All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Land Office

নতুন বিডিএস জমি জরিপ

কক্সবাজারের নতুন বিডিএস জমি জরিপের আওতাধীন নিজস্ব সার্ভেয়ার জমি সংক্রান্ত জরিপ ও রেকর্ড সংশোধনের কাজে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন জমির মালিকের কাছ থেকে কাজের ধরন ও পরিস্থিতি অনুযায়ী সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত অর্থ দাবি ও গ্রহণ করে থাকেন। আমার অভিযোগ অনুযায়ী, RS-BS রেকর্ড সঠিকভাবে সংশোধন করে দেওয়ার কথা বলে সার্ভেয়ার আমার কাছ থেকে ২৫,০০০ টাকা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে তিনি আমার আরেক প্রতিবেশীর কাছ থেকে প্রায় ১,০০,০০০ টাকা গ্রহণ করে আমার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন বলে আমি জানতে পারি। আমার মতো আরও শত শত জমির মালিক ও সাধারণ মানুষ একইভাবে হয়রানি হচ্ছেন

Paid
কক্সবাজার ৳25.0K
10 September 2026 11 CT8JLJVK
0 Comments
Land Office

নামজারি/খারিজ ও খাজনা প্রদান

২০২২ সালে উক্ত ভূমি অফিসে খাজনা দিতে গেলে অফিসের এক কর্মকর্তা আমার কাগজপত্রগুলো দেখার পর আগে খারিজ করতে হবে বলেন।খারিজ করা ছাড়া খাজনা নেয়া যায় না।তাই আমিও রাজি হলাম এবং কতকটা লাগবে জানতে চাইলে তিনি ১৫,০০০ টাকা লাগবে বলেন।কমাতে বললে তিনি তা ফিক্সড বলে দেন এবং আমিও রাজি হই।১০,০০০ অগ্রিম দিয়ে আসি আর বাকি ৫০০০ ডকুমেন্টস নেয়ার সময় দেই।উল্লেখ্য ঐ জায়গার খারিজে সরকারি ফি ছিল ১১০০ এর চেয়ে কিছু বেশি এবং সরকারি রসিদে তাই দেখেছি!

Paid
মুন্সিগন্জের ভবের চর ৳15.0K
10 September 2026 11 DKA6FRMG
0 Comments
Other public office

Biwta হেড অফিস ঢাকা।

একটা জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এর জন্য নদীর তীর ভূমি ব্যবহার এর অনুমতি পাবার জন্য নিয়ম মাফিক সব কাজ সম্পাদন করার পরও biwta হেড অফিস সহকারী পরিচালক এবং উনার অধীনস্থ অন্য কর্ম কর্তাগন এই টাকা জন্য গত ৩ বছর ধরে অপেক্ষা করতে হইতাসে। আমি। ঘুষ দিবো না তাই হয়রানি হচ্ছি।

Refused
Dhaka ৳500.0K
10 September 2026 11 DK6D44EY
0 Comments
Land Office

নামজারি

নামজারির আবেদন গেলেই গঙ্গারামপুর ভুমি অফিসের সর্বনিম্ন ঘুষ ১০০০টাকা , আমার আবেদনটি এক সপ্তাহের বেশী সময় ধরে আবেদন আটকে রেখেছে । ফোন করলে বলে ছেড়ে দিচ্ছি দিব পরে ৫০০ টাকা তার বিকাশে পাঠালে ছেড়ে দিতে রাজি হয়েছে ।

Paid
গঙ্গারামপুর ভুমি অফিস ৳1.0K
10 September 2026 11 RJAP6RE4
0 Comments
Other public office

কারখানার লাইসেন্স নবায়ন

আমার কারখানার লাইসেন্স নবায়ন করার জন্য ৫০০০০ টাকা নিয়েছিল। বলেছে ৫ বছরের জন্য নবায়নের টাকা নিয়েছে। কিন্তু লাইসেন্স এ লিখা আছে ২০২৭ পর্যন্ত

Paid
চট্টগ্রাম ৳50.0K
10 September 2026 6 CTW5KT3P
0 Comments
Other public office

কল্যাণ তহবিলের টাকা উত্তোলন

আমার একটি কাগজ হারিয়ে গেছে সেই জেরে আমার কাছে অর্থ দাবি করা হয়। নতুন করে সেই চিঠি ইস্যু করতে নাকি টাকা লাগবে। এজি অফিসে গেলে তারা টাকা না দেয়া অবধি নানাভাবে হেনস্থা করে। অবশেষে বাধ্য হয়েই ঘুষ দিতে হয়। কারণ হজ্বে যাওয়ার রেজিস্ট্রেশন এর টাকা ২৪ তারিখ জমা দিতে হবে আর এই টাকা না পেলে রেজিস্ট্রেশন করতে পারবো না।

Paid
ঢাকা ৳5.0K
10 September 2026 11 DKUVT6Q7
0 Comments
Customs Office

কাস্টমস সরকার লাইসেন্স ইস্যু

সি এন্ড এফ এজেন্টের কাস্টমস সরকার লাইসেন্স ইস্যু করার জন্য কাস্টমস হাউস, চট্টগ্রাম, লাইসেন্স শাখার ARO ১০০০০/-টাকা ঘুষ চাচ্ছে, লাইসেন্স শাখার ARO, ACP এবং লাইসেন্স শাখার সহকারীগণ এই টাকা ভাগবাটোয়া করেন। এরা প্রত্যেক লাইসেন্স ইস্যু, নবায়ন ও ট্রান্সফার করতে রেট অনুযায়ী টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করেন। লাইসেন্স শাখার ARO এবং ACP-র ঘুষ বাণিজ্য এখন ওপেন সিক্রেট।

Only demanded
চট্টগ্রাম ৳10.0K
10 September 2026 13 CTPH8NWY
0 Comments
Traffic Police

মামলার হুমকি দিয়ে টাকা আদায়

চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ৯/৯/২৬ইং বিকালে ডিউটিরত সার্জেন্ট (আ অক্ষরের নাম) বাইক, মাহিদ্র গাড়ি ধরে ধরে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। আমার সামনে এক মাহিদ্রা গাড়ি রং পার্কিং করার অজুহাত দিয়ে মামলার ভয় দেখিয়ে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দিছে।

Paid
চট্টগ্রাম ৳500
10 September 2026 14 CT6SKJDW
0 Comments
Land Office

নামজারী আবেদন জমা ও প্রতিবেদন প্রদান

কোলাপাড়া ইউনিয়ন ভূমি অফিস, শ্রীনগর, মুন্সীগঞ্জ এ নামজারী আবেদন জমা করার জন্য গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিস থেকে বাইরে নিয়ে আসে। ১০,০০০ টাকা খরচ (ঘুষ) দাবি করে। পরে পরিচিত জনের রেফারেন্স ৬০০০ টাকা ঘুষ/খরচ প্রদান করতে বাধ্য হই নামজারি করার জন্য।

Paid
শ্রীনগর, মুন্সীগঞ্জ ৳6.0K
10 September 2026 11 DKZTUP5Q
0 Comments
Passport Office

পাসপোর্ট রিনিউ

০৯ আগস্ট পাসপোর্টের রিনিউয়ের জন্য ডকুমেন্টস জমা দিতে গেলাম। সামান্য ভুলের জন্য কাগজ ফিরিয়ে দিচ্ছে৷ যেমন- ওয়ার্ড নাম্বার উল্লেখ নাই। কোনোভাবেই ডকুমেন্টস জমা নিচ্ছে না৷ বাইরে ১০-১৫ টি দোকান আছে টেম্পোরারি দোকান সহ। তাদের অনেক এজেন্ট আছে, তারা বলছে ১৫০০ টাকা দিলে আজকেই ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা সব হবে৷ তাদের একজন বলছে আমরা ফাইল প্রতি ১১০০ টাকা অফিসারদের দেই কিছু করার নাই৷ আমরা আপনার ফাইলের ছবি তুলে সেন্ড করব তারা ডেকে নিবে। ভেতরের কর্মকর্তারা এভাবে সাধারণ মানুষদের ঘুরিয়ে দিয়ে বাহিরে এজেন্ট দিয়ে এগুলো করাচ্ছে৷ শতশত মানুষ হয়রানির শিকার। ভুল থাকলে উপপরিচালক বরাবর আবেদন জমা নিয়েও বলছে মঙ্গলবারে আসেন। অনেকেই বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে করাচ্ছে কারন তারা জব হোল্ডার ছুটি নিয়ে এসেছে। এভাবেই চলছে বিজনেস।

Refused
রাজশাহী শালবাগান ৳1.5K
10 September 2026 12 RJRAD8FJ
0 Comments
Accounts Office

পেনশন

আমার বাবার পেনশনের জন্য দালাল চক্রকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হয়েছিল, শুধু আমার নয় টুঙ্গিপাড়া উপজেলায় যত মানুষ সরকারি চাকরি থেকে পেনশনে যায়, সবাইকে গুনতে হয় ফাইল স্বাক্ষর এর জন্য মোটা টাকা

Paid
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ৳350.0K
10 September 2026 14 DKJT3PRN
0 Comments