All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid City Corporation ৳1.0K

নাগরিক সনদপত্র উত্তোলন

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে আমি নাগরিক সনদপত্র উত্তোলনের জন্য গেলে আমাকে বলা হয় এক মাসের মত লাগবে। আমি বললাম আমার আর্জেন্ট লাগবে। সে বলল আর্জেন্ট হবে না। কিন্তু আপনি কিছু খরচপাতি দিয়ে গেলে লোকজন করায় রাখবে। আমি জিজ্ঞাসা করলাম কত দিতে হবে। সে বলল ১০০০ দিয়েন। আমার কাছে ৫০০ ছিল আমি সেটাই দিয়ে এসেছি। আমি জিজ্ঞেস করলাম এখন কি তাড়াতাড়ি দেয়া যাবে কিনা সে আমাকে বলল- যে স্যার সিগনেচার করবে উনি এখন অফিসে নাই। আমি আরো এক ঘন্টা ওয়েট করলাম তারপরও সে আমাকে সিগনেচার করে এনে দিতে পারে নাই। পরে বলল পরের দিন আসতে আমি আবারো টাকা খরচ করে পরের দিন গেলাম। তখন অন্য একজন এর টেবিলে আমাকে পাঠায় নাগরিক সনদপত্র নেওয়ার জন্য। আমি নিয়ে পরে আমি সাইড দিয়ে বের হয়ে আসি।

ঢাকা উত্তর, Dhaka 31 August 2026 13 views DKDM5MSL
0 Comments
Paid Other public office ৳1.5K

সরকারি চাকরির বেতন করার জন্য

বাংলাদেশ ডাক বিভাগে দক্ষিণাঞ্চল খুলনা মেইলঅপারেটরে চাকরি হয়েছে বেতন চালু করার জন্য এর কাছ থেকে পনেরশো টাকা করে চাই প্রায় ২০০ জন মত ক্যান্ডিডেট

খুলনা শহর, Khulna 31 August 2026 9 views KHRDV524
0 Comments
Only demanded Other public office ৳4.5K

কাজী অফিস কাবিননামা ও ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ

আমার বড় ভাইয়ের কাবিননামা ও ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহে জন্য মগবাজার কাজী অফিস, কাজীর গলি যাই সেখানে কাজী ৪,৫০০ টাকা দাবি করেন কিন্তু সরকারি নির্ধারিত ফি যেখানে মাত্র ২০০ টাকা বা ২৫০ টাকা সেখানে কাবিননামা ও ম্যারেজ সার্টিফিকেটের জন্য অতিরিক্ত ৪,৫০০ টাকা দাবি কেন? একজন নিকাহ রেজিস্ট্রার ও মাওলানা পদধারী যদি মানুষের প্রয়োজনকে পুঁজি করে অতিরিক্ত অর্থ দাবি করেন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সরকারি ফি চাই, অতিরিক্ত টাকা নয়। অনিয়মের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা চাই। পাশাপাশি কেন সরকারি ফি প্রকাশ্যে প্রদর্শন করা হবে না? কেন প্রতিটি অর্থ গ্রহণের বিপরীতে বৈধ রসিদ দিবেনা?

ঢাকা, মগবাজার, কাজীর গলি কাজী অফিস, Dhaka 31 August 2026 10 views DKS7XM7B
0 Comments
Paid Other public office ৳300.0K

কারখানার লে-আউট সংশোধনের জন্য একজন সহকারী মহাপরিদর্শক (সেইফটি) কর্তৃক ৩০০০০০ লক্ষ টাকা দাবী।

কারখানার মেশিনারি লে আউট অনুমোদন। টাকা না দিলে হবে না। তিনি উলটা মামলার ভয় দেখান। বলতেছে ডিআইজি কে ২০০০০০ টাকা দিতে হবে। না হলে কাজ হবেনা। আবার বলতেছে ১ মাসের মধ্যে না করলে মামলা করে দিবে।

গাজীপুর, Dhaka 31 August 2026 9 views DKQNCUB9
0 Comments
Paid Public Hospital ৳80.0K

বয়স নির্ধারণ এর বোর্ড এ কর্মচারীর ঘুষ নেয়া।

আমি বয়স নির্ধারণ এর জন্য যশোর সিভিল সার্জন অফিসে আবেদন করি এবং সিভিল সার্জন অফিস ফরওয়ার্ড করে সদর হাসপাতাল এ পাঠায় এবং সেখানে আমার বিভিন্ন টেষ্ট কটেষ্ট করায় এবং বোর্ড বসায় ডাক্তার এর পর অফিস সহকারী দাবী করে ৮০০০০ হাজার টাকা নতুবা সঠিক রিপোর্ট না দিয়ে নেকেটিভ রিপোর্ট দিবে বলে তখন আমি বলিবলি যদি রিপোর্ট ঠিক থাকে তাহলে আমার পজিটিভ রিপোর্ট আসবেই তখন অফিস সহকারী বলে টাকা ই সব রিপোর্ট বোর্ড এগুলো কিছুই না। তখন আমি টাকা দেই এবং টাকা দেয়ার ডগুমেন্স রাখি। এরপর রিপোর্ট পাওয়ার পর তথ্য প্রমান সহ ঐ হাসপাতালে পরিচালক বরাবর অভিযোগ করি কিন্তু একমাস হলেও কোনো পদক্ষেপ নেননি পরিচালক তাতে।।

যশোর, Khulna 31 August 2026 11 views KH3TR8SS
0 Comments
Refused Other public office ৳30.0K

এটা কিভাবে দিব জানা নেই

আমরা ৩ একজন হাইস্কুলের শিক্ষক। আপনাদের কাছে আমাদের থেকে একজন বিএনপি নামধারী হেডমাস্টার যতভাবে ঘুষ নিচ্ছে তার বিস্তারিত তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে যদি এই তথ্যটি দেশবাসীকে জানিয়ে আমাদের মত অসহায় লোকজনকে আর হয়রানি না হতে হয়। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গত বছদ ১৮তম শিক্ষক নিবন্ধনে যোগদান করেছি। আমাদের যোগদানের পর হেডমাস্টার আমাদের ২জন থেকে ১৫ হাজার করে ৩০ হাজার আর সবশেষে গত আমাদের ১জনের থেকে ২২ হাজার টাকা নিছে। আমাদের থেকে আরো বেশি টাকা চাইছিল আমরা অনুরোধ করে কম দিছি। আমরা ৩জন ২ মাস করে ৬মাসের বেতন এখনো পাইনি। এই বকেয়া বেতন তুলতে হেডমাস্টারের থেকে কয়েকটি কাগজপত্র দরকার এখন সে মোটা অংকের টাকা ঘুষ চায়।

বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানা, Khulna 31 August 2026 13 views KHC8KDSC
0 Comments
Paid BRTA ৳15.0K

Driver Licence

মিরপুরে মাদ্রাজ সিকিউরিটিতে ফিংঙার দিতে পাঠানো হয়। ভোড় ৬ টা থেকে লাইনে দাঁড়িয়ে আছরের পরে সিরিয়াল পেয়ে ফিঙার নেয়না। বলে সার্ভারে সমস্যা। আঙুল দিলেও কাজ হয়না। নেটওয়ার্ক ক্যাবল বা ওয়াইফাই ডিসকানেক্ট করে রাখে। এভাবে দুদিন যাওয়ার পরে তৃতীয় দিন রিকোয়েস্ট করে ২০০০ টাকা দিলাম। সাথে সাথে নেটওয়ার্ক আসলো। সার্ভার সচল। ১৫০০০ টাকা কন্ট্রাক্টে লাইসেন্স করি।

Ekuria, Dhaka 31 August 2026 11 views DKXGCH9A
0 Comments
Paid Other public office ৳500.0K

নিজেকে নির্দোষ প্রমাণ করতে

তারা জানতেন যে আমি নির্দোষ। কোনো ডকুমেন্টে আমার কোনো ধরনের সম্পৃক্ততা তারা খুঁজে পাননি। যখন তারা নিশ্চিত হলেন যে এই ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, তখন আমাকে বলা হলো—“আপনাকে এই মামলা থেকে বের করে দেওয়া সম্ভব, কারণ আপনার বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ বা সম্পৃক্ততা পাওয়া যায়নি।” কিন্তু এরপর প্রশ্ন উঠল, আমাকে মামলা থেকে বাদ দিলে তাদের লাভ কী? সরাসরি আমার কাছে ৫ লাখ টাকা দাবি করা হলো। অনেক কষ্ট করে আমি ৩.৫ লাখ টাকা সংগ্রহ করে তাদের প্রদান করি। এর কিছুদিন পরই আমি দেশের বাইরে চলে আসি। এই ঘটনার কারণেই আমাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে বিদেশে চলে আসতে হয়েছে। আমি যদি তখন দেশ ছেড়ে না আসতাম, তাহলে হয়তো এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সারাজীবন আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করত।

Dhaka, Dhaka 31 August 2026 10 views DKA3JPZD
0 Comments
Paid Other public office ৳130.0K

একটি ফ্যাক্টরির বিবিধ লাইসেন্স নবায়ন

ফ্যাক্টরির বিবিধ লাইসেন্সের নবায়ন করতে গিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের ঘুষখোরদের দাবির প্রেক্ষিতে ফায়ার লাইসেন্সের জন্য ৫০০০০, কলকারখানা লাইসেন্সের জন্য ৩০০০০, ইটিপি ওয়াটার টেস্ট রিপোর্ট ৩০০০০, বয়লার লাইসেন্সের জন্য ২০০০০ টাকা দিতে হয়েছে । সর্বমোট ১,৩০,০০০ টাকা । মজার ব্যাপার হচ্ছে, এই সব লাইসেন্সের সরকারী ফি ৩৩,৫০০ টাকা । অথচ এর জন্য বাড়তি ঘুষবাবদ ব্যয় ১,৩০,০০০ ।

গাজীপুর, Dhaka 31 August 2026 11 views DK7BXWZT
0 Comments
Paid Accounts Office ৳3.0K

প্রযোজ্য নয়

আমার বিল সাবমিট করার পরে বিল আসেনা তাই অফিসে গিয়ে খোজ নিলাম বলে টাকা নাদিলে বিল হয় আন্য দের কাছ থেকে নই অধেক এখন সময় খারাপ তাই ৩০০০। দিতেই হবে।

বরিশাল বিভাগ বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা, Barishal 31 August 2026 13 views BRURQY7S
0 Comments
Only demanded Customs Office ৳5.00M

ভ্যাট বিষয়ক

আমাদের একটি ফাইল অডিটে ছিল। ফাইল এ বড় কোন অসংগছিল না। ফাইল এর কাজ করে দেবার জন্য টাকা দাবি করা হয়। । টাকা দেয়া হয় নাই্। আর ফাইল এর কাজ করে দেয় নাই। ফাইল পরে আছে।

ঢাকা, Dhaka 31 August 2026 16 views DKEX5WBL
0 Comments
Paid Passport Office ৳4.5K

Making a passport

আমার পাসপোর্ট আটক রেখে আমার কাছে অর্থ দাবি করা হয়েছিল। আমি দালালের কাছে অর্থ পরিশোধে বাধ্য হয়েছিলাম কারণ আমার মাত্র দুইদিন পরে ফ্লাইটের তারিখ ছিল।

Jalkuri, Narayangonj, Dhaka 31 August 2026 8 views DKAARN4W
0 Comments