All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Refused Tax Office ৳2.0K

TIN Certificate

আমি ২০০৫ সাল থেকে নিয়মিত আয়কর পরিশোধ করি কিন্তু আমাকে টি আই এন নাম্বার দেয়া হয়নি বারবার আবেদন করার পরেও। ২০০০ টাকা দেয়া লাগবে, আমি দেইনি । ওয়ান ইলেভেন এর সময় একজন সহকারি কর কমিশনারকে জানানোর পরে তিনি দুঃখ প্রকাশ করে বিনা টাকায় করে দিতে আদেশ দিলে আমি টি আই এন পাই ।

Dhaka, Dhaka 31 August 2026 12 views DKDSFCL9
0 Comments
Paid Other public office ৳4.0K

GD inquiry by Police

In 2023, my nephew lost his mobile phone in a area which comes under Kodomtoli PS. We registered a GD at the PS. After a week, one ASI called and told me that the phone has been located outside dhaka. They would retrieve it only if we would pay some bribe. I refused but my nephew insisted that he needed the phone. He asked for 5000 and after some negotiation, he accepted 4000. We got the phone the next week.

Kodotoli, Dhaka 31 August 2026 11 views DK4EWCLA
0 Comments
Paid Land Office ৳60.0K

নামজারি

নামজারি করাতে গেলে বলে ওয়ারিশ বেশি । আর যেহেতু অনেক আগের দলিলপত্র তাই টাকা বেশি লাগবে। আমাদের বন্টনের জন্য তারাতারি নামজারি দরকার ছিল তাই ঘুষ দিয়াছি।

পটুয়াখালী, Barishal 31 August 2026 11 views BR4UPQSL
0 Comments
Refused Land Office ৳2.5K

নামজারি করার জন্য দামুড়হুদা, উপজেলা ভুমি অফিসের স্টাফরা পেকেজ চালু করেছে ২৫০০ টাকা দিলে কেস পাশ হয় ।

নামজারি করার জন্য দামুড়হুদা, উপজেলা ভুমি অফিসের স্টাফরা পেকেজ চালু করেছে ২৫০০ টাকা দিলে কেস পাশ হয় । না দিলে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কেস বাতিল করে । (ভুমি অফিসের নাজির )

দামুড়হুদা, চুয়াডাঙ্গা, Khulna 31 August 2026 10 views KH2MJ5EH
0 Comments
Paid Passport Office ৳2.0K

উত্তরা পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট করতে গিয়ে ৳২০০০ ঘুষ দিতে হয়েছে।

উত্তরা পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট করতে গিয়ে ৳২০০০ ঘুষ দিতে হয়েছে। ফর্ম পূরণ করে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যখন আমি ফর্ম জমা দিতে যাই তখন সকল কাগজ-পত্র ঠিক থাকা সত্ত্বেও পাসপোর্ট কামলা বলে আমার অরিজিনাল কাবিননামা দেখাতে হবে তানাহলে জমা নেবে না। তারপর বাধ্য হয়ে ৳২০০০ ঘুষ প্রদান করি।

আশুলিয়া, Dhaka 31 August 2026 14 views DKQLRVPF
0 Comments
Paid Land Office ৳50.0K

জমির মিউটেশন

জমি মিউটেশন করতে সরকারি সর্বমোট খরচ 1170 টাকা , মতিঝিল ভূমি অফিস এর কথা অনুযায়ী ৪০,০০০ টাকা দিলাম তারপর আবার আরেকজন মহিলা আটকায় পরে আবার গিয়ে ১০,০০০ টাকা দিলে কাজ করে দেয়।নাহয় শুধু এটা ওটা বলে হিয়ারিং ডেট দিচ্ছিল আর ঘোরাচ্ছিল।টাকা দেয়ার পর আর কিছুই লাগে নাই।

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DK5V8P6Q
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট নবায়ন করার জন্য

আমার পাসপোর্ট নবায়ন করার জন্য গিয়েছিলাম আমার সবকিছু ঠিক ছিল কিন্তু ফাইল জমা নিচ্ছিল না কারণ আমি টাকা দেই নাই ফলে আমাকে বাধ্য হয়ে অতিরিক্ত পনেরশো টাকা দাবি করে দিতে হয়েছে কারণ আমার সময় ছিল না ।চাকরি করি যে কারণ আমাকে আবার ঢাকা ফিরতে হতো

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 31 August 2026 9 views RJC9KMH8
0 Comments
Only demanded Sub-Registry Office ৳2.0K

দলিলের নকল

একটা দলিলের নকল তুলবো তাই বললাম কিন্তু সে বলছে ২০০০ টাকা লাগবে আগে দরখাস্ত করতে হবে তারপরে ১৫ দিন পর পাওয়া যেতে পারে এই হলো অবস্থা

নিয়ামতপুর, Rajshahi 31 August 2026 13 views RJGT5UQT
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট

আমি নিজে পাসপোর্টের আবেদন করি, সেখানে একটু ভুল হয় যেটা তারা ঠিক করে দিতে পারতো কিন্ত তারা ১৫০০ টাকা চায় সেটা ঠিক করার জন্য, বাধ্য হয়ে আমি টাকাটা দেই

ঝালকাঠি, Barishal 31 August 2026 10 views BRMYM75L
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে মাস খানেক আগে ২০০০ টাকা দিতে হয়েছে। সেবার খরচ ১৫০০ + ঘুষ ২০০০= সর্বমোট ৩৫০০। মিরপুর অন্তর্ভুক্ত থানা। সেবাগ্রহীতা উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করবেন।

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DK8WFFKK
0 Comments
Paid City Corporation ৳15.0K

Holding Tax

আমি হোল্ডিং ট্যাক্স রেজিস্ট্রেশন জন্য আবেদন করি তখন তারা বেশি টাকা দাবি করে,আপনি যদি না মানেন তাহলে আরো বেশি কর ধরা হবে। ই হোল্ডিং ট্যাক্স আরো বেশি টাকা দাবি করে।

DNCC,Adabar, Dhaka, Dhaka 31 August 2026 10 views DK5AYGPH
0 Comments
Paid Education Office ৳10.0K

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,পরশুরাম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকল দাপ্তরিক কাজে ঘুস গ্রহন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,পরশুরাম এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর “শিক্ষকদের নতুন বেতন, প্রত্যয়ন পত্র, বেতন বিবরণী, সার্ভিস বুক লিখন, চাকুরী স্থায়ীকরণ, GPF টাকা উত্তোলন, NOC,বিভিন্ন বিল, শিক্ষা অফিসে যত ধরনের সেবা দেয়া হয় সবগুলোতেই, জন প্রতি ১০০০ থেকে ১০ হাজার টাকা দাবি করেন এবং হয়রানি পূর্বক আদায় করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারও জিম্মি অফিস সহকারীর কাছে।টিও স্যারের আদেশ ও পরামর্শ ও আমলে নেয় না অফিস সহকারী। ভয়াবহ অবস্থা পরশুরাম উপজেলা শিক্ষা অফিসের।

পরশুরাম, Chattogram 31 August 2026 10 views CTMTZ4E8
0 Comments
Refused Other public office ৳30.0K

এনআইডি সংশোধন

আসলে আমি সংশোধন করতে চেয়েছিলাম। কিন্তু একটা নাম সংশোধন করতে আমাকে কেন ৩০০০০ টাকা দিতে হবে। আমি প্রবাসী বলে যে কেউ যেভাবে খুশি সেভাবে একটা রেট বলবে, এগুলো ঠিক না মোটেও। আমাকে কেউ বলে ১০০০, কেউ ১৫০০০ আবার কেউ ৩০০০০। আমি একজন ইতালি প্রবাসী মহিলা মানুষ। তাই এই প্রসেসিং আমার স্বামী করেন সব কিছু। কিন্তু এভাবে উনাকে বিরাম্বনায় পড়তে হলে এই দেশে থাকা থেকে না থাকাই উত্তম বলে মনে করি। আমার পাসপোর্টে নামের বানান ভুল ছিল বলে আমি ভাবলাম দেশে থেকে কেউ যদি করে দিতে পারে তাকে একটা সম্মানী দিব। কিন্তু দেশে এই পরিমাণে দুর্নীতি যে সেটাও এখন আর করব না বলে সিদ্ধান্ত নিলাম। নিজ দেশেই কোন শান্তি নেই।

ঢাকা, Dhaka 31 August 2026 12 views DK52KTAW
0 Comments
Paid Customs Office ৳500

কাস্টম অফিস বেনাপোল সীমান্ত

আমি যখন প্রথমবার ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তে বাংলাদেশ কাস্টম এর মুখোমুখি হই। তখন আমাকে কাস্টম পুলিশ প্রশ্ন করে আপনি কি করেন। আামি বলি ব্যবসা। যদিও আমার ব্যবসায়িক ডুকোমেন্ট দিয়েই ভিসা সংগ্রহ করেছি। তবুও আমাকে বলে আপনার ভিজিটিং কার্ড দেখান, ভারত যাওয়ার সময় ভিজিটিং কার্ডের প্রয়োজন মনে না করাতে তখন সাথে ভিজিটিং ছিল না। তার জন্য আমাকে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে, পরবর্তীতে তারা সীল মেরে আমাকে ভারতে যাওয়ার সুযোগ দিয়েছে।

যশোর, Khulna 31 August 2026 16 views KHZE9Z4T
0 Comments
Paid Other public office ৳1.0K

ইমিগ্রেশন

গত ৪-৫দিন আগে ভারত যাওয়ার সময় আমার নতুন পাসপোর্ট ব্যতিত আগের পাসপোর্ট গুলো ব্লকড দেখায় অর্থাৎ ইমিগ্রেশন এ ব্লকড দেখায়। । ইমিগ্রেশনে এ দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার এয়ারপোর্টে ইমেইল করলে ওরা রেস্পন্স করে খুলে দেয়। সময় আধা-১-দেড় ঘন্টা লাগতে পারে উনি বলেছিলো। সেই ইমেইল পাঠানোর পর উনি ১০০০ টাকা দাবি করেন দালালের মাধ্যমে কারণ টাকা দিলে কাজটা সিউর হবে। অনেকের নাকি ১০ হাজার, ৭ হাজার লেগেছিলো। আর ইমেইল এ রেস্পন্স না করলে ঢাকার এসবি অফিসে গিয়ে ঠিক করতে হবে যেটা ওই মহুর্তে আমাদের জন্য বিড়ম্বনামূলক ছিলো। তাই কাজ হওয়ার পর টাকা দেই আমরা🙂 যদিও এর মাঝে আরও কাহিনি ছিলো শর্ট এ যা আপনি টাকা ফেলবেন আর আপনার এমন কোনো কাজ নেই জা করতে পারবেন না বাংলাদেশে। টাকা ফেলুন কাজ সহজ এ করুন🙂

হিলি, Rangpur 31 August 2026 8 views RNKA2UXG
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গিয়েছিলাম কাগজপত্র সব রেডি করে নিয়ে কিন্তু তারা এই কাগজ জমা নিতে অস্বীকৃতি জানায় নিচ তলায় একজন পিওন ছিলো যে দাবি করেছিলো যে টাকা ছাড়া এখানে কোন কাজ হবে না, বারবার আসতে হবে। আমার পাসপোর্ট বানানো খুব প্রয়োজন ছিলো তাই আমি বাধ্য হই এই টাকা পরিশোধ করতে।এছাড়া আমি ব্যতিত অন্য সব মানুষদের ও একই সমস্যার সম্মুখিন হতে দেখেছি।এই সিন্ডিকেট বাইরের ফটোস্ট্যাট এর দোকান থেকে অফিসার পর্যন্ত বিস্তৃত।

বগুড়া, Rajshahi 31 August 2026 10 views RJTV6XP9
0 Comments