All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Other public office

ডিসির রেকর্ড রুমে জমির ডকুমেন্টস তুলতে ঘুষ, জেলা রেজিস্ট্রারের কার্যালয় পুরাতন দলীল দলিল তুলতে ঘুষ

পুরাতন দলীলের নকল তুলতে গেলে একজন চার্সার আমার কাছে দলীল প্রতি ৩০০০ টাকা দাবি করে। যদিও সরকারি খরচ উল্লেখ্য আছে দলীল প্রতি ১০০ টাকা থেকে পাঁচশত হতে পারে। নিরুপায় হয়ে তিনটি দলীলের জন্য ৯০০০ টাকা দিয়েছি তারপর দলীল খুঁজে দিয়েছে। এরপর ডিসির রেকর্ড রুমে সাবেক জমির চুক্তিনামা এবং ৩০ ধারার মামলার নথী তুলতে গিয়ে ২০০০ টাকা ঘুষ দিয়েছি কাগজ পাইনি। যদিও সরকারি খরচ উল্লেখ্য আছে ৫শত টাকার বেশি নয়।

Paid
ভোলা ৳11.0K
30 August 2026 8 BRKVJD7S
0 Comments
Other public office

বিদ্যুৎ এর মিটার সংযোগ তিনবারে 19 হাজার টাকা বেশি নিয়েছে

নব্বই দশকের মাঝামাঝি চট্টগ্রামের একে খানের বিদ্যুৎ অফিসে মিটার আবেদন করি সম্ভবত 5 বা 7 হাজার নিয়েছে কিন্তু পেপারে লিখেছে 500 টাকা পরে 2021 সালে প্রিপেইড মিটার আবেদন করে ছেলে তখন নেয় 15 হাজার টাকা আর 2019 সালে নোয়াখালীর সুবর্ণচরে গ্রামের বাড়িতে মিটার আবেদন করি নিয়েছে 5000 টাকা বলেছে এক বছর লাগবে এই টাকায় 15 হাজার বা 18 হাজার দিলে পনের দিনে বিদ্যুৎ সংযোগ ও মিটার দিয়ে দিবে ,, আমার জমি রেজিস্ট্রি ও খাজনা আদায়ের অনেক ঘুষের রেকর্ড আছে প্রতিবেশী সহ অনেকের ক্রমান্বয়ে দেব পারলে

Paid
চট্টগ্রাম ও নোয়াখালী ৳19.0K
30 August 2026 8 CTKTXXHW
0 Comments
Education Office

উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সংশোধন

আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে নামে ভুল থাকার কারণে আমি চিটাগাং বোর্ড সংশোধনের জন্য আবেদন করি। সংশোধন করার ক্ষেত্রে আমার একটা কোট অ্যাবিড অ্যাবিড জমা দিতে হয় যেটা ছিল অরজিনিয়াল কপি। চট্টগ্রাম বোর্ডে আমার সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন আমার নতুন সংশোধিত সার্টিফিকেটগুলো হাতে পায় তখন আমি আমার যে অ্যাবিড অ্যাবিড নিতে একটা নির্দিষ্ট কক্ষে যাই। ওখানে একজন সম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন, আমি ওনার কাছে আমার অ্যাবিড অ্যাবিড চাইলে উনি আমাকে বলেন এটা কত টাকা দিয়ে বানিয়েছো ? আমি ওনাকে বললাম প্রায় তিন হাজার টাকার মত, উনি আমাকে পাল্টা জবাব দিয়ে বললেন আমাকে ৩০০০ টাকা দিয়ে এটা নিয়ে যাও। তারপর আমি ওনাকে বললাম আমার প্রয়োজনীয় কাগজ আমি কেন আপনাকে টাকা দিব ?

Refused
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম ৳3.0K
30 August 2026 10 CTSEFMMT
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হতে আউটসোর্সিং লাইসেন্স নবায়ন।

আউটসোর্সিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলাম। প্রায় ২ মাস হয়ে গেলো কোন আপডেট না পাওয়ায় অফিসে যোগাযোগ করলে ৩ লক্ষ টাকা দাবী করা হয়। যুগ্ম-মহাপরিদর্শক ও আইজি কে দিতে হবে না হলে নবায়ন হবেনা। পরে ১ লক্ষ টাকা দিলে আমার ফাইলের কাজ শুরু হয়। যদিও এখনো লাইসেন্স পাইনি। বলতেছে প্রক্রিয়াধীন।

Paid
Shrama Bhaban,Bijaynagar, Dhaka ৳100.0K
30 August 2026 12 DKPBUBMG
0 Comments
Other public office

জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় এ চাকরির জন্য গুষ চেয়েছিলাম

জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি তে একাউন্ট ডিপার্টমেন্ট এ পিয়ন পদে চাকরি দিবে। টাকা দাবি করেছিল ১৬ লক্ষ টাকা। আমার ফ্যামিলির সামর্থ নাই তাই চাকরিটা ও হয় নাই। চাকরিটা অন্য একজন পেয়েছে।

Refused
সাভার, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি ৳1.60M
30 August 2026 15 DKGTY4C5
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

আমি একটি নতুন পাসপোর্ট করেতে গিয়েছিলাম আমার সব কাগজ সঠিক থাকার পড়েও তারা নানান কি ছু ভুল ধরে এক প্রকার হয়রানী করে । পড়ে ২০০০ টাকা দাবি করে বলে ২০০০ টাকা দিলে ফাইল টি জমা হবে ঘটনাঃ রাজশাহী বিভাক সিরাজগঞ্জ জেলা স্থান সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস

Refused
Sirajganj ৳200
30 August 2026 9 RJTB4HHC
0 Comments
Passport Office

Super Express passport

২ বছর যাবৎ আমার পাসপোর্ট রি-নিউ করা হয় নি, আর্জেন্ট প্রয়োজনে আমি সুপার এক্সপ্রেস পাসপোর্ট করার চেষ্টা করি। পাসপোর্ট বসিলা অফিস, আমার সব ডকুমেন্টস দেখে বলে আপনি কাবিননামার ফটোকপি জমা দিসেন, অরিজিনাল কপি লাগবে। আমি ধরে নেই আমার বিদেশ যাওয়া হবে না। কারন আমার কাছে সময় নাই, তখন এক দালাল যে সকাল থেকে আমার পিছনে ঘুরছিলো যে, ৩০০০ টাকা দিলে এখনি করে দিবে বাট আমি সকালে পাত্তা দেই নি কারন আমার সব ডকুমেন্টস ছিলো। দুপুরে নিরুপায় হয়ে ২৫০০ টাকা দিতে রাজি হই, এবং সে তখন পাসপোর্ট অফিসার এর রুমে আমাকে নিয়ে যায়, তখন সে আমার ডকুমেন্টস এপ্রুভ করে দেয়, সাথে সাথে আমার ছবি তুলে, পরদিন পাসপোর্ট পাই। বসিলাতে, লিস্ট এর বাহিরে ডকুমেন্টস চায়, এবং চাপে ফেলে টাকা খায়, অফিসার, আনসার, কম্পিউটার দোকানি সবাই সিন্ডিকেটে জড়িত

Paid
বসিলা ৳2.5K
30 August 2026 8 DK2AWPNC
0 Comments
Education Office

সার্টিফিকেট উত্তেলোন

আমি মান উন্নয়ন পরীক্ষা দিয়েছিলাম। তো আমার আগের সার্টিফিকেট জমা দিয়ে নতুন সার্টিফিকেট তুলতে গেলে কিছু খরচ চায়, ২০০টাকা দিলে বলে ৫০০টাকা করে নেই, পরে আর ১০০ (মোট ৩০০)দিলে সার্টিফিকেট দেয়। আমার আগে একজনের কাছ থেকেও নিতে দেখেছি।

Paid
ঢাকা ৳300
30 August 2026 13 DKHQ2R8W
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরি

নোয়াখালীর পাসপোর্ট অফিস তিনবার পাসপোর্ট করেছি নরমাল আবার ডিজিটাল আবার এমআরপি প্রত্যেক বার বাড়তি টাকা দিতে হয়েছে সর্বশেষ এমআরপি পাসপোর্ট নিয়েছি 2024 এর জুন মাসে , পাসপোর্ট অফিসের বাইরের এমনকি সুবর্ণচর এর কম্পিউটার দোকান গুলো আবেদন করালে দোকানদার বলে তিন হাজার টাকা বাড়তি না দিলে আপনাকে হয়রানি করবে তখন আমার পরিচিত অনেকেই বাড়তি টাকা সহ পরিশোধ করে দেয় আর ওটার নাম লিখে দেয় চ্যানেল যা পাসপোর্ট অফিসের এক নাম্বার কাউন্টার দেখলেই বুঝে যায় এটা পেইড বাড়তি তাকে সেবা আর চ্যানেল দেখা না থাকলে তাকে নানা অজুহাতে দুই তিনবার ও ঘুরিয়ে দেয় । 2024 এর ঈদ ছুটির পর জুলাইয়ের প্রথম দিকে বাবার ওমরাহ যাবে তার পাসপোর্ট করতে আবেদন করি কিন্তু বাড়তি টাকা দিলাম না পরে বাবাকে অনেক হয়রানি করে

Paid
নোয়াখালী ৳6.0K
30 August 2026 10 CTY2PETN
0 Comments
Other public office

ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলন

নারায়ণগঞ্জ এর বন্দর উপজেলায় মনারবাড়ি এলাকায় "কদম রসূল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা" নামে ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং টাকা বিতরণ করা হচ্ছে। অথচ দা*লাল ছাড়া টাকা কোন ভাবেই উত্তোলন করা যাচ্ছে না। এই দা*লালদের মাধ্যমে ডিসি সাহেব নিচ্ছেন ৩%, ভূমি অফিস ও ৫ আসন এর এমপি নিচ্ছে ৩%, দা*লাল নিচ্ছেন ১-২% (মোট টাকা থেকে ৭%-৮% সর্বনিম্ন তাদের দিতে হচ্ছে) আবার কিছু কিছু ক্ষেত্রে জমির মালিকদের বিপদে ফেলে ২০% থেকে ২৫% ও ঘুস নেয়া হচ্ছে।

Paid
নারায়ণগঞ্জ ৳1.18M
30 August 2026 12 DKS8L9E4
0 Comments
Sub-Registry Office

প্রতারণামূলক দলিল তৈরি করে।

আমার আত্মীয়ের রেকর্ড ভুক্ত জমি শেষ রেকর্ডে আরেকজনের নামে উঠেছিল বলে সেই বলে দলিল করে দেয় তার স্ত্রীর নামে যা, সম্পূর্ণ বেআইনি এবং মামলা চলমান অবস্থায় এই কাজটি করে। এবং মিস কেস করার পরেও এমন কোন উদ্যোগ কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে না।

Refused
মাধবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, চারা ভাঙ্গা । ৳1.50M
30 August 2026 13 SY9QVECU
0 Comments
Other public office

প্রকৌশল অফিস বা উপজেলা প্রকল্প বরাদ্দ বা উন্নয়ন তহবিল

গ্রামীণ রাস্তা সংস্কার কাজে বরাদ্দ। ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সেখান থেকে উপজেলা প্রকৌশলীকে ৬০ হাজার টাকা নগদ দিতে হয়। আর সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি প্রকৌশল অফিসে। এটা কে আলাদা খাত হিসেবে যুক্ত করুন। আর এখানে মূলত ঘুষ দেয় ঠিকাদার তাই বিষয়টি সাধারণের আলোচনায় নেই!! শিক্ষা প্রকৌশল, এলজিআরডি, জনস্বাস্থ্য প্রকৌশল, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এগুলো প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্থ। কিন্তু এখানে সাধারণ মানুষের কাজ নেই, ঠিকাদার লেনদেন করে, সেও কম কাজ করে টাকা মেরে দেয়!!

Paid
মুন্সীগঞ্জ ৳60.0K
30 August 2026 8 DK9YW9L7
0 Comments
Land Office

নামজারি

১১৫০ টাকার নামজারি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের কিছু দালালেরা ৫-৭ হাজার টাকা করে কন্ট্রাক করে কাজ করে এর কমে নামজারি করে না

Refused
ভোলা, ভেলুমিয়া, ভেদুরিয়া ৳6.0K
30 August 2026 8 BRN2R6NZ
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যোগ্য ব্যাক্তির সার্টিফিকেট নবায়ন

যোগ্যব্যক্তির লসিসেন্স নবায়ন করার জন্য ২ লক্ষ টাকা দাবী করেছে। বাধ্য হয়ে ১ লক্ষ টাকা দিবো বলেছি।

Only demanded
বিজয় নগর, ঢাকা ৳200.0K
30 August 2026 8 DKK2X5MB
0 Comments
Land Office

নাম জারির অনুমতি

গৃহায়ন কতৃপক্ষে, আমার রেজিস্ট্রিকৃত জমি নামজারির জন্য আবেদন করেছি। প্রথা হল, দালালের মাধ্যমে একটি প্লটের জন্য সরকারি খরচের বাইরে ৫০০০০ টাকা দিতে হয়। আমি ২ প্লটের জন্য আবেদন করেছি। এর মধ্যে ২০০০ টাকা চায়ের খরচ হিসাবে দিয়েছি। তারপরও ৮ মাস হয়ে গেছে, আমি এখনো অনুমতি পায় নি।

Refused
চট্টগ্রাম ৳100.0K
30 August 2026 10 CTSV4P9W
0 Comments