All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Refused Public Hospital ৳3.0K

সেবা কেন্দ

ময়মনসিংহ হাসপাতাল কিংবা সরকারি যত হাসপাতাল আছে সব হাসপাতাল গুলোতে যারা কর্মরত আছে বেশির ভাগ ঘুষের সাথে জরিত,,আমি যখন হাসপাতালে ছিলাম,, বেড নিতে গেলে টাকা দিতে হয়,, অপারেশন করে আনলে খুশি হয়ে টাকা দিতে হয়,, প্রশ্রাবের নল পড়াতে হলে টাকা দিতে হয় খুলতে হলে টাকা দিতে হয়,,মানে কি একটা অবস্থা হাসপাতালের, আমরা জনগণ কোথায় যাবো চাদা দিতে দিতে তো আমরা ক্লান্ত, এর থেকে মুক্তি চাই

কিশোর গঞ্জ, Dhaka 4 September 2026 3 views DK9VC7LK
0 Comments
Paid Land Office ৳2.5K

জমির মিস কেস

আমি এটা ঘুষ বলব না। এটাকে বলব জোর জবরদস্তি। কারণ আমাদের জমির মিস কেসের শুনানি থাকে ১৮/০৮/২৬ তারিখে। দূর ভাগ্যবশত সেদিন কোর্টে গিয়ে শুনলাম কোন এক উকিল মারা গিয়েছে সেজন্য আজ কোর্ট বসবে নাহ। কিন্তু উকিল সাহেব আমাদের কিছুই জানায়নি। আমার শ্বাশুড়ি আম্মা কোর্টে গিয়েছিল কারণ জমিটা তার নামে। কোর্টে গিয়ে শোনে আজ শুনানি হবে নাহ। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে উকিল সাহেব তার মহুরিকে দিয়ে ২০০০ টাকা দাবি করে আমার শ্বাশুড়ির কাছ থেকে। কিন্তু আমার শ্বাশুড়ি বলে আজ টাকা কেন দিব? কোর্টে ত কোন শুনানি হয় নাই বা আপনি কোন কাজ ও করেন নাই? তাহলে টাকা কেন? আপনি ত আমাদের বরং হয়রানি করছেন। উকিলের বক্তব্য হলো টাকা দেন না হলে আপনার কোন কাজ হিবে নাহ। আমার কথা হল উকিলদের এরকম অপেশাদার আচরণ কেন? আর এটা একটা ভন্ডামি...

পাবনা, Rajshahi 4 September 2026 4 views RJ8C7JRT
0 Comments
Only demanded Other public office ৳1.0K

সমাজ সেবা প্রতিবন্ধি কার্ড করা।

১ বছরের উপরে প্রতিবন্ধী কার্ড করার জন্য দেয়া হয়েছে।কিন্তু কার্ড করে না।টাকা না দেয়ার জন্য কার্ড করে না।একহাজার টাকা দিলেই কার্ড দ্রুত করে দিবে।ঐখানে গেলে কোন কথার দাম দেয় না।

পাকুন্দিয়া, Dhaka 4 September 2026 3 views DK2SCYNV
0 Comments
Refused Other public office ৳3.0K

২৬-২৭

জে এম শাখা, ডিসি অফিস, নেত্রকোণা। আ *** সাহেবের কাছে অফিসিয়াল কাজের জন্য গেলে খুব খারাপ ব্যবহার করে। যতক্ষণ পর্যন্ত না আপনি টাকা দিবেন।

নেত্রকোনা সদর, Mymensingh 4 September 2026 2 views MY87FDM7
0 Comments
Paid Other public office ৳25.0K

রাজনৈতিক হয়রানিমুলক মামলা

য়ামার বাবাকে জেলগেট থেকে পুনরায় ধরে নিয়ে থানায় আসা হয় এবং রিমান্ডে নেবার ভয় দেখিয়ে আমার নিকট থেকে ওসি তদন্ত ঘুষ গ্রহন করে যা আমি দিতে বাধ্য হই।

জয়পুরহাট, Rajshahi 4 September 2026 2 views RJZTG8G5
0 Comments
Only demanded Other public office ৳6.90M

BRTC TRUCK DEPOT CHATTOGRAM

চট্টগ্রাম বিআরটিসি ট্রাক ডিপোতে আমরা সরকারি ট্রাকে সরকারি সেবা দেই। তারমধ্যে ফিরতি বেসরকারি মালামাল পরিবহন করলে এগুলো লগ বইয়ে এন্ট্রি না করে ২৭৬ টি ট্রাক হতে ম্যানেজার সাহেব প্রতি মাসে প্রতি গাড়িতে ২৫০০০ টাকা নিজে নিয়ে নিচ্ছে হাতে হাতে। মাসে মোট ২৫০০০x ২৭৬ = ৬৯ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দেখার কেউ নাই। আমার লগ বই দেখলে বুঝবেন সে কিভাবে টাকা হাতিয়ে দিচ্ছে। দে্‌শকে বাচান। আমরা চালকরা অসহায় হয়ে পড়েছি।

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 4 views CTX9XR5F
0 Comments
Paid Customs Office ৳1.0K

সব ধরনের ডকুমেন্টস এর কাজ

কাস্টমস এর এমন কোনো জায়গা নেই যে টাকা ছাড়া কাজ হয়। টাকা কম দিলে ফাইল পর্যন্ত নিতে।চায় না পিয়ন রা। প্রতি ডকুমেন্টস এ টাকা দিতেই।হয়। না হয় কাজ হয়না।

চট্রগ্রাম কাস্টমস হাউস।, Chattogram 4 September 2026 3 views CT6QGKBU
0 Comments
Paid Land Office ৳450

জমি রেজিস্ট্রি

প্রত্যেকটি জমি রেজিস্টারি করার সময় হাকিম সাহেব সবকিছু চেক করার পরে নিচে টেবিলে একজন বসা থাকে টোকেন দেওয়ার জন্য উনাকে 450 টাকা দিতে হয়

চুনারুঘাট, Sylhet 4 September 2026 3 views SYP6KMP4
0 Comments
Paid Other public office ৳50.0K

কলকারখানা অধিদপ্তর

আমার কারখানার লাইসেন্স করতে গেলে অফিসের এক পরিদর্শক যেসব কাগজ দিতে বলে সব দেই। চালান 3000 টাকা হলেও সে 70000 টাকা দাবী করে বলে ডিআইজি কে দিতে হবে। আমি 50000 টাকা দেই।

সিরাজগঞ্জ, Rajshahi 4 September 2026 3 views RJFWLEED
0 Comments
Paid Land Office ৳500

খতিয়ান

একটা জমির খতিয়ান তোলার জন্য গিয়েছিলাম। কিন্তু অফিসের একজন ৪র্থ শ্রেণির কর্মকর্তা আমার কাছে একটা খতিয়ান তোলার পরিবর্তে ৫০০ টাকা ঘুষ চাইছে। আমার খতিয়ানটা জরুরি ছিল বিধায় আমি তাকে ৫০০ টাকা দিয়ে খতিয়ানটা তোলেছি।

জামালগঞ্জ, Sylhet 4 September 2026 4 views SYQGYAQC
0 Comments
Paid Education Office ৳2.00M

শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকুরি

কম্পিউটার অপারেটর, সুপারভাইজার পোস্ট টি টাকার বিনিময়ে ভিসি নিজে বিক্রি করেছে। এগুলোতে সাহায্য করে তার আপন ভাই গুলো, নিজ গুামের ২ জনকে এবং নিজ শশুর বাড়ির এলার লোক, শালা,শালার বৌ,নিজ ভাগ্নে কে বিশ্ববিদ্যালয়ের চাকুরি দিয়েছে,নিজের নামে,আত্নীয় দের নামে টাকা রেখেছে, এমনকি নিজের শালার বৌকে কীটতত্ত্ব বিভাগের শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়েছে।

ঢাকা, Rajshahi 4 September 2026 5 views RJ29AEQE
0 Comments
Refused Land Office ৳20.0K

জমির নামজারি

আমার ওইফ একটা জমি কেনে উল্লেখিত স্থানে। জমির নকল দলিল বের হয়েছে, যে টা আমি একজন দলিল লেখকের মাধ্যমে করেছিলাম। উনি এখন নামজারি (মিউটেশন) এর জন্য ২০,০০০ টাকা দাবি করছেন‌ বলছেন, এই টাকা নাকি বড় স্যারকে দিতে হবে, তা না হলে মিউটেশন হবে না। আমি বললাম নামজারির জন্য তো সরকারি ফি মাত্র বারোশো (১২০০) টাকা আপনি এত টাকা চাচ্ছেন কেন? উনি ওই একই কথাই বললেন স্যারকে টাকা না দিলে সম্ভব না। আমি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমার প্রশ্ন হল তাহলে আমরা নামজারি করব কেমনে?

সিংগাইর, মানিকগঞ্জ, Dhaka 4 September 2026 5 views DKJJBBZV
0 Comments
Refused Accounts Office ৳600.0K

উল্লাপাড়া পৌরসভা জমি বিষয়

উল্লাপাড়া পৌরসভা এর হিসাবরক্ষণ অফিসার ২জন। একজন মুসলমান হইয়া সে ঘুস খায়। তার ঘুস এর সম্পত্তির পরিমান বাংলাদেশের অন্যতম ধনি বাক্তিদের মধ্যে। তাকে এখন যদি না ধরা হয় তাহলে দেশ এর অনেক ক্ষতি হবে। সে আমার একটা জমির কাজ এর জন্য ৬ লক্ষ টাকা চেয়েছিল। কিন্তু আমি মানা করে দেই। উল্লাপাড়া তে তার ঘুস এর সম্পত্তি এর অনেক জমি এ সরকারি। সে উল্লাপাড়া এর মতো একটা উপজেলায় থাকে জন্য দুদক তার খবর এ রাখে না, এখন সময় তাকে তার এতদিন এর খারাপ কাজ এর শাস্তি দেউয়ার। সবার কাছে অনুরোধ রইল, তার সাথে আরও যারা আছে তাদের ও শাস্তি দেউয়া হক এবং তার এই পাপ এর সম্রাজ্য ধ্বংস করা হক এবং দুদক কে জানান হক এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হক।

উল্লাপাড়া, সিরাজগঞ্জ, Rajshahi 4 September 2026 3 views RJJQDRC6
0 Comments
Paid Other public office ৳40.0K

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক

মুক্তিযোদ্ধাদের ঘর দেওয়া হয় সরকার থেকে, সেই ঘর চাইতে গেলে ৪০০০০ হাজার করে টাকা দাবি করা হচ্ছে যারা টাকা আগে দিবে তারা আগে পাবে ঘর টাকা না দিলে কবে সেই ঘর দিবে তার কোন সময় সীমা নেই, তাই অনেকের কাছ থেকে ৪০০০০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে

গরিপুর, Mymensingh 4 September 2026 2 views MYL34QQY
0 Comments
Paid Other public office ৳50.0K

মামলার তদন্ত রিপোর্ট

১টা মিথ্যা নারী নির্যাতন মামলায় আদালত থেকে ওনাকে তদন্ত করার জন্য দেওয়া হয়। উনি ঘটনার দিন আমার কল-লিষ্ট এবং লোকেশন জানার জন্য এবং সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য ১০০০০০ টাকা দাবি করে সেখান থেকে শেষ পর্যন্ত ৫০০০০ চায়, আমি ৩৫০০০ দেই কিন্তু তারপরও সে আমার বিপক্ষে রিপোর্ট দেয় সম্পূর্ণ মিথ্যা মামলাটাকে উনি রিপোর্ট দিয়ে সত্যি প্রমাণ করেন। আর যার জন্য আমার এখনো দৌড়ানো লাগছে।

মাদারীপুর জেলার রাজৈর থানা, Dhaka 4 September 2026 2 views DKREGST6
0 Comments
Paid Land Office ৳20.0K

দলিল এর খাজনা দেওয়ার জন্য অনলাইন।

তাদের নাকি এগুলা কাজ করলে উপরের বড় অফিসার দের ভাগ দেওয়া লাগে। এই বলে জমির দলিল গুলা দেখলো,তার পর হিসাব করলো ২০হাজার লাগবে। এর পর তাদের অফিস এর বড় স্যার এর কাছে নিয়ে গেলেন আলাদা একটা পরিত্যক্ত রুমে,যেখানে তারা সিগারেট খায় দেখলাম। এর পর বড় স্যার তো শুরু করলো তাদের অসহায়ত্ব। তারা টাকা ছাড়া করতে পারবেনা। তখন কমায় ১০হাজার এ আসলো।এর পর আর একটু কমায় টাকা দিয়ে দিলাম,কারণ তার কয়েকদিন পর জমি টার রেজিস্টি করার ছিল। এর পর তাদের হাতে সুপার পাওয়া চলে আসলো। কাজ করে দিলো ৩ হাজার এর ও কম।কিন্তু নিল ৬হাজার এর মত ঘুষ নিল। অনেক কষ্ট হলো বিষয়টাতে। সামান্য একজন কৃষক এর কাছে ৬জাহার টাকা ঘুষ। তেল,সার, কীটনাশক এর দাম অনেক বেশি। এক বস্তা ধান বিক্রি করতে গেলে খাজনা ৫০টাকা,ধলতা নেয় ৩কেজি ধান, কৃষক কতটা অসহায়!!!! 😭😭

ইউনিয়ন ভুমি অফিস দলুয়া,বীরগঞ্জ, দিনাজপুর।, Rangpur 4 September 2026 4 views RNZNP46A
0 Comments
Paid Education Office ৳322.0K

এমপিও আবেদন

আমি ১৪/১/২০২৪ সালে আমি একটা স্কুলে জয়েন করি ৩য় শ্রেণির কর্মচারী হিসেবে। তখন এমপিও করার জন্য কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের গাড়ি চালকের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক এমপিও করার সিদ্ধান্ত নেই। কারণ প্রধান শিক্ষকের মাথায় আছে টাকা না দিলে এমপিও হবে না বা ঝামেলায় পড়বে। তাই আমরা একসাথে প্রধান শিক্ষকসহ ৪ জন এমপিও করার জন্য ফাইল দেয়। আমরা ৪ জন প্রথমে ১২০০০ হাজার এবং ২য় ধাপে ৪০০০০ হাজার টাকা দেয় ওই গাড়ি চালককে। এরপর উখিয়া উপজেলায় যখন Online এ Approve এর জন্য আসে তখন উপজেলা শিক্ষা অফিসার আমাদের থেকে ৪ জনের জন্য ২০০০০ হাজার টা নেই। এর ঘটনার আগে কমিটির সভাপতি আমরা ৩ জন থেকে প্রায় ২,৫০,০০০/ টাকা নেই এবং প্রধান শিক্ষক থেকে কত নিয়েছে সেটা আমি জানিনা। সব মিলিয়ে আমার জানামতে ৩,২২,০০০/- টাকা মত নিয়েছে।

উখিয়া-কক্সবাজার, Chattogram 4 September 2026 3 views CTFKETCL
0 Comments
Paid Other public office ৳25.0K

পুলিশ উল্টোপাল্টা বুঝিয়ে, ভয় দেখিয়ে বাসের সবার থেকে টাকা হাতিয়ে নিয়েছে। যা প্রতিনিয়ত চলে।

আমরা সবাই বান্দরবান ট্রুর থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একটু পর পর পুলিশের চেকপোস্ট। প্রথমে ২ বার তেমন কোন সমস্যা হয় নি। পরের বার অনেক জন একসাথে বাসে উঠে এবং হুদাই সব তোলপাড় করা শুরু করে। যখন কিছুই পায় নি, তখন চেহারা দেখে দেখে কয়েকজনকে তার্গেট করলো, পরে আস্তে আস্তে সবাইকে বাস থেকে নামালো। কারো মোবাইলে বেট একাউন্ট ছিল, কারো ফোনে কিছুই ছিল না,,, যদি একটা গ্রুপের একজনের কাছেও এমন কিছু একটা পাওয়া যেত, সবাইকে গাড়ি থেকে নামিয়ে যত টাকা পারে, তত টাকা আদায় করে নিছে। এক প্রকার হরিরলুট ছিল। শুধু টাকা নয়, কারো হাতে কোন ডিভাইস (পাওয়ার ব্যাংক, ঘড়ি, AirPods) এগুলোও নিয়ে নিছে। এটা সরকার গঠন হওয়ার পরের কথা। (২০২৬) কম হলে ২৫০০০ টাকা এই এক বাস থেকেই আদায় করছে।

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 5 views CTR2HJ7P
0 Comments
Paid Education Office ৳10.0K

এ.সি.আর স্বাক্ষর

উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য এ. সি. আর সহ ফাইল সিলেট শিক্ষা অফিস থেকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। তখন 21/২০ জন শিক্ষকের কাছ থেকে প্রায় 10000/=টাকা আদায় করে সিলেটের উচ্চমান সহকারি ।

সিলেট, Sylhet 4 September 2026 6 views SY9UXCJZ
0 Comments