All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Land Office ৳9.0K

নামজারি

নামজারির জন্য সরকারি রেইট ২৭০০ টাকা হলেও , রামগতির চর রমিজ ইউনিয়ন পরিশোদে কর্মরত ভূমি অফিস সহকারী , আমার কাছ থেকে বাধ্যতামূলক ভাবে ৯০০০ টাকা নিয়েছে ।।।

রামগতি, লক্ষ্মীপুর, Chattogram 28 August 2026 7 views CTRTXUPF
0 Comments
Paid Other public office ৳100

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্মনিবন্ধন নাম্বার দেখার পরে ১০০ টাকা নিছে,,,আর ট্রেড লাইসেন্স বানানোর জন্য 2400 টাকা চেয়েছে,,যেখানে 600-700 টাকায় অন্য জন কে একই কাজ করে দিয়েছে।

রাজশাহী, Rajshahi 28 August 2026 10 views RJFHG4CK
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করি পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফরম জমা দিতে আমার থেকে ৫০০টাকা দাবি।এটা নাকি তাদের খরচ। আমার সাথে থাকা আরও ২জন এরকম ৫০০টাকা দিতে হয়েছে। তারা প্রতিনিয়ত সবার থেকে এই খরচ নেয়।যে ব্যাক্তি টাকা নিয়েছে সে নাঙ্গলকোট থানা পুলিশ কনস্টেবল —।যেটা কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত থানা।

নাঙ্গলকোট, কুমিল্লা, Chattogram 28 August 2026 7 views CT5HASLJ
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট রি-ইসূ

মুলতো আমি পাসপোর্ট রি-ইসূ করতে গিয়েছিলাম। আমার পাসপোর্ট অন্য জেলা থেকে বানানো ছিলো, কিন্তু আমি রাংগামাটি তে অবস্থান করায় অনলাইনে রাংগামাটি অফিসে আবেদন করি। কিন্তু জমা দিতে গেলে আমার আবেদন জমা নিচ্ছিলো না বলতেছে অন্য জেলার আবেদন এই জেলাতে জমা নিবে না। পরে দালাল দরে দিতে হইছে। এবং সে আমার সামনের আমাকে আর কোনো প্রশ্ন না করে জমা নিয়ে নিলো।

রাংগামাটি, Chattogram 28 August 2026 9 views CTCTSH7L
0 Comments
Paid BRTA ৳2.0K

গাড়ির মালিকানা পরিবর্তন

সেকেন্ডে হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন করতে আমি অনলাইনে সকল সরকারি ফি পরিশোধ করি ! অফিসে জাবার পর অফিসের কর্মচারী আমার পেপার্রস নিয়ে ২ হাজার টাকা দাবি করে আমি দিতে অসৃকৃতি জানালে একজন কর্মকর্তা আমাকে বলতে বলেন গাড়ির পেপার্স হারিয়ে গেছে হবে নাহ আবার ওই দিন কাগজ জমা নাহ দিলে আমার সরকারি ফি যেটা জমা দেওয়া ছিলো ওটা বাতিল বলে গণ্য হতো আবার ও ফি জমা দেবার পর ও কাজ হতো নাহ বাধ্য হয়ে দিতে হয়েছে ওখানে সকলের থেকে টাকা নেয় ওরা

মাগুরা, Khulna 28 August 2026 9 views KHDCWR8U
0 Comments
Paid Other public office ৳1.0K

Police clearance

For police clearance I paid 1520 taka online, which is the actual fees. But in the verification stage a police officer (probably a SI) called me to bring some documents to my local thana. I went there with all the documents and everything was okay. But he asked for 1000 taka, actually I knew that they take bribes around 500 to 1000 taka, that's why I bring with me only 600 tk. At first he denied then seeing my wallet he agreed. I take an auto-rickshaw to go back to my home. In midway he called me back. And I go there and he gives me 100 taka back and keeps 500 tk and say "you have to pay 1000 tk you go to home then send me more 500 tk by mfs, after receiving money I'll submit your documents"

Shariatpur, Dhaka 28 August 2026 11 views DKLEP5MZ
0 Comments
Refused Public Hospital ৳100

ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য চোখের দৃষ্টিশক্তি পরীক্ষার রেজিস্টার্ড চিকিৎসকের স্বাক্ষর ও সিলমোহর

ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য চোখের দৃষ্টিশক্তি পরীক্ষার ফরমে একজন রেজিস্টার্ড চিকিৎসকের স্বাক্ষর ও সিলমোহর প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যাই। নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রশাসনিক বিভাগে আবেদন করি এবং তারা আমাকে অনুমতি প্রদান করে। অনুমতিপত্র নিয়ে চক্ষু বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর ও সিলমোহর দেন। কিন্তু ডাক্তারের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে বসা এক অফিস সহকারী আমাকে বলেন, “ভাইয়া, আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। আমাদের কিছু বকশিশ দেন। এই খালা এখানে কাজ করেন, কোনো বেতন পান না।” আমি তাকে স্পষ্টভাবে জানাই যে, আমি কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে চাই না। আমি আরও

Dhaka, Dhaka 28 August 2026 13 views DKEKALPX
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করা

ডকুমেন্টসগুলো জমা দিতে গিয়ে হয়রানির শিকার হয়েছিলাম। কোনো ভাবেই আমার কাগজপত্র নিচ্ছিলো না, বলে এটা সমস্যা, ওটা ভুল। পরে বাহিরে দালালের মাধ্যমে ২০০০ টাকা দিয়ে জমা দেয়া লাগছে।

কুমিল্লা, Chattogram 28 August 2026 9 views CTCKNGWC
0 Comments
Paid Other public office ৳500

কাবিন কপি

কাবিন কপির জন্য গেছিলাম ৫০০ টাকা চাইছে,না দিলে কপি দিবে না,২০০ টাকা দিয়ে আসলাম বাকিটা যেদিন কাবিন কপি হাতে দিবে সেদিন দিবত বলেছে।নিমতলা কাজী অফিস।

Chottogram, Chattogram 28 August 2026 8 views CTBUSKXD
0 Comments
Paid City Corporation ৳45.0K

হোল্ডিং ট্যাক্স এ্যাসেসমেন্ট এর জন্য। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর।

আমার বাড়ির হোল্ডিং ট্যাক্স রি এ্যাসেসমেন্ট জন্য একজন র্্যবেনিউ ইনস্পেক্টর ( মিরপুর দশ নং অফিসে) এই পরিমাণ টাকা দাবি করে। আমি দিতে বাধ্য হই।

ঢাকার, Dhaka 28 August 2026 6 views DKLLGG58
0 Comments
Paid BRTA ৳200

নব্য ইস্যুকৃত স্মার্ট কার্ড খুজে বের করা

ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে চাওয়ার ১.৫ বছর পর কার্ড আনতে যাওয়ার পর প্রথমে বলে কার্ড পাওয়া যাচ্ছে না নাম্বার দিয়ে যান পাইলে জানাবো। বের হওয়ার ৫ মিনিটের মধ্যে ফোন দিয়ে বলে পাওয়া গেছে। যাওয়ার পর অফিসের গেটে দারিয়ে ২০০ টাকা চায়।

সাভার, Dhaka 28 August 2026 8 views DKHCKYYT
0 Comments