। বরিশাল পাসপোর্ট অফিস ও জন্মনিবন্ধন অফিস যোগসাজশ করে ১৭ বছর বয়স দিয়ে নতুন জন্মনিবন্ধন করে পাসপোর্ট করে।

বরিশাল, Barishal 31 August 2026 9 views BRCCVUWH
0 Comments
Paid Land Office ৳10.0K

২৫ বিঘার কম কৃষি জমির ভূমি উন্নয়ন কর জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানি

২৫ বিঘার কম কৃষি জমির ভূমি উন্নয়ন কর জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানি। ২৫ বিঘার কম কৃষি জমির মালিক কিনা তার প্রমাণ দিতে বলে। এই হয়রানি থেকে মুক্তি পেতে চাই।

গোবিন্দগঞ্জ, Rangpur 31 August 2026 10 views RNZYTX2C
0 Comments
Paid Other public office ৳7.0K

ফায়ার সার্ভিস লাইসেন্স নবায়ন

ফায়ার সার্ভিস এর লাইসেন্স নবায়ন ফি ৩৬০০ টাকা ৪০০ টাকা অন্যান্য ফি। কিন্তু আমার কাছে অতিরিক্ত ৭০০০ টাকা সহ মোট ১১০০০টাকা নিয়েছে।

ঝিনাইদহ, Khulna 31 August 2026 9 views KHGKH22J
0 Comments
Paid Other public office ৳2.0K

NID

আমার বোনের এনআইডি ভেরিফিকেশনের জন্য তিনজন কর্মকর্তা আমাদের বাসায় এসেছিলেন চা-নাস্তা খেয়ে ইনিয়ে বিনিয়ে যাওয়া আসার ভাড়া বলে দুই হাজার টাকা নিয়ে গিয়েছেন, পরবর্তীতে ছবি তোলার দিন ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে আবার দাবি করলেন ঐদিন তো স্যারেরটা দিলেন আমাদেরটা কি দিবেন না পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়

Dhaka, Dhaka 31 August 2026 12 views DKJFYH73
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট করা

বরগুনা পাসপোর্ট অফিসে সব কাগজ ঠিক থাকার পরেও আমার ফাইল জমা নিচ্ছিল না, বলে আপনার বাবা মায়ের নামের মিল নেই, তারপরে দালাল আসে পনেরশো টাকা চায় আমি পরিশোধ করে দেই, এরপর ফাইল জমানেয় ও পাসপোর্ট হয়ে যায়, এরপর পুলিশ ভেরিফিকেশনে ১০০০ টাকা নেয়। মোট ২৫০০ টাকা বেশি নিয়েছে

বরগুনা, Barishal 31 August 2026 10 views BRQ6MQ5R
0 Comments
Paid Accounts Office ৳5.0K

পে-ফিক্সেশন করার সময়

সরকারি চাকরিতে ঢুকে নিজের প্রথম বেতন করতে হলে পে ফিক্সেশন করা লাগে। মিষ্টি খাওয়ার টাকা না দিলে মাসের পর মাস ঘোরায়। এছাড়া যেকোনো প্রাপ্য টিএ ডিএ বিল তুলতে গেলেই মোট বিলের ৩-৫% পর্যন্ত দাবী করে। না দিলে হয়রানি। এটার প্রতিকার চাই।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 13 views CTMZUNGN
0 Comments
Paid Other public office ৳500.0K

চাকুরি

বেসরকারি ব‍্যাংকে চাকুরি দিয়ে এক জন যুগ্ম সচিব এই টাকা নিয়েছে।উনি এমন৫-১০ লক্ষ টাকার বিনিময়ের প্রায় ৩০ থেকে ৩৫ জনকে চাকরি দিয়েছেন।বর্তমানে ২০ জনের মত টাকা উনার কাছে আছে।উনার ছোট ভাই এই লেনদেন করে।আগে অর্থ মন্ত্রনালয়ে ছিলেন বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছেন।

ব্রক্ষণবাড়ীয়া, Chattogram 31 August 2026 10 views CTRA6DD9
0 Comments